আমার প্রিয় পোস্ট

রাজনীতি ও অর্থনীতি এই দুই সাপ পরস্পর পরস্পরকে লেজের দিক থেকে অনবরত খেয়ে যাচ্ছে

আমার গোলাম আযমের আত্মজীবনী পাঠ: আসুন নাগরিকত্ব মামলায় পক্ষে রায় দেওয়া সেই বিচারকের পরিচয় জানি

০৬ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:২৯

শেয়ারঃ
0 1 1

কুখ্যাত গোলাম আযমের নাগরিকত্ব মামলায় তৃতীয় বিচারক ছিলেন বিচারপতি আরওয়ারুল হক চৌধুরী। এর আগে বেঞ্চের দুই বিচারক দুই রকম রায় দিলে মামলা চলে যায় এই তৃতীয় বিচারকের কোর্টে। রায়ে জিতে যায় গোলাম আযম, ফিরে পায় নাগরিকত্ব।
সেই রায় নিয়ে অনেক ধরণের কথা আছে। আসুন দেখি রায় নিয়ে গোলাম আযম নিজেই কি বলেন। তার একটি তিন খন্ডের আÍজীবনী আছে, নাম জীবনে যা দেখলাম। ভাবলাম পড়ে দেখি কি লিখলো সে।
গোলাম আযম লিখলো, 'এই তৃতীয় বিচারপতি আনওয়ারুল হক চৌধুরী দেওয়ান আবদুল বাসেত সাহেবের জামাতা। আমার মামলায় এ বিচারপতি তৃতীয় জজ হিসাবে নিয়োগের খবর পত্রিকায় পড়ে কয়েকজন জেল কর্মকর্তা আমাকে মুবারকবাদ জানিয়ে বললেন এ বিচারপতির নিকট সুবিচার পাবেন। এ বিচারপতি সম্পর্কে পূর্বে আমার কিছুই জানা ছিল না।'
আসুন দেখি কে এই দেওয়ান আবদুল বাসেত। ১৯৬২ সালে গোলাম আযম ছিল অন্তরীণ অবস্থায়। তার চলাফেরার উপর নিয়ন্ত্রন আরোপ করে সরকার। সেসময় প্রাদেশিক আইন সভায় লিডার অব দি হাউজ ছিলেন দেওয়ান আবদুল বাসেত। ১৯৬৩ সালে গোলাম আযমের এই অন্তরীণ বিষয়টি প্রাদেশিক পরিষদে তোলেন বিরোধী দলের ডেপুটি লিডার মাওলানা আবদুস সুবহান। দেওয়ার আবদুল বাসেত এ সময় উদ্যোগী হয়ে গোলাম আযমের অন্তরীণ আদেশ প্রত্যাহরের ব্যবস্থা বরে দেন।
গোলাম আযমের ভাসায় শুনুন, 'দেওয়ান সাহেবের বাড়ি মৌলভীবাজার। আমি সাংগঠনিক সফরে সেখানে গেলাম। দেওয়ান সাহেব আমার সঙ্গে দেখা করে তার বাড়ি যাবার দাওয়াত দিলেন।' কথা-বার্তায় এমন শরিফ মানুষ কমই দেখা যায়, সুপুরুষ ছিলেন, ফর্সা ছিলেন.....মৌলভীবাজার গেলে তা বাড়িতে যেতেই হতো-ইত্যাদি ইত্যাদি-এরকম আরো কিছু কথা বার্তা আছে।
গোলাম আযম লিখলো, '১৯৭৪ সালে আমার অবস্থান লন্ডনভিত্তিক ছিলো। প্রতি বছর হজ্জের সময়ে লন্ডন থেকে সৌদি আরব যেতাম। জামায়াতে ইসলামি বাংলাদেশের দায়িত্বশীল ও ইসলামি ছাত্র সংগঠনের সভাপতি হজ্জ উপলে যেতেন। ইসলামি আন্দোলন সম্পর্কে মতবিনিময় ও পরামর্শের জন্য আমাদের সমবেত হওয়ার এটাই একমাত্র সহজ সুযোগ ছিল। মক্কায় দেখা হয়ে গেলে দেওয়ান আবদুল বাসেত এক রকম জোর করেই তার বাসায় নিয়ে গেলেন। তার অকৃত্তিম মুহাব্বদ ভুলবার নয়। জানতে চাইলাম দেশে যাবেন কিনা। বললেন, সেখানে মনে মোটেই শান্তি পাই না। ......
এই লোকের জামাতা গোলাম আযমের পক্ষে রায় দিবে সে আর নতুন কি?

 

সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৬ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৩০
রাশেদ বলেছেন: প্রধান বিচাপতি ছিল হাবিবুর রহমান যে কিনা বলে একাত্তরে পিটুনি দেয়া হইছিল!!
৫. ০৬ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৫
হাসিব বলেছেন: - বিচারপতি হেবোর ভূমিকা কি ছিলো ?
- ৫
৭. ০৬ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৪২
আরণ্যক যাযাবর বলেছেন: "জানতে চাইলাম দেশে যাবেন কিনা। বললেন, সেখানে মনে মোটেই শান্তি পাই না। ......"
----
শান্তি পাবি ক্যামতে?
এইগুলানরে আরবীয় উটের গু মাখায় ঢাকা শহরের রাস্তায় রাস্তায় ঘোরানো উচিত। শালার বেজন্মা রাজাকারের দল।

৮. ০৬ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৫০
গনি মিয়া বলেছেন: সহমত @আরণ্যক যাযাবর। ৫
১০. ০৬ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৯
প্রশ্নোত্তর বলেছেন: "বিচারপতি তোমার বিচার করবে যারা
আজ জেগেছে সেই জনতা।।"
১১. ০৬ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:২৬
শওকত হোসেন মাসুম বলেছেন: ধন্যবাদ পিয়াল, রাশেদ, অচেনা বাঙালি, প্রতু ও হাসিব ভাইকে।
১২. ০৬ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৩৪
স্বাধীন বাংলা বলেছেন: সহমত @আরণ্যক যাযাবর।
১৩. ০৬ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৩৯
নিজেরআয়না বলেছেন: গোলাম আযম যার সার্টিফিকেট দেয় তার আর লাগে কি!! আওরঙ্গ আর বুড়ারও কি সার্টিফিকেট আছে??
৫...................
১৫. ০৬ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৫৯
অন্যরকম বলেছেন: আরেকটি তথ্যানুসন্ধানী রিপোর্ট! আরও পড়ুন
!@@!2187039 !@@!2187040 !@@!2187041 !@@!2187042!
১৬. ০৬ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২৩
শওকত হোসেন মাসুম বলেছেন: একমত আরণ্যক যাযাবর। ধন্যবাদ নাভদ
১৭. ০৬ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২৭
মিরাজ বলেছেন: ধন্যবাদ অজানা তথ্য জানাবার জন্য।
১৮. ০৬ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩০
এস্কিমো বলেছেন: রাস্ট্রীয় ক্ষমতার প্রভাবকেও ভুলে গেলে চলবে না। বিচারপতিদের বেশীর ভাগই মেরুদন্ডজনতি সমস্যায় ভোগেন। তারা তাদের নিয়োগ দাতার মুখাপেক্ষী থাকেন বেশীর ভাগ সময়ই।

১৯. ০৬ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪২
অন্যরকম বলেছেন: "তার মানে স্বাধীন মেরুদন্ডহীন বিচার বিভাগের চেয়ে পরাধীন দন্ড'য়ালা বিচার বিভাগের প্রয়োজন বেশী?" @ এস্কিমো!
২১. ০৬ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৯
নাভদ বলেছেন: এ পোস্টটির টপরেটেড হওয়া দরকার...
২৩. ০৬ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪১
শওকত হোসেন মাসুম বলেছেন: কি ভুমিক ছিল আমি জানি না হাসিব@
২৫. ০৬ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:৪৭
এস এম শাহাদাত হোসেন বলেছেন: "জানতে চাইলাম দেশে যাবেন কিনা। বললেন, সেখানে মনে মোটেই শান্তি পাই না। ......
সাধের পাকিস্তানে শান্তি পাক....অন্ধকারের জীব মুক্ত আলোতে শান্তি পায়না। ধন্যবাদ মাসুম ভাই।
২৬. ০৬ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:০৬
শওকত হোসেন মাসুম বলেছেন: সাধের পাকিস্তানে শান্তি পাক....অন্ধকারের জীব মুক্ত আলোতে শান্তি পায়না। ধন্যবাদ শাহাদাত ভাই
২৮. ০৬ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:৪১
বিবর্তনবাদী বলেছেন: এই লোকের জামাতা গোলাম আযমের পক্ষে রায় দিবে সে আর নতুন কি? ... ... ... ... ... এই দৃষ্টিতে না দেখে, ব্যাপারটা আইনের দৃষ্টিতে কি রকম ছিল সেটা দেখে মন্তব্য করা উচিত!!!

যদি আইনগত ভাবে Nepotism এর প্রমান পাওয়া যায় তবেই হাইকোর্টের একজন বিচারকের বিরুদ্ধে এমন মতামত দেওয়া উচিত। নইলে নয়... ...

অনুগ্রহ করে ভুল বুঝবেন না, প্লিজ। কিন্তু, বিজ্ঞানের ছাত্র হিসেবে, এ জাতীয় অবৈজ্ঞানিক মন্তব্য আমার কাছে গ্রহণ যোগ্য নয় (তাতে যদিও কারো কিছু আসে যায় না) ।
৩০. ০৭ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৫৩
শওকত হোসেন মাসুম বলেছেন: ধন্যবাদ জেনারেল ও বিশাক্ত মানুষ
৩১. ০৭ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:২৮
প্রশ্ন কত বলেছেন: সহমত@বিবর্তনবাদী
৩২. ০৭ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৩
হাসান বিপুল বলেছেন: মাসুম ভাই, অনেক পরে লেখাটা দেখলাম। আরো আগে ৫ দেয়া উচিত ছিল।
৩৩. ০৭ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪২
শওকত হোসেন মাসুম বলেছেন: ধন্যবাদ হাসান বিপুল
৩৪. ০৭ ই নভেম্বর, ২০০৭ রাত ৯:৩০
শওকত হোসেন মাসুম বলেছেন: বিবর্তনবাদি-সেটা কিভাবে প্রমানিত হবে এত বছর পর?
৩৬. ০৮ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৪০
প্রশ্নোত্তর বলেছেন: @বিবর্তনবাদি, অহনো ছাত্রই রইলা! বিবর্তনের ধারায় হইয়া কবে যে জলতা অইবা!
৩৭. ০৮ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৪০
প্রশ্নোত্তর বলেছেন: @বিবর্তনবাদি, অহনো ছাত্রই রইলা! বিবর্তনের ধারায় হইয়া কবে যে জনতা অইবা!
৩৯. ০৮ ই নভেম্বর, ২০০৭ রাত ৯:৫৬
বহুরুপি বলেছেন: @বিবর্তনবাদি, অহনো ছাত্রই রইলা! বিবর্তনের ধারায় হইয়া কবে যে জলতা অইবা!

৪২. ১২ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:১৭
বিবর্তনবাদী বলেছেন: ছাত্র আছি, ছিলাম, থাকব।
৪৩. ১২ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:২৩
বিবর্তনবাদী বলেছেন: @ শওকত হোসেন মামুন - আমার মন্তব্য হয়ত আপনারা বুঝতে ভুল করছেন। আমি বলতে চাচ্ছি, যদি দেখা যায় বিচারপতি আইনের অপব্যবহার করেছেন তবে আমরা তাকে দোষ দিতে পারি (কেনই বা দিব না)। কিন্তু, সে গোলাম আজমের কোন ভক্তের মেয়ের জামাই বিধায় তিনি গোলাম আজমের পক্ষেই রায় দিবেনই, এটা ধরে নেওয়া কি ঠিক?

অন্য কোন পেশা হলে, আমরা চিন্তা ভাবনা না করে যত সহজে কাউকে দায়ী করি, তত সহজে বিচারপতিদের দোষ দেওয়া ঠিক নয়।
৪৪. ১৩ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:০৩
শওকত হোসেন মাসুম বলেছেন: ধন্যবাদ আমিমাহমুদ
বিবর্তনবাদী-ফজলুল হকের মতোও বিচারপতি তো আমরা দেখেছি।
৪৫. ১৩ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৭
দ্বিধা বলেছেন: সহমত @আরণ্যক যাযাবর।
৪৬. ২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:২৯
নাভদ বলেছেন: চিরনতুন পোস্ট
৪৭. ২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:৪০
শয়তান বলেছেন: নাভদ বলেছেন: চিরনতুন পোস্ট
৪৮. ২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৭:৫৫
রুহী বলেছেন: মিথ্যার বেসাতি আর কারে বলে?
৪৯. ২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৩৪
এস্কিমো বলেছেন: এইটাকে তো আগে দেখি নাই।
নতুন বোতলে পুরানা মাল নাকি?

খাটি রাজাকার।
৫০. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:১০
খালিদ মাহমুদ বলেছেন: কি আর বলব ভাই , আমাদের হাসিনা আপু যিনি জাতির মাতা বলে পরিচিত, তিনিই ত ৯৬ নির্বাবনের আগে অধ্যাপক গোলাম আজম এর কাছে গিয়ে পা ছুয়ে ছালাম করে দুআ নিয়েছেন এবং এক সাথে খালেদা সরকারের বিরূদ্ধে আন্দোলন করেছেন। তখন এদের কে খারাপ লাগে নাই, তখন তারা রাজাকার ছিল না।
৫১. ০৭ ই মার্চ, ২০০৮ দুপুর ২:১২
রাফা বলেছেন: আসলে চোরায় না শুনে ধর্মের কাহিন,কর্তার ইছছায় কর্ম পালন বিচারক শুধূ কর্তা র নির্দেশ পালন করেছে,স্বামি দিয়েছিলেন রাজনৈতিক অধীকার আর ঊনি দিলেন নাগরিকত্ব কারন তা না হলে যে ষোলকলা পূর্ন হয় না। আশা করি বুঝতে পেরেছেন।ধন্যবাদ
৫২. ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:২৪
র হাসান বলেছেন: ভালো পোষ্ট! প্লাস+++++

Free Bangladesh travel guide

 

মোট সময় লেগেছে ১.০০৫৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আকাল-তবু স্বপ্ন থাকে
বিরোধ-তবু স্বপ্ন থাকে
ভাঙ্গন-তবু স্বপ্ন থাকে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ