সেসময় গভর্ণরের উপদেষ্টা ছিলেন মেজর জেনারেল রাও ফরমান আলী। তিনি একটি বই লিখেছেন, নাম 'হাউ পাকিস্তান গট ডিভাইডে'। সেখানে ১৯৭০ এর নির্বাচন নিয়ে তিনি কি লিখেছেন আসুন তা দেখি।
তিনি লিখেছেন, ‘ পাকিস্তানপন্থী দলগুলো প্রেসিডেন্টের কাছে সাহায্যের জন্য আবেদন করেছিল । তাদের যুক্তি ছিল ১৯৭০ সালের নির্বাচন পাকিস্তানের ভাগ্য নির্ধারণ করবে। পাকিস্তান অখন্ড রাষ্ট্র হিসেবে টিকে থাকবে না বাংলাদেশের সৃষ্টি হবে, তা নির্ভর করছে নির্বাচনের ফলাফলের উপর। আমি তাদের অভিমত পুরোপুরি সমর্থন করে আর্থিক সাহায্য দেওয়ার আবেদন করেছিলাম। ....যেহেতু পাকিস্তানের অস্তিত্বের প্রশ্ন জড়িত তাই নির্বাচনকে পাকিস্তানের প্রতিরক্ষার অংশ হিসাবে বিবেচনা করা উচিৎ। .......গণতান্ত্রিক নির্বাচনের স্বাভাবিক প্রক্রিয়ায় সরকার অবশ্যই নিরপেক্ষ থাকবে। কিন্তু ১৯৭০ এর নির্বাচন কোনো স্বাভাবিক বিষয় থাকছে না। এতে একটি প্রধান রাজনৈতক দল দেশের ভাঙন ঘটানোর উদ্দেশ্যে জনগনের রায় চাচ্ছে। পাকিস্তানকে রক্ষা করতে হলে এই দলটির মতায় আসার সম্ভাবনাকে নস্যাৎ করতে হবে। এই উদ্দেশ্যে আমি প্রস্তাব করি, পাকিস্তানপন্থী দলগুলোকে সাহায্য দেওয়া হোক। .........ক্ষমতাসীনরা ইসলামপছন্দ দলগুলোকে কতিপয় শিল্পপতির মাধ্যমে সাহায্য করেছিলেন। আমি যতদূর জানি সব রাজনৈতিক দলই লাভবান হয়েছিল।’
আলতাফ গওহর ছিলেন পাকিস্তানের তথ্য সচিব। তিনি একজন বিশিষ্ট লেখক হিসেবেই পরিচিত। তিনি কি লিখেছের আসুন দেখি। 'পাকিস্তানের তৎকালীন শাসক কর্তৃপ ঐ নির্বাচনে ইসলামী দল লোকজনকে নানাভাবে মদদ দিচ্ছিল অংশ নিতে। জামায়াতে ইসলামী ৭০ এর নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়ে তাদের কাছ থেকে অর্থগ্রহণ করে। ওরা টাকা দিয়ে লোকজন কিনতে থাকে। আমার ধারণা ওরা সব সময়ই এভাবে যথেষ্ট পাঞ্জাবী, সিন্ধী ও বাঙ্গালীকে দলে ভিড়িয়ে থাকে।'
তাহলে প্রশ্ন হলো জামায়াত কেন মুক্তিযুদ্ধে বিরোধীতা করেছিল। আমার ধারণাটি আমি বলতে পারি। আমার ধারণা ইসলামের নামে তারা পাকিস্তানপন্থী সাজলেও আসল কারণ টাকা। জামায়াত অনেক আগে থেতেই পাকিস্তান থেকে অর্থ পেয়ে আসছিলো। ফলে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানকে সমর্থন করা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। আমার তো ধারণা যুদ্ধকালীন সময়েও তারা নিয়মিত অর্থ পেয়েছে পশ্চিম পাকিস্তান থেকে। আর এ কারণেই তারা সব সময়ই পাকিস্তানপন্থী। আদর্শের বড় বড় কথা বললেও এই দলটি মূলত পাকিস্তান ও সৌদিআরবের অর্থে চলে আর সেকারনেই তাদের সব প্রেম তাদের সঙ্গে।
এখানে অনেক জামাত ও জামাতের বাচ্চ-কাচ্চা আছে তারা কি বিষয়টি মগবাজারে জিজ্ঞেস করবেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

