বিদেশে মিশনগুলোতে পরিদর্শক বই থাকে। যারা সেখানে যান, নানা ধরণের মন্তব্য লিখে রাখেন। তাৎক্ষনিকভাবে হয়তো এই বইটিকে সাধারণ কিছু একটা বলে মনে হলেও এর একধনের ঐতিহাসিক মূল্য থাকে।
জেনেভা মিশনে যেয়ে ড. দেবপ্রিয় ভট্টাচার্যের রুমে এরকমই একটি পরিদর্শন বই পেয়ে মোটামুটি ভাবে অবাকই হলাম। এই বইটি প্রকাশ্যে এখন আর রাখা হয়না। দেবপ্রিয়দা নিজেই ড্রয়ার থেকে বের করে দিলেন আমাকে আর এটিএনের মামুনকে।
যত্ন করে খানিকটা লুকিয়ে রাখার কারণটা বোঝা গেল প্রথম পৃষ্ঠাটি দেখেই। মাঝখান থেকে পুরো দুইভাগ প্রথম পৃষ্ঠাটি।
বইয়ের প্রথম নামটি দেখে বুঝলাম কে বা কেন প্রথম পৃষ্ঠাটি ছেড়া হয়েছে। প্রথম স্বাক্ষর বঙ্গবন্ধুর। প্রধানমন্ত্রী হিসেবে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেছিলেন ১৯৭২ সালের ১ সেপ্টেম্বর।
পুরো বইটি খুব আগ্রহ করে দেখলাম। এমন অনেক নাম রয়েছে যারা এখন আর বেঁচে নেই। আবার বলা যায় এমন কেউ নেই যার স্বাক্ষর এই বইটিতে নেই। এমনই দুর্ভাগা আমরা যে, বঙ্গবন্ধুর নামটাই ছিরে ফেলার চেষ্টা করা হয়েছে। আর কারো নাম নয়।
একটু ভাবতেই মনে হলো এটাই তো স্বাভাবিক। এ দেশ থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার কতো চেষ্টাই তো হয়েছে। তার প্রকাশ যে নানাভাবে হবে সেটাই তো স্বাভাবিক। মজার ব্যাপার হলো এই বইটি সবসময় থাকে অ্যাম্বাসাডারের রুমে। তারপরেই ছিড়তে কোনো কষ্ট হয়নি।
কিন্তু এভাবে কি কারো নাম ইতিহাস থেকে মুছে ফেলা যায়?
চারিদিকে এখনো কতো চেষ্টাই না দেখছি.........
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।