আমার প্রিয় পোস্ট

রাজনীতি ও অর্থনীতি এই দুই সাপ পরস্পর পরস্পরকে লেজের দিক থেকে অনবরত খেয়ে যাচ্ছে

'বাথরুমে বসিয়া বসিয়া সাইফুর রহমানের ছেরি দেখা'

১৯ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:০২

শেয়ারঃ
0 2 0

সাংবাদিক হিসেবে প্রতিদিনই নানা রকম অভিজ্ঞতা হয়। সেই অভিজ্ঞতার গল্পও কম মজার না। কাল শুক্রবার ছোট এক আড্ডা-পার্টিতে ছিলাম আমরা। কয়েকজন সাংবাদিকও ছিল। অভিজ্ঞতা নিয়ে আড্ডা দিতে দিতে এটিএনের মুন্নী সাহা শোনালো সবচেয়ে সরস অভিজ্ঞতা। (মুন্নীর মতো করেই বলি)।

মুন্নী কদিন আগে গিয়েছিল সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের সাক্ষাৎকার নিতে, নিউজ করার জন্য। তার গুলশানের বাসায়। সাধারণত সাইফুর রহমান নীচে ড্রয়িং রুমে বসে কথা বললেও এখন আর তার নীচে নেমের আসার শক্তি নাই। যথেষ্টই অসুস্থ্য। ফলে মুন্নীকে যেতে হলো উপরে। একহাতে লাঠি নিয়ে সোফায় বসে ছিলেন সাইফুর রহমান। কিন্তু সেখানে যথেষ্ট আলো নেই। ফলে মুন্নীর অনুরোধে তাকে বসতে হলো আরেক সোফায়।
সোফায় হেলান দিয়ে বসেই সাইফুর রহমান-বুঝলা নি, গত দুই সপ্তাহ ধরিয়া বাথরুমে বসিয়া বসিয়া খালি আমি ছেরি দেখি।
মুন্নী বিষ্মিত, ভাবলো ভুল শুনেছে- কি বললেন স্যার?
-বুঝলা না, বাথরুমে বসিয়া খালি ছেরি দেখি।
মুন্নী এবার আরও বিষ্মিত। এবার আরেকটু কাছে গিয়ে বললো-বুঝি নাই স্যার।
-আরে বলিলাম যে গত দুই সপ্তাহ ধরিয়া বাথরুমে বসিয়া বসিয়া আমি খালি ছেরি দেখি।
এইবার মুন্নীর অবস্থা খাবি খাওয়ার মতো। গোল গোল চোখ দেখেই এবার সাইফুর রহমান মুন্নীকে জানালার পাশে যেয়ে দেখে আসতে বললেন।

অবাক মুন্নী জানালার কাছে যেয়ে দেখে সাইফুর রহমানের বাড়ির একপাশে নানা রঙ্গের চেরি ব্লজম ফুল ফুটে আছে। আর বাথরুমের জানালা দিয়েই সেটিই সবচেয়ে ভাল দেখা যায়।

 

সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:২৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৪. ১৯ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:০৮
খালিদ মাহমুদ বলেছেন: হাহাহাহাহাহাহাহাহাাহাহাহহাহাহাাহাহ
৫. ১৯ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:১০
সাইফুর বলেছেন: সত্যিই মজার:)....ছেরী দেখে..হে হেহেহহেহে:)
৬. ১৯ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:১০
প্রচেত্য বলেছেন: ওফ, ভাই
হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছি
রিয়েল লাইফ জোক
একসিলেন্ট
১৯ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:৩৩

লেখক বলেছেন: এই তো চার/পাচ দিন আগের ঘটনা। এখনো তার বাসায় গেলে ছেরি দেখতে পারবেন।

৭. ১৯ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:১১
মাহমুদ রহমান বলেছেন: :)

এই পোস্টটা যে দেখছে সেই যেন ভিতরে ঢুকে বাকীটা পড়ে নেয়......
৮. ১৯ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:১২
আরিফ জেবতিক বলেছেন: বেচারার অবস্থা আসলেই করুণ ।
এতো বিশাল বাড়িতে প্রায় একাকী থাকেন । গমগম করা বাড়িটাতে আজকাল খুব কম লোক যায় ।
কেউ গেলে আগ্রহ নিয়ে গল্প করেন ।

চেরি দেখেন ভালো কথা , শর্ষেফুল দেখছেন না সেটাই আশ্চর্যের বিষয় ।
১৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:১৪

লেখক বলেছেন: উনি তো চেরি দেখেন না, দেখেন ছেরি। আর শর্ষেফুল দেখতে যাইয়া না জানি আবার কি দেখে

৯. ১৯ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:১৩
েজবীন বলেছেন: :):):):) মাসুম ভাই
হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছি:):)
সত্যিই মজার ...
১৯ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:৩৫

লেখক বলেছেন: কাল মুন্নীর মুখে শুনে আমরাও হাসতে হাসতে .................................

১২. ১৯ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:২১
রাফা বলেছেন: এত দিন সবাইকে দেখিয়েছেন এখন তো দেখতে হবেই।ভাগ্য আমাদের ভালই বলতে হবে আমরা বোধহয় গতানুগতিক বাজেট থেকে মুক্তি পাইলাম। সবাই বলেন আমিন সুম্মামিন।
১৩. ১৯ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:২৪
রণদীপম বসু বলেছেন: এতোবড় একটা কষ্টের কথায় আপনারা হা হা করে হাসছেন কেন তাইতো বুঝলাম না। শেষ বেলায় এসে না হয় মুখ ফসকে পুরনো অভ্যাসটা বলেই ফেললেন!

হা হা হা হা !
১৫. ১৯ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:২৬
শিমু নুমান বলেছেন: সিলেটের আঞ্চলিক ভাষায় চ বলে ছ। আর ছকে বলে চ
যেমন: সিলেট শহরের বিভিন্ন সাইন বোর্ডে লেখা থাকে, ভর্তি ছলিতেছে।
আবার অনেকে বলে, তাইন মদনোর চাত্র।
১৭. ১৯ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:৩২
শিমু নুমান বলেছেন: এই বছরের সেরা জোকস
হাহা.................হা
১৮. ১৯ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:৩৬
মামু বলেছেন:
আসে সবাই দল বাধিয়া সাইফুর সাবের বাসায় ছেরি দেকিতে যাই?
১৯. ১৯ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:৫০
সামী মিয়াদাদ বলেছেন: আহারে!!!! কতদিন ছেরী দেখিনা...ছেরী দেখি আমিও বাথরুমে যাইতে চাই
১৯ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:৫৩

লেখক বলেছেন: প্রতু রোগে ধরছে নাকি? হাতকে কাজে লাগাইতে চান যে?

২১. ১৯ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:৫৭
সামী মিয়াদাদ বলেছেন: একজন অধম আলামভোলাম ছেলেকে এমন অপবাদ!!!!!! তীব্র প্রতিবাদ, তীব্র প্রতিবাদ

নাহ!!!! মাসুম ভাই.....এইবার তো হাতকে কাজে লাগানোর কোন আহ্বান দেয়া হয়নাই....ছেরি দেখার আহ্বান দেয়া হইছে...তাই ছেরি দেখুম
১৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:১১

লেখক বলেছেন: একজন অধম আলামভোলাম ছেলের কি সাদ-আলহাদ থাকতে নাই??

২২. ১৯ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:৫৭
সাইফুর বলেছেন: সাইফুরেরে না পচাই:D
১৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:০৪

লেখক বলেছেন: ইহা শত ভাগ সত্যি কাহিনী

২৩. ১৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:০০
মনচলি বলেছেন: আরিফ জেবতিক বলেছেন: বেচারার অবস্থা আসলেই করুণ ।
-----------------------------------
যেমন কর্ম তেমন ফল।

ক্ষমতায় থাকাবস্হায় ধমক দিয়ে, জোর করে সবাইকে নীতি শেখাত।
অথচ তার নিজের পুরো পরিবার যে কত বড় নীতিহীন ছিল-ভাবতেই ঘৃনায় মুখে থু থু চলে আসে।

সিলেটের কলংক হিসেব তার পুরো পরিবার নাম হয়তো একদিন ঘৃনাভরে উচ্চারিত হবে।
২৪. ১৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:০০
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: চিকনারে ভালা পাই... সাইফর রে না ;)... সো.. সাইফুর এর সকল ছেরি আমাগে দেয়া হউক :)
১৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:১৫

লেখক বলেছেন: ছেরি নিয়া কি করবেন?

২৫. ১৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:০৩
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: একটা ফান পোস্টেও রাজনীতি?

আজাইরা...
২৬. ১৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:০৫
চিকনমিয়া বলেছেন: ছেরী দেকতে বড়ই সোন্দর:p
২৭. ১৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:০৬
নবজন্ম বলেছেন: জব্বর হইচে।
হা হা হা হা হা হা হা হা হা হা ।
২৮. ১৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:০৬
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: আরে চিকনা যে.... ... ... .. আর কৈলাম না :)
তাইলে মাসুম ভাই আবার নয়া পুস্ট ঝার্বো :)
২৯. ১৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:০৮
সামী মিয়াদাদ বলেছেন: চিক্নার চোখতো নাই....কি দিয়া ছেরি দেখো?
৩০. ১৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:০৯
চিকনমিয়া বলেছেন: =p~ প্রতুরেও ভালা পাই খেক খেক খেক:)

মজার পুষ্টডাত সিরিয়াস কমেন্ট না কইরলে ভালা অয়, এক্টু মজাক করি =p~
৩১. ১৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:০৯
মাহবুব সুমন বলেছেন: চেয়ারে সিট বেল্ট বাইন্ধা হাসতাছি ;)
৩২. ১৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:১০
চিকনমিয়া বলেছেন: খেক খেক খেক, সামি কিতা কয়রে =p~ ?
মাসুম ভাই আর এক্টা পুষ্ট দেন এইরম :)
১৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:২২

লেখক বলেছেন: থাউক। সামী একডা ছুড পোলা। সামী বড় হইয়া প্রতু হোউক, তারপর পুস্ট দিমুনে।

৩৩. ১৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:১২
নাজিরুল হক বলেছেন: বিরাট হাসির খবর। :) :)

হাসি থামাইতে পারছি না :)
৩৪. ১৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:১৫
মদন বলেছেন: জটিলসসসসসসসসসসসসস :):):):):):):):):):)
৩৫. ১৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:১৬
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: পুস্টের লগে এক্টা বেরেক এটাচ কৈরা দেওন দর্কার আছিল...
কেউই থাম্তে পার্তাচে না :)
৩৬. ১৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:১৭
সামী মিয়াদাদ বলেছেন: ঠিক ঠিক....প্রত্যুদা...চিক্না এরা সবাই আলামভোলাম
৩৭. ১৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:১৮
চিকনমিয়া বলেছেন: খেক খেক খেক , আমি ছেরী দেকতাম চাই :D
৩৮. ১৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:২১
সামী মিয়াদাদ বলেছেন: মাসুম ভাই, মুন্নী সাহার অবস্হা কি হইছিলো এর পরে......উনি এসে কি বললেন?

জ্বি স্যার ছেরি দেখে আসলাম.....অদ্ভুত সুন্দর ছেরি...রঙবেরঙের ছেরি
১৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:২৩

লেখক বলেছেন: হাহাহাহহাহা। মুন্নীর কাছে জানতে হবে।

৩৯. ১৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:২৪
ফ্রুলিংক্স বলেছেন: চেরীর সময় ছেরী দেখবো না তো পুরি দেখবো :)

ব্যাটা জিনিস এক্কান।
৪০. ১৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:২৬
রানা বলেছেন: জোকস অভ দি মানথ !! ৫
৪১. ১৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:২৬
রানা বলেছেন: জোক অভ দি মানথ !! ৫
৪২. ১৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:২৭
কেএসআমীন বলেছেন: হাসতে হাসতে মইরা গেলাম...
১৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:২৯

লেখক বলেছেন: গতকাল শুনে আমাদেরও একই অবস্থা হয়েছিল

৪৩. ১৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:২৯
রাহা বলেছেন: চেরী না হয়ে ছেরী দেখলে ও দোষের কি ?? এই বয়নে ্কটু একটু জায়েজ !!
৪৪. ১৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৩০
সম্ভব,অসম্ভব বলেছেন: কঠিন! হাসতে হাসতে পড়ে গেলাম
৪৫. ১৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৩৬
মুজিব মেহদী বলেছেন: পড়ে বেশ মজা পাওয়া গেল। তবু বলতেই হবে যে, কৌতুকটা 'ছেরি'ওয়ালার জন্যে খুব নির্মম হয়ে গেল!
১৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৪০

লেখক বলেছেন: কবিদের নিয়ে এই এক মুশকিল। তাদের হৃদয় বেশি নরম। (সেদিন শর্ম খেতে গিয়ে আপনার কথা মনে পরলো।)

৪৬. ১৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৪৩
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: @ রাহা... সফিক রহমান যদি এই বয়সেও ছেরি+আবৃত থাকে... .... ;)
গুরু মানুষ...
আসলে ভাল বাসাটাই আসল... ... সামাদ চাচার কতা কি মনে নাই :)... ছেরিবিহিন আর থাক্তে পার্লো কৈ...

যাওক্গা... ঘটনা হৈল... মাসুম ভাই কি দেখে?
৪৭. ১৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৪৫
মেসবাহ য়াযাদ বলেছেন: " ছুইটার ফরে আসো..."
২৬ শে আগস্ট, ২০০৭ বিকাল ৩:০২


(সিলেটের বন্ধুদের কাছে ক্ষমা প্রার্থণা পূর্বক)

ট্যাক্স ফাঁকি দেয়া সাবেক চোরা অর্থমন্ত্রী সাইফুর রহমানের কাছে এক লোক সকাল ১১ টার সময় দেখা করতে এলো।
মন্ত্রী তাকে বললেন- " তুমি ছুইটার ফরে আসো "।
ভদ্রলোক চিন্তা করলেন,এই গরমের দিনে স্যুয়েটার ? যাহোক, মন্ত্রী বলে কথা ! তবে স্যুয়েটার কেনার চেয়ে কোট-টাই কেনাই ভালো। যথারীতি দামী কোট-টাই পরে ভদ্রলোক ঘন্টা দুয়েক পর আবার গেলেন- মন্ত্রীর বাসায়। মন্ত্রী তাকে দেখে বিরক্ত হয়ে বললেন - "তোমারে না খইছিলাম ছুইটার ফরে আসতে"।
মুখ কালো করে ভদ্রলোক রুম থেকে বেরিয়ে আসলেন। মন্ত্রীর পিএ-কে ঘটনা খুলে বললেন।
পিএ বললেন- আরে ভাই আপনাকে স্যুয়েটার পরে আসতে বলে নাই, বলেছে ৬ টার পর আসতে।




১৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৫৫

লেখক বলেছেন: ঢাকা চেম্বারের সাবেক প্রেসিডেন্ট সাইফুল ইসলাম নাকি সত্যি সত্যি স্যুয়েটার পড়ে গিয়েছিল বলে শুনতে পাই।

৪৮. ১৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৪৫
আরিফ জেবতিক বলেছেন: আগে উনার বাসায় গেলে নিচতলায় দাড়িয়ে থাকতে হত , এখন উপরে বসে বেশ চা বিস্কুট কেক খাওয়া যায় ।
দেখি , ছেরী দেখে আসার জন্য একবার যাবো ভাবছি ।
৪৯. ১৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৪৯
সামী মিয়াদাদ বলেছেন: লেখক বলেছেন: থাউক। সামী একডা ছুড পোলা। সামী বড় হইয়া প্রতু হোউক, তারপর পুস্ট দিমুনে।

মাসুম ভাইয়ের মন্তব্য পইড়া একটা ঘটনা মনে পড়লো

রাস্তায় কোন মোটাগাটা পিচ্চি দেখলেই আমার দোস্তরা আমারে কইতো....সামী, তোর ছোটভাই

আমি হাইসা উত্তর দিতাম, "হ, আমি ওর ভবিষ্যত, আর ও আমার অতীত

তেমনি, আমি প্রত্যুদার অতীত, প্রত্যুদা আমার ভবিষ্যত
৫০. ১৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:০২
রিফাত হাসান বলেছেন: হাঁ, কবিদের নিয়ে এই এক মুশকিল। আবার আরিফ জেবতিক ছেরী দেখে আসার জন্য একবার যাবেন বলে ভাবছেন। এবং আমাদেরকে এখন সংস্কারপন্থি নামের বিরল প্রজাতির প্রাণীগুলোকে এখন একটু কোমল ভাবে দেখতে হবে, এদেরকে বাঁচাতে হবে। প্রয়োজনে এদেরকে চিড়িয়াখানায় সংরক্ষণ করা দরকার, যাতে যখন তখন পাবলিকের খেদানি না খায়। বড়ো মজা দিলেন ভাই। ধন্যবাদ।
৫১. ১৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:২২
অ্যামাটার বলেছেন: দু:খিত,
আপনাদের মত করে হাসতে পারলাম না।
একজন বয়স্ক লোক বার্ধক্য জনিত রোগে অসুস্থ, আর তার অস্পষ্ট মুখের উচ্চারণ নিয়ে ঠাট্টা-তামাশা করার মত মানসিকতা সম্পন্ন এতটা অমানুষ এখনও হতে পারি নি।
১৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৩২

লেখক বলেছেন: এটা বার্ধক্য জনিত অস্পষ্টতা না, সিলেটি জনিত উচ্চারণ সমস্যা।

৫২. ১৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:২৫
চিকনমিয়া বলেছেন: আমেডার জেডা সিরিয়াস হইসনারে, নিছক মজাক হইতেচে:)
৫৩. ১৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:২৮
সামী মিয়াদাদ বলেছেন: অ্যামাটারের কমেন্টতো দেখি আরেকখান কৌতুক

এইডা পইড়া আরো বেশী হাসি পাইতাছে..হাহাহাহাহাহা
৫৪. ১৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৩৩
সামী মিয়াদাদ বলেছেন: অ্যমাটার ভাইয়া, একটা কথা শোন। আমি নিজেও সিলেটের মানুষ....এবং শুদ্ধ ভাষায় কথা বলতে গেলে আমার মাঝেমধ্যেই সিলেটি টান চলে আসে....অনেকেই আমার কথাবার্তা নিয়ে ঠাট্টা-তামাসা করে...এটি নিছকই হাস্যরস....এখানে এতো সিরিয়াস হবার কিছু নেই।

আগে সাইফুর রহমানের কথা খবরে শুনে আমরা পরিবারের সবাই একযোগে হাসতাম
৫৫. ১৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৪৫
অ্যামাটার বলেছেন: আরে সামী ভাই,
বাদ দেন !
ইট্টু ভাব নিলাম আর কি !!

@চিকনা: ভাইস্তা, খবর আচে!
৫৬. ১৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৩০
আরিফুর রহমান বলেছেন: ছি!, এভাবে বলিলে সিলডিরা খষট্‌ ফাইবে!
১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:০৪

লেখক বলেছেন: হাহাহা

৫৭. ১৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৩২
সপ্ন বলেছেন: যা হুনাইলেন ভাই
৫৯. ১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:৫৬
অতন্দ্র প্রহরী বলেছেন: লিখে যান, সে এখন ক্ষমতায় নাই।
১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:০৯

লেখক বলেছেন: তাই নাকি?

৬০. ১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:০৫
এক্সবিজনেস বলেছেন: হা হা হা মজার ঘটনা ।
৬৩. ২০ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:৪৭
চেতনায় তুমি বলেছেন: হা হা হা হা হা হা হা............।
৬৪. ২০ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:৫২
রন্টি চৌধুরী বলেছেন: দুর্দান্ত! হাসতে হাসতে জান শেষ।

তোমাদিগকে অনেগ দন্যবাধ।
৬৫. ২০ শে এপ্রিল, ২০০৮ ভোর ৪:০২
রামন বলেছেন: ০৬ সালের শেষের কোন এক সময় টেলিভিশনে দেখি জনাব সয়ফুর সাংবাদিকদের ভীরে তার দু গালে নিজেই চড়াচ্ছেন,কেন তিনি, কোন দুঃখে নিজেকে থাপ্পর মারছেন অতি আগ্রহ নিয়ে দেখে বুঝতে পারলাম
গালে বসা মশাকে তাড়াতে নিজের গালে নিজেই থাপপর মারছেন।
৬৬. ২০ শে এপ্রিল, ২০০৮ ভোর ৪:২৪
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

খিক! খিক! খিক্‌ !!!

এই বেচারাই একবার কইছিল এই জাতি ভাত বেশী খায় :(
ভাত না খাইয়া অখন তাহইলে ছেরি খাওয়া যাইতে পারে :)
২০ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:৫৪

লেখক বলেছেন: হাহাহাহাহাহহাহহাহা

২৪ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:০৭

লেখক বলেছেন: কেমন আছেন বিপ্লব। আজকাল মনে হয় কম দেখি

৭১. ২৪ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৪৬
অরুনাভ বলেছেন: হা হা হা জটিল.............
৭২. ২৪ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৫০
শান্তির দেবদূত বলেছেন: হাসতে হাসতে উল্টায়া গেছি :) :) :) :)
২৪ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:১৭

লেখক বলেছেন: পাল্টাইয়া আবার হাসেন

৭৩. ২৪ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:২২
বিষাক্ত মানুষ বলেছেন: আসেন আমরা ভাত খাওয়া বাদ দিয়া ছেরি খাই :D
২৪ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:২৭

লেখক বলেছেন: আহারে সেই দিন কবে আসবে পানির লাইনে থাকবে কোক-বিয়ার আর বাগানে বাগানে ছেরি

৭৪. ২৭ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৫৬
আলফ্রেড খোকন বলেছেন: যা দিলেন না ভাইজান!!!!!!!!!!!!!!!!!
২৭ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:২১

লেখক বলেছেন: আমিও প্রথম শুনে খুব মজা পেয়েছিলাম

৭৫. ২৭ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:২৭
সাইফুর বলেছেন: এই পোষ্ট..এখনো চলছে....:)
এরকম আরো পোষ্ট দেন....
ব্যাপক মজা হইছিলো....
৭৬. ২৭ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:৩৩
শওকত হোসেন মাসুম বলেছেন: এটা যে এখনো চলছে তাতে আমি নিজেই অবাক।
৭৭. ৩০ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৪১
শামসুস সােলহীন বলেছেন: ভী-ষ-ণ ভী-ষ-ণ মজার।
দেরীতে হলেও পড়লাম,
জানলাম,
আনন্দ পেলাম,
অনুভব করলাম এবং ভাষা শিখলাম।
৭৮. ০৪ ঠা মে, ২০০৮ রাত ৯:১৭
মো. আরাফাতুল ইসলাম বলেছেন: ভাইরে, এত হাসি জীবনে খুব কমই হেসেছি। দাঁড়ান আরেকটি হেসে নেই ...
০৪ ঠা মে, ২০০৮ রাত ১০:৩৩

লেখক বলেছেন: আছেন কেমন?

৭৯. ০৪ ঠা মে, ২০০৮ রাত ১০:৪৩
এজাজ. বলেছেন: হাহাহাহাহাহাহ..................কঠিন হইছে হাহাহাহাহাহাহা...............
৮০. ০৪ ঠা মে, ২০০৮ রাত ১০:৫৩
মো. আরাফাতুল ইসলাম বলেছেন: ভাল আছি মাসুম ভাই, ঘুরে ঘুরে সময় কাটাচ্ছি ... আপনার কি খবর?
৮১. ০৬ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:০০
িক েশা৩০েম বলেছেন: ‌'বাথরুমের জানালা দি ছেরি দেহি আর গুয়া চিবাই!'
গুয়া মানে জানেন তো-সুপারি!!!
৮২. ০৬ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:১২
আবেগী মাহবুব বলেছেন: বাথরুমে বসিয়া বসিয়া খালি আমি ছেরি দেখি।
৮৩. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৫১
রাতুল২০০৮ বলেছেন: হাসতে হাসতে কাইত আমি
৮৫. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:০৭
রোবোট বলেছেন: "ছু্য়টার ফরে আসা" খৌথুখটা বিশী বালো হইসেরে বাই

 

মোট সময় লেগেছে ১.০১৭৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আকাল-তবু স্বপ্ন থাকে
বিরোধ-তবু স্বপ্ন থাকে
ভাঙ্গন-তবু স্বপ্ন থাকে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ