বেকারত্ব ও (অব.) বা তাহাদের কথা
১.
একটি বড় এনজিও সহযোগি প্রতিষ্ঠান। তথ্য প্রযুক্তি কোম্পানি। লিয়াজোঁ অফিসার হিসেবে মোটা বেতনে নিয়োগ দেওয়া হলো একজন অবসরপ্রাপ্ত মেজরকে। জনাব মেজর অবসর নেওয়ার পর মাইনর হয়ে পড়েছিলেন। ইউএন মিশনের সুবাদে জমানো টাকা ছিল। একটি চাকরি নিয়েছিলেন ঢাকার বাইরে। ঢাকায় আসতে না পেরে চাকরি ছেড়ে দিয়ে বছর খানের বেকার ছিলেন। এখন চাকরির বাজার রমরমা। অনেকগুলো অফার। শেষ পর্যন্ত তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানে যোগ দিলেন।
২.
একটি গ্রুপ অব কোম্পানিজ। নানা সমস্যায় ছিলো তারা। প্রতিনিয়ত ডাকাডাকি। শেষ পর্যন্ত নিয়োগ দেওয়া হলো একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ারকে। মোটা বেতন। কাজ একই ধরণের। যোগাযোগ রাখা।
৩.
তিনি একজন মেজর জেনারেল। চাচাছোলা কথা বার্তার জন্য বিখ্যাত। অনেকদিন ধরে অবসরপ্রাপ্ত। কোনো অবস্থাতেই চাকরির বয়স নেই। প্রায় ৮ বছর পর তিনিও এখন মোটা বেতনে চাকরি পেয়েছেন।
৪.
বাংলাদেশে বেকারত্বের হার ও পরিমান কতো তার সঠিক বা বিশ্বাসযোগ্য কোনো হিসেব নেই। সরকারি তথ্যে বেকারত্বের হার মাত্র ২.১ শতাংশ। তবে আন্ডারএপ্লয়মেন্ট বা আধাবেকারের হার ২৪.৫%।
৫.
আইএমএফ গত এপ্রিলেই রিপোর্ট দিয়ে বলেছে যে বাংলাদেশের অর্থনীতি শ্লথ হয়ে পড়েছে। গত প্রায় ১ বছর ৪ মাসে নতুন করে কত লোক চাকরি হারিয়েছে তার কোনো হিসেব নেই। ধারণা করা হয় সে সংখ্যা অনেক বেশি। আর যাদের চাকরি আছে তাদের প্রকৃত আয়ও কমে গেছে।
৬.
২০০৭ সালে পাট খাত থেকেই চাকরি হারিয়েছে ১৪ হাজার। সিএসবি বন্ধ হয়ে গেছে। এরকম আরো অনেক ছোট বড় প্রতিষ্ঠান লোকবল কমিয়ে ফেলেছে। অর্থনীতির গতি না বাড়লে বেকারত্ব বাড়বে সেটাই স্বাভাবিক। তত্ব অনুযায়ী কিছু মূল্যস্ফীতি হলে চাহিদা থাকায় উৎপাদন বাড়ে এবং তাতে কর্মসংস্থানের সৃষ্টি হয়। অর্থনীতিবিদরা মনে করেন কিছু মূল্যস্ফীতি থাকা অর্থনীতির জন্য ভাল। তবে উচ্চ মূল্যস্ফীতি অথচ কর্মসংস্থান কমেছে এমন পরিস্থিতিকে বলে স্ট্যাগফ্লেশন বা বদ্ধাবস্থা। বাংলাদেশে এখন সেটাই চলছে।
৭.
একমাত্র ব্যতিক্রম অবরা। অবসরপ্রাপ্ত যে যেখানে আছে তার জন্য চাকরি এখন পাকা। হিসেব নিয়ে দেখতে পারেন বড় বড় প্রায় সব প্রতিষ্ঠানেই এখন এক বা একাধিক অব আছেন। অব কিন্তু চাকরি নেই পাবেন না। বিশেষ করে গত একবছরে তাদের কপাল অনেক খুলে গেছে। আর যারা চাকরিতে আছেন দেশ রা(!) করার কাজ হিসেবে প্রতিদিন ভাতা পাচ্ছেন । মিশন তো আছেই।
আহা কী সুখের জীবন...............
ছবি: ১৯৩০ এর মহামন্দার সময় যুক্তরাষ্ট্রে লঙ্গরখানা খোলা হয়েছিল
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।