আমার প্রিয় পোস্ট

রাজনীতি ও অর্থনীতি এই দুই সাপ পরস্পর পরস্পরকে লেজের দিক থেকে অনবরত খেয়ে যাচ্ছে

ঝকঝকে সত্যজিৎ তাও আবার ৬০ টাকায়

০২ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৪২

শেয়ারঃ
0 0 0


বড় হয়েছি সত্যজিত রায়ের ছবি দেখে আর ফেলুদা পড়ে। তাঁর সব ছবিই দেখা ছিল, একটি বাদে। আর সেটি হচ্ছে প্রতিদ্বন্দ্বী। ঢাকায় এর ডিভিডি পাওয়া যায়, কিনেছিলামও। তবে এতোটাই জঘন্য প্রিন্ট যে দেখাটা কষ্টকর এবং সংলাপও শোনা যায় না। ফলে এটাই দেখা হচ্ছিল না।
গত বুধবার গিয়েছিলাম আইডিবিতে। আমি রায়ানস থেকে মুভি কিনতে পছন্দ করি। ঘুরে ঘুরে পছন্দ করে কেনা যায়। যেয়ে দেখি সেল চলছে। ১শ টাকার ছবি ৬০ টাকা। ক্লিয়ায়েন্স সেল। বাংলা সেকসনে যেয়ে দেখি প্রতিদ্বন্দ্বী। প্রিন্ট চেক করার সুযোগ আছে। দেখে মুগ্ধ। একেবারেই ঝকঝকা প্রিন্ট, সংলাপ পরিস্কার। আরও কিনলাম অরন্যের দিনরাত্রি, সীমাবদ্ধ। সবগুলোই ঝকঝকা প্রিন্ট। সীমাবদ্ধ আমার কাছে ছিল না। অরন্যের দিনরাত্রি থাকলেও প্রিন্টটা দেখে লোভ সামলাতে পারলাম না। আবার যেতে হবে। ভাবছি এইরকম প্রিন্ট থাকলে আরও কিনবো। মাত্র ৬০ টাকা।
সত্যজিত রায় ছবি করেছেন ৩৭টি। প্রতিদ্বন্দ্বী দেখা শেষ হলেও সবগুলো দেখা হবে। তার সবগুলো ছবি দেখাই এক দারুণ অভিজ্ঞতা। তারপরেও কি বিশেষ পছন্দের থাকতে নেই।
আমার প্রিয় ১০ সত্যজিত।

১। পথের পাঁচালী: এই ছবি নিয়ে নতুন কিছু কি আর বলার আছে? অপু-দুর্গা, কাশবনে দৌড়ানো, দুর্গার মরে যাওয়া। বাবাকে সেই কথা বলার সেই যে অসাধারণ দৃশ্য।

২। কাঞ্চনজঙ্ঘা- এই ছবি যে আমি কতবার দেখেছি তা কোনো হিসেব নেই। সংলাপ নির্ভর এক ছবি। কালার যে কিভাবে একটা ছবিতে ব্যবহার করা যায় তা দেখতে হলে আছে কাঞ্চনজঙ্ঘা। অসাধারণ। জায়গা যে মানুষের মনকে কতখানি প্রভাবিত করে সেটিও দেখিয়েছেন পরিচালক।ৎ

৩। অরণ্যের দিনরাত্রি: উপন্যাসটা যেমন প্রিয়, তেমন ছবিটা। তারুণ্য আর সম্পর্ক নিয়ে এই ছবি। সোমিত্র ও শর্মিলা ঠাকুর তো অসাধারণ। বার বার দেখা যায় এই ছবি

৪। অপুর সংসার- সৌমিত্রের প্রথম ছবি। রাতে রাস্তায় হাটতে হাটতে বন্ধুকে বলা স্বপ্নের কথাগুলো বলার সেই দৃশ্য আমি ভুলবো না।

৫। সতরঞ্জ কি খিলারী-সত্যজিতের একমাত্র হিন্দী ছবি। সিপাহী বিদ্রোহের সময় নিয়ে ছবি। শেষটা তো অসাধারণ।

৬। কাপুরুষ-মহাপুরুষ: এটা আসলে দুটি ছবি, একসাথে। আমার পছন্দ কাপুরুষ। পুরানো প্রেমিকার সঙ্গে দেখা হয় সৌমিত্র। তারপরেও কাপুরুষ থেকে যায়। মাধবী যে এসেছিল তার কাছে এটা কি সে বোঝেনি?

৭। তিন কন্যা: তিনটি আলাদা গল্প। এর সমাপ্তি আমার পছন্দ। অপর্ণা আর সৌমিত্র। গল্প সবারই জানা। তবুও আছে দেখার আনন্দ।

৮। চারুলতা-নষ্টনীড় থেকে ছবি। সৌমিত্র আর মাধবী। এটি নিয়ে নতুন করে কী আর বলঅর আছে।

৯। নায়ক- এই ছবির মতো ভাল উত্তমকে আর কখনোই আমার লাগেনি। সংলাপ নির্ভর ছবি।

১০। পিকুর ডায়েরি-টিভির জন্য তৈরি। শর্ট ফিল্ম। পরকীয়া নিয়ে তার তৈরি একমাত্র ছবি।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সিনেমা নিয়া গালগল্প ;
প্রকাশ করা হয়েছে: আমার প্রিয় মুভি  বিভাগে । সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৫২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৭
বিরক্তিকর বলেছেন: যাওন লাগে তাইলে।

লেখক ধন্যবাদ শেয়ার করার জন্য
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৮

লেখক বলেছেন: দ্রুত যান।

২. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৪
মানুষ বলেছেন: সত্যজিতের বই পড়লেও সব ছবি দেখার সুযোগ হয়নি তেমন।
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৬

লেখক বলেছেন: তার ছবি দেখাও জীবনের একটা ভাল অভিজ্ঞতা হয়ে থাকবে।

৩. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৪
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: ঠিকানার জন্য অনেক ধন্যবাদ। আমিও যাব। অনেক দিন থেকেই কাঞ্চনজঙ্ঘা ছবিটা আবারও দেখার ইচ্ছা। রাইফেল স্কয়ারে সত্যজিতের সবকটি ছবি ২ শত টাকায় পাওয়া যায়। কিন্তু প্রিন্ট ভালো পায় নাই।
আমার প্রিয়, ১। কাঞ্চনজঙ্ঘা ২।অপুর সংসার ৩।গুপি গাইন-বাঘাবাইন
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৭

লেখক বলেছেন: গুপি-বাঘার ভুতের নাচ তো আমার ভীষণ প্রিয়।

৪. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৭
মাহবুব মোর্শেদ বলেছেন: ভাল খবর দিলেন তো। যাইতে হয়। কয়দিন চলবে?
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৮

লেখক বলেছেন: ক্লিয়ারেন্স সেল। যতদিন বিক্রি শেষ না হয়। তবে ভালগুলো দ্রুত শেষ হয়ে যাচ্ছে।

৫. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:১৩
সুরভিছায়া বলেছেন: আমার প্রিয় একজনের কাজ এখানে উপস্থাপনের জন্য ধন্যবাদ।প্রিয়তে রইল।
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:১৯

লেখক বলেছেন: থেংকু

৬. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:১৫
আহমেদ হেলাল ছোটন বলেছেন: ধন্যবাদ
ভালো লাগল।
৭. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:২০
রিপঅন বলেছেন: হায় হায়, আমি তো ১০০ করে ৮ টা কিনছি কয় দিন আগে.
ইংরেজি গুলাতে সেল চলে নাকি ?
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৩২

লেখক বলেছেন: দোকোনে যত ডিভিডি ও সিডি আছে সবই সেল।

৮. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:২০
আহসান হাবিব শিমুল বলেছেন: সেরা দশে অশনি সংকেত নাই? :।

বাজি গেলে বলতে পারি ঢাকা'র মতো সুলভে,সস্তায় বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার ছবি আর কোথাও পাওয়া যাবেনা।

এখানে সিংগেল মুভি ডিভিডি কিনতে ৪$ আর ভাড়া নিতে ২$।
ছবি দেখা আপাতত বন্‌ধ।:(
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৭

লেখক বলেছেন: অশনি সংকেতে অনঙ্গ বউয়ের বাড়ির সামনে অনাহারে মেয়েটির মৃত্যু দৃশ্য আমি কিছুতেই ভুলতে পারি না। তবে অনেক চেষ্টা করেও আমার শীর্ষ দশে আনতে পারলাম না। আসলে সত্যজিতের একটা ছবিও না দেখলেও চলে টাইপ না।

৯. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:২৩
ওয়ার হিরো বলেছেন: আমি একডাও দেহি নাই..
সবটি দেকতাম চাই..
কই পামু?????
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৯

লেখক বলেছেন: ‌দ্রুত দেখেন

১০. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৩১
দূরন্ত বলেছেন: ভালো লাগলো। তবে আমার এখন আইডিবিতে যাওয়ার সুযোগ নাই। ইন্টারনেটে কোথাও পাওয়া যায় না?

আমি হলে সেরা দশে অবশ্যই হীরক রাজার দেশে আর গুপি গাইন বাঘা বাইন রাখতাম।
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৬

লেখক বলেছেন: আমার কাছে গুপি বেশি লাগছিলো।

১১. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৬
হোসেইন বলেছেন: ১ নম্বরে অপুর সংসার , আর ২ নম্বরে নায়ক ।
পথের প্যাচালি সিনেমা ভালো লাগছে , তয় তার চাইতে অনেক ভালো লাগে বইটা ।
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৩

লেখক বলেছেন: প্রথমত আপনারে আবার দেখে ভাল লাগতাছে।
আর আমার এই তালিকা আমার পছন্দ ক্রম না। সেটা হলে পথের পাঁচালী এক নম্বর অবশ্যই নয়। আমার এক নম্বর কাঞ্চনজঙ্ঘা, তারপর অরণ্যের দিনরাত্রি, অপুর সংসার, কাপুরুষ, নায়ক......এরকমই হবে।

বিয়েতে অভিনন্দন।

১২. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৭
নুশেরা বলেছেন: ধন্যবাদ
ভালো লাগল।
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ, আমারও ভালো লাগল।

১৩. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১০
সুখী মানুষ বলেছেন: এমন পোষ্টে ও কেউ মাইনাস দেয়!!
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:০২

লেখক বলেছেন: তাইতো দেখছি

১৪. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৪২
মেন্টাল বলেছেন: আমিও ৭ টা মুভি কিনলাম রায়ানস থিকা। ৩৬০ টাকা নিলো। সত্যজিতের না অবশ্য।
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:১০

লেখক বলেছেন: ৯০ টাকারটা ৫০ আর ১০০ টাকারটা ৬০ টাকা। কী কী কিনলেন?

১৫. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:২০
মেন্টাল বলেছেন: ফারেনহাইট ৪৫১
ম্যান বাইটস ডগ
স্লিঙ ব্লেড
পোস্টম্যান
নো কান্ট্রি ফর ওল্ড ম্যান
এ্যাসেজ এন্ড ডায়মন্ডস
ওয়াইল্ড স্ট্রবেরীস
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৩১

লেখক বলেছেন: ২ টা দেখা মাত্র। নো কান্ট্রি আর ফারেনহাইট। বাকিগুলো কেমন জানাইয়েন।

১৬. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৩৫
তারার হাসি বলেছেন: আপনার প্রিয় সত্যজিৎ এর সব দেখা আছে , এখন আবার দেখতে ইচ্ছা করছে।
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২৬

লেখক বলেছেন: আমিও আবার দেখবো

১৭. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪৩
একরামুল হক শামীম বলেছেন: বাহ! বাহ!!
দারুন খবর।
১৮. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৬
মুনতাসীর মারুফ বলেছেন: সেদিন প্রথম আলো থেকে ডেইলী স্টারেও গিয়েছিলাম। বের হতে হতে দেরী হয়ে গিয়েছিল। ধরাটা সেজন্যই খেলাম। রিক্সাওয়ালাও ঐ পক্ষেরই। ঠিক বলেছেন, সদগা দিয়া দিতে হবে।
ধন্যবাদ।
১৯. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:২২
নামহীনা বলেছেন: তাইলে যাওয়া দরকার তো। ধইন্নাপাতা খবরের জন্য.
২০. ২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪৮
নামহীনা বলেছেন: আপনাকে কইষ্যা একটা মাইনাস (!!!!!), আপনি "সোনার কেল্লা" মুভিটার নাম বলেন নাই কেন? ঐটাও অসাধারন একটা মেকিং।
২১. ২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫৭
সব্যসাচী প্রসূন বলেছেন: পিকুর ডায়েরী বাদে সব দেখেছি .... ফেলুদা আমার অল টাইম ফেভারিট.... আর সৌমিত্রের মত এরকম দুর্দান্ত আধুনিক নায়ক বাংলা আর পাবে কিনা আমার সন্দেহ আছে... পোষ্টের জন্য ধন্যবাদ

 

মোট সময় লেগেছে ১.১৩৩১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আকাল-তবু স্বপ্ন থাকে
বিরোধ-তবু স্বপ্ন থাকে
ভাঙ্গন-তবু স্বপ্ন থাকে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ