আমার প্রিয় পোস্ট

রাজনীতি ও অর্থনীতি এই দুই সাপ পরস্পর পরস্পরকে লেজের দিক থেকে অনবরত খেয়ে যাচ্ছে

অর্থনীতি ব্লগ: আয়কর রিটার্ণ যাদের দিতেই হবে

১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:০৪

শেয়ারঃ
0 1 0


একজন ব্যক্তি করদাতা যার বার্ষিক আয় এক লাখ ৬৫ হাজার টাকার বেশি তাকে অবশ্যই তার সকল খাতের আয় প্রদর্শন করে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। তবে মহিলা করদাতা, প্রতিবন্ধী এবং ৭০ বছর বা তার বেশি বয়সের করদাতার আয় যদি বছরে ১ লাখ ৮০ হাজার টাকার বেশি হয় তাহলেও তাকে রিটার্ন দিতে হবে। আরও কিছু লোককে রিটার্ণ দিতে হবে তাদের আয়ের পরিমাণ যাই হোক না কেন। যেমন,
১। সিটি করপোরেশন, পৌরসভা, বিভাগীয় বা জেলা সদরে অবস্থানকারী কোনো ব্যক্তির যদি-
ক. একতলার অধিক বাড়ি থাকে এবং প্রতি তলার আয়তন এক হাজার ৬০০ বর্গফুটের বেশি হয়; খ. একটি মোটর গাড়ি থাকে; গ. একটি টেলিফোন থাকে; ঘ. মূল্য সংযোজন কর আইনে রেজিস্ট্রিকৃত একটি কাবের সদস্য পদ থাকে।
২। ট্রেড লাইসেন্স এবং ব্যাংক একাউন্ট আছে এমন ব্যবসায়ী।
৩। ডাক্তার (দাতের ডাক্তারসহ) ইঞ্জিনিয়ার, স্থপতি, আইনজীবী, চার্টার্ড একাউন্টেন্ট, কস্ট অ্যান্ড মেনেজমেন্ট একাউন্টেন্ট কিংবা অনুরূপ কোনো পেশাজীবী সংস্থার সদস্য।
৪। চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বা ট্রেড অ্যাসোসিয়েশনের সদস্য।
৫। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন বা জাতীয় সংসদের কোনো পদে নির্বাচনে অংশগ্রহণকারী।
৬। সরকারি, আধাসরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থা বা স্থানীয় কর্তৃপরে ডাকা টেন্ডারে অংশগ্রহণকারী।
৭। যার টিআইএন আছে ।
৮। চলতি বছরের আগের তিন বছরে কখনো যার আয় করযোগ্য ছিল।
৯। যিনি করদাতা হওয়ার ইচ্ছা পোষন করেন।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): আয়কর ;
প্রকাশ করা হয়েছে: অর্থনীতি  বিভাগে । সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:০৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:০৬
মদন বলেছেন: কামের পোষ্ট
১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:০৯

লেখক বলেছেন: কাজের পোস্ট কন। কামের পোস্ট তো অন্য জিনিষ।

২. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:১০
রাজামশাই বলেছেন: যারা বিদেশ থাকে তাগো ব্যাপারে আয় কর কি কয়?
১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:১৭

লেখক বলেছেন: ব্যাংকিং চ্যানেলে বা বৈধ পথে যে কোনো আয় দেশে আনলে তা করমুক্ত।

১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:১৮

লেখক বলেছেন: আবার কয় কামের পোস্ট। কন কাজের পোস্ট। কামের পোস্ট তো অন্যরকম।

৫. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩২
হাসান বিপুল বলেছেন: আমার বেলায় প্রথমটা আর শেষটা খাটে। আমি আয়কর দিতেও চাই। এ বিষয়ে বিস্তারিত জানোলে আরো খুশি হব, মানে কিভাবে কি করতে হবে...ইত্যাদি। উপকারী পোস্ট। ধন্যবাদ।
১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:০৮

লেখক বলেছেন: প্রথমবার হলে আয়কর আইনজীবীর সাহায্য নেওয়াই ভাল। আয়কর দিতে ৮ পৃষ্ঠার একট ফরম আছে। আগের চেয়ে এটি অনেক সহজ করা হলেও একার পক্ষে পূরণ করা কঠিন।

৬. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪১
জেরী বলেছেন: গুরুত্বপূর্ণ পোস্ট।+
৭. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৫৬
অন্যমনস্ক শরৎ বলেছেন: প্রিয়তে মাসুম ভাই।
১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:০৯

লেখক বলেছেন: কাজে লাগতে পারে এসব তথ্য।

৮. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:২০
েছাটন বলেছেন: চমৎকার পোস্ট...........
৯. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:২৫
বলাক০৪ বলেছেন: মহিলা করদাতা যদি নিয়মিত চাকুরিজিবি হন এবং যদি টিআ ই এন থাকে তাহলে ও কি এক লাখ আশি হাজার টাকার মিনিমাম বছরের আয়ের Threshold টা থাকবে? নাকি বেশি হবে?
১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৩২

লেখক বলেছেন: যে কোনো মহিলা করদাতার জন্য এই হার প্রযোজ্য।

১০. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৯
নুরুন্নবী হাছিব বলেছেন: জরুরী এবং প্রয়োজনীয় একটা পুষ্ট...ধন্যবাদ...
১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:১৮

লেখক বলেছেন: থেংকু

১১. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৬
পথিক!!!!!!! বলেছেন: আফসোস ...ফাস্র্ট ক্লাস গেজেটেড অফিসার হওনের পরো আমার বেতন ট্যাক্সপে এবল হয়না....
কি আজব দেশ..বিচিত্র সেলুকাস...
যে সহকারী কর কমিশনার ( একজন ফাস্র্ট ক্লাস গেজেটেড অফিসার)আপনার ট্যাক্স রিটার্ন এ দস্তখত করবেন..তার নিজের বেতনই বছরে ১৬৫০০০/= হয়না।
বিষয়টা খুব একটা সুখপদ নয় , দেশের জন্য।

১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:২৭

লেখক বলেছেন: একমত পুরোটাই

১২. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৫০
মাহবুব সুমন বলেছেন:
লিস্ট মতেতো দেশের অনেকরই ট্যাক্স রিটার্ন বাধ্যতামুলক কিন্তু দেয় কজন ! হালাল হালাল রুজি করে চান্দি ফাটালেও ট্যাক্স ফাঁকি দিতে সবাই ওস্তাদ।

অস্ট্রেলিয়ায় যারা আয় করে ( সে যে পরিমানই হোক না কেনো ) ট্যাক্স রিটার্ন সাবমিট করা বাধ্যতামুলক অর্থবছরের অক্টোবরের মধ্যে, না দিলে লাভ লেটার চলে আসবে সময়মতো ;)

ট্যাক্স ফাঁকি এখানেও দেয়া হয়। ছোটখাটো গুলো অস্ট্রেলিয়ান ট্যাক্স অফিস ( এ.টি.ও ) দেখেও দেখে না কিন্তু বড় গুলো নিয়ে ঠিকই কাজ করে ওরা। ট্যাক্স একাউনট্যান্টদের ব্যবসা এজন্য রমরমা।

তবে ট্যাক্স রিটার্ন করলে আইনগত সুবিধা ছাড়াও আর্থিক সুবিধা অনেক :)। বছর শেষে যা ট্যাক্স দেয়া হয়েছিলো তারচাইতেও রিটার্ন পাওয়া যায় ( বেশ ভালো অংকই )। আমি ট্যাক্স রিটার্ন সাবমিট করার জন্য এজন্য মুখিয়ে থাকি।

পেপার বেজড ও ই-ট্যাক্স - দুভাবেই করা যায়।

কামের পোস্ট :)
১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৪৯

লেখক বলেছেন: এত ইচ্ছা থাকলে আমাদেরও না হয় কিছু ট্যাক্স দেন।

১৩. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:২৮
একরামুল হক শামীম বলেছেন:
পথিক!!!!!!! বলেছেন: আফসোস ...ফাস্র্ট ক্লাস গেজেটেড অফিসার হওনের পরো আমার বেতন ট্যাক্সপে এবল হয়না....
কি আজব দেশ..বিচিত্র সেলুকাস...
যে সহকারী কর কমিশনার ( একজন ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার)আপনার ট্যাক্স রিটার্ন এ দস্তখত করবেন..তার নিজের বেতনই বছরে ১৬৫০০০/= হয়না।
বিষয়টা খুব একটা সুখপদ নয় , দেশের জন্য।

এই বিষয়টি ভাবার মতো.....
১৪. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৪৯
স্বপ্নের ফেরিওয়ালা বলেছেন: আমার বহুত কষ্টের ট্যাক্সের টাকায় সরকারী অ্যামলা আর রাজনৈতিক ন্যাতারা ফুর্তি মারবো ...এইডা সহ্য হয় না...

আসেন ট্যাক্স-মুক্ত দুনিয়া গইড়া তুলি...

~





১৫. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:২৫
মুকুল বলেছেন: আমি গরীব মানুষ। আয়কর দেয়ার চিন্তা নাই। :)
১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৩৭

লেখক বলেছেন: ব্লগ লেখার জন্যও ট্যাক্স আইতাছে। আপনারে ধরা হইবো তখন।

১৬. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৪৪
মুকুল বলেছেন: অ্যাঁ!!!

আমি কমু এইটা আমি না‍। আমার নাম দিয়া অন্য কেউ ব্লগায়! ;)
১৭. ২৮ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৪
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: এই বার দিছি রিটার্ণ, এইডাতো দেখি কাঁঠালের আঠা!!! একটা পোস্ট ও দিছিলাম মনে হয়, কমেন্ট হিসাবে ওইটাই দিলাম মাসুম ভাইঃ


বাংলাদেশ সরকারকে শেষ পর্যন্ত ‘দয়া’ করলাম, ৯০০০ টাকা ট্যাকসো ফাঁকি দিলাম না...
Click This Link
১৮. ২৮ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৬
ইন্ডিয়ানা জোন্স বলেছেন: একটা জিনিস জানা প্রয়োজন... যাডের ট্যকস দেয়ার কথা (উপরেরে নিয়মানুযায়ী) তারা দিচ্ছে কি না এটা জানার জন্য কোন উপায় সরকারের আছে নাকি? যেমন ধরেন সারাদেশের জন্য ওরা কি কোন কম্পিুটারাইজড বা ম্যনুয়াল ডাটাবেজ মেন্টেন করে কি না?

উত্তর টা না হবে বলেই মনে হচ্ছে...

যদি ''না'' হয় , তবে যারা ট্যকস ফাকি দিচ্ছে তাদের ধরার কি কি ব্যবস্হা আছে সরকারের ডিসপোজালে?

নিতান্ত আগ্রহ থেকে পশ্ন গুলো করা যাতে সিস্টেম সম্পর্কে আইডিয়া পাইতে পারি... উত্তরা জানালে খুশী হবো
২৯ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৬

লেখক বলেছেন: এমন কোনো ব্যবস্থা নাই। মাঝে মধ্যে এনবিআর হুমকি দেয় যে তারা বাড়ি বাড়ি গিয়ে জরিপ করবে। সেটা আর হয়ে উঠে না।

১৯. ২৮ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৮
ইন্ডিয়ানা জোন্স বলেছেন: বাই দ্য ওয়ে আপনার প্রফাইল ছবি দেখে মনে হচ্ছে (আবার না ও হতে পারে) আপনার জন্য ট্যকস দেয়া বাধ্যতামূলক.। কারন আপনার মোটরকার আছে... খিক খিক খিক
২৯ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৯

লেখক বলেছেন: এইটা আমারই ছবি। আমি আয়কর দেই। তয় গাড়িটা আমার না।

২০. ২৯ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:০০
কৌশিক বলেছেন: কেমনে আয়কর ফাঁকি দেয়া যায় সে বিষয়ে নাকি এখন ওয়ার্কশপ করানো হয়।
২৯ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:০৬

লেখক বলেছেন: আপনে কি ট্রেইনার নাকি?

২১. ১৬ ই জুন, ২০০৯ রাত ১০:০১
ইন্ডিয়ানা জোন্স বলেছেন: জনারণ্যে নিঃসংগ পথিকের আয়কর বিষয়ক পোস্টে আপনার কমেন্ট পইড়া মনে হইল আপনেও একটা পোস্ট মারছিলেন এইটা নিয়া... আবার দেখতে আসলাম... আইসা ১৯ নং কমেন্টের সিরিয়াস রিপ্লাই দেইখা পেইন খাইলাম বস:(.... ;)
১৬ ই জুন, ২০০৯ রাত ১০:২৮

লেখক বলেছেন: কোন ছবি সেইটাই তো ভুইলা গেছি। বাদ দেন। মাফ কইরা দেন।

 

মোট সময় লেগেছে ১.০০৬০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আকাল-তবু স্বপ্ন থাকে
বিরোধ-তবু স্বপ্ন থাকে
ভাঙ্গন-তবু স্বপ্ন থাকে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ