আমার প্রিয় পোস্ট

রাজনীতি ও অর্থনীতি এই দুই সাপ পরস্পর পরস্পরকে লেজের দিক থেকে অনবরত খেয়ে যাচ্ছে

আমার মেয়ের মডেল হওয়ার সচিত্র কাহিনী

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:১৬

শেয়ারঃ
0 1 0



এইটা আমার মেয়ে। আল্লাহ তারে কান্নার গুনটা খুব ভাল দিছে। তার আড়াই বছরের ছোট ভাই যদি বলে আপু পচা তাইলে সাথে সাথে ভ্যা.................। আমার ছেলেটাও ফাজিল, এখনই বোনকে ক্ষেপাতে শিখে গেছে। সে বোনকে কাঁদিয়ে মহাআনন্দ পায়। আমার মেয়ে দৌঁড়ে আসে............এবং তাড়স্বরে ভ্যা............



দুই বছর আগে মেয়েকে একটা শাড়ি কিনে দিয়েছিলাম। সেদিন রাতে অফিস থেকে ফিরে দেখি সেই শাড়ি পড়ে মেয়ে ঘুড়ে বেড়াচ্ছে। ভাবলাম ছবি তুলি, তুলেও ফেললাম। পরেরদিন অফিসে এসে কম্পিউটারে সে ছবি নামাচ্ছিলাম। ছবিগুলো দেখে আমারই অফিসের শাহেদ মোহাম্মদ আলী এক মধুর ষড়যন্ত্র করে সুমী আপার (সুমনা শারমীন) সাথে। পল্লব মোহাইমেন ছবি দেখে আদেশ জারি করে দেয় যে শুক্রবার নিয়ে যেতে হবে ধানমন্ডিতে, ছবি তুলতে। তুলতে হবে মডেল ও নায়িকা বিন্দুর সাথে।
নিয়ে গেলাম। কিন্তু মেয়ে কিছুতেই ছবি তুলবে না। ছোট একটা ধমক দিতেই আবার ভ্যা...................সেই ছবিটাই উপরে আছে।
সবশেষে বললাম তোমার ছবি যদি ছাপা হয় পত্রিকায় বা টিভিতে দেখা যায় তাহলে ভাইয়া বলবে আপু টিভির মধ্যে কী করে গেলা। ভাইয়া খুব অবাক হবে। এই কথায় রাজী হলো মেয়ে।



অবশেষে মডেল হইতে হইলো আমার মেয়েরে। এই ছবি ছাপা হইছে গত শুক্রবার নকশায়। আমি এখন মডেলের বাবা। আমার মেয়েটা বাবার মতোই হইছে কি কন?

আমার এই মেয়ের জন্মদিন আগামি ২৯ সেপ্টেম্বর। ৫ বছর হবে আমার মেয়ের। সবাই খাস দিলে দোয়া কইরেন।

কান্নার ছবি দেখছেন, এবার আমার মেয়ের হাসির ছবি দেখেন।





যোগ করলাম একটা লাইন- ১. আমার মেয়ের নাম প্রিয়ন্তী আর ছেলের নাম এখন পর্যন্ত তিনটা- প্রান্ত, দীপ্ত ও রাইয়ান.

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): আমার মেয়ে ;
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে । সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:২০
ফারহানা আহমেদ বলেছেন: আপনার মেয়েটা খুবই কিউট। অনেক দোয়া থাকলো ওর জন্য।
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:২৮

লেখক বলেছেন: দোয়াই চাই

২. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:২০
শফিকুল বলেছেন: দোয় করি আপনার সন্তানেরা বড় হোক।
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:২৯

লেখক বলেছেন: দোয়া কইরেন।

৩. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:২১
হুদাই বলেছেন: শুভ জন্মদিন মা-মনি কে


কিউট বেবি। বাবাটা এরম হৈল না ;)
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৮

লেখক বলেছেন: বাবার মতোই তো হইছে। আপনারে মাইনাস

৪. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:২২
মেসবাহ য়াযাদ বলেছেন: মাশাল্লাহ ! মেয়ে আমার পছন্দ হইছে। বয়স ও ঠিকাছে ৫। দেখি যদি পোলায় রাজি হয়...পোলার বয়স ৯ রানিং...
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৪২

লেখক বলেছেন: লাইনে দাঁড়ান.............সিরিয়াল নাম্বার নেন..........কত সিরিয়ল নাম্বার জানাইয়েন। তারপর দেখুমনে

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৩

লেখক বলেছেন: মজ্জাই মজ্জা................

৬. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:২৪
দূরন্ত বলেছেন: দোয়া রইলো....

খুব মজার পোস্ট দিয়েছেন।
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৮

লেখক বলেছেন: দোয়া কইরেন

৭. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:২৪
মিলটন বলেছেন: মাসুম ভাই, মাশ্লাল্লাহ খুব সুন্দর মেয়ে আপনার। দোয়া করি, বাপের মুখ রাখবে। বাপকা বেটী।



[ভাবী আবার রাগ কইরেন না গো...........]
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৫০

লেখক বলেছেন: দোয়া কইরেন, ভাবী রাগ করবো না।

৮. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:২৫
নিশাচর বলেছেন: পিলাচ.............+ ।
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৫২

লেখক বলেছেন: থেংকু

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৩

লেখক বলেছেন: দোয়া কইরেন

১০. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:২৫
সরপ বলেছেন: সুন্দর পোষ্ট।
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৭

লেখক বলেছেন: থেংকু

১১. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:২৬
সপ্ন বলেছেন: আপনার ছেলে মেয়েদের জন্য অনেক দোয়া রইলো।তবে ওই দুষ্টুটার নাকে একটা কামড় থাকলো। আপনার ছেলে মেয়েরা মানুষের মতো মানুষ হোক এই দোয়াই রইলো।
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৯

লেখক বলেছেন: নাকে কামড়..........হাহাহহাহাহাহা। দোয়া কইরেন

১২. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:২৬
হাসান বিপুল বলেছেন: ইনডিয়ান ব্র্যান্ড রেমন্ডের শ্লোগানটা মনে পড়ে গেল- দি কমপ্লিট ম্যান
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:০০

লেখক বলেছেন: ভাল বলছেন।

১৩. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:২৮
মেসবাহ য়াযাদ বলেছেন: আমার ছেলেটাও ফাজিল...
এইডা কী কইলেন বস ?
নিজের চারিত্রিক বিষয়াদি পোলাপানের
উপর চাপাইয়া দেন ক্যা ?
পোলাপান ফেরেশতার লাহান,....
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:০১

লেখক বলেছেন: দুই একটা ফাজিল ফেরে..............টাও কী নাই?

১৪. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:২৯
সাইফ হাসনাত বলেছেন: ওর নামটা জানা হলোনা।
আমার সাথে একদিন কথা বলিয়ে দিবেন? একবার বলতাম- আপু! তুমি খুব কি....উ...ট!

কী! দিবেন না?
আমাকে মেইল করে জানাবেন কিন্তু! আমার ছোট বোনটা ওর মতোই। আমার মেইল আইডি,

দোয়া করি, ও যেন আমার চেয়ে, আপনার চেয়েও অনেক বড় হয়। অনেক বড়...
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ, অনেক অনেক। মেয়ের নাম প্রিয়ন্তী। আর ছেলে প্রান্ত। ওর মা রাখতে চায় রাইয়ান। অবশ্যই কথা বলবেন। চলে আসেন বাসায়

১৫. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৩১
কুয়াশা বলেছেন: কান্নার ছবিটি সেইভ করে রাখলাম।
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:০৫

লেখক বলেছেন: ছবিটা মজার।

১৬. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৩১
রাজামশাই বলেছেন: তোর মেয়েরে ভালা লাগছে

পুলা ডা ও সুন্দর আছে

সব মিল্যা +
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:১৪

লেখক বলেছেন: খুশ হুয়া...........

১৭. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৩১
মেহরাব শাহরিয়ার বলেছেন: প্রথম ছবিটা সত্যি দেখার মত

অনেক কিউট
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:২৭

লেখক বলেছেন: কান্নার ছবিটা?

১৮. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৩
জানা বলেছেন:
খুব মিষ্টি দেখতে আপনাদের বাচ্চা দু'টো। গুনী হয়ে উঠছে এই বয়স থেকেই। শুক্রবার নকশায় ছবিটা দেখেছিলাম। জানতাম না ওটি গুনী বাবার গুনী মেয়ে। ওদের জন্য আদোর রইলো সাথে মেয়ের জন্য জন্মদিনের আগাম শুভেচ্ছা।

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৫

লেখক বলেছেন: গুনী বাবার যে গুনী মেয়ে এইটাইতো কাউরে বিশ্বাস করাইতে পারতাছি না। আপনারেই খালি প্লাস। দোয়া কইরেন।

১৯. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৪
রহস্য বলেছেন: খুবই কিউট আপনার সন্তনেরা।দোয়া করেন আমার সন্তানেরাও যেন এরকম হয়।
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:০৭

লেখক বলেছেন: আমিও দোয়া করি।

২০. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৭
সমকালের গান বলেছেন: সৌভাগ্যবান বাবা আপনি, খুব কিউট আপনার মেয়ে। দোয়া করি সে যেন বিশ্বজয়ী হয়।
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:০৮

লেখক বলেছেন: দোয়া চাই যাতে মানুষ হয়, সবার মন জয় করে, বিশ্বজয়ী হয়।

২১. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৮
ফ্রুলিংক্স বলেছেন: দুইজনই কিউট।

ছেলে লেডিকিলার নিশ্চিত। আমার ঠিকানায় পাঠাই দিয়েই। এখন থেকেই চোখ মারা শিখাতে হবে।
(আমরা দুই দোস্ত পিচ্চি পাইলেই আগে চোখ মারার ট্রেনিং দেই)

শুভ জন্মদিন।
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:১০

লেখক বলেছেন: চিন্তা কইরেন না, আমিই শিখাইয়া দেবো ছেলেটাকে।

২২. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৩
মুহিব বলেছেন: মডেল রাজকন্যা সোনামনির জন্য অনেক দোয়া।
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:১১

লেখক বলেছেন: দোয়া কইরেন। (আপনার কার্ড পাইছি। থেংকু)

২৩. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৩
স্বপ্নের ফেরিওয়ালা বলেছেন: বাহ ... মাইয়া মডেল, পোলা ও দুইদিন পরে মডেল না হওয়ার কোন কারন দেখতেছি না, ভাবীও জয়েন করলে ভাল হয়

পুরা পরিবাররে শুভেচ্ছা...


~
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:২৯

লেখক বলেছেন: আপনারও একদিন হবে.................

২৪. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৩
লীনা ফেরদৌস বলেছেন: দোয়া করি ভবিষত মিস বাংলাদেশের বাবা হন। খুবই কিউট মেয়েটা।


মেসবাহ য়াযাদ বলেছেন: মাশাল্লাহ ! মেয়ে আমার পছন্দ হইছে। বয়স ও ঠিকাছে ৫। দেখি যদি পোলায় রাজি হয়...পোলার বয়স ৯ রানিং...


মেসবাহ ভাই পোলা দিয়ে কত বাবসা করবেন? ঐ দিন শুনলাম কৌশিকের মেয়েরে বুকিং দিছেন। ভাল হয়ে যান। আপনার পোলার কাছে আমরা কেউ মেয়ে বিয়ে দিবনা। পোলার কোন দোষ নাই কিন্ত বাপটা সুবিধার না।
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৩১

লেখক বলেছেন: পোলার কোন দোষ নাই কিন্ত বাপটা সুবিধার না। ঠিক কইছেন। আপনারে প্লাস।

২৫. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৬
মেসবাহ য়াযাদ বলেছেন: বেয়াইন হিসাবে আপনারে আমি বালা পাই।
আর আপনি কি না আমার বিরুদ্ধে কথা কইলেন...??

আফসুস !! @ লীনা
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৪

লেখক বলেছেন: জাতির মুখ কেমনে বন্ধ করবেন?

২৬. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৮
ট্যাঁশগরু বলেছেন: ভালো লাগলো আর জন্মদিনের শুভেচ্ছা রইল প্রিয়ন্তি'র জন্য...
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৬

লেখক বলেছেন: দোয়া কইরেন

২৭. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৫
এখনও গল্প লিখি বলেছেন: ক্যাডেট বড় ভাইয়ের পিচ্চি!!!!!!!!!!!!!!!সেই সুবাদে চাচা ........
ভাল্লাগছে বস


ওরা অনেক কিউট হইছে........জন্মদিনের শুভেচ্ছা রইল প্রিয়ন্তি'র জন্য...
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৮

লেখক বলেছেন: দোয়া কইরেন। ক্যাডেট কলেজ কোনটা?

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৪১

লেখক বলেছেন: যত পারেন দেন

২৯. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:০১
গিয়াস আহমেদ বলেছেন: লীনার সাথে আমি একমত- পোলা ভালা, 'যত দুষ মেসবাহঘুষ।'

আর মাসুম ভাই, প্রিয়ন্তীর জন্য আগাম 'শুভ জন্মদিন'। অনেক দোয়া ওর জন্য।
তবে বেয়াদবি না একখান কথা কই। কথায় বলে না, ফলে বৃক্ষের পরিচয়... ভাবীও নিশ্চয়ই 'সুন্দরীতমা'! হি হি হি...
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৮

লেখক বলেছেন: ফলেই তো বৃক্ষের পরিচয় পাইতাছেন, তাই না?

৩০. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:০৩
নাজমুল। বলেছেন: আলহামদুলিল্লাহ। দোয়া করি আপনারা সবাই যেন ভাল থাকেন।
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:০০

লেখক বলেছেন: দোয়া কইরেন বেশি বেশি

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:০২

লেখক বলেছেন: মন্তব্যে ইমোটিন কেমনে দেয়, শিখাইবেন?

৩২. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:১৪
বুলবুল আহমেদ পান্না বলেছেন: পিচ্চিটার জন্য অনেক আদর আর দোয়া.......
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:১৭

লেখক বলেছেন: দোয়া কইরেন

৩৩. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:১৬
কৌশিক বলেছেন: হালার বেয়াই, তোমার পোলারে কয়জায়গায়া বেচবা?

মাসুম ভাই, মাইয়াডারে বেয়াই ও পোলার হাত থেকে ১০০ মাইল দুরে রাইখেন। দিনকাল যা পড়ছে, পোলারে বাদ দিয়ে বাপেও লাইন লাগাইতে পারে। বুড়া বয়সের ভিমরতী।
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:২০

লেখক বলেছেন: বুড়া বয়সের ভিমরতী। :-ড়

৩৪. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:২৮
অিনেকত বলেছেন: দোয়া রইল, সুন্দর মানুষ হোক আপনার ছেলে মেয়ে ।
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:২২

লেখক বলেছেন: এই দোয়াটাই কইরেন।

৩৫. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:২৯
কিসলু বলেছেন: আদর আর দোয়া রইল
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:২৩

লেখক বলেছেন: থেংকু

৩৬. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৩
যীশূ বলেছেন: আপনার মাইয়া তো আসলেই মডেল!
৩৭. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৩
যীশূ বলেছেন: আপনার মাইয়া তো আসলেই মডেল!

আদর আর দোয়া রইল ।
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:২৬

লেখক বলেছেন: দোয়া কইরেন। আদরও দিয়েন

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:২৯

লেখক বলেছেন: দোয়া কইরেন।

৩৯. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৬
কঁাকন বলেছেন: আপনার ছেলেমেয়ে দুটোই অনেক কিউট একদম আপনার মত না

মনে হয় ভাবির মতন :)
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৩

লেখক বলেছেন: কে কয় আপনারে আমার মতো না.............আপনারে মাইনাস

৪০. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৩
মানুষ বলেছেন: মন ভাল হয়ে গেল
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৫

লেখক বলেছেন: থেংকু। একদিন আপনারও হবে ..............

৪১. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৭
পারভেজ বলেছেন: অনেক আদর আর শুভকামনা
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৮

লেখক বলেছেন: দোয়া কইরেন।

৪২. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৫০
বিবর্তনবাদী বলেছেন: দুইজনেই সোওও সুইট।

ওদের জন্য দোয়া ও আদর রইল।
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮

লেখক বলেছেন: থেংকু

৪৩. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৫
দূর্ভাষী বলেছেন: আপনার ছেলে মেয়ে যেন উজ্জ্বল করে আপনার মুখ।
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫১

লেখক বলেছেন: থেংকু

৪৪. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:০৫
ফারহান দাউদ বলেছেন: আপনার মেয়েটা কিউট,তবে পোলার কথাটা কইলেন না ক্যান,সে কিন্তু ব্যাপক হ্যান্ডসাম:)
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৯

লেখক বলেছেন: আমার পোলা কিন্তু মানুষ পটাইতে ওস্তাদ..........

৪৫. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:০৬
মেসবাহ য়াযাদ বলেছেন: মোরে গাইল পারো ক্যান, মুই না তোমার বেয়াই ??
@ কৌশিক
৪৬. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:০৭
সুরভিছায়া বলেছেন: সুইটি সুইটি দুজনের বাবাকে এবং না দেখা মাকে অভিনন্দন ।
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০১

লেখক বলেছেন: থেংকু

৪৭. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:০৮
ফেরারী পাখি বলেছেন: প্রিয়ন্তি কি জানতো,

ছোট্টবেলায় এমন করে ভ্যা ব্যা করে কাঁনতো?

বছর দশেক পরে- এই মেয়েটার থাকবে ছবি সবার ঘরে ঘরে।

মেয়ের কাজে, মেয়ের গুণে তখন গর্বে বাবা কাঁদুক

দোয়া করি এমনি করে সেই দিনটিই আসুক।
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৫

লেখক বলেছেন: হাহহাহাহাহাহহা।
ভাল হইছে।

৪৮. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:০৮
রাতমজুর বলেছেন:
কোড টাইপ কৈরা মন্তব্য প্রকাশ করলেই হবে :)


*কৃতজ্ঞতা : নাদান
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৭

লেখক বলেছেন: কৃতজ্ঞতা

৪৯. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:১১
কালপুরুষ বলেছেন: মাশাল্লাহ্! আপনার ছেলে ও মেয়ে দুজনই দারুন কিউট! আল্লাহ্ ওদের দীর্ঘজীবি করুন। ভবিষ্যতে আপনার নাম উজ্জ্বল করুক। মন থেকে দোয়া রইলো।
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৩

লেখক বলেছেন: দীর্ঘজীবি করুক, সুস্থ্য থাকুক

৫০. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:২০
ইউনুস খান বলেছেন: দুইজনেই কিউট। দুইজনকেই ধন্যবাদ।
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ!

৫১. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:২৯
চিকনমিয়া বলেছেন: বাবুরে দোয়া
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩১

লেখক বলেছেন: চিকনমিয়া দেখি দোয়াও করে। থেংকু

৫২. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৪০
অপ্‌সরা বলেছেন: ও এইটা আপনার মেয়ে????????????? অনেক অনেক মজা লাগলো আর খুশী হলাম জানতে পেরে। আমি কালই তো দেখছিলাম এই দুজনের ছবি আর ভাবছিলাম মেহেদী নকসা গুলো যদি আর একটু ভালোভাবে দেখা যেত।এখন আর আফসস নাই। আমার অনেক খুশী লাগছে আপনার মেয়েকে দেখে আর সাথে ছেলেটাকেও। দুইটা পিচ্ছিই কিউট!!!!
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩১

লেখক বলেছেন: থেংকু। আমার মেয়ের মেহেদী বিন্দুর দেওয়া। আর বিন্দুরটা হচ্ছে পার্লার থেকে করা। দুই হাতের ক্লোজ ছবি আছে আপনার কাছে। চাইলে কিভাবে দেই আপনাকে?

৫৩. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৮
নুশেরা বলেছেন: মাশাআল্লাহ্... যেমন কন্যা আপনার তেমন পুত্র।

মাসুমভাই, একটা অনুরোধ। মেয়ে যদি শিশু-মডেল হিসেবে নিয়মিত কাজ করে, ওকে দীঘি'র মতো অকালপক্ব সাজাতে দেবেন না... প্লীজ। এখানে যেমন আছে, তেমনই ভাল।
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৭

লেখক বলেছেন: মেয়েকে মডেল বানানোর কোনো ইচ্ছা নাই। বড় হয়ে সে হতে চাইলে আলাদা কথা। লেখাপড়াই করুক। আর সে যে পরিমান লাজুক তাতে এই লাইনে তার ভবিষ্যৎ ভাল হবে বলে মনে হয় না।
দীঘিকে স্কুল ছাড়িয়ে দেওয়া হয়েছে জানেন? স্যুটিং থাকে বলে সে এখন আর স্কুলে যায় না। বোঝেন অবস্থা।

৫৪. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৭
আরিফ জেবতিক বলেছেন: গোমরামুখো বাপের বাচ্চা এতো হাসিকান্না মুখ হয় কিভাবে ? রহস্যটা কী ?

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৫

লেখক বলেছেন: আমি গোমরামুখো নাকি? মোটেই আমার হাসতে মানা না

৫৫. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৭
কুয়াশা বলেছেন: আপনি যেহেতু বার বার দোয়া চাচ্ছেন সেহেতু আমার মনে হয়েছে আপনি ধর্মভিরু। তাই আপনার একটা কথা বলি আপনার ছেলের নামটা রাইয়ানই রেখে দেন। এটা খুব সুন্দর নাম। সন্তানের প্রতি পিতা মাতার অনেক গুলি দায়িত্বের মধ্যে একটা দায়িত্ব সুন্দর নাম রাখা।
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৩৯

লেখক বলেছেন: ছেলের মা রাইয়ানই রাখবে।

৫৬. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৮
মাহবুব সুমন বলেছেন: টুটল ভাইকে মডেল হিসাবে দেকবার চাই ;)
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৬

লেখক বলেছেন: কিসের মডেল। চুল পড়ার মডেল?

৫৭. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪২
ফাহমিদুল হক বলেছেন: আপনার মেয়ে আর ছেলে দু'জনেই মহা মিষ্টি।
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ ফাহমিদ ভাই।

৫৮. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৭
মাহবুব সুমন বলেছেন: আড়ং এর হস্তশিল্প ;)
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৮

লেখক বলেছেন: এখন নাকি সংযমের মাস?

৫৯. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫২
ওমর হাসান আল জাহিদ বলেছেন: They are soooooooooooo sweettttttttt. Best of luck.
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৪২

লেখক বলেছেন: থেংকু আপনারেও।

৬০. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৫
বিবেক সত্যি বলেছেন: প্রিয়ন্তী , রাইয়ান ; দু'টোকেই খুব সুন্দর লাগছে...
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৫০

লেখক বলেছেন: থেংকু

৬১. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৮
অ্যামাটার বলেছেন: ওয়াও!!
সো কি্উট...ফেসবুকে আগেই দেখেছিলাম...আপনি ফ্রেন্ডলিস্টে নাই দেখে কমেন্টাইতে পারিনি...

অনিবার্য কারণে আমার আসল মন্তব্যটা এখানে পোষ্ট কর্লাম্না...কেননা ফেসবুকে টুটুলভাই(প্রত্যু) ওটা আগেই প্রক্সি দিয়ে দিয়েছে:):):)
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৫২

লেখক বলেছেন: টুটুল তো অনেকগুলা মন্তব্য করছে...........আপনার কোনটা ছিল।

৬২. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:২১
নোক্সেনডার বলেছেন: বাবু দুইজনের জন্য অনেক অনেক আদর :)
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৩

লেখক বলেছেন: থেংকু ভাইয়া

৬৩. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৩৬
নিলা বলেছেন: আপনার বাচ্চাগুলো অনেক কিউট.....অনেক বেশি (মাশাল্লাহ)

আপনার মেয়ে আর আমি একদম সেইম, কথায় কথায় ভ্যা....আমার পাজি বড় দুই ভাইয়াই ভীষন জ্বালাতো আমাকে। X(

দীপ্ত দেখতে অনেক সুইট, এত্ত সুইট বাবুটা অনেক দুষ্ট বুঝাই যায় না!
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৯

লেখক বলেছেন: দুষ্ট না, ফাজিল টাইপ পোলা

৬৪. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৩৮
আরণ্যক যাযাবর বলেছেন: প্রথম ছবি তো পুরা নায়িকা।
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১০

লেখক বলেছেন: একদম অরিজিনাল কান্না

৬৫. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৫০
সুলতানা শিরীন সাজি বলেছেন: ওয়াও দারুন তো ছোট্ট মডেল টা.......।
মাশাল্লাহ।
খুব ভালো লাগলো..........।
আর ছেলেটাও কম যায়না........
আমার ছোট ছেলের নাম ও রাইয়ান....।
প্রিয়ন্তি আর আর আপনাদের রাইয়ান এর জন্য শুভকামনা।
ভালো থাকবেন।
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫১

লেখক বলেছেন: আপনার রাইয়ানকেও আদর

৬৬. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৪৫
রাত্রী বলেছেন: আমার মেয়ের বয়স তিন বছর। এখনই শাড়ী পরে ঘুরে বেড়ায় আর বলে শ্বশুর বাড়ী যাবো। আপনার মেয়েকে দেখে তাই খুব ভালো লাগলো।ভাবলেই মন খারাপ হয়, এরা সত্যিই একদিন শ্বশুরবাড়ী চলে যাবে। অনেক শুভকামনা।
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:১০

লেখক বলেছেন: আমার কিছুতেই শশুর বাড়ি যেতে রাজী না। সে নাকি আজীবন বাবার সাথে থাকবে

৬৭. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৫৫
নিঃসঙ্গ বলেছেন: আপনার ছেলেমেয়ে দুটোই অনেক কিউট অনেক অনেক আদর ওদের :)
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:১১

লেখক বলেছেন: থেংকু আপনারে

৬৮. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:০০
জেরী বলেছেন: আপনার গত ম্যারেজ ডের গল্প পড়ে বেশ মজা পেয়েছি।এরপর প্রত্যুদার বিয়ে নিয়ে লেখা এবং আজকের প্রিয়ন্তিকে নিয়ে লেখা।মনযোগ দিয়ে আপনার লেখা বরাবরই পড়ি। প্রিয়ন্তি তার নামের মতই কিউট,সুইট।

মাসুম ভাই,প্রত্যুদার কি খবর?????????
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:০৬

লেখক বলেছেন: প্রতুরে প্রতিদিনই ফিরে আসতে বলি। সেও কিন্তু ব্যস্ত, খবর পাবেন শিগগিরই.............

৬৯. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:১২
প্রীটি সোনিয়া বলেছেন: মাশাল্লাহ....আপনার ছেলে মেয়ে দুজনই খুব সুন্দর...দেখলেই আদর দিতে ইচ্ছা হয়....অনেক অনেক দোয়া রইল ওদের জন্য...ভাল থাকুন আপনি ও আপনার পুরা পরিবার।
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:০২

লেখক বলেছেন: থেংকু

৭০. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৬
েজবীন বলেছেন: নকশা না মঙ্গলবারে বের হয়???

প্রিয়ন্তি কে মিস করছি কারন হকারবেটা পেপারে মাঝ থেকে মেরে দিছে ওটা গতদিন........:(

কান্নার ছবিটা দারুন ওর...........:) রাইয়ান তো মারাত্নক!!!
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৮

লেখক বলেছেন: আহা। এখানে ছবিগুলো দেখে নেন।

৭১. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৯
রুধীণ বলেছেন: খুব সুন্দর দুইটি সন্তানের গর্বিত জনক আপনি।

আপনার মেয়ে কি ব্লগে পোষ্ট করা কান্নার এই ছবিটা দেখেছে? দেখে থাকলে ক্ষেপে নাই?
সবার জন্য শুভ কামনা।
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৪

লেখক বলেছেন: দেখছে। আমার মেয়ে এতো লজ্জা পায় যে নিজের ছবি দেখাতে চাইলে পালিয়ে যায়।

৭২. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫০
মুকুল বলেছেন: ৭০ কমেন্ট পিছনে পড়ে গেলাম!

মামনিকে দারুণ লাগছে। :)
২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:১৪

লেখক বলেছেন: গান শুনাইবেন কবে?

৭৩. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫৪
রুখসানা তাজীন বলেছেন: একজন নামীদামী মডেলের পিতা হতে পেরে আপনার অনুভূতি? :)
২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:১৬

লেখক বলেছেন: একজন নামীদামী মডেলের আন্টি হতে পারে আপনার অনুভূতি???

৭৪. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০১
কালপুরুষ বলেছেন: আমার বড় ছেলের নাম "রাইয়ান"। আপনার ছেলের নাম রাইয়ান হলে আমি দারুন খুশী।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:১৮

লেখক বলেছেন: নাম রাইয়ানই থাকবে। ছেলের মা মনে হয় এই দাবীতে স্টিকি থাকবো

৭৫. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:১৬
মৈথুনানন্দ বলেছেন: তোমার মেয়েটাকেও চুরি করবো!
২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৩২

লেখক বলেছেন: খাইছে........

৭৬. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:২০
মেহবুবা বলেছেন: এতো দেখছি আমার সংসারচিত্র ,দু"জনের নামে দু"জনের নালিশ শুনে কান প্রায় নষ্ট আমাদের ,আবার মিল ও বেশী বেশী।আপনার দু বাচ্চা বেশ মিষ্টি হয়েছে দেখতে।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৭

লেখক বলেছেন: একই সংসার চিত্র। নালিশ আছে। আবার একজনকে কিছু বললে আরেকজন লাফ দিয়ে পড়ে..........

৭৭. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৫
সাফায়েত বলেছেন: সুন্দর অনুভুতি শেয়ার করার জন্য ধন্যবাদ। বাচ্চাদের জন্য শুভকামনা।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে

২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৫

লেখক বলেছেন: প্রোফাইল ছবিটা ভাল হইছে।

৭৯. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৯
আইরিন সুলতানা বলেছেন:
দুই ফেরেশতাই এত্তো কিউট !
২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৭

লেখক বলেছেন: ছেলে মেয়ের বাপও প্রায় ফেরেসটা টাইপ মানুষ.........

৮০. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৫
রাত বলেছেন: ভাই একটা অনুরোধ, ছেলের নামটা রাইয়ান ফাইনাল করে দেন। এটা আমার খুবই প্রিয় একটা নাম।

আপনার মেয়ের এবং ছেলের জন্য রইল আনেক আনেক আদর আর ভালবাসা।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৩৯

লেখক বলেছেন: ঠিকাছে। রাইয়ানই রাখলাম।

৮১. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১১
আসিফ আহমেদ বলেছেন: হাসির ছবিতে ১০০ আর কান্নার ছবিটায় ১০০০ মার্ক :)
ছেলেটাও খুব খুব কিউট।

অনেক শুভকামনা আপনার পুরো পরিবারের জন্য.....শুভেচ্ছা নিন।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৫৭

লেখক বলেছেন: হাহাহাহাহা.............১০০ আর ১০০০ মার্ক

৮২. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২০
অনন্ত দিগন্ত বলেছেন: অনেক অনেক শুভ কামনা আপনার মেয়ের জন্য এবং অগ্রিম শুভ জন্মদিনের শুভেচ্ছা ।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ

৮৩. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৯
বিষাক্ত মানুষ বলেছেন: ওলে বাপলে !!

মডেলের অটোগ্রাফ নিতে হইবে ।
৮৪. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩০
নাহিন বলেছেন: খুবই কিউট একটা পোষ্ট, আর আপনার বাচ্চাগুলোও খুব মিষ্টি :)
৮৫. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৩৬
নামহীন মানব বলেছেন: অনেক অনেক আদর রইল। প্রিয়ন্তী মামনীকে আগাম জন্মদিনের শুভেচ্ছা। ভাল থাইকেন।
৮৬. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৫৬
হোসেইন বলেছেন: চিন্তা কইরেন না । দোয়া কইরা ফালা ফালা কইরা দিমু ।

৮৭. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৫১
পারভীন রহমান বলেছেন: প্রীয়ন্তীর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা আর ভাল বাসা রইল
৮৮. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৫৬
মুনীর উদ্দীন শামীম বলেছেন: মডেল কন্যার বাবা? অভিনন্দন‍‍‍‍‍‍‍‍‍‍‍‍!!!!!!!!!!!
সব নামগুলো খু-উ-ব সুন্দর
৮৯. ০৭ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:১৫
বিবেক সত্যি বলেছেন: দেখতে এলাম আবার... :)
৯০. ০৭ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:১৯
ভাইরাস! বলেছেন:
শুভকামনা আপনার সন্তানদের প্রতি
৯১. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৯
কাব্য বলেছেন: ভালো লাগলো :)
৯২. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০১
অন্ধ দাঁড়কাক বলেছেন: লেখক বলেছেন: ছেলে মেয়ের বাপও প্রায় ফেরেসটা টাইপ মানুষ........হা হা প গে
৯৩. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:০৬
সুরঞ্জনা বলেছেন: রাইয়ান নামের অর্থ হল= সন্তষ্টি।
বেহেস্তে রোজাদাররা যে দরজা দিয়ে প্রবেশ
করবেন, তার নাম রাইয়ান।

আপনার পুতুলের মত বাচ্চা দুটির জন্য দোয়া রইল।

 

মোট সময় লেগেছে ১.২৩০৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আকাল-তবু স্বপ্ন থাকে
বিরোধ-তবু স্বপ্ন থাকে
ভাঙ্গন-তবু স্বপ্ন থাকে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ