somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বই, উপহার আর সেইসব প্রেমের গল্প

১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মনে আছে খুব ছোট বেলায় আমার মা আমাকে আলালের ঘরে দুলাল বইটা কিনে দিয়েছিল। বাংলা ভাষার প্রথম উপন্যাস। পড়েছিলাম এবং কিছুই যে বুঝি নি সেটাও বেশ মনে আছে। আলালের ঘরে দুলাল ছিল আমার প্রথম নিজের বই।
সিক্সে পড়া সেই আমার তখন বই কেনার প্রতি আগ্রহ তৈরি হয়। মনে আছে একবার শিশু একাডেমিতে যেয়ে ৫/৬টা বই কিনে এনেছিলাম। নাম এখন আর মনে নেই। একটা ব্যক্তিগত লাইব্রেরি করার ইচ্ছা তখন থেকেই আমার মাথায়।

তারপর অনেক বই কিনেছি। চারটা সেল্ফ ভরে গেছে বইয়ে। চাকরি করার পর বই কেনা আরও সহজ হয়ে গেছে। আমার একটা সখের বাজেট আছে। কিছু টাকা আমি আলাদা করে রাখি সখ পূরণে। বই কিনি, গান কিনি, ডিভিডি কিনি।

বড় হয়েছি। এখন সব কিনতে পারি। বই আর উপহার পাইনা। বউ আমার জন্য শার্ট কেনে। মা কেনে ফতুয়া। শশুর বাড়ি থেকেও পাই শার্ট। আজকাল কেউ আর বই দেয়না।

ইউনিভার্সিটিতে যখন পড়তাম, উপহার মানেই বই। পকেট ভারি থাকতো না বলেই হয়তো বই দিতাম, বই পেতাম। সেসব বইতে আমরা লিখে দিতাম অনেককিছু। এখন আমেরিকায় আছে শিমুল, প্রতি জন্ম দিনে বই দিতো। কানাডায় থাকা বিন্দুও বই দিতো। একবার এক বালিকাকে বই দিয়ে লিখে দিয়েছিলাম-

তাহাতে এ জগতে ক্ষতি কার
নামাতে পারি যদি মনোভার
শ্রাবণবরিষণে একদা গৃহকোণে
দু'কথা বলি যদি কাছে তার
তাহাতে আসে যাবে কিবা কার।


সেই মেয়ে পরে...............। সে অন্য গল্প।

বই ঘেটে দেখলাম উপহার পাওয়া বইয়ের মধ্যে সবগুলোই কোনো না কোনো বালিকার দেওয়া। ছেলেদের মধ্যে একমাত্র বই উপহার দিয়েছিল আপন ভাই (ত্রপা মজুমদারের জামাই)।

এক বালিকার সঙ্গে অনেক দূর যাওয়ার কথা ছিল। চানক্য সেনের পুত্র পিতাকে বইটা দিয়েছিলাম তাকে। সেই বই পড়ে বালিকার পিতাই মুগ্ধ হয়ে গেল। আমার কাছ থেকে কত বইযে পড়তে তিনি নিলেন। সেই বই একটাও আর ফেরত পাইনি, মেয়েটাকেও দেয়নি। :((

এখন যে একেবারেই বই উপহার পাই না, তা নয়। আজকাল বই পাই কর্পোরেট কালচার হিসেবে। কর্পোরেট হাউজগুলো মাঝে মধ্যে বই পাঠায়। বই এমনই একটা জিনিষ পেলে না বলা যায় না। এ বছরই দুটো বই পাঠালো ব্রিটিশ আমেরিকান টোবাকো। একটা হলো লালন সমগ্র, আরেকটি জীবনানন্দ দাশের কবিতা সমগ্র। দুটোই মূল্যবান ও প্রিয় বই। তারপরেও উপহার পাওয়ার মজাটা এখানে নেই।

বহুদিন পর আবার উপহার পেলাম বই। কতদিন পর??? মনে করতে পারছি না। আমার এখন অনেক বই। ঘর জুরে বই। তারপরেও উপহার পাওয়া বইটি আমি হাতে নেই, নেড়েচেড়ে দেখি। মুগ্ধ হই। উপহার পাওয়া বইটি বিশেষ একটা কিছু বলে মনে হয়। বইয়ে তার লিখে দেওয়া কথাগুলো পড়ি।

আহা কতদিন পর বই উপহার পেলাম।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:২৮
২৭টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×