আমার প্রিয় পোস্ট

রাজনীতি ও অর্থনীতি এই দুই সাপ পরস্পর পরস্পরকে লেজের দিক থেকে অনবরত খেয়ে যাচ্ছে

সশস্ত্র বাহিনীতে গণহত্যা (১৯৭৫-১৯৮১) একটি প্রামাণ্য দলিল

২৭ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:৫৮

শেয়ারঃ
0 43 0


আনোয়ার কবিরকে চিনি ১০ বছর হলো। তার ব্যাপক আগ্রহ একটি বিষয়তেই। আর সেটি হল সশস্ত্র বাহিনীতে গণহত্যা। সন্দেহ নেই আগ্রহটি বিপজ্জনক। বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে অনেক ধরণের ঘটনা ঘটেছে। সেগুলো অনেকেই কম বেশি জানা। লেখালেখিও কিছু কিছু হয়। কিন্তু কেউ একজন যদি দিনের পর দিন লেগে থেকে একটি আস্ত প্রামান্য চিত্র তৈরি করে ফেলে তাহলে এর পরিণতি কি হতে পারে বোঝা মুসকিল।
আনোয়ার সেই কাজটিই করেছে। সে অনেক খেটেখুটে একটা প্রামান্য চিত্র তৈরি করেছে। নাম সশস্ত্র বাহিনীতে গণহত্যা, বাংলাদেশ ১৯৭৫-১৯৮১। মোট ১০ ঘন্টার প্রামান্য চিত্র। চারটি পর্ব। মূলত অনুসন্ধান ও সাক্ষাৎকার ভিত্তিক একটি বিশাল মাপের কাজ।


প্রথম পর্ব কর্নেল তাহেরের ফাঁসি নিয়ে। ঘটনাটি সবারই জানা। এই পর্বটি প্রায় ৩ ঘন্টার। ৭ নভেম্বরের তথাকথিত সিপাহী বিপ্লবের পুরো কাহিনী সহ কর্ণেল তাহেরে ফাঁসি পর্যন্ত পুরো ঘটনা জানা যাবে এই পর্বে। বিচারের নামে যে প্রহসন হয়েছিল তার বিস্তারিত বর্ণনাও আছে এখানে। উপরি পাওনা হচ্ছে কর্ণের তাহের চিঠিগুলো। মজার ব্যাপার হচ্ছে কর্ণেল তাহেরকে যে আইনের আওতায় মৃত্যুদন্ড দেওয়া হয় সেই আইনে মৃত্যুদন্ডের বিধানই ছিল না। ফাঁসি হওয়ার পর এই বিধানটি যোগ করা হয়। অনেক নতুন নতুন তথ্য রয়েছে এই পর্বে। বিশেষ করে একই সঙ্গে জেলে থাকা মেজর জিয়ার সাক্ষাৎকারটি অনেক অজানা তথ্য দেয়।


দ্বিতীয় পর্ব সবচেয়ে নির্মম। ১৯৭৭ সালে এক ব্যর্থ অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল। অনেকেরই হয়তো মনে আছে ৭৭ সালের ২৮ সেপ্টেম্বর জাপান এয়ারলাইনস এর একটি বিমান হাইজ্যাক করে ঢাকায় নিয়ে এসেছিল রেড আর্মি নামের একটি সশস্ত্র গ্রুপ। এই সময় বিমানবন্দরে ব্যস্ত ছিল সবাই এই ঘটনা নিয়ে। আর এর মধ্যেই ঘটে এক অভ্যুত্থানের ঘটনা। ১ অক্টোবর রাত থেকে শুরু হয়েছিল। বিমান বাহিনীর সার্জেন্ট আফসারকে এই অভ্যুত্থানের মূল লোক বলা জানা যায়। যদিও সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কেউ কেউ এর সাথে ছিলেন। প্রমান্য চিত্রে একজন বললেন যে মে.জে, মীর শওকত তাদের সাথে থাকবেন বলে তারা জানতেন। এই ব্যর্থ অভ্যুত্থানের পর ঠিক কতজনকে ফাঁসি দেওয়া হয়েছিল তার কোনো হিসেব নেই। বলা হয় সংখ্যাটি কমপে ১১শ থেকে ১৪শ পর্যন্ত হবে। মাত্র দুই দিনের বিচারে এতো লোকের ফাঁসি হয়েছিল। বিচারের নামে হয়েছিল বড় ধরণের প্রহসন।
পুরো বিষয়টি খুব ভালো ভাবে বোঝা যায় প্রমান্য চিত্রটিতে। শুরুতে একজনের দীর্ঘ বয়ান। তিনি জানান পুরো ঘটনাটি। এতোটা নৃশংস আচরণ করেছিল সেনাবাহিনীর সদস্যরা যা বিশ্বাস করতে কষ্ট হবে। জড়িত ছিল কিনা সে প্রমান কেউ নেইনি। যারা যারা কাছাকাছি ছিল সকলকেই মৃত্যুদন্ড দেওয়া হয়েছে। এমনকি পিটিয়ে মারার ঘটনাও আছে বলে একজন জানালেন। এদের দেওয়াও হয়েছে গণ কবর। নানা ধরণের মানুষের বর্ননায় পুরো বিষয়টি চলে আসে। একজন অবসরপ্রাপ্ত মেজর যিনি একটি ট্রাইবুনালের চেয়ারম্যান ছিলেন তিনি জানান যে, প্রেসিডেন্ট জিয়া তাদের ডেকে বলে দিয়েছিল, শৃঙ্খলা রক্ষার স্বার্থে সবাইকে জবাই করো। সেটাই করা হয়েছিল।


তৃতীয় পর্ব জিয়া নিহত হওয়ার পরের ঘটনা নিয়ে। ১৩ মুক্তিযোদ্ধার ফাঁসি হয়েছিল সে সময়। আজ অনেকেই বিশ্বাস করেন যে, এরা সকলে জড়িত ছিল না। এরশাদ ষড়যন্ত্র করে মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের মেরে ফেলেছিল। এ ক্ষেত্রেও বিচারের নামে হয়েছিল প্রহসন। এই বিচার পর্বের নানা জানা-অজানা দিক নিয়ে এই পর্ব। বিশেষ করে কোর্ট মার্শালের সময় অভিযুক্তদের পক্ষের আইনজীবি হিসেবে কাজ করা মেজর জেনারেল আইন উদ্দিন ও ইব্রাহিমের দুটি সাক্ষাৎকার এবং তদন্ত কর্মকর্তা মেজর জেনারেল আজিজুর রহমানের একটি সাক্ষাৎকার অনেক অনেক তথ্য দেয়। আজিজুর রহমান স্পষ্ট করেই বলেছেন যে জিয়া হত্যাকান্ড যাতে ঘটে সে জন্য সব ধরণের ব্যবস্থাই করে দেওয়া হয়েছিল। পুরো বিষয়টিই ছিল সাজানো। মে. জে. ইব্রাহিম বলেছেন একজন অফিসার যে আরেক অফিসারেকে এভাবে নির্মম ভাবে অত্যাচার করতে পারে না দেখলে বিশ্বাস হয় না।

চতুর্থ পর্ব জেনারেল মঞ্জুরের হত্যাকান্ডসহ আনুসাঙ্গিক বিষয় নিয়ে। সেনা হেফাজতে মঞ্জুরকে মেরে ফেলা হয়েছিল। এটাও ছিল এরশাদের আরেক ষড়যন্ত্র। শুরুতেই মেজর রেজার একটি দীর্ঘ বক্তব্য রয়েছে। তিনি শেষ সময় পর্যন্ত জেনারেল মনজুরের সঙ্গে ছিলেন। তিনি অনেক কিছুর প্রত্যক্ষদর্শী। জিয়া হত্যার পর থেকে পুরো ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। এটাই নাকি তার দেওয়া প্রথম সাক্ষাৎকার। পুরো ঘটনা জানা যায় তার জবানিতে। তিনি বলেছেনও অনেক বিস্তারিত ভাবে। যেমন মেজর মুজিব তাকে বলে দিয়েছিলো যে এরশাদের নির্দেশেই মনজুর কে মেরে ফেলা হয়েছিল। কি ভাবে এবং কে মেরেছিল মনজুরকে তারও বর্ণনা আছে। মেজর রেজার বক্তব্য থেকে অনেক গোপন তথ্যই জানা যায়।

পুরো প্রমান্য চিত্রকে বেশ কিছু দুর্লভ দলিল ও ফুটেজ ব্যবহার করা হয়েছে। রয়েছে অসংখ্য সাক্ষাৎকার। যারা এসব নিয়ে আগ্রহী তাদের জন্য অত্যন্ত ভাল একটা কাজ করেছে আনোয়ার কবির।

জেনেছি যে, প্রমান্য চিত্রটি তৈরির কাজ শেষ হয়েছে বছর খানের আগে। কিন্তু আনুষ্ঠানিকভাবে এর প্রকাশ করা হয়নি। পরিস্থিতি অনুকূলে ছিল না। এখনো আছে কিনা তাও নিশ্চিত না। সশস্ত্র বাহিনীর নৃশংসতা ও গণহত্যার এই দলিলের প্রচার কারো কারো ভাল নাও লাগতে পারে। তবে ইতিহাস ইতিহাসই।
মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে অতীতের গোপনীয় দলিল এখন প্রকাশ করছে। বাংলাদেশেও এগুলো করা দরকার। এমন দাবিও উঠেছে যে, কর্ণেল তাহেরকে ফাঁসি দেওয়া ছিল যে ভুল সেটিও এখন রাষ্ট্রের স্বীকার করা উচিৎ।

চার খন্ডের এই প্রমান্য চিত্র সবাইকে ভাবাবে।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): গণহত্যা ;
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে । সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০০৯ রাত ৯:২৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৭ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:০৯
কৌশিক বলেছেন: কোথায় পাওয়া যাবে?
২৭ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:১৪

লেখক বলেছেন: ফোন দিয়েন।

২. ২৭ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:১০
মাহবুব সুমন বলেছেন: মাসুম ভাই। ইউ টিউবে তুলে দেয়া যাবে ?
২৭ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:১৭

লেখক বলেছেন: ১০ঘন্টার বেশি এটি। পরিচালক দিবে কিনা আমি ঠিক জানি না।

৩. ২৭ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:১০
চন্দন বলেছেন: প্রিয়তে রাখলাম +
৪. ২৭ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:১০
নজরুল কবীর বলেছেন: ঈর্ষা করার মতো কাজ করেছে আনোয়ার। এই দেশে কী এমন টেলিবিশন হবে, যারা এই প্রামান্যচিত্রটি প্রচারে নৈতিক সাহস দেখাবে।

মাসুম ভাই ছবিটি আমি দেখেছি,অকপটে স্বীকার করছি পোষ্ট লেখার সাহস হয়নি।

আপনাকে অভিনন্দন। অভিনন্দন আনোয়ার কবিরকেও।
২৭ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:১৯

লেখক বলেছেন: আমিও এইটা লিখে দুদিন রেখে দিয়েছিলা, দেবো কীনা। দিয়াই দিলাম শেষ পর্যন্ত। অসাধারণ একটা কাজ।

৫. ২৭ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:১২
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: অভিনন্দন আনোয়ার কবিরকে

মাসুম ভাই... কোথায় পাওয়া যাবে?
৬. ২৭ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:১৫
জেরী বলেছেন: মাসুম ভাই, এটা ঠিক বলেছেন যে--"ইতিহাস ইতিহাসই।"কোনটা ভুল আর কোনটা সঠিক হয়েছে তা তো জানা সম্ভব হবে এই সব প্রামান্য দলিল গুলো প্রকাশিত হলে।
২৭ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৫

লেখক বলেছেন: একমত

৭. ২৭ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:১৫
মদন বলেছেন: ইউটিউবে দেয়া হোক।
৮. ২৭ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:১৮
মীতু বলেছেন: অভিন্দন আনোয়ার কবির কে এবং আপনাকে ।


কোথায় পাওয়া যাবে ? একটু দয়া করে বলবেন কি ? প্রিয়তে রাখলাম ।
৯. ২৭ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:১৯
মাহবুব সুমন বলেছেন: দরকার হলে ১০০ খন্ডে দেয়া যাবে ইউটিউবে, তবে তা পরিচালকের স্বীদ্ধান্ত অবশ্যই। ইউটিউবে থাকলে সবাই দেখতে পাবে।
২৭ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:২০

লেখক বলেছেন: এইটা সংগ্রহে রাখার জিনিষ।

১০. ২৭ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:১৯
কুয়াশা বলেছেন: জিনিস গুলি কোথায় পাওয়া যাবে?
১১. ২৭ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:২১
মাঈনুদ্দীন বলেছেন: এইটা কোথায় পাওয়া যাবে জানতে পারলে ভাল হতো। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
১২. ২৭ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:২২
আহসান হাবিব শিমুল বলেছেন: ইউটিউবে কি আপলোড করা যাবে?

বইমেলায় জিয়ার শাসনামলের হত্যকান্ড নিয়ে এই বই কিনেছিলাম।
লেখক ডেইলী স্টারের সাংবাদিক।নাম ভুলে গেছি(যায়েদ আহসান...না কি যেন)....পুরোটা শেষ করতে পারিনি....

সিডি বা ডিভিডি আদৌ কি আলোর মুখ দেখবে? নাকি "স্পর্শকাতর রাষ্ট্রীয় নিরাপত্তা" নামে গ্রাস করে ফেলবে?
২৭ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:২৫

লেখক বলেছেন: জায়েদুল আহসানের রহস্যময় অভ্যুত্থান ও গণফাঁসি বইটার নাম। ইউটিউবে দেওয়ার সিদ্ধান্ত পরিচালকের।

১৩. ২৭ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:২৩
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: এটা কোথায় পাওয়া যাবে?
১৪. ২৭ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:২৪
মেসবাহ য়াযাদ বলেছেন: আমার এক কপি লাগবে। দায়িত্ব আপনার বস !!
২৭ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:২৬

লেখক বলেছেন: ফোন দিয়েন। আনোয়ারের ফোন নম্বর দেবো।

১৫. ২৭ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:২৭
নজরুল কবীর বলেছেন: @ শিমুল

জিয়ার শাসনামলের হত্যাকান্ড নিয়ে বইটির লেখক জায়েদুল আহসান পিন্টু।

একসময় ডেইলি স্টারে ছিলেন। বর্তমানে দেশ টেলিভিশনে।
১৬. ২৭ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:২৯
শেরিফ আল সায়ার বলেছেন: এটা কোথায় পাওয়া যাবে?
১৭. ২৭ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩৯
শেরিফ আল সায়ার বলেছেন: পোষ্টটারে কিছুক্ষনের জন্য স্টিকি করা যায় না?
২৭ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪১

লেখক বলেছেন: মডুর ঘারে একটাই মাথা

১৮. ২৭ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪৪
রাঙা মীয়া বলেছেন: সাহসী পদক্ষেপ।
১৯. ২৭ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪৬
রাঙা মীয়া বলেছেন: আপনের পোস্ট মুইছা যাইতে পারে । কপি কইরা রাইখেন ।
২০. ২৭ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫৩
সাদাকালোরঙিন বলেছেন: ভাই , ডেসপারেটলি এক কপি সংগ্রহ করতে চাই । কিভাবে পাবো ?
২১. ২৭ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:০৯
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: আলোচিত ঘটনা গুলো এখনও মরেনি। এগুলোর রেশ এখনও আছে। এদেশের মানুষ এখনও বিভ্রান্তিতে ভুগছে এ বিষয় গুলো নিয়ে। আমার মনে হয় এই প্রামান্য চিত্রটি এসব বিভ্রান্তির অবসান ঘটাতে সম্পূর্ন সহায়ক হবে।
অনেকেই জানতে চেয়েছেন কোথায় পাওয়া যাবে? লেখক এ ব্যাপারে এখনও কিছু জানালেন না কেন? যদি নিরাপত্তা জনিত কারনে হয়, তাহলে বলবো আপনি নিরাপদে থাকুন এটাই আমার চাওয়া কিন্তু প্রামান্য চিত্রটি পাওযার লোভ সামলাতে পারছি না। সম্ভব হলে জানান কোথায় পাবো। + + + আপনাকে এবং আনোয়ার কবীরকে।
২২. ২৭ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৫১
কেবলা কান্ত বলেছেন: আপনার ফোন নম্বর দিন প্লিজ্‌
২৩. ২৭ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৫২
বিগব্যাং বলেছেন: ...এইমাত্র আনোয়ার ভাইয়ের সাথে বিস্তারিত কথা শেষ করলাম...অতি দ্রুত এটা দেশে প্রকাশিত হবে...তারপরই ইউটিউবে আপলোড করা শুরু করব...১০ ঘন্টার যতটুকু সম্ভব...বা পুরোটাই...
২৪. ২৭ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৫৭
বিগব্যাং বলেছেন: গত ৫/৬ বছরে চোখ দিয়ে পানি পড়েছে মাত্র একদিন...যেদিন আনোয়ার ভাইয়ের বাসায় সকাল ৯ টা থেকে শুরু করে টানা ১০ ঘন্টা (রাতে শেষ) এটা দেখেছিলাম... নৃশংসতার এমন রাষ্ট্রীয় আয়োজন ইতিহাসে বিরল...
শওকত হোসেন মাসুম ভাই আসলেই একটা সাহসের কাজ করলেন...
২৭ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:০১

লেখক বলেছেন: আসলেই চোখে পানি এসে যায়। ভাল বলেছেন যে নৃশংসতার এমন রাষ্ট্রীয় আয়োজন ইতিহাসে বিরল...

২৫. ২৭ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:০৪
বিগব্যাং বলেছেন: এইটা আনোয়ার কবিরের উন্মুক্ত চিঠি...


Dear Sir/Madam,

I am Anwar Kabir, a Bangladeshi freelance journalist working for the past 17 years to unmask the truth behind a series of coups and manslaughters, witnessed by the military forces of the country in between 1975 and 1981. I wrote a number of investigative reports in mainstream newspapers, authored several books on the turmoil in the army and of late prepared a documentary titled “Blood Bath in the Military: Bangladesh, (1975-1981)”, the first such work in the country.

Blood bath in The Military: Bangladesh (1975-1981):

This is a 10:30 hour documentary about the prejudicial killing inside Bangladesh’s armed forces over a period of six years from 1975 which has been prepared editing some 50 hours of visual evidence. Several thousand innocent soldiers lost their lives during the 1975-1981. As international human rights watchdogs didn’t protest duly against these killings, the rest of the world knew little about the bloodsheds. This film is the outcome of long 17 years investigation by me. The entire episode was organized through nearly 70 interviews of concerned people. Among them were former soldiers, military officers and generals including an ex-army chief, politicians, security experts, senior Supreme Court lawyers and even military court judges, and the close relatives of the victims of coup victims.

This is a valuable addition to the world military history. I am yet to release the documentary. Considering the sensitivity of the film due to considerable reasons and because of the existing socio-political scenario of the country, I have decided to release it abroad to evade any possible harassment or obstacles.
I am seeking a sponsor abroad who will help me launch the documentary.

About me:

I made my debut as a journalist as an editorial assistant in the mass circulated daily Janakantha in 1997 and worked there until 2002. But I was engaged in the profession since my college life writing for several newspapers and weeklies. After my service in the Janakantha I joined as the news editor of the daily Amader Shomoy and worked there until I preferred to work as a freelance journalist.
Currently I am the media co-coordinator of Sector Commanders Forum Bangladesh, the forum of the country’s 1971 Liberation War veterans, who have launched a massive social campaign to bring the war criminals of 1971 to justice.

My publications:

(i) Selected report: Murder of President Zia, Ammunitions and other subjects.
(ii) In the Gallows: The 13 freedom fighter officers
(iii) Execution of Colonel Taher: An Untold Story
(iv) Self-contradictions in Bangladesh politics
(v) The inside stories of the 20th May’ 1996 Coup.
(vi) Ten Exclusives; A collection of ten exclusive reports.
(vii) Execution of freedom fighters inside Bangladeshi armed forces.
I will reply with more details about the documentary, if you are really interested on this. Hope I will hear from you soon

With very regards

Anwar Kabir
২৬. ২৭ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:০৯
বিষাক্ত মানুষ বলেছেন: ইতিহাস কথা বলুক ।
এটা দেখার অধীর অপেক্ষায় রইলাম
২৭ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:২০

লেখক বলেছেন: সবারই এটা দেখা উচিৎ

২৭. ২৭ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:২৮
বিষাক্ত মানুষ বলেছেন:
Blood bath in The Military: Bangladesh (1975-1981):

রক্তস্নান
২৮. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:৪৭
শিট সুজি বলেছেন: কোথায় পাওয়া যাবে?
২৯. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:৪৮
মাহমুদ৬৯ বলেছেন: প্রিয়তে তুলে রাখলাম। এক কপি সংগ্রহ করতে চাই । কিভাবে পাবো ?
আমি মেলর্বোনে থাকি।


কেউ যদি সাহায্য করতে চান !!!!!

আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ আনোয়ার কবীর'কে যিনি এই সাহসী কাজ সম্পাদন করেছেন।
৩০. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:০৮
আলিফ দেওয়ান বলেছেন: বাথিজা, ইউটিউবে তো দেক্তে পার্ব না, নেটের যেই ইস্পিড তাতে সামুবলগে ঢুকাই মুষ্খিল। সিডিডিবিডিতে পাউয়া যাইবে না?

৩১. ২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৩০
আগলিআগলি বলেছেন: আমিও চাই এক কপি । অনেকেই সংগ্রহ করতে চাচ্ছে দেখলাম । সংগ্রহ করার একটা উপায় জানালে ভালো হত। আমার ইমেইল-
৩২. ২৮ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:২৪
শওকত হোসেন মাসুম বলেছেন: অনেকেই ডিভিডিটা কিনতে চেয়েছেন। যারা আগ্রহী তারা মেইলে তাদের ফোন নম্বরগুলো দেন। আমি সেগুলো আনোয়ারকে দিয়ে দেবো। তারপর আনোয়ার আপনাদের সঙ্ড়ে যোগাযোগ করবে।
৩৩. ২৮ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:২৫
শওকত হোসেন মাসুম বলেছেন: আমার ই-মেইল হচ্ছে
৩৫. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৫০
. . . এখনো খুঁজি বলেছেন: আনোয়ার কবিরের প্রতি শ্রদ্ধা রইলো। আপনাদের চেষ্টা সফল হোক।
আর একটা কথা, জানিয়েই যখন ফেলেছেন তখন টাইম নষ্ট করবেননা। যত দ্রূত সম্ভব দিয়ে দিন। চ্যানেল আইয়ে রশিদের সাক্ষাৎকার কিন্তু বন্ধ করে দেয়া হয়েছিলো। সো...
৩৬. ২৯ শে অক্টোবর, ২০০৮ ভোর ৫:২৯
শেরিফ আল সায়ার বলেছেন:
৩৭. ২৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৪
মাহবুব সুমন বলেছেন:
ডিভিডি পেলে ক্যানবেরায় একটা প্রদর্শনী করার ইচ্ছা প্রকাশ করছি।
এর পর তা অন্যান্য শহরে ইনশাল্লাহ।

আর আমার ইমেইল তো জানেনই। আমি এক কপি কিনতে চাই। তবে সেই কপি পাইরেটেড হবে না ( আমার পক্ষ ) থেকে সেটারও নিশ্চয়তা দিচ্ছি।
২৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৭

লেখক বলেছেন: আপনি কিভাবে নিবেন? ঢাকায় তো নাই আপনি।

৩৮. ২৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৭
বিষাক্ত মানুষ বলেছেন: ডিভিডি পেলে আমিও কিনতে চাই ।
৩৯. ৩০ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৩৫
মাহবুব সুমন বলেছেন: আমার লোক কালেক্ট করে নেবে, যথা সময়ে সেটা আমার হাতেও পৌঁছুবে।
৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১৫

লেখক বলেছেন: ঠিকাছে। পাইবেন।

৪০. ৩১ শে অক্টোবর, ২০০৮ সকাল ৭:৪৫
ঘোর বলেছেন: আনোয়ার ভাইয়ের আরেকটি যোগ্যতা, তিনি লাগাতার কথা বলতে পারেন। শোনা যায়, শেখ হাসিনার সঙ্গে তার ২ বার দেখা হয়েছিল। এরপর থেকেই শেখ হাসিনার কানে সমস্যা।
৩১ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:১১

লেখক বলেছেন: হাহাহাহাহহাহাহাহা। জটিল

৪১. ৩১ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:১৫
পথিক তুমি বলেছেন: জিয়া নিজে নাকি মুক্তিযোদ্ধাদের মারছে
৪২. ৩১ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:২০
অ্যামাটার বলেছেন: দারুন তথ্য-প্রমাণ সম্বলিত একটা দলিল, বোঝা যাচ্ছে, কোথায় পাওয়া যাবে, বলতে পারেন?
আর রাষ্ট্রীয় কোন বাঁধা না থাকলে কি নেটে ছেড়ে দেওয়া যায়?
৪৩. ০২ রা নভেম্বর, ২০০৮ সকাল ১১:৪৪
নামহীন মানব বলেছেন: আমার লাগবো। প্রিয়তে।
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:০৩

লেখক বলেছেন: ৫০০. তয় একটু ঝামেলা আছে। ইয়াহুতে বলবোনে।

৪৫. ১৭ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১৩
চিলে কোঠার সেপাই বলেছেন: আমার এক্কপি লাগবো।
mailminhaz@জিমেল।
৪৬. ১৭ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১৪
চিলে কোঠার সেপাই বলেছেন: সিডি-ডিভিডিতেও কি অ্যাভেল্যভল??
৪৭. ১৭ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১৮
কঁাকন বলেছেন: কোথায় পাওয়া যাবে
কোথাও আপলোড করলে লিংক দিয়েদেবেন
৪৮. ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:২২
অ্যালন বলেছেন:
অভিনন্দন আনোয়ার কবিরকে..

মাসুম ভাই..কোথায় এবং কিভাবে পাওয়া যাবে..একটু বলেন..আমিও কিন্তে চাই..

আমার ইমেইল:

১৮ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০২

লেখক বলেছেন: এইটা নিয়া একটু ঝামেলা হইছে। সময় লাগবো

৪৯. ০১ লা ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:০৭
ছু-মন্তর বলেছেন: ভাই ফোন নম্বরটা দেবেন কি? আমার মেইল অ্যাড্রেস:
৫০. ০১ লা ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:১২
সামী মিয়াদাদ বলেছেন: আমিও এক কপি সংগ্রহ করতে চাই....উপায় বাতলান বস
৫১. ১০ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৪৪
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: ভাইয়া অনেক দেরিতে এই পোস্ট টা দেখলাম। সশস্ত্র বাহিনীর ভিতরের অনেক খবরই কেউ জানে না।
এ বিষয়ে প্রথম জেনেছিলাম লেফটেনেন্ট কর্ণেল হামিদ স্যারের লেখা একটি বই পড়ে, এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। ১৯৭৫ সালের তিনটি গণঅভ্যূথান নিয়ে বইটা। এর পরে এই বিষয়ে আরো কিছু পড়াশোনা করার চেষ্টা করেছি, কিন্তু বিষয়টা হল, এসম্পর্কিত সমস্ত দলিল কোন এক বিচিত্র কারণে হাওয়া হয়ে গেছে আর উর্ধতন কোন সামরিক কর্মকর্তা এই বিষয়ে মুখ খুলতে চান না।

ভাই, আমি এই প্রামাণ্যচিত্রটির ব্যাপারে খুবই আগ্রহী। আপনাকে মেইল করলাম, কাইন্ডলি একটু দেইখেন।
৫২. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৪৮
রাগ ইমন বলেছেন: খুনী এরশাদ আর খুনি জিয়া ---- এই সময়ে এই ছবিটার প্রদর্শনীর ব্যবস্থা করেন । দরকার আছে ।
৩০ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৫

লেখক বলেছেন: এইটা প্রকাশ ও প্রচার করতে দেওয়া হচ্ছে না।

৫৩. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৫
গোলন্দাজ বলেছেন: ভাই আপনি কি আমাকে আই বেপারে পুরপুরি জানতে এক্তু হেল্প করবেন???...।যদি এই বেপারে কন বই থাকে ত নামটা দিএন......র যদি অনলাইনে পাওয়া যাএই...।তাইলে লিঙ্ক তা দিএন......ভাই আমি অপেক্কখাই থাকলাম...।
৫৪. ০৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪৯
দিকভ্রান্ত উন্নাসিক বলেছেন: ভাই, আমি এই প্রামাণ্যচিত্রটির ব্যাপারে খুবই আগ্রহী।আমি কিনতে চাই, আমার ইয়াহু আইডি দিলাম; কোথা থেকে সংগ্রহ করতে হবে একটু জানাবেন প্লিজ
৫৫. ১০ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৩১
আরিফুল হোসেন তুহিন বলেছেন: আমিও কিনতে আগ্রহী

৫৬. ২০ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৩
শাদা-অন্ধকার বলেছেন: আমিও কিনতে চাই । আপলোড করলে লিংক দিয়ে দেবেন।
৫৭. ২৬ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:০৫
মেঘ বলেছেন: দেখতে চাই।
৫৮. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২৭
চিলে কোঠার সেপাই বলেছেন: মাসুম ভাই বইটা কি বইমেলায় পাব?
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩০

লেখক বলেছেন: এটা তো বই না। ডিভিডি ।

৫৯. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৫
চিলে কোঠার সেপাই বলেছেন: তাইলে তো আরো ভালো ...বলেন না কই পাব।
৬০. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪৬
অমি রহমান পিয়াল বলেছেন: ভাই পালান, বাসায় থাইকেননা এক সপ্তাহ
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:২২

লেখক বলেছেন: আরে এইটা তো জরুরী অবস্থার সময়েই লেখা।

৬১. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫০
মাবরুকা তোয়াহা বলেছেন: দেখতে চাই .. পেতে চাই ... পরর্বতী প্রজন্মের জন্য করা কালেকসনে রেখে যেতে চাই ... কি করতে হবে জানাবেন ...
৬২. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৭
বাঁশী বলেছেন: ভাই, এটা পাওয়ার কি কোনো আশা আছে আর?
৬৩. ০২ রা মার্চ, ২০০৯ রাত ১:১৩
মোতাব্বির কাগু বলেছেন: ভাই, আমি এই প্রামাণ্যচিত্রটির ব্যাপারে খুবই আগ্রহী।আমি কিনতে চাই
৬৪. ০২ রা মার্চ, ২০০৯ রাত ১:২৪
কেমিকেল আলী বলেছেন: কেমনে কেনা যাবে একটু যদি ইশারা দেন?

৬৬. ০২ রা মার্চ, ২০০৯ রাত ২:১৯
অরণ্য আনাম বলেছেন: প্রিয়তে রাখলাম।

শওকত ভাই, আমি কিন্তু সরাসরি আপনার অফিসে হানা দিমু...ফোন নম্বর নাই। সেদিন ভিজিটং কার্ড দেন নাই
৬৭. ০২ রা মার্চ, ২০০৯ রাত ৯:১৬
সাদাচোখ বলেছেন: ভাই, এটা পাওয়ার কি কোনো আশা আছে আর? যদি থাকে একটু জানাবেন।

৬৮. ০৯ ই মার্চ, ২০০৯ রাত ২:৩১
ভাইটামিন বদি বলেছেন: আমিও চাই এক কপি.....অরিজিনিল কপি, পাইরেটেড না।।।

জলদি জানান কিভাবে পাওয়া যাবে।।
৬৯. ২৩ শে মার্চ, ২০০৯ দুপুর ২:০৭
খািল িপডাইেত ইচ্ছা করে বলেছেন: ১। আমি আপনার মুভি সম্পর্কিত লেখার ভক্ত কেননা আমি মুভি দেখার একটা ছোট পোকা।

২। আমি বলগে নতুন

৩। তাই আপনার পুরানো পোসট গুলি দেখছিলাম মুভির খোজে

তারপর এখানে এসে থামতেই হলো.......

যেকোনো মুল্যে এই ১০ ঘন্টার প্রামাণ্যচিত্রটি আমার সংগ্রহে রাখতে হবে।
আপনার একান্ত সহযোগিতা চাই
redwingartware@জিমেইল.কম

আর কত রক্ত ঝরলে পরে সোনার বাংলা পাব..........
৭০. ২৪ শে মার্চ, ২০০৯ সকাল ৭:২৩
আকাশ_পাগলা বলেছেন: আমি পেতে আগ্রহী । আর, আমার কাছে যে আপনার ফোন নাম্বার নাই, সেটা তো বোঝেনই। ফেসবুক একাউন্ট আছে,বস ??
৭১. ১১ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৩৩
নাজমুল হক রাসেল বলেছেন: প্রথম কাজ হওযা উচিত যত বেশি সঙ্খক কপি মানুষের হাতে তুলে দেয়া। তাহলে আর হারানর ভয় নাই .।
৭২. ২২ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:৫৬
রী্য বলেছেন: ইউটিউবে অপলোড করলে অমাকে লিংক ( URL) টা দিয়েন।

৭৪. ০২ রা মে, ২০০৯ বিকাল ৩:৫২
সহীদুল হক মাণইক বলেছেন: মাসুম ভাই..কোথায় এবং কিভাবে পাওয়া যাবে..একটু বলেন..আমিও কিন্তে চাই..
আমার েমাবাইল 01713762441 ভাই ফোন নম্বরটা দেবেন কি?
৭৫. ০৮ ই মে, ২০০৯ রাত ৮:৪৫
ইকোনোমিস্ট বলেছেন: বস, পোস্ট টা ৭ মাসের আগের কিন্তু youtube লিন্ক কই? আমার একটা কপি দরকার।
৭৭. ০৮ ই মে, ২০০৯ রাত ৯:১৩
এস্কিমো বলেছেন: আপাতত বিদায়। কখনো ভাল লাগে তাহলে হয়তো আসবো - কেন?
৭৮. ১০ ই মে, ২০০৯ সকাল ১১:৪২
পারভেজ বলেছেন: এককপি চাই।
আপনার ফোন নম্বর দেন।


৭৯. ১৩ ই মে, ২০০৯ বিকাল ৩:৫০
অন্তু বলেছেন: দয়াকরে শুধু একটা মেইল দেনঃ
৮০. ০৬ ই জুলাই, ২০০৯ রাত ৮:১৩
চন্দন বলেছেন: এক কপি চাই।
৮১. ০৯ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৩৮
মনুমনু বলেছেন: .

এক কপি রাখতে চাই, দয়া করে সাহায্য করবেন
৮২. ১১ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:২১
নুসরাত জাহান যুথি বলেছেন: সত্য জানতে চাই। আধারে আর থাকতে চাই না।
৮৩. ১১ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৩৭
হিটলারের সাগরেদ বলেছেন: কপিটি চাই। প্লিজজ................
৮৬. ১৬ ই জুলাই, ২০০৯ সকাল ১১:৩৭
জইন বলেছেন: @পিয়াল ভাই --------- ধন্যবাদ
৮৮. ৩১ শে জুলাই, ২০০৯ রাত ১:১৫
রুদ্র নীল বলেছেন: কোথায় পাবো?
মেইল এ আপনার নাম্বার দেন
৮৯. ১১ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪৮
মহসিন৭১ বলেছেন: আমার ই-মেইল
৯০. ১৫ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৫৭
সাধারণমানুষ বলেছেন: ভাই আমার ই-মেইল
৯১. ১৬ ই আগস্ট, ২০০৯ রাত ১২:১১
রাহিদুল সামান্না রকি বলেছেন: দেশ কখন স্বাধীন হবে। কখন সময় হবে নীলক্ষেতের ফুটপাত থেকে কিনব ক্যাসেটা। বন্দুকের নলের কাছে সত্য বন্দী।

ধন্যবাদ আনোয়ার ভাই + মাসুম ভাই
৯২. ১৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:২১
শওকত হোসেন মাসুম বলেছেন: এই পোস্ট পড়ে এখনো আমার কাছে মেইল আসছে ডিভিডিটা সংগ্রহ করার জন্য। প্রমান্যচিত্রটি এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। শাহবাগের আজিজ সুপার মার্কেটের অনেক দোকানেই এটি পাওয়া যাচ্ছে। সুতরাং সবাই সেখান থেকে কিনেতে পারবেন। সবাইকে ধন্যবাদ।
৯৩. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৪৬
ভাবসাধক বলেছেন: ধন্যবাদ , আনোয়ার ভাই , মাসুম ভাই । অতি জরুরী একটি বিষয় জানানোর জন্য । আজিজ মার্কেটে পাওয়া যাবে তো ? দয়া করে দোকানের নামটা বলবেন কি ?
৯৪. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২৫
কুতুব্ বলেছেন: দোকানের নাম কি? আর ডিভিডিটা কি নামে চিনবো? জানাবেন দয়া করে। আমার ঠিকানা
৯৫. ০১ লা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:১৬
মাইদেশ বলেছেন: এই সব সত্যি অনেকেরই জানা, সেটা ডকুমেন্টেরী আকারে হওয়াতে ভালো হলো । আমি মাঝে মাঝে অবাব হই এই ভেবে যারা মারা গেছে তাদের পরিবার গুলো একবারও প্রতিবাদ করলো না, সামনে এসে।
৯৬. ৩০ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৩২
মেহেদী১৮২৮ বলেছেন: কিভাবে পেতে পারি জানাবেন কি? আমি খুজেছি আজিজ মার্কেটে পাইনি।
ঠিকানা
৯৮. ১৮ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫০
রবিন০৪ বলেছেন: বস এখনো কি পাওয়া যায়? দোকানের নামটা কি দেওয়া যাবে?
৯৯. ০১ লা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৩
নষ্ট কবি বলেছেন: আমাকে প্লিজ নাম্বার টা পাঠান,,,,,
১০০. ১২ ই মার্চ, ২০১০ বিকাল ৪:৩৬
রাষ্ট্রপ্রধান বলেছেন:


plz bro how i get it
১০১. ১২ ই মার্চ, ২০১০ বিকাল ৪:৫০
যোগী বলেছেন: খুবই গুরুত্বপূর্ন পোষ্ট প্রিয়তে রাখলাম।
১০২. ১২ ই মার্চ, ২০১০ বিকাল ৫:০৩
তাহসিন আহমেদ বলেছেন: ডিভিডি টা কেনার অপেক্ষায়,আপনাকে অনেক অনেক ধন্যবাদ মাসুম ভাই।
১০৩. ১৭ ই মার্চ, ২০১০ বিকাল ৩:২৪
আমি মদন বলেছেন: এইটা নিয়া এত ধানাই পানাই করছেন কেন। বিষয় দেখেই এটা একটা পাবলিক প্রপার্টি। তারাতারি একটা কপি দেন। আমি এটা দিয়ে ইউটিউবে একটা চেনেল খুলবো। দায়িত্বহীনের মত লুকিয়ে না রেখে তারাতার একটা মাত্র কপি দেন আই প্রমিজ দুনিয়ার আর কারও কপির দরকার হবে না।

এই ঠিকানায় আমাকে পান Click This Link
১০৪. ০৩ রা জুন, ২০১০ রাত ১১:২৫
দুরন্ত ইসলাম বলেছেন: বাংলাদেশের মানুষ কত খারাপ! ছিঃ.............
১০৫. ০১ লা অক্টোবর, ২০১০ রাত ৮:৩০
নাঈম বলেছেন: চট্টগ্রামের কোথাও কি এটা পাওয়া যাবে?
১০৬. ২০ শে মার্চ, ২০১১ রাত ১২:০৬
মাসুদুল হক বলেছেন: ভীষণ আগ্রহ হচ্ছে দেখার জন্য।
কোনভাবে সাহায্য করতে পারেন?
shondhitsu@জিমেইল.কম
১০৮. ১৭ ই জুন, ২০১১ রাত ১১:৩৮
শরীফ িবিড বলেছেন: I want a copy of DVD. I will pay for this.
Pls send me info,

১০৯. ১৭ ই জানুয়ারি, ২০১২ সকাল ৯:০১
ওয়ালি মাহমুদ বলেছেন: ধন্যবাদ অনেক। সংগ্রহে আগ্রহী।
ই-মেইল:


 

মোট সময় লেগেছে ১.৭৮১৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আকাল-তবু স্বপ্ন থাকে
বিরোধ-তবু স্বপ্ন থাকে
ভাঙ্গন-তবু স্বপ্ন থাকে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ