somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুদ্ধাপরাধীদের বিচার চাই: গণস্বাক্ষর সংগ্রহে বিভিন্ন দেশে ও শহরে সমন্বয়কারী প্রয়োজন

০৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুদ্ধাপরাধীদের বিচার চাই। এটি এখন গণ দাবী। বাংলার প্রতিটি মানুষ আজ এই দাবি মনে-প্রাণে ধারণ করে। বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হওয়ার পরই আমরা পাবো বিজয়ের আনন্দ। আমরা এবারই এই বিজয়ের স্বাদ পেতে চাই। আমরা আর অপক্ষা করতে রাজী নই।
যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে পিছিয়ে নেই ব্লগার কমিউনিটি। আমরা বিশ্বাস করি যুদ্ধাপরাধীদের বিচার হবেই, বিচার করতেই হবে। আর আমাদের এই দাবী আমরা পৌঁছে দেবো সরকারের কাছে। কারণ যারা সরকার গঠন করেছে তারা অঙ্গীকার করেছে বিচার করার। আমাদের কাজ প্রহরীর, যাতে অঙ্গীকার থেকে চুল পরিমান বিচ্যুত হওয়ার সুযোগ না পায় কেউ।
আমরা গণস্বাক্ষর সংগ্রহ করার পরিকল্পনা হাতে নিয়েছি। আমরা জানাতে চাই যে, কত মানুষ এই একটি দাবীতে একাত্ম। এজন্য একটি ফর্মও তৈরি করা হয়েছে। এখন আমাদের প্রয়োজন এক ঝাঁক মানুষ, যারা কাজটি এগিয়ে নিতে সহায়তা করবেন।
সারা বিশ্বে ছড়িয়ে আছেন ব্লগাররা। প্রত্যেকেই একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখেন। যুদ্ধপরাধীরা এই সুন্দর বাংলাদেশ তৈরির বড় বাঁধা। আমরা গণস্বাক্ষর সংগ্রহে আপনাদের সহযোগিতা চাই। সুখের কথা, এরই মধ্যে নিজে থেকেই অনেকে সহযোগিতার কথা বলেছেন, সমন্বয়ক হতে চেয়েছেন। আপনাদের সবাইকে চাই।

কিছু নাম প্রস্তাব করতে চাই।

মাহবুব সুমন অষ্ট্রেলিয়ায় থাকেন। অষ্ট্রেলিয়ার দায়িত্ব আপনাকে দিতে চাই মাহবুব সুমন। আপনিই বলুন পুরো অষ্ট্রেলিয়ার দায়িত্ব আপনার উপরে থাকবে, নাকি শহর অনুযায়ী একজন করে দায়িত্ব নেবেন। তাহলে কারা কারা। লন্ডনে অনেক ব্লগার থাকেন। সুশান্ত, মানুষ ও অলৌকিক হাসান-আমরা আপনাদেরও চাচ্ছি। লন্ডনে অনেক বাঙালী আছেন। প্রস্তাব করুণ কাজটি কিভাবে সমন্বয় করা যায়।
হাসিব থাকেন জার্মানিতে। জার্মানির দায়িত্ব আপনি নিন। বিষাক্ত মানুষ পোল্যান্ডে থাকেন। আপনার ওখানে আর কেউ কি আছে? যুক্তরাষ্ট্রেও অনেক ব্লগার থাকেন। অনেক বড় এই দেশটিতে অনেক বাঙালীর বাস। কে কে দায়িত্ব নেবেন, জানালে খুশী হবো। এখানে মনে হয় একাধিক থাকাটাই ভাল। এছাড়াও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়ায় অনেক ব্লগার আছেন। আছেন সিঙ্গাপুরে। ইউরোপের অন্যান্য দেশের ব্লগার আছেন বলেই জানি। জাপানে থাকছেন অনেক ব্লগার। রোকসানা তাজিন দায়িত্ব নিতে পারেন। কানাডায় আছেন এস্কিমো ও জেনারেল। আপনাদেরও চাচ্ছি।
আমরা সবার কাছ থেকে প্রস্তাব চাচ্ছি। কিছু নাম দেওয়া হলো আলোচনার সুবিধার জন্য। এখন সবাই যদি অংশ নেন তাহলে নামগুলো বেছে নেওয়া সহজ হবে। কাজটি ভালভাবে সম্পন্ন করাই আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্যপূরণে সকলের সহযোগিতা প্রয়োজন। তাছাড়া দাবীটি অভিন্ন এবং প্রাণের দাবী-যুদ্ধাপরাধীদের বিচার।

লোকালটকের প্রস্তাব অনুযায়ী এভাবে সাজানো যেতে পারে।

অস্ট্রেলিয়া
সমন্বয়ক : মাহবুব সুমন
সদস্য : নুশেরা, প্রলয় হাসান, গণ্ডার, নোক্সেনডার ও ইরতেজা

ইউকে
সমন্বয়ক :
সদস্য : অলৌকিক হাসান, সুশান্ত, রাশেদ, মানুষ, মিরাজ, আরিফুর রহমান, ফরিদ

জার্মানি
সমন্বয়ক : হাসিব
সদস্য :


সৌদি আরব

সমন্বয়ক : আবদুর রাজ্জাক শিপন
সদস্য : আহমেদ শারফুদ্দীন, নাজিরুল হক,

জাপান
সমন্বয়ক : জ্বিনের বাদশা
সদস্য : রোখসানা তাজিন, মুকুট

মার্কিন যুক্তরাষ্ট্র
সমন্বয়ক : রাগিব
সদস্য : ফকির ইলিয়াস (নিউ ইয়র্ক), চিটি (লস এঞ্জেলেস), নরাধম, মানবী

কানাডা
সমন্বয়ক : এস্কিমো
ইমেইল : [email protected]
সদস্য : জেনারেল, সুলতানা শিরিন সাজি


কোরিয়া
সমন্বয়ক : আমি ও আমরা
ইমেইল : [email protected]
সেলফোন : ০১০-৩১৪১-১৩২৭
সদস্য : আবুল বাহার, জুবুথুবু, হুমায়ুন কবির হাকিম
Click This Link

আয়ারল্যান্ড
সমন্বয়ক :
সদস্য : রন্টি চৌধুরী

নাইজেরিয়া
সমন্বয়ক: সাদাকালোরঙিন

ব্লগার বাপ্পাদিত্য জেলা ভিত্তিতেও সমন্বয়কের প্রস্তাব করেছেন। এটিও ভাল প্রস্তাব। এ ক্ষেত্রেও প্রস্তাব চাচ্ছি ব্লগারদের কাছ থেকে।

এবার আরেকটি প্রসঙ্গ। গত ৩ জানুয়ারি আমাদের পরিকল্পনা ছিল যে, আগামি ৯ তারিখ শুক্রবার বাণিজ্য মেলায় আমরা স্বাক্ষর সংগ্রহ করবো। সকাল ১০টা থেকে কাজটি শুরু হবে। এজন্য স্বেচ্ছাসেবির প্রয়োজন। কারা কারা থাকতে চান জানালে আমরা খুশী হবো। কতক্ষণ থাকতে পারবেন সেটি জানালেও পরিকল্পনা করতে সুবিধা হবে। সবার অংশগ্রহণ কাম্য।
আবারো বলি-যুদ্ধাপরাধীদের বিচার চাই, বাংলার মাটিতে করতেই হবে।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:১১
৪৬টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×