আমার প্রিয় পোস্ট

রাজনীতি ও অর্থনীতি এই দুই সাপ পরস্পর পরস্পরকে লেজের দিক থেকে অনবরত খেয়ে যাচ্ছে

সেরা রোমান্টিক মুভি

১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১২

শেয়ারঃ
0 11 0

রোমান্টিক মুভি। আজকের দিনে এর চেয়ে ভাল টাইমপাস আর কি হতে পারে। (বান্ধবীদের সময় দেওয়ার পর)।
তাই এই আড্ডা রোমান্টিক মুভি নিয়ে। এর কোনো সম্পূর্ণ তালিকা করা যাবে না। আমি একটা তালিকা দিলাম। আপনারাও দেন পছন্দের রোমান্টিক মুভি নিয়ে। তারপর বেছে নেবো নামটি। এবং তারপর দেখবো যেগুলো দেখিনি।
১. রোমান হলিডে-আমার ধারণা আজি হতে শতবর্ষ পরেও এটি থাকবে সেরা রোমান্টিক ছবি। গ্রেগরি পেক ও অড্রে হেপবার্ন। রাজকুমারী আর সাংবাদিকের গল্প।
২. এনি হল: উডি অ্যালেনের সেরা ছবি। ভুমিকায় অ্যালেন নিজে আর ডায়েনা কিটন। অসাধারণ এর সংলাপ আর গল্প বলার ধরণ।
৩. অ্যান এফেয়ার টু রিমেমবার: কেরি গ্রান্ট আর ডেবোরা কার। প্লেবয় কেরি গ্রান্ট পেমে পড়ে কারের। ঠিক করে প্রেম সত্যি হলে নির্দিষ্ট সময়ের পর দেখা করবে। এটা নিয়ে হিস্দি ছবি আছে। আমির খানের মন।
৪.ক্যাসাব্লাস্কা: তালিকা বানানেওয়ালারা এইটারে সেরা রোমান্টিক মুভি বলে। যুদ্ধ এর পটভূমি হলেও আদতে এটি ভালবাসারই ছবি।
৫. লাভ স্টোরি: সেই বিখ্যাত উপন্যাসের চলচ্চিত্র রূপ। রায়ান ও নিল ও আলি ম্যাকগ্রো। ধনীর ছেলে প্রেমে পড়ে দরিদ্র মেয়ের। তারপরে ক্যান্সার। সেই পুরান গল্প, কিন্তু এই বই দিয়েই শুরু।
৬. ইট হ্যাপেন্ড ওয়ান নাইট: এক রাতের ঘটনা। তবে এই গল্প নিয়ে যে কত ছবি হয়েছে তার ইয়ত্তা নেই।
৭. দি আফ্রিকান কুইন: ক্যাথারিন হেপবার্ণের ছবি। পরিণত বয়সে প্রেমে পড়ার গল্প। যুদ্ধ এর বড় অংশ জুড়ে থাকলেও এটা আসলে প্রেমেরই ছবি।
৮. দি প্রিটি উইম্যান: আধুনিক রূপকথা। এই প্রথম একটা রোমান্টিক ছবি দেখে মনে হয় নায় আহারে এই রকম যদি একটা মেয়ে পেতাম।
৯. টাইটানিক: প্রেমের ছবি হিসাবে উত্তম। তবে এতোগুলা অস্কার পাওয়া ঠিক হইলো কিনা সেই প্রশ্ন করাই যায়। এই ছবি দেখে কেটের প্রেমে পড়ে নায় কে কে আছেন হাত তোলেন।
১০. সেরেনডিপিটি: আরেকটি আধুনিক রূপকথা। মহা রোমান্টিক ছবি। অল্প বয়সীদের জন্য আদর্শ ছবি।
১১. লাভ একচুয়ালি: এইটা একটা ভালবাসার প্যাকেজ ছবি। সব ধরণের ভালবাসার গল্প আছে একটা ছবিতেই।
১২. বিফোর সানরাইজ: এইটা আসলে আমার অন্যতম অল টাইম প্রিয় ছবি। এর সঙ্গে দেখতে হবে এর দ্বিতীয় পর্ব বিফোর সানসেট ছবিটাও। ইথান হক আর জুলি ডিপলি।
১৩. অ্যান অফিসার অ্যান্ড জেন্টেলম্যান: প্রথম দেখে আমি ডেবোরা উইঙ্গারের প্রেমে পড়ছিলাম। দুষ্ট দুষ্ট দৃশ্য আছে ছবিটায়।
১৪. নটিং হিল: বিখ্যাত নায়িকার সঙ্গে সাধারণ মানুষের প্রেম। হিউ গ্রান্ট আর জুলিয়া রবার্টস।
১৫. ফিফটি ফার্স্ট ডেটস: আমার ভীষণ পছন্দের ছবি। একেই বলে প্রেমে পড়া। শট টার্ম মেমোরি লসের ছবি। বার বার মনে করিয়ে দিতে হয় মেয়েটাকে।
১৬. এ ওয়াক ইন দি ক্লাউডস: কঠিন প্রেমের ছবি। এইটা নিয়াও ভারত-বাংলাদেশে একাধিক ছবি হইছে।
১৭. দি ওয়ে ইউ ওয়্যার: রবার্ট রেডফোর্ড আর বারবারার ছবি। ঢাকায় অনেক খুঁজেও এটা পেলাম না। অনেক আগে দেখে মুগ্ধ ছিলাম।
১৮. দেয়ার ইজ সামথিং অ্যাবাউট মেরি: কমেডি হলেও চমৎকার এক রোমান্টিক ছবি। এই দৃশ্যটাই দিলাম। কেন যারা দেখেছেন তারা বুঝতে পারছেন।
১৯. ওয়েস্ট সাইড স্টোরি: রোমিও জুলিয়েটের মিউজিক্যাল ভার্সন। চমৎকার একটা ওয়েল মেড মুভি।
২০. হোয়েন হ্যারি মিট স্যালি: মেগ রায়ানের অনেক ছবির নাম করা যায়। আমার কাছে এটাই সেরা। ভিন্ন ধরণের গল্প বলার আঙ্গিক।
২১. ঘোস্ট: মরে ভুত হয়ে প্রেমিকাকে রক্ষা করা। মজার একটা ছবি।
২২. সিটি অব অ্যাঞ্জেল: মেগ রায়ান ও নিকোলাস কেইজ। আরেকটি চরম রোমান্টিক ছবি। শেষে মনটা খারাপ হয়।
২৩. মেইড ইন ম্যানহাটন: জেনিফার লোপেজের ছবি। আধুনিক রূপকথা ঘরানার ছবি।
২৪. দি গ্রাজুয়েট: এই ছবিটাকেও আমি রোমান্টিক মুভির দলে ফেলতে চাই। বিশেষ করে শেষ দৃশ্যটা তো অসাধারণ।
২৫. এ ওয়াক টু রিমেমবার: আরেকখান ঘন প্রেমের ছবি। দেখে ফালান।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ভ্যালেন্টাইন ডে ;
প্রকাশ করা হয়েছে: মুক্তিযুদ্ধ  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১৬
মেহরাব শাহরিয়ার বলেছেন: মেগ রায়ান-টম হ্যাংকস এর স্লিপলেস অ্যাট সিয়াটল , ইউ হ্যাভ গট মেইল মুভি দু'টোও আমার অনেক প্রিয় ।

" নোটবুক " এর কথাও মনে পড়ছে
২. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১৯
জান্‌নাতী বলেছেন: সেরেনডিপিটি- আমার দেখা সেরা ছবি। অসাধারণ!
৩. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২৫
ভাঙ্গা পেন্সিল বলেছেন: লিটল ম্যানহাটন
আহা...পিচ্চিদের প্রেমের ছবি
৪. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২৯
আমিনুল ইসলাম বলেছেন: ইংলিশ ছবির সংলাপ না বুঝলে রোমান্টিক ছবি বা রহস্যের ছবি কিছুই বুঝা যায় না :(

অবশ্য নিচে সাবটাইটেল থাকলে বুঝতে পারি।
৫. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩৫
অকাটমুর্খ বলেছেন: আপ্নার তালিকার সাথে যোগ করে নিবেন...আউট অব আফ্রিকা, এ্যা রুম উইথ আ ভিউ,মুনস্ট্রাক, সামারটাইম, ব্রেকফাস্ট এট টিফানী
৬. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫৭
নুশেরা বলেছেন: দেয়ার'জ সামথিং অ্যাবাউট মেরি আস্ত কমেডি; তারপরও রোমান্টিক হিসেবে দেয়া হইছে শুধু ঐ ছবিটার জন্য :)। ছোটভাই বড়ই পাজী হইছে।

পোলাপাইন্যা ছবি আর কত, ম্যাচিউরড কিছুও দেন। জুলি অ্যান্ড্রুজ-জ্যাক নিকলসনের একটা (আ নাইট টু রিমেম্বার অথবা ইট হ্যাপেনড ওয়ান নাইট কী যেন নাম), রিচার্ড গিয়ারের একটা মুভি(নামটা ভুলে গেছি; সে ডাক্তার; তার ছেলেও; একটা ভুল সার্জারির পর সমুদ্রের ধারে কয়েকদিন থাকতে যায়)।
টিভিতে একটা পোলাপাইন্যা রোম্যান্টিক মুভি দেখছিলাম "উইন আ ডেট উইথ ট্যাড হ্যামিলটন"। হলিউড হিরো প্রেমে পড়ে সাধারণ সেলসগার্লের। প্রতিদ্বন্দ্বী হয় মেয়েটার পুরনো ছোকরা-বন্ধু। দারুণ রোম্যান্টিক একটা সংলাপ আছে।
৭. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১৫
জেরী বলেছেন: রোমান হলিডে দেখে গ্রেগরি পেক রে ভুলতে কষ্ট হইছে:(

ক্যাসাব্লাস্কা,ফিফটি ফার্স্ট ডেটস,হোয়েন হ্যারি মিট স্যালি,মেইড ইন ম্যানহাটন কয়েকবার দেখেছি ভালো লেগেছে বলে:D

টাইটানিক অত ভালো লাগে নাই শুনে,কেউ একজন বলেছে আমার নাকি সিরিয়াস প্রবলেম আছে:(
৮. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১৯
রাজামশাই বলেছেন: আমিও দিলাম কে কে দেখছিস হাত তুল :)



৯. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১৯
ফাহমিদুল হক বলেছেন: ভালো নির্বাচন। তবে কেবলই হলিউডের। আপনি আহ্বান করতে পারেন, সেরা পাঁচ নির্বাচনের। দেখবেন ভালো রেসপন্স আসছে।

১. পোলিশ ছবি: এ শর্ট ফিল্ম এ্যাবাউট লাভ, পরিচালক কিসলোভস্কি।
২. চীনা ছবি: দি রোড হোম, পরিচালক ঝ্যাং ইমু।
টিন-এজ ভালবাসার শক্তি কত, দেখা যাবে এই দুটি ছবিতে।
১০. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৩৩
তায়েফ আহমাদ বলেছেন: বেশীর ভাগই কমন পড়েছে!
হে..........হে.........হে
১২. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৪৩
আসিফ বলেছেন: লিস্ট ভাল হয়েছে। পুরনোগুলো বাদে সবগুলোয় দেখা।

রোমান্টিক কমেডির ক্ষেত্রে আরও কিছু এ্যাড করা যেতে পারে:

এজ গুড এজ ইট গেটস, ইনটলেরেবল ক্রুয়েলটি, নক্ড আপ
১৩. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৩১
জ্বিনের বাদশা বলেছেন: হেভী আয়োজন!!! +++++

এ্যাজ গুড এ্যাজ ইট গেটস আমার লিস্টে টপে

দ্য ব্রিজেস অন ম্যাডিসন কাউন্টি
স্লিপলেস ইন সিয়াটল
সিটি অভ এ্যাঞ্জেল
সুইট নভেম্বর

ম্যাট্রিক্স-২ কে কি রোমান্টিক মুভি বলা যায়? ;)

১৪. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৪২
ঈশান৭২৮৫ বলেছেন: টাইটানিক ছবিটা আমার কাছে অসাধারন লেগেছিল। যাই হোক হোয়েন হ্যারী ম্যাট স্যালী ভালো লেগেছে। হিন্দী সিনেমা 'হাম তুম' এই মুভির নকল। লাভ একচুয়ালিও বেশ ভালো লেগেছে। আর একটা ছবির কথা না বললেই না দ্যা গার্ল নেক্সট ডোর।
১৫. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৪৯
সব যদি আজ বদলে যেত বলেছেন: "মাই বেস্ট ফ্রেন্ডস ওয়েডিং" অ্যাড করা যেতে পারে।

জটিল ছবি।
১৬. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৪৯
নির্বিকার বলেছেন: গ্রেট এক্সপেক্টেশানস (১৯৯৮)
cast: Ethan Hawke, Gwyneth Paltrow, Chris Cooper, Anne Bancroft, Jeremy James Kissner, Raquel Beaudene

১৭. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৫৬
নির্বিকার বলেছেন: MY SASSY GIRL
cast: Elisha Cuthbert, Jesse Bradford


১৮. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:০১
নির্বিকার বলেছেন: THE NOTEBOOK (2004)
cast: Ryan Gosling, Tim Ivey

১৯. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:১৪
দূরন্ত বলেছেন: ভালো লাগলো। প্রিয় পোস্টে রাখলাম। অনেকগুলি কমন পড়েছে। আশা করি বাকিগুলিও দেখে ফেলবো শীঘ্রই।

-------------
অফটপিক: ব্লগে ঢুইকা দেখি সব পাবলিক আজকে রোমান্টিক হয়ে উঠেছে। এইসব দেখে মেজাজ একটু খারাপ। আমার মতো আনরোমান্টিক পাবলিকের আজকে খাওয়া নাই। ভাবলাম আপনার পোস্টে কি আছে দেখি। দূরও এখানেও এই ঘটনা। কই যে যাই :(
২০. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:১৮
নির্বিকার বলেছেন: LITTLE MANHATTAN
cast: Josh Hutcherson, Charlie Ray


২১. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:২৫
বিষাক্ত মানুষ বলেছেন: বেশির ভাগ কমন পর্ছে মিয়া ভাই ।
ভাবতাছিলাম .. এতএত হেভিওয়েট সিনেমার ভীড়ে ,, লাভ একচুয়ালী আর এ ওয়াক ইন দ্যা ক্লাউড থাকবো কিনা !! সেই দুইটারেও পাইলাম ।
এনি হল পোল্যান্ডের এক থিয়েটারে দেখছি :)
২২. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:০৫
হাসান বিপুল বলেছেন: আহারে, অ্যানি হল কিনার পর বাসাই আইসা দেখি পিসিতে ডিভিডি চলে না। তখন ডিভিডি কিনতাম ইস্টার্ন প্লাজার ফিল্ম ফেয়ার থেকে। ওয়েস্টার্ন ক্রেজ বা মুভি প্লাসের যুগ তখনো শুরু হয় নাই। সব মালয়েশিয়ান ডিস্ক আসতো।

ডিভিডি কেনার পর দুইটা দিন কাটাইছি ইনডিসিশনে। রাখবো, নাকি ফেরত দিয়ে অন্য কোনো একটি মুভি নিয়ে আসবো। শেষে রেখেই দিলাম। সেই সিনেমা দেখছি পাক্কা এক বছর পর।
২৩. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:২০
নতুন বলেছেন: :) কমন পরছে...

আসলে ভাল জিনিস সবারই ভাল লাগে..
২৫. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৯
নির্বাসন বলেছেন: গ্রেট এক্সপেকটেশনের পিচ্চি মেয়েরে দেইখা আমি টাশকি খাইছিলাম...
২৬. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০৮
হমপগ্র বলেছেন: My Best Friends Wedding কই?
২৭. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:০২
বিষাক্ত মানুষ বলেছেন: শওকত ভাই .. ফির্লেন কবে ? :P
১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৪

লেখক বলেছেন: কাল ফিরছি রাতে। খবর কি? ব্লগ দেখি গরম।

২৮. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৮
বিষাক্ত মানুষ বলেছেন: পুরাই গরম ... কুটিপতির চ্যালাচামুন্ডারা মিছিলে নামছে ।
২৯. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩০
শওকত হোসেন মাসুম বলেছেন: তাইতো দেখছি। চ্যালাগুলা তো আগে দেখি নাই। এরা কারা?
৩০. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩২
শিরোনামহীন বলেছেন: সবই কমন পর্ছে মুটামুটি :)
১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৬

লেখক বলেছেন: প্রমোশন পাইলা, খাওয়াইলা না পুতুল?

৩১. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৭
হাসান বিপুল বলেছেন: অফটপিক

মাসুম ভাই, অনলাইনে আসলেন দেখলাম। দেশে ফিরছেন?
১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪০

লেখক বলেছেন: কাল ফিরছি। আপনি আমার মেসেঞ্জারে অ্যাড করা? কি নামে?

৩২. ০৫ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:০৮
সুখী মানুষ বলেছেন: প্রিয়'তে রেখে দিলাম।
প্লিজ পোষ্ট খানা মুইচ্ছেন না...।
৩৪. ০৩ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৪:০২
কেএসরথি বলেছেন:

Serendipity দেখতে ভুলবেননা যেন!
৩৫. ০৬ ই জুলাই, ২০০৯ সকাল ১১:৫৩
নীরর বলেছেন: ১১/২৫.....বাজে স্কোর আমার/
৩৬. ০৮ ই আগস্ট, ২০০৯ ভোর ৫:০৪
নয়ন বলেছেন: বেশকিছু ছবি দেখা হয়নি তবে অনেকগুলোই দেখেছি। আমার দেখা সবগুলোই ভালো লেগেছে।
৩৮. ১০ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪৭
সাইফ হাসনাত বলেছেন: মুভিগুলো লিংক কি দেয়া যায়?
৪০. ০৬ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৪৩
লাল দরজা বলেছেন: বিফোর সান রাইজ/ বিফোর সান সেট এর কথা মনে পড়লে ফিদা হইয়া যাই।
৪২. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫২
হামিদ পায়োনিয়ার বলেছেন: সময় করে নামিয়ে নেব।
ধন্যবাদ
৪৩. ০৫ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:১০
িকম্ভূত িকমাকার বলেছেন: ডেমি মুরের একটা ছবি আছে, বেসিক ইন্সটিংক্ট --- খুব ভাল লেগেছিল ছবিটা।
৪৪. ০৯ ই মে, ২০১০ রাত ৮:৩৬
শামীম শরীফ সুষম বলেছেন: িকম্ভূত িকমাকার বলেছেন: ডেমি মুরের একটা ছবি আছে, বেসিক ইন্সটিংক্ট --- খুব ভাল লেগেছিল ছবিটা। ....:)


শ্যারণ স্টোন মরে নাই
৪৫. ১৪ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:৫৩
অবাঞ্চিত বলেছেন: িকম্ভূত িকমাকার বলেছেন: ডেমি মুরের একটা ছবি আছে, বেসিক ইন্সটিংক্ট --- খুব ভাল লেগেছিল ছবিটা।
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~
৪৬. ১৩ ই আগস্ট, ২০১০ রাত ১০:২২
শামীমস বলেছেন: আমি ফিল্ম কম দেখি। কিন্তু লিস্টটা দেখে লোভী হয়ে গেলাম......দেখবো.।
৪৮. ২৯ শে অক্টোবর, ২০১০ রাত ১:০৭
সাজিদ. বলেছেন: 'The way we were" ছবিটা দেখা হয়নি, বাকি সবগুলোই দেখেছি, সবগুলোই অসাধারণ। তবে 'My sassy girl" এর কোরিয়ান ভার্সনতাই আসল, ওটা থেকেই ইংলিশটা বানানো হয়েছে, কোরিয়ান ভার্সনটা অনেক better।
++
৪৯. ২৯ শে অক্টোবর, ২০১০ রাত ১:১০
সাজিদ. বলেছেন: লাল দরজা বলেছেন: বিফোর সান রাইজ/ বিফোর সান সেট এর কথা মনে পড়লে ফিদা হইয়া যাই।

আসলেই...
৫২. ০১ লা মার্চ, ২০১১ দুপুর ২:৫৭
মেঘেরদেশ বলেছেন: ভাই কেউ কি little MANHATTAN ar link টা দিবেন? অনেক খুজেও পাইনি :(
৫৪. ১৯ শে মে, ২০১১ দুপুর ১২:৩৩
শেখ মো মামুনার রশিদ বলেছেন: ক্যাসাব্লাস্কা এর রিক চরিত্র আদর্শ প্রেমিক এর portrait
৫৫. ২০ শে জুলাই, ২০১১ রাত ১০:৫১
ল্যাটিচুড বলেছেন: কেউ কি little MANHATTAN ar link টা দিবেন? অনেক খুজেও পাইনি
৫৬. ৩১ শে অক্টোবর, ২০১১ দুপুর ১:০৫
razu_ship বলেছেন: খুব ভাল লাগচে

 

মোট সময় লেগেছে ০.৯৬৯৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আকাল-তবু স্বপ্ন থাকে
বিরোধ-তবু স্বপ্ন থাকে
ভাঙ্গন-তবু স্বপ্ন থাকে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ