আমার প্রিয় পোস্ট
- আজ প্রিয় দুই ব্লগারের জন্মদিন। শুভ জন্মদিন রাগিব ভাই ও মাসুম ভাই - একরামুল হক শামীম
- বাড়িভাড়া আইন, কাজীর কিতাব এবং তোঘলকি বাস্তবতা...!...(১ম পর্ব) - রণদীপম বসু
- দ্য ম্যাচ অব ডেথ : ফুটবল যখন যুদ্ধ - অমি রহমান পিয়াল
- ধেয়ে আসছে প্রকৃতির প্রতিশোধের ভয়ংকর ড্রাগন! জলে-স্থলে-অন্তরীক্ষে কোথাও বাঁচার পথ নেই!! - মনজুরুল হক
- ঐ মুক্তিযোদ্ধা কিন্তু সিস্টেমেটিক কিলিং এ মরছেন (উৎসর্গ মুক্তিযুদ্ধের চেতনাকে) - অন্যমনস্ক শরৎ
- প্রথম আলো জাতিকে কী দিয়াছে? - মাহবুব মোর্শেদ
- ব্যাগ ভর্তি স্ট্যানলি কুবরিকঃ মুভি কালেকশন - বিডি আইডল
- ছবি ব্লগ : যে যুদ্ধটা একাত্তরে শেষ হয়নি - অমি রহমান পিয়াল
- ঐতিহাসিক কিছু ঘটনার পত্রিকা শিরোনাম - চাররঙা রঙিন-কষ্ট
- ডুব দেওয়া, ফিরে আসা নিয়ে কিছু (অ)প্রাসংগিক কথা - শাফ্ক্বাত
- 'অশ্রুপাত শেষ হলে নষ্ট করো আঁখি' - আহমাদ মোস্তফা কামাল
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- প্রিয়ন্তি মা'র জন্মদিনে কেমন কেক খাওয়ানো হবে ? - মোজাম্মেল প্রধান
- আমার গান, আমার মান্না দে...
- ভেবে ভেবে বলি
- ওই ছোটোলোকের পোলাটা কিন্তু বীরপ্রতীক ছিল - অমি রহমান পিয়াল
- ডায়াসে দাঁড়িয়ে দীর্ঘ প্যাচালের ইতিহাস :: ক্লিওন থেকে মুয়াম্মার গাদ্দাফী - মেহরাব শাহরিয়ার
- প্রকাশিত হল ই-সংকলন 'ব্লগারদের প্রিয় কবিতা' - ব্রিগেড সিক্সটিন
- ব্লগারদের সরাসরি অংশ গ্রহনে ঈদ স্পেশাল ব্লগালাপ (আজকের অতিথি নুশেরাপু)
) - কঁাকন
- ইনফ্লুয়েঞ্জা এ ( এইচ ১ এন ১) [ সোয়াইন ফ্লু ] হতে নিজেকে নিরাপদ রাখুন - অণৃণ্য
- যেসব সিনেমাখোররা অ্যানিমেশন মুভি দেখেন না তাঁদের জন্য একটি প্রেসক্রিপশন - অপরিচিত_আবির
- অটিজম নিয়ে কিছু কথা - নুশেরা
- কেউ ডেকে ডেকে ফিরে যায় - নাজনীন খলিল
- জেনারেল অরোরার কাছে পাকিদের আত্মসমর্পণ এবং সে অনুষ্ঠানে ওসমানীর অনুপস্থিতি প্রসঙ্গ - নুরুজ্জামান মানিক
- সিরাজ শিকদার : ভুল বিপ্লবের বাঁশীওয়ালা! ১ - অমি রহমান পিয়াল
- কিছু শকিং মুভি। - হাসান মাহবুব
- বরষা বন্দনা - ফেরারী পাখি
- ফরহাদ মজহারঃ নাস্তিক মোল্লা - মোস্তাফিজ রিপন
- ফ্রি মুভি ডাউনলোড - দুঃখবিলাস
- ভিন্ন স্বাদের তিনটি ম্যুভি - অদ্রোহ
- কৌতুক ০১ - রাসেল ( ........)
- ইউরোভিশন সং কনটেষ্ট ২০০৯ (৪) - ক্যামেরাম্যান
- এটা কোন রাজনীতি বা অহমিকামূলক পোস্ট না - রুখসানা তাজীন
- 'চক্ষু তো এই দুইখান, আর কতো দেখাইবা...' - আহমাদ মোস্তফা কামাল
- একাত্তরের যীশুরা...... - সুফিয়ান ডট কম
- ব্যানানা বাংলাদেশ-৩ (গডফাদারের স্টিমুলাস মূলা) - বাঙ্গাল
- ই-বুক কালেকশনঃ পর্ব-৬ [শুধুমাত্র ১৮+ দের জন্য] - বিডি আইডল
- যুদ্ধাপরাধীদের বিচার রোধে আন্তর্জাতিক চাপ - রেজওয়ান
- ১৯৭১ সালে সংঘটিত যুদ্ধাপরাধসহ অন্যান্য অপরাধের দায়ী ব্যক্তিদের বিচার করতেই হবে - একরামুল হক শামীম
- স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শহীদ মুক্তিযোদ্ধা বাবাকে নিয়ে আমার জীবনের প্রথম লেখা (মুক্তিযুদ্ধে যারা বাবা হারিয়েছ তোমাদের সবার জন্য উৎসর্গ) - মুনীর উদ্দীন শামীম
- প্রিয় দুই ব্লগারের জন্মদিনে শুভেচ্ছা। শুভ জন্মদিন রাগিব ভাই এবং শুভ জন্মদিন শওকত হোসেন মাসুম ভাই - একরামুল হক শামীম
- খালেদা জিয়া'র জন্মদিনের ডকুমেন্টস - সেলটিক সাগর
- একাত্তরের গণহত্যার ভিডিও - রেজওয়ান
- প্রধানমন্ত্রী যেসব কথার জবাব দিতে পারেন নি..... - নাস্তিকের ধর্মকথা
- আগুনের পরশমনিতে শওকত হোসেন মাসুম - অল ক্রেডিট গোজ টু হিম - কৌশিক
- বিপা নিয়ে আমার দু'পয়সা - দিগন্ত
- কৈশোরপর্ব - আহমাদ মোস্তফা কামাল
- ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হোসেইন : যার কাছে বাঙালীর অসীম কৃতজ্ঞতা - অমি রহমান পিয়াল
- বাবার ডায়েরীতে ১৯৭১ ( ১ম পর্ব) - লীনা দিলরূবা
- দ্যা ৪০০ ব্লোজ : (সিনেমাখোর পোষ্ট) - রন্টি চৌধুরী
- যুদ্ধবিষয়ক সিনেমা : হৃদয়ে দাগ কেটে যাওয়া ৫ টি মুভি (মহান মার্কিন সেনাদের বোরিং গুণগান বর্জিত) - মেহরাব শাহরিয়ার
- সিয়েরালিওনের বিশেষ আদালত- রাজাকারদের বিচারেরর দিক নির্দেশনা - মেঘ
- রাজাকারের আবেদনপত্র - সিমু নাসের
- বিষয়: ইত্তেফাকের প্রতিস্ঠাতা - সেলটিক সাগর
- রোলিং ষ্টোন ম্যাগাজিনের বিগতকালের সেরা ৫০০ গানের লিষ্ট - শূন্য আরণ্যক
- গণস্বাক্ষর কর্মসূচী বিষয়ক দ্বিতীয় ব্লগার সমাবেশ : কার্যবিবরণী ও প্রস্তাবনা - আইরিন সুলতানা
- এসো ৭১ এর গল্প শোনাই সবাই মিলে - জ্বিনের বাদশা
- যুদ্ধাপরাধীদের বিচার করার আইনটির {দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) অ্যাক্ট, ১৯৭৩} বাংলা অনুবাদ - প্রথম পর্ব - একরামুল হক শামীম
- জাগজিত সিং এর গজল - নীলবরষা
- মূলধারা '৭১ : ইতিহাসের অজানা অধ্যায় - আহমাদ মোস্তফা কামাল
- আপনার প্রিয় মুভির তালিকা দিন - সাঈফ শেরিফ
- আত্মসমর্পণ অনুষ্ঠানে অনুপস্থিতি নিয়ে জেনারেল এমএজি ওসমানীর বক্তব্য - অমি রহমান পিয়াল
- পোস্ট না পড়ে কিংবা অল্প পড়ে কিভাবে সুন্দর মন্তব্য করবেন? (নতুন ও কর্মজীবী ব্লগারদের জন্য পরামর্শ) - ফিউশন ফাইভ
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- অশউইৎস- বিরকেনিঊ, নাজী কনসেনস্ট্রেশান গ্যাস চেম্বারের গনহত্যা, আমাদের বিষণ্ণ যাত্রা... - |জনারন্যে নিসংঙগ পথিক|
- তোমার শিথানে আমার শোয়ার জায়গা নাই - রাসেল ( ........)
- গল্পঃ বাথরুমে গণতন্ত্রের পতনে শ্যাওড়াপাড়ার মানুষেরা যা করে - মোস্তাফিজ রিপন
- বাইসাইকেলের বয়স তখন আমার, শুভ্রাদি যখন মৃদু ঘন্টাধ্বনি যুবকের কানে - অশোক দেব
- অল্টারনেটিভ মুভি চয়েজ:: ৫ টি মাস্ট ওয়াচ নন-হলিউড মুভি - মেহরাব শাহরিয়ার
- ২০০৮ : আপনার চোখে ব্লগের বর্ষসেরা লেখা কোনটি? (আপডেট-১২ : একটি বিশেষ ঘোষণা) - ব্রিগেড সিক্সটিন
- কর্ণেল তাহেরর জবানবন্দি - চিলে কোঠার সেপাই
- ঈশ্বরকে ঈভ / কবিতা সিংহ - রানীভবানী
- ধর্ম লিঙ্গাগ্রে ঝুলছে - রাসেল ( ........)
- সকল জামাত বিরোধী, রাজাকার বিরোধী পোস্টের সংকলন। - হ্যারি সেলডন
- আগামীকাল যা ঘটে গেছে - মাহবুব লীলেন
- প্রথম আলোতে প্রকাশিত হল ই-সংকলন “ফিরে দেখা একাত্তরের” অসামান্য রিভিউ - ব্রিগেড সিক্সটিন
- শওকত হোসেন মাসুম ভাইয়ের ডেঙ্গু মুক্তিতে বিশাল পাত্রী সমাবেশ-হাঁট - কৌশিক
- শওকত হোসেন মাসুম ভাইয়ের জ্বর ও শ্বাসকষ্টের সাথে বন্ধুতা - কৌশিক
- শওকত হোসেন মাসুম ভাইয়ের ডেঙ্গুর সাথে বন্ধুতা - কৌশিক
- ধোলাইসমগ্র : একটি ক্ষুদ্র ক্রনোলজি - নার্ভাস নাইনটিজ
- প্রত্যুর দুইজন স্ত্রী-পদপ্রার্থীর সাতার টেস্ট লইতে মাসুম ভাইয়ের বরিশাল যাত্রা - ১ - কৌশিক
- প্রকাশিত হল মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন ফিরে দেখা একাত্তর - ব্রিগেড সিক্সটিন
- অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাঁই - আহমাদ মোস্তফা কামাল
- একদিন আমি- যা হবার তাই হোকনা - কি আসে যায় - দ্যা গ্রীম রিপার
- গরুর্থনীতিঃ একটা গরু প্রধানমন্ত্রী, আরেকটা গরু বিরোধী দলীয় নেত্রী - কৌশিক
- শওকত হোসেন মাসুমের নেয়া বাজেট সাক্ষাতকার - স্বপ্নের ফেরিওয়ালা
- মুক্তি পেয়েও আরিফের ফেরারী যাপন - অমি রহমান পিয়াল
- তখন বুঝিবে বৎস , ইহা অভিযোজিত হইবার কাল - রাগ ইমন
- রিকশাচালকদের গানের প্রতিযোগিতা তিন চাকার অডিশন রাউন্ডের কিছু ছবি - কৌশিক
- ব্লগার প্রতুর বিবাহ সংক্রান্ত বিষয়ে পাল্টা কমিটির প্রথম রিপোর্ট (১৮+) - কৌশিক
- একটা শরীর বিষয়ক কবিতা - জামাল ভাস্কর
- শওকত হোসেন মাসুম ভাই........... - মনজু রুল করিম
- শর্মা বিষয়ক জটিলতা - মুজিব মেহদী
- ভাত ফকির - অন্যমনস্ক শরৎ
- আজ আমার প্রিয় দুইজন ব্লগারের জন্মদিন। শুভ জন্মদিন রাগিব ভাই এবং শওকত হোসেন মাসুম ভাই - একরামুল হক শামীম
- মাইজদি কোর্টের মুকুল - আমার সালাম লন। - বোঘদাদি হেকিম
- স্বাধীনতার পরিক্রমা - বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র - রাগিব
- হায়দার মওদুদী - আব্দুল মওদুদীর পোলা বলেন - সালিশদার
- ছবি ব্লগ : কষ্টার্জিত স্বাধীনতা - গন্ডমূর্খ
- জামাতি দাওয়াতে মওলানার জবাব - অমি রহমান পিয়াল
- এ ছবি আপনাকে দেখতেই হবে! আপনি এদেশের মানুষ নন? - তীরন্দাজ
- জামাত-শিবির প্রতিহত করতে আসুন এইসব প্রতিষ্ঠান ও ব্যক্তি বয়কট করি-১ - আমি সাগর
- রাহেলা আমার মা আমার ধর্ষিত বাংলাদেশ (মানবী, শওকত মাসুম ও পিয়ালকে উত্সর্গ) - নিজেরআয়না
- অপরবাস্তবের সম্পাদকমন্ডলী, মিটিং ও সম্পাদনার দায়িত্ব - অপর বাস্তব
- যুদ্ধাপরাধীদের বিচার ৎৎ হবে না কেনো, হবে ... - হাসান মোরশেদ
হিন্দী সিনেমা নিয়া গপসপ: পছন্দের কিছু নামও দিলাম
৩১ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:০২
পাঠক, দর্শক ও শ্রোতা হিসেবে আমি খুবই মধ্যমমানের। প্রচুর আজে বাজে বই পড়েছি, প্রচুর ফালতু সিনেমা দেখেছি, প্রচুর নিম্নমানের গানও শুনেছি। আর এভাবেই জেনেছি কোনটা ভাল সিনেমা, কোনটা ভাল বই আর কোনটা ভাল গান।
প্রচুর হিন্দি সিনেমাও দেখেছি। দেশে তখন প্রথম ভিসিআর আসলো। আমার মামার বাসায় একবার সিনেমা দেখার ব্যাপক আয়োজন। আমরা তখন ছোট। আমাদের জন্য ডন আর বড়দের জন্য ববি। আমার হিন্দি ছবি দেখা হচ্ছে ডন। কিন্তু যা দেখলাম না সেটার জন্যই আগ্রহ থেকে গেলো প্রবল। ববি দেখেছি আরও পরে। বিকিনি পড়া ডিম্পল। একারণেই মনে হয় সেটি ছিল বড়দের সিনেমা।
আমার বাবার পোস্টিং তখন মাসকাটে (ওমান)। একদিন দেখলাম বড়রা সবাই সিনেমা হলে যাচ্ছে নতুন একটা ছবি দেখতে। এটাও বড়দের বই। কুরবানি। বড় হয়ে দেখলাম। আর কিছুই না বিকিনি পড়া জিনাত আমান। তয় জোস ছিল সেই সময় জিনাম আমান।
তারপন জীবনে বহু হিস্দি সিনেমা দেখছি। এখনও দেখি, তবে জেনে শুনে। বলতে দ্বিধা নাই প্রচুর ভাল সিনেমাও হয় হিন্দিতে।
আজ না হয় আমার পছন্দের কিছু হিন্দি সিনেমার কথা বলি।
১. অর্ধ সত্য: ওম পুরি, স্মিতা পাতিল আর সদাসিব অম্রপুকার। পরিচালক গোবিন্দ নিহালানি।
![]()
আমার মনে হয় ওম পুরির সেরা ছবি এখনও এটি। পুলিশ কর্মকর্তা ওম পুরির দায়িত্ব পড়ে আন্ডারওয়ার্ল্ড ডনকে রক্ষা করার। আমার দেখা অন্যতম সেরা হিন্দি ছবি অর্ধ সত্য।
২. ইজাজত: নাসিরউদ্দিন শাহ, রেখা ও অনুরাধা। গুলজার পরিচালক। তথাকথিত আর্ট ফিল্ম না। রোমান্টিক এক ছবি।
![]()
৫ বছর পর রেল স্টেশনে দেখা দুজনের। তারপরে স্মৃতি রোমন্থন। সংসার ছিল তাদের একসময়। টেকেনি। ছিল তৃতীয় একজন।
৩. জানে ভি দো ইয়ারো: আবারো নাসিরউদ্দিন শাহ। আমি এখনো মনে করি এটাই হিন্দি সিনেমা জগতের সেরা কমেডি মুভি।
![]()
১৯৮৩ সালে মুক্তি পাওয়া এই ছবির পরিচালক কুন্দন শাহ।
কমেডি আর স্যাটায়ারের এরকম মিশ্রন হিন্দি সিনেমায় আর কখনো ঘটেছে কি না আমার জানা নাই। দুই বন্ধুর গল্প। তাদের ইচ্ছা একটা ছবি তোলার স্টুডিও করা। করলো। তারপরেই তারা মুখোমুখি হলো খুন, দুর্নীতি, রাজনৈতিক শঠতা আর বাস্তবতার সঙ্গে। কি নেই এটার মধ্যে? রাজনীতিবিদদের দুর্নীতি, পত্রিকার দুর্নীতি, ব্যবসায়ীদের দুর্নীতি আর ভাল মানুষের সাজা, সব কিছুই আছে।
৪. সতরঞ্জ কি খিলারি: সত্যজিত রায়ের একমাত্র হিন্দি ছবি। সঞ্জিব কুমার আর সায়েদ জাফরী।
![]()
বাহদুর শাহ জাফরের শেস সময়ের ঘটনা। সে সময়ের আয়েশী দুই জমিদারের কাহিনী। অসাধারণ এক ছবি
৫. এক পল: আবারো নাসির উদ্দিন শাহ। সাথে শাবানা আজমী ও ফারুক শেখ। মৈত্রেয়ী দেবীর লেখা, কল্পনা লাজমি পরিচালক।
![]()
সম্পর্ক থাকে শাবানার সাথে ফারুক শেখের। কিন্তু বিয়ে করে না ফারুক শেখ। শাবানার বিয়ে হয় নাসিরউদ্দিন শাহের সাথে। তারপর ফিরে আসে ফাররুক শেখ। ভুপেন হাজারিকার অসাধারণ কিছু গান আছে।
৬. নামকিন: গুলজারের আরেকটি ছবি। আমার অনেক প্রিয়। সঞ্জিব কুমার, শাবানা, ওয়াহিদা রেহমান ও শর্মিলি ঠাকুর।
![]()
ট্রাক ড্রাইভার সঞ্জিব। ভাড়া নেয় ওয়াহিদার বাড়ি। ওয়াহিদার তিন মেয়ে। সম্পর্কের জটিলতা শুরু হয় সেখান থেকেই।
৭. সোলভা সাল: আমার দেখা সেরা এন্টারটেইনমেন্ট ছবির একটা। দেব আনন্দ আর ওয়াহিদা রেহমান।
![]()
এক রাতের ছবি। প্রেমিকের সাথে পালিয়ে যায় ওয়াহিদা। পথে তার সোনার গহনা নিয়ে পালিয়ে যায় ছেলেটা। এক রাতের মধ্যে সেই গহনা উদ্ধার করে ঘরে ফেরার গল্প। পথে পরিচয় মেয়ে দেখতে যাওয়া দেব আনন্দের সাথে।
৮. তিসরি কসম: রাজকাপুরের অনেক ছবির নাম বলা যায়। তবে আমার পছন্দ তিসরি কসম।
![]()
সাথে আছে ওয়াহিদা রেহমান। খুব সাধারন এক কাহিনীর অসাধারণ চিত্ররূপ। গরুর গাড়ির চালায় রাজকাপুর। আর একজন ড্যান্সার ওয়াহিদা। রাজ কাপুরের গরুর গাড়িতে করে ওয়াহিদা যাচ্ছে মেলায়। এটাই সিনেমা। .......তারপর......
৯. মধুমতি: দিলীপ কুমারের অসংখ্য ছবি আছে। কিন্তু আমার কাছে সেরা মনে হয় মধুমতিকে।
![]()
সাথে আছে বৈজয়ন্তী মালা। চমৎকার কিছু গান আছে। আর আছে দারুণ এক গল্প। বিনোদন হিসেবে যারা ছবি দেখেন তাদের পছন্দ হবে।
১০. আর্থ: মহেশ ভাটের অনেক ছবি আছে। শেষ দিকে অসংখ্যা আজে বাজে ছবিও করেছেন। কিন্তু সে যে কত শক্তিশালী পরিচালক তা বুঝা যায় আর্থ ও সারাংস দেখলে।
![]()
শাবানা, স্মিতা পাতিল ও খুলভুষন। জগজিতের অসাধারণ কিছু গজল আছে। খুলভুষন শাবানাকে ছেড়ে নতুন করে সংসার করে স্মিতাকে নিয়ে। তারপর শুরু হয় নানা জটিলতা। অসাধারণ এক ছবি।
১১. দৃষ্টি: গোবিন্দ নিহালানির আরেকটি পছন্দের ছবি। শেখর কাপুর ও ডিম্পল।
![]()
স্বামী-স্ত্রীর সম্পর্ক নিয়ে আরেকটি ভাল ছবি। আমার বেশ পছন্দের ছবি।
১২. আবিস্কার: সংসার ও সম্পর্ক নিয়ে আরেকটি ছবি। রাজেস খান্না ও শর্মিলা ঠাকুর।
![]()
কাউকে পরোয়া না করে তুমুল প্রেম করে বিয়ে করেছিল ওরা। ৭ বছর পর বুঝতে পারছে না সেই প্রেম কোথায় গেলো। বিয়ে বার্ষিকীর দিন সেটাই আবিস্কার করার চেষ্টার ছবি।
১৩. ক্যারাভান: নাচে গানে ভরপুর এক ছবি। জিতেন্দ্র আর আশা পারেখ।
এই ছবি আমি বার বার দেখতে চাই হেলেন ও আশা পারেখের নাচ আর আশার গানের জন্য। পিয়া তু আবতো আজা.............
১৪. অংকুর: আর্ট ফিল্ম ঘরানার ছবি। শাবানা আজমির অসাধারণ অভিনয় আছে। একদমই নতুন ধরণের এক ছবি।
![]()
১৫. খন্ডহার: আবারো শাবানা ও নাসিরউদ্দিন শাহ। মৃনাল সেনের হিন্দি ছবি।
![]()
প্রেমেন্দ্র মিত্রের বিখ্যাত এক ছোট গল্পের ছবি। আমি এই ছবির বিশাল ভক্ত।
আরো এরকম অসংখ্য ছবি আছে। যেমন, দেব আনন্দের গাইড ও তেরে ঘরকে সামনে, গুরু দত্তের পিয়াসা ও কাগজ কি ফুল, রাজকাপুরের সংগম ও চোরি চোরি, অমিতাভের মিলি, অভিমান কিংবা সওদাগর, কামাল হাসানের পুস্পক, গানের ছবি হিসেবে তিসরি মঞ্জিল ও ইয়াদো কি বারাত, শ্যাম বেনেগালের মান্ডি, ভুমিকা, শাবানা আজমির স্পর্শ ও খামোশ, রাজেস খান্নার খামোসি, আনান্দ ও নেমক হারাম, নাসিরউদ্দিন শাহ-এর আক্রোস ও মিরিচ মশল্লা। এরকম অনেক ছবি আছে। নাম সব মনে পড়ছে না।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): হিন্দী সিনেমা ;
প্রকাশ করা হয়েছে: আমার প্রিয় মুভি বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:০৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মানুষ বলেছেন:
হিন্দি সিনেমা দেখতে গেলে মাথা ধরে। তিন ঘন্টার সিনেমায় এক ঘন্টা গান কাহাতক সহ্য হয়!
লেখক বলেছেন: এই জন্যই তো বাছাই করে দিলাম।
কঁাকন বলেছেন:
বেশির ভাগ ই দেখিনাইআর্থ আর জানে ভি দো ইয়ারো দেখছিলাম ভালো লাগছিলো
আরেকটা ছবি দেখছিলাম রেখা আর ওমপুরির ঐটাও বড়দের ছবি নাম ভুলে গেছি ওমপুর রেখার হাসবেন্ড টিচার থাকে আরেকটু স্বচ্ছল জীবনের জন্য ঘটনা চক্রে রেখা অন্ধকার জগতের সাথে জরিয়ে যায় আপনি কি দেখছেন ? আপনার জানা থাকলে নামটা লিখেদিয়েন
লেখক বলেছেন: ছবিটার নাম আস্থা।
কঁাকন বলেছেন:
ধন্যবাদ
লেখক বলেছেন: নাসিরউদ্দিন শাহকে আমি বিশ্বের অন্যতম সেরা অভিনেতা মনে করি।
বাফড়া বলেছেন:
প্রিয়তে মাইরা দিলাম... তয় বস খন্ডহার নামটার উচ্চারণ নিয়া কথা আচে!!! যদিও মুভিটা দেখি নাই... সো থিম-থাম জানা নাই। উচ্চারনটা খন্ড-হার (ভাংগা হার) হইতেই পারে যদিও খুব সংস্কৃত-ঘেষা হয়া যায় সেই ক্ষেত্রে...কিন্তু আমার মনে হইতাছে উচ্চারন টা হইব খান্ডহার/খান্ডেহার (ধ্বংসস্তুপ)... ছবিটা যেহেতু আপনের দেখা আপনে বাইছা নিতে পারবেন কোন উচ্চারন টা সঠিক...
লেখক বলেছেন: ধন্যবাদ। আমার ধারণা খান্ডেহার হবে। ইংরেজিটা হচ্ছে Khandhar. থিম অনুযায়ী খান্ডেহার হওয়ার কথা।
লেখক বলেছেন: একমত।
লেখক বলেছেন: চলে আসেন। কোনো সমস্যা নাই। তবে সবগুলো তো আমার সংগ্রহে নাই।
লেখক বলেছেন: কেন?
শুরু থেকে ভক্ত আমিও;
আমাদের সবার অভিজ্ঞতা এক রকম মনে হয় - উল্টা পাল্টা দেখতে দেখতে ভালো টা জানা;
শোলে, আনন্দ আসতে পারতো লিষ্টে
অমিতাভ - জয়ার গানের দম্পতি থাকে যে ছবিটা ঐটা ভালো
কিশোর কুমার এর পরোশন নামে একটা হাসির ছবি ছিলো
কমল হাসানের একটা ডায়লোগ ছাড়া মুভি ছিলো
দারুন হাসির জিনিষ ;
রাজেশ খান্না বাড়ীর চাকর থাকে ঐটাও মজার মুভি;
মির্চমাসলা নামে একটা ছবি ছিল ঐটাও আসতে পারতো
লিষ্টে অনেকগুলি দেখি নাই বা ছোট বেলায় দেখা ছবি মনে নাই ; জটিলতা বেশী ভালো লাগে না;
বাস্তবেই কতো জটিল দেখি ;
তারপর হিন্দি ছবির ভক্তদের ভালো রেফারেন্স দেয়া যাবে;
ধন্যবাদ
লেখক বলেছেন: শোলে সবার দেখা বলেই আমার ধারণা। তাই তালিকায় আসেনি। আনান্দ, অভিমান ও পুস্পকের কথা লিখেছি। রাজেস খান্নার ঐ ছবিটার নাম বাবুর্চি। ভাল ছবি। মির্চ মসল্লার কথা তো বলেছি।
সহেলী বলেছেন:
মোঘল এ আযম , সিলসিলা , ওমরা ওজান , পাকিজা , একফুল দো মালি , লামহে , আগার তুম না হতে , আওয়ারা , লজ্জা , মাসুম ,মাদার ইন্ডিয়া , আধি , আরাধনা , যখম ,লগন ,ঈশ্বর , তারে যামীন পর , খামোশী ( মনীষা অভিনীত) , মান , সাদমা ...... এখন আর মনে নেই । তবে আপনি অনেকগুলো মনে করিয়ে দিলেন ।আর্থ সিনেমা শুনেছি মহেশ ভাটের জীবনের ঘটনা , পারভীন ববির চরিত্র করেছিল স্মিতা ।
লেখক বলেছেন: সাম্প্রতিক ছবিগুলোর কথা ইচ্ছা করেই বলিনি। ওমরাও জান তালিকায় আসা অবশ্য উচিৎ ছিল।
বাফড়া বলেছেন:
টাইম থাকলে, আর নেট স্পীদ ভালো থাকলে শ্যাম বেনেগালের ওয়েলকাম টু সাজ্জানপুর ছবিটা দেখতে পারেন... ভিডিও লিংক তো দিয়েই দিলাম... কমেডি কিসিমের ... আমি বেশ মজা পেয়েছি... অনেকদিন পর অমোল পালেকর টাইপ কমেডি দেখলাম@ শূণ্য আরণ্যক- কমল হাসানের ঐ ডায়লগ ছাড়া ছবির নাম ছিল পুষ্পক..।
লেখক বলেছেন: এই ছবিটা দেখা হয়নাই। দেখতে হবে।
অমল পালেকারের কথা মনে করিয়ে দিলেন। তাকে আমার খুব পছন্দ। গোলমাল, নরম গরম, বাতো বাতো মে.....
কৌশিক বলেছেন:
বুঝচি, আজেবাজে...
লেখক বলেছেন: কোনটা?
লেখক বলেছেন: পাওয়া যায় না যে!
নুশেরা বলেছেন:
দারুণ পোস্ট! একেবারে রঙিলা রাজেশ খান্নার সাদাকালো একটা ছবি আছে "আখরি খত" (শেষ চিঠি)। সেই সময়ের হিসেবে বিস্ময়কর একটা সিনেমা। বেবীজ ডে আউটের মতো একটা বাচ্চা হারিয়ে যায়; তবে এখানে তার মা মরে যায় আর বাবা কোনদিন তাকে দেখেইনি।
রাজেশ খান্নার রঙিন যুগের একটা আছে "বাওয়ার্চি"। এটার কাহিনী অ্যাডাপ্টেড কিনা জানিনা তবে এই ছবির রাজেশের চরিত্রটা হুবহু একরকমভাবে, সংলাপের মিলসহ আসাদুজ্জামান নূরের চরিত্রে এনেছিলেন হুমায়ূন আহমেদ, তার নক্ষত্রের রাত ধারাবাহিক নাটকে।
শেখর কাপুরের মাসুম কিন্তু আসতে পারত লিস্টে; আর্থের সমসাময়িক ছবি। আরডি বর্মনের কম্পোজিশনে প্রথম অল-ইন্ডিয়া স্টার হিসেবে আরতি মুখার্জি আর অনুপ ঘোষাল এই ছবিতে গান গেয়েছিলেন।
আর্থ আমার খুবই প্রিয় ছবি। ভিসিআরের যুগে এইটার ক্যাসেট সাতবার আনছিলাম চেনা দোকান থেকে। সপ্তমবারে দোকানে বসা ছেলেটা বলল, আপা এইটা আপ্নে একেবারেই নিয়া যান, আর কেউ কোনদিন নেয়নাই
লেখক বলেছেন: আখরি খত দেখা হয়নি। খুঁজে দেখি। বাওয়ার্চির একটা বাংলা ভার্সন আছে। রবি ঘোষ ছিল। সম্ভবত এটা এডাপ্টেড।
অবশ্যই মাসুম আসা উচিৎ ছিল। নিজের নামটাই কেন যে ভুলে গেলাম। এটা যে কতবার দেখেছি হিসাব নাই। তবে আজকাল এইটা ভারতীয় চ্যানেলগুলা এতো বেশি দেখায় যে.........
আর আর্থ........আমার বহু পছন্দের ছবি। অভিনয়, পরিচালনা, গান.....আমি বার বার দেখতে চাই।
লিস্টের বাকিগুলা দেখছেন?
যীশূ বলেছেন:
সংগ্রহে রাখলাম আপাতত।
কঁাকন বলেছেন:
বাওয়ার্চির বাংলা ভার্সন যেটায় রবি ঘোষ আছে ঐ সিনেমাটার নাম হল-- গল্প হলেও সত্যি
লেখক বলেছেন: হুম. নামটা মনে পড়ছিলো। রবি ঘোষই মজার।
নুশেরা বলেছেন:
হুঁ, বাকীগুলি সবই দেখা, শুধু রাজকাপুরের ছবি ছাড়া। এই লোকটারে কেন যেন আমার অ্যালার্জেন্ট মনে হইত লেখক বলেছেন: এই ছবিটা পারলে দেখেন। একদমই ভিন্ন ধরনের একটা ছবি।
একলব্যের পুনর্জন্ম বলেছেন:
ভাইয়া আমাদের ফাইন্যান্সিয়াল পোর্টফোলিও ইনটিগ্র্যাটেড না হওয়া সত্ত্বেও শেয়ার বাজারে মন্দার প্রভাব পড়ছে....এটা কি শুধু একক্সপেকটেশন এর কারণেই?না অন্য কিছু?লেখক বলেছেন: আমারো তাই ধারণা। এক্সপেকটেশন থেকেই।
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন:
দেখি কতোদূর কি করতে পারি।
লেখক বলেছেন: আহারে। বড়ই দুঃখ তাহলে। মন দিয়ে দোয়া করছি।
সাদাকালোরঙিন বলেছেন:
মধুবালার ছবি স্পেশালি মুঘল ই আযম কোন মতেই বাদ পড়তে পারে না। এটা মনে হয় সেরা হিন্দী রোমান্টিক ছবি।
শফিউল আলম ইমন বলেছেন:
একটাও কমন পড়ল না!আমি হিন্দি বুঝি ২০০১ থিকা। তখন থেকে যা হিন্দি সিনেমা দেখেছি।
আপনার রিভিউ ভালো লেগেছে।
পারভীন রহমান বলেছেন:
নাসিরঊদ্দিন শাহ ও শাবানা আজমীর 'মাসুম', সুচিত্রা সেন ও সনজীব কাপুরের 'আধি', সনজীব কাপুর ও শর্মিলা ঠাকুরের 'মৌসম, রাজেশ খান্না ও শর্মিলা ঠাকুরের 'অমর প্রেম', কমল হাসান ও রতি অগ্নিহোত্রীর 'এক দুজে কে লিয়ে', রাজেশ খান্নার 'আনন্দ', রেখা ও জিতেন্দ্রর এক হি ভুল', সালমা আগার 'নিকাহ', টাবুর অস্তিতভা', শর্মিলী ঠাকুর, রাজেশ খান্না, জয়া বচ্চন ও অমিতাভ বচ্চনের "চুপকে চুপকে" এবং সেই সাথে বলছি শ্রী দেবীর চাদনী' ছবিটা দেখতে পারেন। মনে হয় ঊপরের ছবিগুলো দেখলে ভালো লাগলে বলে আশা আমার।
আহমেদ রাকিব বলেছেন:
একলব্যের পুনর্জন্ম বলেছেন: ভাইয়া আমাদের ফাইন্যান্সিয়াল পোর্টফোলিও ইনটিগ্র্যাটেড না হওয়া সত্ত্বেও শেয়ার বাজারে মন্দার প্রভাব পড়ছে....এটা কি শুধু একক্সপেকটেশন এর কারণেই?না অন্য কিছু?০৫ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৪৪
লেখক বলেছেন: আমারো তাই ধারণা। এক্সপেকটেশন থেকেই।
-------------------------------------------------------------------------------
কমেন্ট পড়তে পড়তে এইখানে আইসা মাথা টং কইরা উঠল। কিছুই বুঝতেছিলাম না।
আমি বেশির ভাগ দেখি নাই। কই পাওয়া যাবে এইগুলা? দেখতে চাই। নাসিরুদ্দিন শাহ আমারো অনেক প্রিয়। ইকবাল, থ্রী দিওয়ারী মুভিগুলা দেখছেনতো? ৩-৪ বছর আগের মুভি। নাগেশ কুকুনুর এর। আর ওনার ব্যাপারে আমিও আপনার সাথে একমত। অনেক শক্তিশালী অভিনেতা। শাবান আজমীর ব্যাপারেও আমার একি ধারনা। অসাধারন অভিনয় করেন দুইজনই। অনেক ভাল লাগলো পোষ্ট। অনেক ধন্যবাদ। কই পাওয়া যাবে জানালে আরো ভালো লাগতো।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















