আমার প্রিয় পোস্ট
- আজ প্রিয় দুই ব্লগারের জন্মদিন। শুভ জন্মদিন রাগিব ভাই ও মাসুম ভাই - একরামুল হক শামীম
- বাড়িভাড়া আইন, কাজীর কিতাব এবং তোঘলকি বাস্তবতা...!...(১ম পর্ব) - রণদীপম বসু
- দ্য ম্যাচ অব ডেথ : ফুটবল যখন যুদ্ধ - অমি রহমান পিয়াল
- ধেয়ে আসছে প্রকৃতির প্রতিশোধের ভয়ংকর ড্রাগন! জলে-স্থলে-অন্তরীক্ষে কোথাও বাঁচার পথ নেই!! - মনজুরুল হক
- ঐ মুক্তিযোদ্ধা কিন্তু সিস্টেমেটিক কিলিং এ মরছেন (উৎসর্গ মুক্তিযুদ্ধের চেতনাকে) - অন্যমনস্ক শরৎ
- প্রথম আলো জাতিকে কী দিয়াছে? - মাহবুব মোর্শেদ
- ব্যাগ ভর্তি স্ট্যানলি কুবরিকঃ মুভি কালেকশন - বিডি আইডল
- ছবি ব্লগ : যে যুদ্ধটা একাত্তরে শেষ হয়নি - অমি রহমান পিয়াল
- ঐতিহাসিক কিছু ঘটনার পত্রিকা শিরোনাম - চাররঙা রঙিন-কষ্ট
- ডুব দেওয়া, ফিরে আসা নিয়ে কিছু (অ)প্রাসংগিক কথা - শাফ্ক্বাত
- 'অশ্রুপাত শেষ হলে নষ্ট করো আঁখি' - আহমাদ মোস্তফা কামাল
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- প্রিয়ন্তি মা'র জন্মদিনে কেমন কেক খাওয়ানো হবে ? - মোজাম্মেল প্রধান
- আমার গান, আমার মান্না দে...
- ভেবে ভেবে বলি
- ওই ছোটোলোকের পোলাটা কিন্তু বীরপ্রতীক ছিল - অমি রহমান পিয়াল
- ডায়াসে দাঁড়িয়ে দীর্ঘ প্যাচালের ইতিহাস :: ক্লিওন থেকে মুয়াম্মার গাদ্দাফী - মেহরাব শাহরিয়ার
- প্রকাশিত হল ই-সংকলন 'ব্লগারদের প্রিয় কবিতা' - ব্রিগেড সিক্সটিন
- ব্লগারদের সরাসরি অংশ গ্রহনে ঈদ স্পেশাল ব্লগালাপ (আজকের অতিথি নুশেরাপু)
) - কঁাকন
- ইনফ্লুয়েঞ্জা এ ( এইচ ১ এন ১) [ সোয়াইন ফ্লু ] হতে নিজেকে নিরাপদ রাখুন - অণৃণ্য
- যেসব সিনেমাখোররা অ্যানিমেশন মুভি দেখেন না তাঁদের জন্য একটি প্রেসক্রিপশন - অপরিচিত_আবির
- অটিজম নিয়ে কিছু কথা - নুশেরা
- কেউ ডেকে ডেকে ফিরে যায় - নাজনীন খলিল
- জেনারেল অরোরার কাছে পাকিদের আত্মসমর্পণ এবং সে অনুষ্ঠানে ওসমানীর অনুপস্থিতি প্রসঙ্গ - নুরুজ্জামান মানিক
- সিরাজ শিকদার : ভুল বিপ্লবের বাঁশীওয়ালা! ১ - অমি রহমান পিয়াল
- কিছু শকিং মুভি। - হাসান মাহবুব
- বরষা বন্দনা - ফেরারী পাখি
- ফরহাদ মজহারঃ নাস্তিক মোল্লা - মোস্তাফিজ রিপন
- ফ্রি মুভি ডাউনলোড - দুঃখবিলাস
- ভিন্ন স্বাদের তিনটি ম্যুভি - অদ্রোহ
- কৌতুক ০১ - রাসেল ( ........)
- ইউরোভিশন সং কনটেষ্ট ২০০৯ (৪) - ক্যামেরাম্যান
- এটা কোন রাজনীতি বা অহমিকামূলক পোস্ট না - রুখসানা তাজীন
- 'চক্ষু তো এই দুইখান, আর কতো দেখাইবা...' - আহমাদ মোস্তফা কামাল
- একাত্তরের যীশুরা...... - সুফিয়ান ডট কম
- ব্যানানা বাংলাদেশ-৩ (গডফাদারের স্টিমুলাস মূলা) - বাঙ্গাল
- ই-বুক কালেকশনঃ পর্ব-৬ [শুধুমাত্র ১৮+ দের জন্য] - বিডি আইডল
- যুদ্ধাপরাধীদের বিচার রোধে আন্তর্জাতিক চাপ - রেজওয়ান
- ১৯৭১ সালে সংঘটিত যুদ্ধাপরাধসহ অন্যান্য অপরাধের দায়ী ব্যক্তিদের বিচার করতেই হবে - একরামুল হক শামীম
- স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শহীদ মুক্তিযোদ্ধা বাবাকে নিয়ে আমার জীবনের প্রথম লেখা (মুক্তিযুদ্ধে যারা বাবা হারিয়েছ তোমাদের সবার জন্য উৎসর্গ) - মুনীর উদ্দীন শামীম
- প্রিয় দুই ব্লগারের জন্মদিনে শুভেচ্ছা। শুভ জন্মদিন রাগিব ভাই এবং শুভ জন্মদিন শওকত হোসেন মাসুম ভাই - একরামুল হক শামীম
- খালেদা জিয়া'র জন্মদিনের ডকুমেন্টস - সেলটিক সাগর
- একাত্তরের গণহত্যার ভিডিও - রেজওয়ান
- প্রধানমন্ত্রী যেসব কথার জবাব দিতে পারেন নি..... - নাস্তিকের ধর্মকথা
- আগুনের পরশমনিতে শওকত হোসেন মাসুম - অল ক্রেডিট গোজ টু হিম - কৌশিক
- বিপা নিয়ে আমার দু'পয়সা - দিগন্ত
- কৈশোরপর্ব - আহমাদ মোস্তফা কামাল
- ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হোসেইন : যার কাছে বাঙালীর অসীম কৃতজ্ঞতা - অমি রহমান পিয়াল
- বাবার ডায়েরীতে ১৯৭১ ( ১ম পর্ব) - লীনা দিলরূবা
- দ্যা ৪০০ ব্লোজ : (সিনেমাখোর পোষ্ট) - রন্টি চৌধুরী
- যুদ্ধবিষয়ক সিনেমা : হৃদয়ে দাগ কেটে যাওয়া ৫ টি মুভি (মহান মার্কিন সেনাদের বোরিং গুণগান বর্জিত) - মেহরাব শাহরিয়ার
- সিয়েরালিওনের বিশেষ আদালত- রাজাকারদের বিচারেরর দিক নির্দেশনা - মেঘ
- রাজাকারের আবেদনপত্র - সিমু নাসের
- বিষয়: ইত্তেফাকের প্রতিস্ঠাতা - সেলটিক সাগর
- রোলিং ষ্টোন ম্যাগাজিনের বিগতকালের সেরা ৫০০ গানের লিষ্ট - শূন্য আরণ্যক
- গণস্বাক্ষর কর্মসূচী বিষয়ক দ্বিতীয় ব্লগার সমাবেশ : কার্যবিবরণী ও প্রস্তাবনা - আইরিন সুলতানা
- এসো ৭১ এর গল্প শোনাই সবাই মিলে - জ্বিনের বাদশা
- যুদ্ধাপরাধীদের বিচার করার আইনটির {দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) অ্যাক্ট, ১৯৭৩} বাংলা অনুবাদ - প্রথম পর্ব - একরামুল হক শামীম
- জাগজিত সিং এর গজল - নীলবরষা
- মূলধারা '৭১ : ইতিহাসের অজানা অধ্যায় - আহমাদ মোস্তফা কামাল
- আপনার প্রিয় মুভির তালিকা দিন - সাঈফ শেরিফ
- আত্মসমর্পণ অনুষ্ঠানে অনুপস্থিতি নিয়ে জেনারেল এমএজি ওসমানীর বক্তব্য - অমি রহমান পিয়াল
- পোস্ট না পড়ে কিংবা অল্প পড়ে কিভাবে সুন্দর মন্তব্য করবেন? (নতুন ও কর্মজীবী ব্লগারদের জন্য পরামর্শ) - ফিউশন ফাইভ
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- অশউইৎস- বিরকেনিঊ, নাজী কনসেনস্ট্রেশান গ্যাস চেম্বারের গনহত্যা, আমাদের বিষণ্ণ যাত্রা... - |জনারন্যে নিসংঙগ পথিক|
- তোমার শিথানে আমার শোয়ার জায়গা নাই - রাসেল ( ........)
- গল্পঃ বাথরুমে গণতন্ত্রের পতনে শ্যাওড়াপাড়ার মানুষেরা যা করে - মোস্তাফিজ রিপন
- বাইসাইকেলের বয়স তখন আমার, শুভ্রাদি যখন মৃদু ঘন্টাধ্বনি যুবকের কানে - অশোক দেব
- অল্টারনেটিভ মুভি চয়েজ:: ৫ টি মাস্ট ওয়াচ নন-হলিউড মুভি - মেহরাব শাহরিয়ার
- ২০০৮ : আপনার চোখে ব্লগের বর্ষসেরা লেখা কোনটি? (আপডেট-১২ : একটি বিশেষ ঘোষণা) - ব্রিগেড সিক্সটিন
- কর্ণেল তাহেরর জবানবন্দি - চিলে কোঠার সেপাই
- ঈশ্বরকে ঈভ / কবিতা সিংহ - রানীভবানী
- ধর্ম লিঙ্গাগ্রে ঝুলছে - রাসেল ( ........)
- সকল জামাত বিরোধী, রাজাকার বিরোধী পোস্টের সংকলন। - হ্যারি সেলডন
- আগামীকাল যা ঘটে গেছে - মাহবুব লীলেন
- প্রথম আলোতে প্রকাশিত হল ই-সংকলন “ফিরে দেখা একাত্তরের” অসামান্য রিভিউ - ব্রিগেড সিক্সটিন
- শওকত হোসেন মাসুম ভাইয়ের ডেঙ্গু মুক্তিতে বিশাল পাত্রী সমাবেশ-হাঁট - কৌশিক
- শওকত হোসেন মাসুম ভাইয়ের জ্বর ও শ্বাসকষ্টের সাথে বন্ধুতা - কৌশিক
- শওকত হোসেন মাসুম ভাইয়ের ডেঙ্গুর সাথে বন্ধুতা - কৌশিক
- ধোলাইসমগ্র : একটি ক্ষুদ্র ক্রনোলজি - নার্ভাস নাইনটিজ
- প্রত্যুর দুইজন স্ত্রী-পদপ্রার্থীর সাতার টেস্ট লইতে মাসুম ভাইয়ের বরিশাল যাত্রা - ১ - কৌশিক
- প্রকাশিত হল মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন ফিরে দেখা একাত্তর - ব্রিগেড সিক্সটিন
- অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাঁই - আহমাদ মোস্তফা কামাল
- একদিন আমি- যা হবার তাই হোকনা - কি আসে যায় - দ্যা গ্রীম রিপার
- গরুর্থনীতিঃ একটা গরু প্রধানমন্ত্রী, আরেকটা গরু বিরোধী দলীয় নেত্রী - কৌশিক
- শওকত হোসেন মাসুমের নেয়া বাজেট সাক্ষাতকার - স্বপ্নের ফেরিওয়ালা
- মুক্তি পেয়েও আরিফের ফেরারী যাপন - অমি রহমান পিয়াল
- তখন বুঝিবে বৎস , ইহা অভিযোজিত হইবার কাল - রাগ ইমন
- রিকশাচালকদের গানের প্রতিযোগিতা তিন চাকার অডিশন রাউন্ডের কিছু ছবি - কৌশিক
- ব্লগার প্রতুর বিবাহ সংক্রান্ত বিষয়ে পাল্টা কমিটির প্রথম রিপোর্ট (১৮+) - কৌশিক
- একটা শরীর বিষয়ক কবিতা - জামাল ভাস্কর
- শওকত হোসেন মাসুম ভাই........... - মনজু রুল করিম
- শর্মা বিষয়ক জটিলতা - মুজিব মেহদী
- ভাত ফকির - অন্যমনস্ক শরৎ
- আজ আমার প্রিয় দুইজন ব্লগারের জন্মদিন। শুভ জন্মদিন রাগিব ভাই এবং শওকত হোসেন মাসুম ভাই - একরামুল হক শামীম
- মাইজদি কোর্টের মুকুল - আমার সালাম লন। - বোঘদাদি হেকিম
- স্বাধীনতার পরিক্রমা - বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র - রাগিব
- হায়দার মওদুদী - আব্দুল মওদুদীর পোলা বলেন - সালিশদার
- ছবি ব্লগ : কষ্টার্জিত স্বাধীনতা - গন্ডমূর্খ
- জামাতি দাওয়াতে মওলানার জবাব - অমি রহমান পিয়াল
- এ ছবি আপনাকে দেখতেই হবে! আপনি এদেশের মানুষ নন? - তীরন্দাজ
- জামাত-শিবির প্রতিহত করতে আসুন এইসব প্রতিষ্ঠান ও ব্যক্তি বয়কট করি-১ - আমি সাগর
- রাহেলা আমার মা আমার ধর্ষিত বাংলাদেশ (মানবী, শওকত মাসুম ও পিয়ালকে উত্সর্গ) - নিজেরআয়না
- অপরবাস্তবের সম্পাদকমন্ডলী, মিটিং ও সম্পাদনার দায়িত্ব - অপর বাস্তব
- যুদ্ধাপরাধীদের বিচার ৎৎ হবে না কেনো, হবে ... - হাসান মোরশেদ
সশস্ত্র বাহিনীতে গণহত্যা (১৯৭৫-১৯৮১): মঞ্জুরের হত্যাকান্ডসহ কিছু অজানা তথ্য ও আমাদের সুশীল সমাজ। প্রকাশনা উৎসব ২১ জুলাই
০৯ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:০০
অভ্যুত্থান ঘটে গেছে। নিহত প্রেসিডেন্ট জিয়া। লাশ তখনো পড়ে আছে চট্টগ্রামের সার্কিট হাউজে।
মেজর রেজা সকালে ঘুম থেকে উঠে জানলেন সব। প্রথমে দায়িত্ব দেওয়া হয়েছিল পড়ে থাকা লাশ সরিয়ে নেওয়ার। অন্য কাজ চাইলে দেওয়া হয় চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল মঞ্জুরের দেহররি দায়িত্ব। শেষ সময় পর্যন্ত এই কাজটি করেছেন।
মেজর রেজা শুরু থেকে পুরোটা বলেছেন প্রমান্য চিত্রটিতে। এটাই তার প্রথম সাক্ষাৎকার। জিয়া হত্যা থেকে শুরু করে দায়ী হিসেবে চিহ্নিত সেনা কর্মকর্তাদের ফাঁসি পর্যন্ত ঘটনা নিয়ে অসংখ্য গল্প চালু আছে। কোনোটা একদমই মিথ্যা, কিছু সত্যের কাছাকাছি। পুরো সত্য মনে হয় মেজর রেজার জবানীতেই জানা যায়।
বিস্তারিত না বলে উল্লেখযোগ্য একটা অংশ বলি। ধরা পড়ার পর তাদের জেনারেল মঞ্জুরসহ সবাইকে নিয়ে আসা হয় হাটহাজারি থানায়। ওসি গোলাম কুদ্দুস। থানায় সবাই অপেক্ষায় আছেন। আসলেন চট্টগ্রামের ডিআইজি এ এস এম শাহজাহান।
জেনারেল মঞ্জুর প্রথম দাবী করলেন সাংবাদিকদের সাথে কথা বলতে দিতে হবে। রাজী হলেন না জনাব শাহজাহান। মঞ্জুর বলেছিলেন, শাহজাহান সাহেব, প্রেসিডেন্ট মারা গেছেন। আমাকে দায়ী করা হয়েছে। সুতরাং আমাকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিতে হবে। এ এস এম শাহজাহান বললেন, আপনি যখন ছিলেন তখন আপনার কথা শুনেছি। এখন যারা আছে তাদের কথা শুনতে হচ্ছে। জেনারেল মঞ্জুর তখন বললেন, তাহলে আর্মির কাছে তাঁকে হস্তান্তর করা না হয়। তাঁকে যেন পুলিশের কাছেরা রাখা হয়। ফলে জেলে পাঠিয়ে দেওয়া হোক। এই কথা বার বার বলেছিলেন জনাব শাহজাহানকে।
মঞ্জুরকে ধরার জন্য তখন ৫ লাখ টাকা পুরস্কারের ঘোষণা ছিল। জেনারেল মঞ্জুর বললেন, যার কাছে তিনি ধরা দিয়েছেন সেই যেন টাকাটা পান। এ সময় ওসি গোলাম কুদ্দুস এগিয়ে এলে তিনি বলেন, না, এই সেই ব্যক্তি নন। আমি তো ধরা দিয়েছি একজন হাবিলদারের কাছে। এসময় মেজর রেজা সেই হাবিলদারকে দেখে ডাক দিলে ভিতরে ঢোকেন সেই হাবিলদার। জেনারেল মঞ্জুর এসময় কোমরে লুকানো পিস্তলটি বের করে হাবিলদারকে দেন। পিস্তল দেখে ভয় পেয়েছিলেন থানার অন্যান্যরা। জেনারেল মঞ্জুর অভয় দিয়ে বলেন, আমি যদি নিশ্চিত না থাকতাম যে পুলিশের নিরাপদ কাস্টডিতে আমি নেই তাহলে পিস্তলটা দিতাম না। অন্য কেউ আসলে ব্যবহার করতাম। কিন্তু এখন আমি নিশ্চিত যে পুলিশের কাস্টডিতে আছে, আর্মির না। এ কারণেই সারেন্ডার করছি। এই কথা তিনি বললেন এ এস এম শাহজাহানকে।
সেই এ এস এম শাহাজাহান কি করলেন একটু পরেই?
বাইরে পুলিশের গাড়ি। সাথে একটা পাঁচ টনি ট্রাক। কিন্তু গাড়ি আর ছাড়ে না। কিছু পরে আসলো এক আর্মি জিপ। মেজর এমদাদ সেই গাড়িতে। সব বুঝে ফেললেন জেনারেল মঞ্জুর। খুঁজলেন এ এস এম শাহজাহানকে। কোথাও পেলেন না। আর্মির হাতে তুলে দিয়ে তিনি তখন লুকিয়ে থাকলেন।
তারপরে রেজা জানান, কিভাবে নিরস্ত্র জেনারেল মঞ্জুরকে মেরে ফেলা হয়। জিয়ার হত্যাকান্ডের সঙ্গে জড়িত না থেকেও এই দায় চাপিয়ে বিনা বিচারে মেরে ফেলা হয় জেনারেল মঞ্জুর।
দুটো পরিচয় নিয়ে কথা বলতে পারি।
ওসি কুদ্দুস। জেনারেল মঞ্জুরকে ধরার পুরস্কার পেয়েছিলেন তিনিই। দিয়েছিলেন এরশাদ। চাকরি ছেড়ে দেন তিনি। সেই কুদ্দুস এখন দেশের বিশাল ব্যবসায়ী। বিজিএমইএর সভাপতিও ছিলেন। তার গ্রুপের নাম ড্রাগন গ্রুপ।
আর এ এস এওম শাহজাহান?
![]()
পরে আইজি হন, সচিব হন, তত্বাবধায়ক সরকারের উপদেষ্টাও হয়েছিলেন। এখন তিনি সুশীলসমাজের প্রতিনিধি। টক শো তে দেখা যায়। আজও যুগান্তরে একটা কলাম আছে আইনের শাসন নামে। বুদ্ধিজীবি তিনি এখন।
এতোক্ষণ যে প্রমান্য চিত্রটির কথা বললাম সেটির নাম ‘সশস্ত্র বাহিনীতে গণহত্যা (১৯৭৫-৮১)’। এটা নিয়ে আমি গত বছর জরুরী অবস্থার সময় একটা লেখা লিখেছিলাম সামুতে। সশস্ত্র বাহিনীতে গণহত্যা (১৯৭৫-১৯৮১) একটি প্রামাণ্য দলিল সেই প্রামান্য চিত্র অবশেষে আলোর মুখ দেখছে।
আগামি ২১ জুলাই এটির প্রকাশনা উৎসব হবে মুক্তিযুক্ত যাদুঘরে। সাড়ে তিনটায়। প্রকাশনা অনুষ্ঠানে বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীওতে ফাঁসির মঞ্চে জীবন দেওয়া, নিখোঁজ হওয়া কয়েকটি পরিবারের সদস্য, সামরিক আদালতের সঙ্গে সংশ্লিষ্ট, জেলখাটা সামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে আনোয়ার জানিয়েছে।
সামুতে গত অক্টোবরে এ নিয়ে পোস্ট দেওয়ার পর সরাসরি পোস্টে মন্তব্য করে এবং আমাকে ব্যক্তিগতভাবে মেইল করে অনেকেই এই প্রামান্য চিত্রটি কিনতে চেয়েছেন। কিন্তু সে সময়টা ভাল ছিল না বলে কাউকেই দেওয়া যায়নি। আশা করি এবার সবাই সংগ্রহ করতে পারবেন।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সশস্ত্র বাহিনী, গণহত্যা ;
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: সেইটাই। ভাল একটা কাজ।
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
কেনার ইচ্ছা রইলো। মনে হচ্ছে দেখে অনেক কিছু জানতে পারবো। আশা করি আজ থেকে বহুদিন পর ১দিন বর্তমান বিডিআরের প্রকৃত ঘটনাও প্রামাণ্যচিত্র আকারে প্রকাশ পাবে।
লেখক বলেছেন: আশা করাই উচিৎ। সবারই জানা দরকার কি হয়েছে।
লেখক বলেছেন: ২১ জুলাইয়ের পর কিনতে পাওয়া যাবে আশা করছি। বিদেশে পাওয়া যাবে কিনা বা কবে থেকে সেটা আমার পক্ষে বলা সম্ভব না।
জানজাবিদ বলেছেন:
শালার 'সুশীলে'র গুল্লি মারি।
লেখক বলেছেন: সবাইরে এক পাল্লায় ফালাইয়েন না।
লেখক বলেছেন: ২১ জুলাই প্রকাশনা উৎসবে সে তথ্য নিশ্চই উদ্যোক্তারা বলে দেবেন।
রশিক রশীদ বলেছেন:
সিডির নামটি জানাবেন আর কোথায় পাওয়া যায়??
লেখক বলেছেন: এতোক্ষণ যে প্রমান্য চিত্রটির কথা বললাম সেটির নাম ‘সশস্ত্র বাহিনীতে গণহত্যা (১৯৭৫-৮১)’। এটা নিয়ে আমি গত বছর জরুরী অবস্থার সময় একটা লেখা লিখেছিলাম সামুতে। সশস্ত্র বাহিনীতে গণহত্যা (১৯৭৫-১৯৮১) একটি প্রামাণ্য দলিল সেই প্রামান্য চিত্র অবশেষে আলোর মুখ দেখছে।
মোহাম্মদ লোমান বলেছেন:
এই মুহুর্থে ব্যাস্ততার কারণে পরে পড়বো বলে প্রিয়তে রাখলাম।
লেখক বলেছেন: ঠিকাছে।
লেখক বলেছেন: এতোক্ষণ যে প্রমান্য চিত্রটির কথা বললাম সেটির নাম ‘সশস্ত্র বাহিনীতে গণহত্যা (১৯৭৫-৮১)’। এটা নিয়ে আমি গত বছর জরুরী অবস্থার সময় একটা লেখা লিখেছিলাম সামুতে। সশস্ত্র বাহিনীতে গণহত্যা (১৯৭৫-১৯৮১) একটি প্রামাণ্য দলিল সেই প্রামান্য চিত্র অবশেষে আলোর মুখ দেখছে।
কাঠুরিয়া. বলেছেন:
শ।মসীর বলেছেন: কিভাবে পেতে পারি জানাবেন কি ? রশিক রশীদ বলেছেন: সিডির নামটি জানাবেন আর কোথায় পাওয়া যায়??
তায়েফ আহমাদ বলেছেন: সিডির নামটি জানাবেন আর কোথায় পাওয়া যায়??
---------------------
উনার সাথে ব্যক্তিগত ভাবে যোগাযোগ করিয়েন, উনি এসবের উত্তর দেবেন না, অতীতেও দেয়নি
শালার 'অশীলে'র গুল্লি মারি। (জানজাবিদ )
লেখক বলেছেন: যদি পোস্ট মনোযোগ দিয়ে পড়তেন তাহলে নামটাও পেতেন, কেন আগে দেওয়া যায়নি সেটিও জানতেন এবং ২১ তারিখ কোথায় অনুষ্ঠান হবে সেটিও জানতে পারতেন।
এবার উত্তর পাইছেন?
শালার 'অশীলে'র গুল্লি মারি। (জানজাবিদ )
অপ বাক বলেছেন:
২২শে জুলাই লেখাটা আসলে ভালো হতো।সময় আসলে বদলায় না, মানুষ বদলায়। একই ভাবে অনেকগুলো মানুষ বদলে গেছে ক্ষমতাকাঠামোতে। আশা রাখবো নির্বিঘ্নে এটার প্রকাশনা উৎসব হবে।
তবে ব্যক্তিগত ভাবে আমি এ বিষয়ে তেমন আশাবাদী নই।
লেখক বলেছেন: প্রকাশনা উৎসব হয়তো হবে, কিছু মানুষ নতুন করে দেখবে। কিন্তু সরকার কিছু করবে বা কোনো কিছুর পরিবর্তন হবে সেটি আমিও মনে করি না।
লেখক বলেছেন: আমি এইটা কেনা-বেচার সাথে জড়িত তা। প্রকাশনা উৎসবে নিশ্চই বলা থাকবে কোথায় এটা কিনতে পাওয়া যাবে।
লেখক বলেছেন: একমত।
লেখক বলেছেন: শালার 'অশীলে'র গুল্লি মারি। (জানজাবিদ )
সাইলেন্সার বলেছেন:
@ লেখক,
আপনার উদ্যোগকে স্বাগত জানাই।
কিন্তু আমার একটা প্রশ্ন- এ এস এম শাহজাহানের জায়গায় আপনি হলে কি করতেন?
লেখক বলেছেন: এখন বড় বড় কথা বলতাম না।
ঘাসফুল বলেছেন:
কেনার ইচ্ছা রইলো...
লেখক বলেছেন: ভাল সংগ্রহ হবে এটি।
শয়তান বলেছেন:
বিশ্বাস আজকের যুগে একটা অলীক বস্তু ।
লেখক বলেছেন: তাতো ঠিকই। কিন্তু কেন মনে হইলো?
জেরী বলেছেন:
হায়রে সুশীলসমাজ..
লেখক বলেছেন: হায়.........
মাহবুব সুমন বলেছেন:
শাহজাহান পুলিশ রিফর্ম প্রজেক্টের কনসালট্যান্ট ! সুশীল !! এই শালার ব্যাটা প্রত্যেক ঈদে টাকার জন্য সব পুলিশের সেই সব পোস্টিং এর অফিসারদের ফোন করতো। ওসি কুদ্দুসের গ্রুপে দুই অবঃ আওজিপি চাকুরি করতো ( এখন করে কিনা জানি না )। ইনাকেই চিনি। রামপুরা গেলেই চোখে পরে সুউচ্চ দালান।
সিডিটার পাওয়ার আগ্রহ আছে আমার। কিনবো।
লেখক বলেছেন: খাইছে। অবশ্য আপনারই ভাল জানার কথা।
এইবার আপনি পাইবেন।
মনির হাসান বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ মাসুম ভাই ... আমরা নতুন প্রজন্ম অনেক কিছু জানলাম ...২১ তারিখের প্রকাশনা উৎসবে কি সবাই এলাউড ... ? আমাদের একটা গ্রুপ আছে "১৪ই ডিসেম্বরের দল" এলাউড হলে আমরা গ্রুপ মিলে দেখতে যাবো ।
লেখক বলেছেন: এটা সবার জন্য উন্মুক্ত। যে কেউ যেতে পারবেন। আমার কাছেও অনেকগুলো কার্ড দিয়ে রেখেছে আনোয়ার। লাগতে নিয়েন।
দল নিয়ে কি কি করেন? আগ্রহ হইলো জানতে।
ফর অপ্রেসড বলেছেন:
লেখক যেহেতু সিডির ব্যাপারে উত্তর দিবেন না তাই আমার প্রশ্ন লীনা দিলরুবার কাছে। যেই সিডিতা দেখে আপনার মন ব্যথিত হয়েছে সেই সিডিটা আমি কোথায় পেতে পারি। উত্তর দিলে খুবই কৃতজ্ঞ থাকব।
লেখক বলেছেন: উত্তর তো দেওয়াই আছে। ভাল করে পড়েন।
আরো স্পষ্ট করে বলি, প্রকাশনা উৎসব হলে সেখানেই সিডিটা পাওয়ার কথা। সেটাই নিয়ম। এর নাম প্রকাশনা উৎসব।
সৌম্য বলেছেন:
কৌতুহল উদ্দিপক পোস্ট। অনেকগুলান প্লাস
লেখক বলেছেন: সংগ্রহ করে দেইখেন।
লেখক বলেছেন: ঐ কুদ্দুসই । ঠিকই ধরছেন।
লেখক বলেছেন: দেইখেন। ভাল লাগবে। তবে বেশ দীর্ঘ। কখনো কখনো পরিমিতিবোধের খানিকটা অভাব মনে হতে পারে। তারপরেও দারুণ একটা কাজ করেছে আনোয়ার।
লেখক বলেছেন: ঘটনা কি? কী হইছে?
মনির হাসান বলেছেন:
মাসুম ভাই, কার্ড লাগবেনা, ঠিক সময়ে হাজির হব ।আমরা কয়েকজন পিচ্চি মিলে দলটা করেছি, লিঙ্কগুলো একটু চোখ বুলিয়ে আসলেই হবে ...
Click This Link
Click This Link
Click This Link
লেখক বলেছেন: তিনটাই পড়লাম। আছি আপনার সাথে। কি করতে হবে বইলেন।
শয়তান বলেছেন:
স্বাক্ষাতে একদিন বলমু ।
লেখক বলেছেন: ঠিকাছে।
মুহিব বলেছেন:
পুরোটা জানার জন্য অপেক্ষা করছি। কিন্তু নিশ্চিত হতে চাই এখন যিনি বলছেন তিনি সত্য বলছেন।
লেখক বলেছেন: লীনার সাথে একমত।
লেখক বলেছেন: আপনারে থেংকু
সুবিদ্ বলেছেন:
সাড়ে ৫টার দিকে আসতে পারবো..........ততক্ষণে নিশ্চয়ই অনুষ্ঠান শেষ হয়ে যাবেনা............
খািল িপডাইেত ইচ্ছা করে বলেছেন:
সিডি টা আমি জোগাড় করেছি- আজিজ এর নিচ তলা থেকে।
একবার দেখেছি- আবার দেখব; হাজারবার দেখব।
আনোয়ারুল কবির কে আমার এবং ১৪ই ডিসেম্বরের পক্ষ থেকে অভিন্দন জানাবেন। আপনাকে ও পিয়াল ভাই কে ধন্যবাদ এই বিষয়টা জানানোর জন্য।
রাজীব_নন্দী বলেছেন:
ভাইয়া, আমি চট্টগ্রামে থেকে কিভাবে এই সিডি পেতে পারি?
দুরন্ত ইসলাম বলেছেন:
জিয়া হত্যার বিচার কেন হল না? মঞ্জুর হত্যার বিচার কেন হল না? এই প্রশ্নের জবাব কে দেবে?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















