আমার প্রিয় পোস্ট
- আজ প্রিয় দুই ব্লগারের জন্মদিন। শুভ জন্মদিন রাগিব ভাই ও মাসুম ভাই - একরামুল হক শামীম
- বাড়িভাড়া আইন, কাজীর কিতাব এবং তোঘলকি বাস্তবতা...!...(১ম পর্ব) - রণদীপম বসু
- দ্য ম্যাচ অব ডেথ : ফুটবল যখন যুদ্ধ - অমি রহমান পিয়াল
- ধেয়ে আসছে প্রকৃতির প্রতিশোধের ভয়ংকর ড্রাগন! জলে-স্থলে-অন্তরীক্ষে কোথাও বাঁচার পথ নেই!! - মনজুরুল হক
- ঐ মুক্তিযোদ্ধা কিন্তু সিস্টেমেটিক কিলিং এ মরছেন (উৎসর্গ মুক্তিযুদ্ধের চেতনাকে) - অন্যমনস্ক শরৎ
- প্রথম আলো জাতিকে কী দিয়াছে? - মাহবুব মোর্শেদ
- ব্যাগ ভর্তি স্ট্যানলি কুবরিকঃ মুভি কালেকশন - বিডি আইডল
- ছবি ব্লগ : যে যুদ্ধটা একাত্তরে শেষ হয়নি - অমি রহমান পিয়াল
- ঐতিহাসিক কিছু ঘটনার পত্রিকা শিরোনাম - চাররঙা রঙিন-কষ্ট
- ডুব দেওয়া, ফিরে আসা নিয়ে কিছু (অ)প্রাসংগিক কথা - শাফ্ক্বাত
- 'অশ্রুপাত শেষ হলে নষ্ট করো আঁখি' - আহমাদ মোস্তফা কামাল
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- প্রিয়ন্তি মা'র জন্মদিনে কেমন কেক খাওয়ানো হবে ? - মোজাম্মেল প্রধান
- আমার গান, আমার মান্না দে...
- ভেবে ভেবে বলি
- ওই ছোটোলোকের পোলাটা কিন্তু বীরপ্রতীক ছিল - অমি রহমান পিয়াল
- ডায়াসে দাঁড়িয়ে দীর্ঘ প্যাচালের ইতিহাস :: ক্লিওন থেকে মুয়াম্মার গাদ্দাফী - মেহরাব শাহরিয়ার
- প্রকাশিত হল ই-সংকলন 'ব্লগারদের প্রিয় কবিতা' - ব্রিগেড সিক্সটিন
- ব্লগারদের সরাসরি অংশ গ্রহনে ঈদ স্পেশাল ব্লগালাপ (আজকের অতিথি নুশেরাপু)
) - কঁাকন
- ইনফ্লুয়েঞ্জা এ ( এইচ ১ এন ১) [ সোয়াইন ফ্লু ] হতে নিজেকে নিরাপদ রাখুন - অণৃণ্য
- যেসব সিনেমাখোররা অ্যানিমেশন মুভি দেখেন না তাঁদের জন্য একটি প্রেসক্রিপশন - অপরিচিত_আবির
- অটিজম নিয়ে কিছু কথা - নুশেরা
- কেউ ডেকে ডেকে ফিরে যায় - নাজনীন খলিল
- জেনারেল অরোরার কাছে পাকিদের আত্মসমর্পণ এবং সে অনুষ্ঠানে ওসমানীর অনুপস্থিতি প্রসঙ্গ - নুরুজ্জামান মানিক
- সিরাজ শিকদার : ভুল বিপ্লবের বাঁশীওয়ালা! ১ - অমি রহমান পিয়াল
- কিছু শকিং মুভি। - হাসান মাহবুব
- বরষা বন্দনা - ফেরারী পাখি
- ফরহাদ মজহারঃ নাস্তিক মোল্লা - মোস্তাফিজ রিপন
- ফ্রি মুভি ডাউনলোড - দুঃখবিলাস
- ভিন্ন স্বাদের তিনটি ম্যুভি - অদ্রোহ
- কৌতুক ০১ - রাসেল ( ........)
- ইউরোভিশন সং কনটেষ্ট ২০০৯ (৪) - ক্যামেরাম্যান
- এটা কোন রাজনীতি বা অহমিকামূলক পোস্ট না - রুখসানা তাজীন
- 'চক্ষু তো এই দুইখান, আর কতো দেখাইবা...' - আহমাদ মোস্তফা কামাল
- একাত্তরের যীশুরা...... - সুফিয়ান ডট কম
- ব্যানানা বাংলাদেশ-৩ (গডফাদারের স্টিমুলাস মূলা) - বাঙ্গাল
- ই-বুক কালেকশনঃ পর্ব-৬ [শুধুমাত্র ১৮+ দের জন্য] - বিডি আইডল
- যুদ্ধাপরাধীদের বিচার রোধে আন্তর্জাতিক চাপ - রেজওয়ান
- ১৯৭১ সালে সংঘটিত যুদ্ধাপরাধসহ অন্যান্য অপরাধের দায়ী ব্যক্তিদের বিচার করতেই হবে - একরামুল হক শামীম
- স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শহীদ মুক্তিযোদ্ধা বাবাকে নিয়ে আমার জীবনের প্রথম লেখা (মুক্তিযুদ্ধে যারা বাবা হারিয়েছ তোমাদের সবার জন্য উৎসর্গ) - মুনীর উদ্দীন শামীম
- প্রিয় দুই ব্লগারের জন্মদিনে শুভেচ্ছা। শুভ জন্মদিন রাগিব ভাই এবং শুভ জন্মদিন শওকত হোসেন মাসুম ভাই - একরামুল হক শামীম
- খালেদা জিয়া'র জন্মদিনের ডকুমেন্টস - সেলটিক সাগর
- একাত্তরের গণহত্যার ভিডিও - রেজওয়ান
- প্রধানমন্ত্রী যেসব কথার জবাব দিতে পারেন নি..... - নাস্তিকের ধর্মকথা
- আগুনের পরশমনিতে শওকত হোসেন মাসুম - অল ক্রেডিট গোজ টু হিম - কৌশিক
- বিপা নিয়ে আমার দু'পয়সা - দিগন্ত
- কৈশোরপর্ব - আহমাদ মোস্তফা কামাল
- ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হোসেইন : যার কাছে বাঙালীর অসীম কৃতজ্ঞতা - অমি রহমান পিয়াল
- বাবার ডায়েরীতে ১৯৭১ ( ১ম পর্ব) - লীনা দিলরূবা
- দ্যা ৪০০ ব্লোজ : (সিনেমাখোর পোষ্ট) - রন্টি চৌধুরী
- যুদ্ধবিষয়ক সিনেমা : হৃদয়ে দাগ কেটে যাওয়া ৫ টি মুভি (মহান মার্কিন সেনাদের বোরিং গুণগান বর্জিত) - মেহরাব শাহরিয়ার
- সিয়েরালিওনের বিশেষ আদালত- রাজাকারদের বিচারেরর দিক নির্দেশনা - মেঘ
- রাজাকারের আবেদনপত্র - সিমু নাসের
- বিষয়: ইত্তেফাকের প্রতিস্ঠাতা - সেলটিক সাগর
- রোলিং ষ্টোন ম্যাগাজিনের বিগতকালের সেরা ৫০০ গানের লিষ্ট - শূন্য আরণ্যক
- গণস্বাক্ষর কর্মসূচী বিষয়ক দ্বিতীয় ব্লগার সমাবেশ : কার্যবিবরণী ও প্রস্তাবনা - আইরিন সুলতানা
- এসো ৭১ এর গল্প শোনাই সবাই মিলে - জ্বিনের বাদশা
- যুদ্ধাপরাধীদের বিচার করার আইনটির {দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) অ্যাক্ট, ১৯৭৩} বাংলা অনুবাদ - প্রথম পর্ব - একরামুল হক শামীম
- জাগজিত সিং এর গজল - নীলবরষা
- মূলধারা '৭১ : ইতিহাসের অজানা অধ্যায় - আহমাদ মোস্তফা কামাল
- আপনার প্রিয় মুভির তালিকা দিন - সাঈফ শেরিফ
- আত্মসমর্পণ অনুষ্ঠানে অনুপস্থিতি নিয়ে জেনারেল এমএজি ওসমানীর বক্তব্য - অমি রহমান পিয়াল
- পোস্ট না পড়ে কিংবা অল্প পড়ে কিভাবে সুন্দর মন্তব্য করবেন? (নতুন ও কর্মজীবী ব্লগারদের জন্য পরামর্শ) - ফিউশন ফাইভ
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- অশউইৎস- বিরকেনিঊ, নাজী কনসেনস্ট্রেশান গ্যাস চেম্বারের গনহত্যা, আমাদের বিষণ্ণ যাত্রা... - |জনারন্যে নিসংঙগ পথিক|
- তোমার শিথানে আমার শোয়ার জায়গা নাই - রাসেল ( ........)
- গল্পঃ বাথরুমে গণতন্ত্রের পতনে শ্যাওড়াপাড়ার মানুষেরা যা করে - মোস্তাফিজ রিপন
- বাইসাইকেলের বয়স তখন আমার, শুভ্রাদি যখন মৃদু ঘন্টাধ্বনি যুবকের কানে - অশোক দেব
- অল্টারনেটিভ মুভি চয়েজ:: ৫ টি মাস্ট ওয়াচ নন-হলিউড মুভি - মেহরাব শাহরিয়ার
- ২০০৮ : আপনার চোখে ব্লগের বর্ষসেরা লেখা কোনটি? (আপডেট-১২ : একটি বিশেষ ঘোষণা) - ব্রিগেড সিক্সটিন
- কর্ণেল তাহেরর জবানবন্দি - চিলে কোঠার সেপাই
- ঈশ্বরকে ঈভ / কবিতা সিংহ - রানীভবানী
- ধর্ম লিঙ্গাগ্রে ঝুলছে - রাসেল ( ........)
- সকল জামাত বিরোধী, রাজাকার বিরোধী পোস্টের সংকলন। - হ্যারি সেলডন
- আগামীকাল যা ঘটে গেছে - মাহবুব লীলেন
- প্রথম আলোতে প্রকাশিত হল ই-সংকলন “ফিরে দেখা একাত্তরের” অসামান্য রিভিউ - ব্রিগেড সিক্সটিন
- শওকত হোসেন মাসুম ভাইয়ের ডেঙ্গু মুক্তিতে বিশাল পাত্রী সমাবেশ-হাঁট - কৌশিক
- শওকত হোসেন মাসুম ভাইয়ের জ্বর ও শ্বাসকষ্টের সাথে বন্ধুতা - কৌশিক
- শওকত হোসেন মাসুম ভাইয়ের ডেঙ্গুর সাথে বন্ধুতা - কৌশিক
- ধোলাইসমগ্র : একটি ক্ষুদ্র ক্রনোলজি - নার্ভাস নাইনটিজ
- প্রত্যুর দুইজন স্ত্রী-পদপ্রার্থীর সাতার টেস্ট লইতে মাসুম ভাইয়ের বরিশাল যাত্রা - ১ - কৌশিক
- প্রকাশিত হল মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন ফিরে দেখা একাত্তর - ব্রিগেড সিক্সটিন
- অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাঁই - আহমাদ মোস্তফা কামাল
- একদিন আমি- যা হবার তাই হোকনা - কি আসে যায় - দ্যা গ্রীম রিপার
- গরুর্থনীতিঃ একটা গরু প্রধানমন্ত্রী, আরেকটা গরু বিরোধী দলীয় নেত্রী - কৌশিক
- শওকত হোসেন মাসুমের নেয়া বাজেট সাক্ষাতকার - স্বপ্নের ফেরিওয়ালা
- মুক্তি পেয়েও আরিফের ফেরারী যাপন - অমি রহমান পিয়াল
- তখন বুঝিবে বৎস , ইহা অভিযোজিত হইবার কাল - রাগ ইমন
- রিকশাচালকদের গানের প্রতিযোগিতা তিন চাকার অডিশন রাউন্ডের কিছু ছবি - কৌশিক
- ব্লগার প্রতুর বিবাহ সংক্রান্ত বিষয়ে পাল্টা কমিটির প্রথম রিপোর্ট (১৮+) - কৌশিক
- একটা শরীর বিষয়ক কবিতা - জামাল ভাস্কর
- শওকত হোসেন মাসুম ভাই........... - মনজু রুল করিম
- শর্মা বিষয়ক জটিলতা - মুজিব মেহদী
- ভাত ফকির - অন্যমনস্ক শরৎ
- আজ আমার প্রিয় দুইজন ব্লগারের জন্মদিন। শুভ জন্মদিন রাগিব ভাই এবং শওকত হোসেন মাসুম ভাই - একরামুল হক শামীম
- মাইজদি কোর্টের মুকুল - আমার সালাম লন। - বোঘদাদি হেকিম
- স্বাধীনতার পরিক্রমা - বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র - রাগিব
- হায়দার মওদুদী - আব্দুল মওদুদীর পোলা বলেন - সালিশদার
- ছবি ব্লগ : কষ্টার্জিত স্বাধীনতা - গন্ডমূর্খ
- জামাতি দাওয়াতে মওলানার জবাব - অমি রহমান পিয়াল
- এ ছবি আপনাকে দেখতেই হবে! আপনি এদেশের মানুষ নন? - তীরন্দাজ
- জামাত-শিবির প্রতিহত করতে আসুন এইসব প্রতিষ্ঠান ও ব্যক্তি বয়কট করি-১ - আমি সাগর
- রাহেলা আমার মা আমার ধর্ষিত বাংলাদেশ (মানবী, শওকত মাসুম ও পিয়ালকে উত্সর্গ) - নিজেরআয়না
- অপরবাস্তবের সম্পাদকমন্ডলী, মিটিং ও সম্পাদনার দায়িত্ব - অপর বাস্তব
- যুদ্ধাপরাধীদের বিচার ৎৎ হবে না কেনো, হবে ... - হাসান মোরশেদ
বড়দের সেরা ২০ ছবি
২৬ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:৫৪
স্কুলে পড়ি, তখন আমাদের ভাইবোনদের ববি আর কুরবানি দেখতে দেওয়া হয়নি। এগুলো বড়দের ছবি। ববিতে ডিম্পল আর কুরবানিতে জিনাত আমান বিকিনি পড়েছিল, ব্যস তাতেই এগুলো বড়দের ছবি হয়ে যায়।
আমার দেখা প্রথম বড়দের ছবি ব্লু লেগুন। রীতিমত আয়োজন করে দেখা। বয়সে বড় খালাতো ভাইয়ের বন্ধুরা সবাই মিলে দেখেছিল, আমিও কেমনে যেন ঢুকে যাই সে দলে। আমাদের সময়ে বড়দের বড়দের বড়দের ছবি দেখানো হতো বেগম বাজারে, ১০টাকা টিকিট। শুরুতে ব্রুস লী, তারপর আসল ছবি। বেগম বাজারে কখনো গেছি কীনা এতোদিন পর মনে পড়তাছে না। ![]()
একবার বাসায় সবাই মিলে দেখছিলাম ম্যালোনি গ্রিফিত ও হ্যারিসন ফোর্ডের ওয়ার্কিং গার্ল। রোমান্টিক কমেডি। সারা ছবিতে একটা মাত্র কিস আর জড়াজড়ি ছিল। দৃশ্যটা শুরু হওয়ার সাথে সাথে বেড রুম থেকে বাবা ড্রয়িং রুমে এসে হাজির। এক নজর দেখেই চলে গেলেন। আমি নিশ্চিত বাবা এটাকে বড়দের ছবিই ধরে নিয়েছিলেন।
ইংরেজি ছবিতে বড়দের দৃশ্য থাকবেই। সেরকম ছবি আমার প্রথম দেখা অ্যান অফিসার অ্যান্ড জেন্টেলম্যান। এখনো আমার খুব পছন্দের ছবি। ডেবোরা উইংগার ছিল আমার প্রথম প্রেম।
এখানে আমি একটা তালিকা দিলাম বড়দের ছবির। ব্যক্তিগত তালিকা। সবার সাথে মিলবে না। আমার তালিকায় নিছকই বড়দের ছবি নেই। ভাল ছবি কিন্তু বড়দের এমন ছবি থেকে আমি ২০টি বেছে নিয়েছি। আমি নিশ্চিত এই তালিকার পর অনেকেই ফরাসী একাধিক ছবির কথা বলবেন। সেরকম ছবি অভাবও নেই। কিন্তু দেখা কম, যা আছে তাকে এর মধ্যে ফেলতে পারলাম না। এই তালিকা ক্রমানুসারে না। বিশেষ করে প্রথমটা ছাড়া। বেসিক ইন্সটিংক্ট সবসমেয়ই এক নম্বের থাকবে।
১. বেসিক ইন্সটিংক্ট (Basic Instinct)-এটা নিয়ে নতুন কিছু বলার নাই। ১৯৯২ সালের
ছবি। সেবার সেরা ছবির অস্কার পেয়েছিল আনফরগিভেন। এর পরিবর্তে যদি বেসিক ইন্সটিংক্টকে দিতো আমার আপত্তি থাকতো না। বড়দের ছবির তালিকায় সর্বদা এক নম্বরে থাকবে শ্যারন স্টোনের এই ইরোটিকা থ্রিলার।
২. ড্যামেজ (Damage)-এক অস্বস্থিকর সম্পর্কের ছবি। জেরেমি আয়রন ও জুলিয়েট
বিনোসে। এটিও ১৯৯২ সালের ছবি। জেরেমি আয়রন একজন ব্রিটিশ এমপি, প্রেমে পড়ে ছেলের প্রেমিকার। একদমই ভিন্ন মাত্রার ছবি। শেষটাও অন্যরকম।
৩. ইয়া তু মামা তাম্বেইন (Y tu mamá también)-মেক্সিকান ছবি। তুমুল বক্স অফিস হিট
ছবি। সমালোচকদেরও পছন্দ। দু বন্ধু, তাদের জীবন, প্রেম এবং নানা ধরণের সম্পর্কের ছবি।
৪. বডি হিট (Body Heat)-উইলিয়াম হার্ট ও ক্যাথলিন টার্নারের বিখ্যাত ছবি। ১৯৮১
সালে মুক্তি পায়। হার্ট একজন আইনজীবি। ক্যাথলিন তাকে নিজের জীবনে জড়ায়। তারপর পরিকল্পনা করে কোটিপতি স্বামীকে হত্যার। খুবই ভাল একটা ছবি।
৫. মালিনা (Malèna)-ইতালির এই ছবিটা দেখে নাই এমন দর্শক খুব কমই আছে। আর ছবি
হিসেবেও এটি চমৎকার। মালিনা দেখে মনিকার প্রেমে পড়েন নাই এমন মানুষও কম আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সিসিলির মালিনার জীবন কাহিনী। বয়সে ছোট এক ছেলে বা কিশোরের দৃষ্টি দিয়ে দেখা।
৬. নাইন অ্যান্ড হাফ উইকস (9½ Weeks)-অল্পের জন্য মিকি রোউকির কাছ থেকে অস্কার
ফস্কে গেছে। এক সময়ে অনেক বিখ্যাত ইরোটিক ছবিতে থাকতেন এই অভিনেতা। এর মধ্যে সেরা ছবি এটি। আমার কাছে ছবি হিসেবেও খুব পছন্দের ছবি এটি। সাথে আছে হট কিম বেসিংগার।
৭. নোটস অন এ স্ক্যান্ডাল (Notes on a Scandal)- এটাকে পুরোপুরি ইরোটিক মুভি বলা
যাবে না। বলা যায় সাইকোলজিকাল ড্রামা। কেট ব্লেনচেট আর জুডি ডেন্স। চমৎকার এক ছবি। অভিনয়ও অসাধারণ। এটিও এক অস্বস্থিকর সম্পর্কের ছবি। স্কুল টিচার কেট সম্পর্কে জড়িয়ে পড়ে তারই ১৩ বছরের এক ছাত্রের সঙ্গে। আর পুরো বিষয়টি জেনে যায় সিনিয়র টিচার জুডি। অসম্ভব পছন্দের এক ছবি। মুক্তি চায় ২০০৬ সালে।
৮. কোজার (Closer)-২০০৪ সালের এই ছবির পরিচালক মাইক নিকোলস। এটিকে পুরোপুরি
ইরোটিক মুভি বলা যাবে না। ঐ রকম দৃশ্যও তেমন নেই। তারপরেও আমি তালিকায় রাখবো থিমের জন্য। মানুষের সাথে সম্পর্ক, প্রেম আর প্রতারণার ছবি। অভিনয় শিল্পীদের নামগুলো বলি-জুলিয়া রবার্টস, নাতালি পোর্টম্যান, জুড ল আর কাইভ ওয়েন।
৯. কিলিং মি সফটলি (Killing Me Softly)-হিদার গ্রহাম আর জোসেফ ফিনেসের এই ছবি
২০০২ সালের। এটি আরিক অর্থেই ইরোটিক ফিল্ম। তবে গতানুগতিক ধারার না। তাই এটি আমার তালিকায় থাকছে। এক অচেনা মানুষের প্রেম ও সম্পর্কে জড়িয়ে পড়ে হিদার। তারপর বাড়তে থাকে জটিলতা।
১০. আনফেইথফুল (Unfaithful)-আড্রিয়ান লীনের আরেক বিখ্যাত ছবি। এই ছবির
অনুকরণে যে কত ছবি হয়েছে তার হিসেব নেই। রিচার্ড গিয়ার ও ডায়ানা লেন। ডায়ানা স্বামীকে লুকিয়ে সম্পর্কে জড়ায় এক রহস্যময় বই বিক্রেতার সাথে। একদিন খুন হয় সেই প্রেমিকটি। এটিও ২০০২ সালের ছবি।
১১. আইজ ওয়াইড শাট (Eyes Wide Shut)-স্ট্যানলি কুবরিক সেরা পরিচালকের একজন।
তার শেষ ছবি। টম ক্রুজ ও নিকোল কিডম্যান। আমার খুবই পছন্দের ছবি। শুরু থেকে শেষ পর্যন্ত এমনকি শেষ সংলাপটি উপভোগ্য। টম ক্রুজ একজন চিকিৎসক। স্ত্রী নিকোল জানায় এক বছর আগে জড়িয়ে পড়া এক সম্পর্কের কথা। রুগী দেখতে গিয়ে সেও জড়িয়ে পরে নানা ধরণের ইরোটিক অ্যাডভেঞ্চারের সঙ্গে।
১২. আমেরিকান পাই (American Pie)- এটা একটা গতানুগতিক আমেরিকান ছবি। কমেডি
ও ইরোটিকার মিশেল। হাই স্কুল গ্রাজুয়েশনের ঠিক আগে ৪ বন্ধুর অ্যাডভেঞ্চারের ছবি। গতানুগতিক ছবি হলেও এই ধারার ছবির মধ্যে এটাই আমার কাছে সেরা মনে হয়।
১৩. কামসূত্র (Kama Sutra: A Tale of Love)-মিরা নায়ারের এই ছবিটি আমার
পছন্দ এর প্রথম ১৫ মিনিটের জন্য। এই ১৫ মিনিট নিয়েই একটা ভাল ছবি হতে পারতো। মায়া ও তারা একই সাথে বড় হয়েছে। মায়া গরীব দাসী। তারা রাজকুমারী। মায়া বড় হয়েছে তারার উচ্ছিষ্ট খাবার আর ফেলে দেওয়া কাপড় পরে। তারার বিয়ে। রাজপুত্র এসেছে বিয়ে করতে। এর মধ্যেই রাজপুত্রের চোখে পড়ে যায় মায়া, সম্পর্কও হয়। বিয়ে শেষ। তারা যখন চলে যাচ্ছে মায়া বলে, আজীবন তোমার এঁটো খেয়ে ও ব্যবহার করে বড় হয়েছি। আজ আমার এঁটো তোমাকে দিয়ে দিলাম।
১৪. ওয়াইল্ড অ্যাট হার্ট (Wild at Heart)-ডেভিড লিঞ্চের এই ছবি কান চলচ্চিত্র উৎসবে
সেরা ছবির পুরস্কার পাওয়া। লরা ডার্ন ও নিকোলাস কেইজ অর্থাৎ সেইলর ও লুলার জীবন নিয়ে ছবি। এটাও অনেকের ভাল লাগতে পারে। ।
১৫. বিটার মুন (Bitter Moon)-পরিচালক হিসেবে রোমান পোলানস্কি আমাকে সবসময়
আকর্ষন করে। এটিও তার বিখ্যাত ছবির একটি। হিউ গ্রান্ট ও ক্রিষ্টিন স্কট থমাস-ঘুরতে বের হয়েছে, সমুদ্রে। জাহাজে পরিচয় আরেক দম্পতির সাথে। মেয়েটি ফরাসী আর ছেলেটি আমেরিকান। জড়িয়ে যায় এই দুই দম্পতি।
১৬. দি আনবিয়ারাবল লাইটসেন অব বিয়িং (the Unbearable Lightness of Being)- মিলন কুন্ডেরার উপন্যাস নিয়ে ছবি। পরিচালকও বিখ্যাত ফিলিপ কফম্যান। দুইবার
অস্কার পাওয়া ড্যানিয়েল যে লুইস আর ফরাসী জুলিয়েট বিনোসে আছে এই ছবিতে। মেয়ে পটানোতে ওস্তাদ এক ডাক্তারের কাহিনী।
১৭. দি পোস্টম্যান অলওয়েজ রিংগস টোয়াইস: (The Postman Always Rings Twice)- ১৯৮১ সালে মুক্তি পাওয়া এই ছবি পুরোপুরি এরোটিক না। তারপরেও তালিকায়
রাখছি একটি দৃশ্যের জন্য। জ্যাক নিকলসন কাজ নিয়ে আসার পর প্রথম দেখা হয় মালিকের বউ জেসিকা ল্যাঙ্গের সাথে। প্রথম দুজনের সেই দেখা হওয়ার দৃশ্যটাই এটিকে ইরোটিক ছবির তালিকায় রেখে দিচ্ছে। ছবিটা খুব ভাল। একই উপন্যাস নিয়ে ১৯৪৬ সালেও এই নামে আরেকটি ছবি হয়েছিল। সেটিকেই অবশ্য বেশি বিখ্যাত বলা হয়।
১৮. আমেরিকান গিগোলো (American Gigolo)- ১৯৮০ সালে মুক্তি পাওয়া রিচার্ড
গিয়ারের এই ছবিটি একটি থ্রিলার। মেল প্রস গিয়ার এক খুণের ঘটনায় জড়িয়ে যায়। তারই এক মক্কেল খুন হয়। অথচ সে সময় গিয়ার ছিল আরেকজনের সাথে। সেই মেয়ে তার স্বামী ও নিজেকে রা করতে সাী হতে অস্বীকার করে। তারপর ঘটনা ঘটতে থাকে।
১৯. লাস্ট ট্যাঙ্গো ই প্যারিস (Last Tango in Paris)-এটি কাসিক হিসেবে মর্যাদা পাওয়া
ছবি। ইতালির পরিচালক বার্নানদো বাতিলুচ্চির ছবি। মূল অভিনেতা মার্লোন ব্রান্ডো। এ নিয়ে এতো বেশি লেখা হয়েছে যে নতুন করে কিছু বলার নেই। আমেরিকান মধ্য বয়স্ক ব্রান্ডো আর ফরাসী তরুনী মারিয়ার সম্পর্ক নিয়ে ছবি।
২০.দি গ্রাজুয়েট (The Graduate)-১৯৬৭ সালের এই ছবি অবশ্যই একটি ইরোটিক ছবি
না। তারপরেও রাখা যায়। ডাস্টিন হফম্যানের সেরা ছবির একটি। পরিচালক মাইক নিকোলস। সদ্য গ্রাজুয়েট হওয়া হফম্যান একজন বয়স্ক রমনী মিসেস রবিনসনের সাথে সম্পর্কে জড়িয়ে যায়। সেখান থেকে বের হয়ে আসে একদিন। তারপর প্রেমে পড়ে সুন্দরী আরেক রবিনসনের। ধাক্কা খায় তখনি জানতে পারে এই রবিনসন মিসেন রবিনসনেরই মেয়ে। ছবির শেষ দৃশ্য তো অসাধারণ। আর আছে সায়মন ও গারফুনকেলের বিখ্যাত গানগুলো।
প্রকাশ করা হয়েছে: আমার প্রিয় মুভি বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
“রুবেল” বলেছেন:
লেখক বলেছেন: কমন পড়ছে মনে হইতাছে।
মেসবাহ য়াযাদ বলেছেন:
আমগো দেশের কোনো বড়গো ছবি নাই ?
লেখক বলেছেন: এই পোস্ট আপনি দেন।
লেখক বলেছেন: কিছুই তো নাই। ফকফকা।
লেখক বলেছেন: মন্তব্যের অপেক্ষায়.......
নুশেরা বলেছেন:
দ্য গ্র্যাজুয়েট মুভিটাকে পটভূমি ধরে ঐসব চরিত্র আর পরবর্তী প্রজন্ম নিয়ে একটা মুভি হয়েছে, রিউমার হ্যাজ ইট। জেনিফার অ্যানিস্টন আর কেভিন কস্টনার। পছন্দ হয়েছিল ছবিটা।
লেখক বলেছেন: কেন জানি এই ছবিটা (রিউমার হ্যাজ ইট) সমালোচকরা পছন্দ করে নাই। আমারও পছন্দ। তাছাড়া জেনিফার অ্যানিষ্টন থাকলে ছবির মান নিয়া কেইবা মাথা ঘামায় কন? আছেন কেমন?
মেসবাহ য়াযাদ বলেছেন:
দুলাভাই, আপনি কি জানেন, আপনার শ্যালক এখন তেজতুরি বাজারে ????
লেখক বলেছেন: ওরে আপনার ফোন নাম্বার দিয়া দিছি। আইজ কথা হইছে।
লেখাজোকা শামীম বলেছেন:
সেই যুগে তো নায়িকা একটা চুমা দিলেই সেইটা বড়দের ছবি। আর এখন টিভিতে চুমাচুমি ও টু পিসের প্রদর্শনী চলতাছে, কেউ মাইন্ড করে না। সবাই এখন ডোন্ট মাইন্ড ফ্যামিলির সদস্য।
লেখক বলেছেন: তাই তো। তাই এখন ছবি দেখতে বড়ই কষ্ট হয়। ওরা জেগে থাকলে অনেক ছবিই দেখা যায় না।
ফেরারী পাখি বলেছেন:
থ্যান্কস বস।
লেখক বলেছেন: আপনারে ধইন্যা।
লেখক বলেছেন: একটাও কমন পড়লো না?
অনন্ত দিগন্ত বলেছেন:
"বেসিক ইন্সটিংক্ট" দেখার পরে এ রকম ভাল লেগেছে অনেক দিন পরে "দি রিডার" দেখে ...
লেখক বলেছেন: দি রিডার আমার দেখা অন্যতম সেরা ছবি। এই তালিকায় তাই রাখতে চাইনি।
লেখক বলেছেন: অনেক কমন দেখতাছি। ভেরি গুড।
রন্টি চৌধুরী বলেছেন:
পুলাপান বড়দের ছবি মিস করে না, আমিও করি নাই এই তালিকা। খালি আমেরিকান গিগোলো মিস হইছে, নামও শুনিনি। ক্লোজার দেখা হয় নি। নাই ই ও। ওয়াইল্ড এট হার্ট অর্ধেকটা দেখা, পুরাটা দেখি নাই।আমেরিকান পাই এর কপি যে আরও কত ছবি হইছে। সবই মানের দিক থেকে পর্নগ্রাফী। পাই টাই একটু যা স্বাভাবিক। দ্যা গার্ল নেক্সট ডোরটাও মন্দ না।
আরেকটা ছবি ছিল আমেরিকান বিউটি ৯৭ নাকি ৯৯ এর। বাপ মেয়ের বান্ধবীর প্রেমে পড়ে টাইপ। সেটা ভাল মুভি ছিল।
রিস্কি বিজনেসটাও ভাল বড়দের মুভি
লেখক বলেছেন: রিস্কি বিজনেসটা দেখা হয় নাই। ডিভিডিও পাইতাছি না।
আমেরিকান বিউটি ছবি হিসেবেও চমৎকার। কিলিং মি সফটলি বা আমেরিকান পাইয়ের বদলে এইটা আসলে ভাল হইতো।
রন্টি চৌধুরী বলেছেন:
পোষ্টম্যান রিংগিন ৪৬ সালের মুভিটা ফকফকা, কিচ্ছু নাই।৮১ সালের টার প্রথম দশ পনের মিনিটের মধ্যেই ওয়াইল্ড টাইপ দৃশ্য আছে
লেখক বলেছেন: ঐ একটা দৃশ্যই যথেষ্ট তো। ![]()
ইসমাইল ইমু বলেছেন:
পিলাচ !!!!
লেখক বলেছেন: ওক্কে...
অপরিচিত_আবির বলেছেন:
জটিল লিস্টি, মেক্সিকান ছবিটা আর বডি হিট ছাড়া মনে হয় সবগুলাই দেখসি। তবে এই লিস্টি আরো লম্বা করা যাবে। মুলহল্যান্ড ড্রাইভ, ড্রিমার্স, অরিজিনাল সিন এমনকি রিডারও চলে আসতে পারে সহজেই এই লিস্টিতে।এই পোস্ট প্রিয়তে না নিয়ে উপায় নাই।
লেখক বলেছেন: রিডার রাখি নাই এই ছবির প্রতি অতি মুগ্ধতার জন্য। ঠিখ বড়দের ছবি হিসেবে এটা রাখতে চাইনি। অরিজিনাল সিন কেন জানি কৃত্তিম লাগছে। ড্রাইভ ছবি হিসেবেও অনেক ভাল। ড্রিমার্স দেখা হয় নাই।
রন্টি চৌধুরী বলেছেন:
ইয়ে মামা তাম্বেইন পশুরুটা বিশাল জটিল! পুরো মুভিটাও আসলে মন্দ না। কাহিনীর মধ্যে জোর আছে, আন্টি বেচারীর অসুখটাও... কিন্তু তবুও মুভিটা যে রকম নাম করছে তাতে সেটা আমার সহ্য হচ্ছে না, এই মুভি দিয়ে এত নাম কামানোর কি আছে!!
লেখক বলেছেন: আমার তো ভালই লাগছে।
হাসান বায়েজীদ বলেছেন:
শোকেসড।
লেখক বলেছেন: ওক্কে
মাইদেশ বলেছেন:
ভাইজান এই লিস্টে "American beauty" ছবিটা দিলেন না। যাই হোক ভালো লিস্ট দিছেন। কিছু কমন পড়ছে কিছু পড়ে নাই । ধন্যবাদ।
লেখক বলেছেন: আমিরিকান বিউটি আসলেই আসা উচিৎ ছিল। আমারও বেশ পছন্দের ছবি। কিলিং মি সফটলি বা আমেরিকান পাই যে কোনো একটা বাদ দেওয়া যায়।
অদ্রোহ বলেছেন:
নিচ থেকে শুরু করি,গ্র্যাজুয়েটঃ হফম্যান দুর্দান্ত,কাহিনীর থিমটাও, সব মিলে ভালো,কিন্তু আমার গ্রেট লাগেনাই।
লাস্ট ট্যাংগো ইন প্যারিসঃ ক্লাসিক ইরোটিক।
আমেরিক্যান পাইঃ হাল্কা ম্যূভি,খারাপ না
আইজ ওয়াইড শাট ঃ কুব্রিকের শেষ মাস্টারপীস,একটু স্লথা,কিন্তু ধৈর্য ধরে দেখলে ভালো লাগবেই।
আনফেইথফুলঃ বলার কিছু নাই,সবাই দেখসে
কিলিং মি সফটলিঃ ভাল্লাগেনাই।
ক্লোসার ঃ ভালোই।
ম্যালেনাঃ অভিনব,মনিকার প্রেমে পইড়া গেসিলাম।
বেসিক ইন্সটিঙ্কট ; হে হে হে ,কি আর বলবো
বাকিগুলা দেখা হয়নাই
লেখক বলেছেন: বিশ্লেষণ ভাল হইছে।
অমি রহমান পিয়াল বলেছেন:
নাইন অ্যান্ড হাফ উইকসের সিকুয়েল আছে কয়েকটা। ভয়াররেও রাখা যাইতো মনে হয়
লেখক বলেছেন: সিকুয়েলগুলা ভাল না।
অমি রহমান পিয়াল বলেছেন:
ওয়াইল্ড অর্কিডও মিকি রৌকির খুব আলোচিত ছবি, গল্পটাও সুন্দর। আর এইটার বিশেষত্ব হইলো নেহাত শুটিং পারপাজ লাভ মেকিং রিয়েল হইয়া গেছিলো আবেগের চোটে লেখক বলেছেন: হ, ছবিটা দেখছি। গাড়ির মধ্যে সেই বিখ্যাত দৃশ্যটা আছে। ![]()
লড়াকু বলেছেন:
প্রিয়তে।
লেখক বলেছেন: হুমম।
হাসান মাহবুব বলেছেন:
মাসুম ভাই, লিস্টটা একটু এলোমেলো লাগলো। লাস্ট ট্যাঙ্গো ইন প্যারিসের মত একটা অসাধারণ জটিল মনস্তাত্বিক ছবির সাথে আমেরিকান পাইয়ের মত টিন কমেডি....ঠিক মানানসই লাগলোনা লেখক বলেছেন: আগেই বলেছি পছন্দের ক্রমানুসারে তালিকা করা হয়নি।
আমেরিকান পাই টাইপ ছবি মানানসই না মানি। তবে এই টাইপ ছবির মধ্যে এটাই দেখা যায়। ভার্জিনিটি হারাবার প্রথম অভিজ্ঞতার কাহিনী।
আর লাস্ট ট্যাঙ্গো তো ক্লাসিক।
ঠিক তালিকাটা এলোমেলো একটু।
মনুমনু বলেছেন:
টারজান- শেম অফ জেন .......সেরকম
লেখক বলেছেন: এইটা তো অতি বড়দের ছবি।
লেখক বলেছেন: বাহহহহহ।
অমি রহমান পিয়াল বলেছেন:
বস গাড়িতে না, বিছানাতে
লেখক বলেছেন: আমি জানতাম গাড়িরটা। ভুল আমার হতে পারে। তবে ছবিনা খুব বেশি ভাল না।
লেখক বলেছেন: থেংকু
লেখক বলেছেন: দেখে ফেলেন।
মুহিব বলেছেন:
২০টাই দেখি নাই।
লেখক বলেছেন: কেমনে কী
ভাঙ্গন বলেছেন:
রইলো বাকি..
লেখক বলেছেন: কয়টা?
লেখক বলেছেন: দেইখেন।
বাবুই বলেছেন:
মেসবাহ য়াযাদ বলেছেন: আমগো দেশের কোনো বড়গো ছবি নাই ?
লেখক বলেছেন: হুমমম।
ব্ল্যাক মামবা বলেছেন:
মনুমনু বলেছেন: টারজান- শেম অফ জেন .......সেরকম২৭ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:৩৮
লেখক বলেছেন: এইটা তো অতি বড়দের ছবি।
লেখক বলেছেন: লেখক জানলো কেমনে? ![]()
![]()
লেখক বলেছেন: আপনারেও থেংকু।
নয়ন বলেছেন:
কয়েকটা দেখেছিলাম। কিন্তু অনেকগুলোই দেখা হয়নি। তাছাড়া কোথাও পাইওনা। ডিভিডির দোকানেতো কালেকশনের ছবি পাওয়াই যায় না।
চাতকপাখি বলেছেন:
কোথায় পেতে পারি (web address)?
তার ছিড়া 74 বলেছেন:
তালিকাটা ভালই ছিল মাসুম ভাই, কিন্তু 'আমেরিকান পাই' না দিলেই মনে হয় ভাল হইতো। সব গুলাই দেকসি। আরেকটা লিস্ট দেই.. এএঅআই-এর করা.. সর্বকালের সেরা ১০টা বড়দের রোমান্টিক সিনেমা। মিকি রোর্কেরই তিনটা আসে।
১) দ্য লাভার
২) বেটি ব্লু
৩) ওয়াইল্ড অর্কিড (বিছানার সিনটা একে বারে রিয়াল)
৪) বডি হিট
৫) ডোন্ট লুক নাও
৬) দ্য পোস্টম্যান অলওয়েজ রিং টোয়াইস ('৮১)
৭) নাইন হাফ উইকস
৮) অ্যাঞ্জেল হার্ট
৯) দ্য পোস্টম্যান অলওয়েজ রিং টোয়াইস ('৪৬)
১০) লাস্ট ট্যাঙ্গো ইন প্যারিস
বেশ কিছুদিন আগেই লিস্টা পাইসিলাম... নাম্বারিংয়ে খুব একটা গন্ডগোল করিনাই।
তবে আমার পছন্দের নাম যদি চান তো... শর্টবাস, অল এবাউট আনা, ৯ সংস, রোমান্স এক্স, অ্যানাটমি অব হেল, বেইসে ময়ি, দ্য পর্নোগ্রাফার, ড্রিমারর্স, আরো অ-নে-ক.......
এইগুলার মধ্যে কয়টা দেখসেন??
রাফাত সাদাত বলেছেন:
শোকেসে।
রুদ্রাক্ষ বলেছেন:
শোকেস
বাঙ্গাল বলেছেন:
এই লিস্টী মুভিপ্লাসে দিয়া ডিভিডি সিরিজ ছাড়েন... আমি কিনতাম চাই।টাকা কুন ব্যাপার না।
দি ফিউরিয়াস ওয়ান বলেছেন:
রিপোর্ট করুম নাকি ভাবতাছি....বিডিআইডল নাকি এই টাইপ পোস্ট দিয়া ব্যান হইছেন.....
ফাহাদ বলেছেন:
ভাইজান লিনকু দিলে ভালো আরও লাগতো
িনদাল বলেছেন:
ডাউনলোড লিন্ক দেন
ধূসরধ্রুব বলেছেন:
বেসিক ইন্সটিঙ্ক , মালিনা , নাইন এন্ড হাফ উইকস , নোটস অন আ স্ক্যান্ডাল , আনফেইথফুল ও আমারেকান পাই দেখা হইছে । সেক্স কমেডির মধ্যে পাই সেরা । অন্যগুলা ক্ল্যাসিক মর্যাদা পাওয়ার যোগ্য । এর মধ্যেও এনফেইথফুল আলাদা করে ভাল লাগছে । অদেখা মুভি গুলোও দেখে ফেলব তাই প্রিয়তে
ME & U বলেছেন:
ডাউনলোড লিন্ক দেন
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















