আমার প্রিয় পোস্ট

রাজনীতি ও অর্থনীতি এই দুই সাপ পরস্পর পরস্পরকে লেজের দিক থেকে অনবরত খেয়ে যাচ্ছে

বাজারের নাম শেয়ার বাজার

০৯ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:০৮

শেয়ারঃ
0 23 0

শহর ভর্তি বানর। বানরের যন্ত্রনায় টেকা দায়। সেই সময় শহরে এলো এক আগন্তুক। এসেই ঘোষনা দিল এক একেকটি বানর ধরে দেওয়ার জন্য দেওয়া হবে ১০ টাকা। শহরবাসীর প্রধান কাজই হয়ে গেল বানর ধরা। দ্রুত বানর ধরে ধরে খাঁচায় পুরে ১০ টাকা করে নিয়ে বাড়ি ফিরলো সবাই।
এরপর ঘোষণা এলো, একটি বানরের জন্য এবার দেওয়া হবে ২০ টাকা। শহরবাসি আবার নেমে গেল বানর ধরতে। খুব বেশি পাওয়া গেল না, যা পাওয়া গেল তাতেও মুনাফা কম হলো না। এবার ঘোষণা এলো বানরপ্রতি ৩০ টাকা করে দেওয়া হবে। শহরবাসী আবার নামলো বানর সংগ্রহে। অনেক কষ্ট করে এবার পাওয়া গেল কয়েকটা মাত্র।
ঘোষণা কিন্তু বন্ধ হলো না। আবার ঘোষণা হলো, এবার ধরে দিতে পারলে বানর প্রতি দেওয়া হবে ৪০ টাকা। শহরের মানুষজন সবাই মিলে অনেক খুঁজেও একটার বেশি বানর পেল না। আগস্তুক তাতেও সন্তুষ্ট না। ঘোষণা দেওয়া হল, এবার দেওয়া হবে ৫০ টাকা। এবার কেউ একটা বানরও ধরে দিতে পারলো না। কিন্তু শহরবাসী খুঁজেই চলছে। আর এই সুযোগে আগস্তুক কিছু দিনের জন্য তার এক সহকারীতে দায়িত্ব দিয়ে গেলো অন্য এক শহরে।
আমাদের এই সহকারীর আবার কিঞ্চিত স্বভাবের দোষ আছে আর শহরবাসীর আছে খানিকটা লোভ। দ্রুতই যে শহরবাসীর দলে ঢুকে গেল। প্রস্তাব দিল, খাঁচায় আটকে রাখা বানরগুলো সে ৩৫ টাকায় বিক্রি করে দিতে রাজী আছে। শহরবাসী ভাবলো ভালই তো, ৩৫ টাকায় কিনে ৫০ টাকায় বিক্রি করা যাবে। গোপন চুক্তি অনুযায়ী, শহরবাসীর হাতে ছেড়ে দেওয়া হলো সব বানর। কিন্তু সেই আগস্তুক আর ফিরে এলো না, সহকারীও লাপাত্তা। শহর আবার ভরে গেল বানরে।
এটাই হচ্ছে আসলে শেয়ার বাজার। সবাইকে স্টক মার্কেটে স্বাগতম।
বাঙ্গালী যেহেতু, একথা নিশ্চই সবাই শুনেছেন, আজ যা বাংলা ভাবে সারা বিশ্ব তা ভাববে আগামিকাল। কথাটা নতুন করে টের পাওয়া যায় এবারের বিশ্বমন্দার সময়। বিশ্বমন্দায় ইন্টারনেটে ছড়িয়ে গেল একটা গল্প। মার্কিন যুক্তরাষ্ট্র নাকি নতুন এক মারণাস্ত্র আবিস্কার করেছে। তাতে ভবন, রাস্তাঘাট ঠিক থাকে, খালি মানুষগুলোই উধাও হয়ে যায়। আর সেই মারণাস্ত্রের নাম শেয়ার বাজার।
বাংলাদেশ তো এই অস্ত্র আবিস্কার করে বসে আছে সেই ১৯৯৬ সালেই। সেই যে, ঘটি-বাটি বিক্রি করে সবাই মতিঝিলের রাস্তায় নেমে গিয়েছিল। তারপর কিভাবে হাজার হাজার ক্ষুদ্র বিনিয়োগকারী সর্বস্ব হারিয়ে উধাও হয়ে গিয়েছিল তাও নিশ্চই সবার জানা। এরপর মনে হয় আর কাউকে বলে দিতে হবে না শেয়ার বাজার কী, বা কাকে বলে।
তারপরেও যারা জানেন না, তাদের একটু বুঝিয়ে বলি। শেয়ার বাজার হলো এমন এক বাজারে যেখানে প্রতিদিন সকালে দুই দল মানুষ মিলিত হয়। এর মধ্যে একদলের থাকে অর্থ, আরেকদলের অভিজ্ঞতা। দিন শেষে তারা কেবল নিজেদের সম্পদ হাতবদল করে। যাদের অর্থ ছিল তারা অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরে, আর অভিজ্ঞরা ফেরে অর্থ নিয়ে।
সুতরাং শেয়ার বাজারের প্রথম পাঠই হচ্ছে অর্থ আয় করতে হলে অভিজ্ঞ হতে হবে। জানেন তো, শেয়ার বাজারে তিন ধরণের বিনিয়োগকারী থাকে। এর মধ্যে ১০ শতাংশ বাজারের কিছুই জানেন না। ১০ শতাংশ আছেন যারা কিছুটা জানেন। আর ৮০ শতাংশ জানেন না যে তারা আসলে কিছুই জানেন না। সুতরাং আপনাকে কিছু জানার দলে থাকতে হবে।
জানতে যাওয়ার হ্যাপাও কম না। এক নব্য বিনিয়োগকারী ভাবলেন তাকে কিছু জানতে হবে। চলে গেলেন এক ব্রোকারের বাসায়। ড্রয়িং রুমে বসে আছেন ব্রোকার ভদ্রলোকের অপোয়, রুমে ঢুকলো ছয় বছরের এক ছেলে। তিনি কথা বলতে লাগলেন ছেলেটার সাথে।
-তোমার বাবা কৈ? কী করেন তিনি?
-আমার বাবা মাছ ধরে।
একটু খাবি খেলেন তিনি। অবাক হয়ে বললেন, মাছ ধরে?
ছেলেটা মাথা দুলিয়ে বললো, মাছই তো ধরে। বাবার কাছে আপনার মতো লোকজন আসে, চলে যাওয়ার পর আমার বাবা মাকে বলে, আরও একটা বড় মাছ ধরলাম। ভালই লাভ হবে।
সেই নব্য বিনিয়োগকারী ভদ্রলোক এই ব্রোকারের অপেক্ষায় আর ছিলেন কি না তা অবশ্য জানা যায় না। নিউইয়র্ক শহরে একবার চরম ঠান্ডা পড়েছিল। ওয়াল স্ট্রিটের এক নামকরা ব্রোকারকে সে সময়ে নিজের প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে একবার হাঁটতে দেখা যায়। ঐ একবারই নাকি ব্রোকাররা নিজের পকেটে হাত দিয়েছিলেন, আর বাকি সময় তাদের হাত থাকে অন্যের পকেটে।
বাংলাদেশে অবশ্য সবাই যে হারে শেয়ার বাজারের দিকে ছুটছে তাতে অন্যের পকেটে হাত দেওয়া ব্রোকারের ইন্ধনের প্রয়োজন হচ্ছে না। যা কিছু আছে বিক্রি করে সহজে বড় লোক হওয়ার আশায় ভীড় করছে শেয়ার বাজারে। কাজ-কর্মে মন নাই, চোখ সারাণ স্টক মার্কেটের খবরের দিকে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট খুলে বসে থাকার লোকজন ক্রমশই বাড়ছে, তাও আবার জ্যামিতিক হারে। আর কেউ কেউ তো অফিসই করেন না।
বড় সাহেব অফিসের যেয়েই খবর দিলেন ক্যাশিয়ারকে। কিন্তু ক্যাশিয়ার সাহেব আর আসেন না। বার বার খবর দিয়েও পাওয়া গেল না। শেষে হাত কচলাতে কচলাতে অফিসের ম্যানেজার এসে জানালো, ক্যাশিয়ার অফিসে নেই, স্টক মার্কেটের দিকে গেছে।
-স্টক মার্কেটে কেন?
-স্যার, তিনি তো তিন দিন ধরেই যাচ্ছেন, কিন্তু তাকে বলে দেওয়া হয়েছে যে আজই শেষ দিন।
-শেষ দিন কেন?
-না মানে, হিসাব মিলছে না তো, তাই শেষ চেষ্টা হিসেবে শেয়ার বাজারে গেছে। আজও যদি টাকা নিয়ে এসে হিসাব মেলাতে না পারে তাহলে তো পুলিশকে খবর দিতেই হবে।
এই দেশটির মানুষের আয় কম। আয় আর ব্যয়ের হিসেব মেলে না। ফলে নানা ভাবে এই হিসেব মেলাতে হয়। আর এই হিসেব মিলানোর নতুন জায়গা হয়েছে শেয়ার বাজার।
যারা নিয়মিত হিসেব মিলাতে যান এবং শত ভয় দেখালেও বাজার ছেড়ে যাবেন না, তাদের জন্য আরও তিনটা শিক্ষা। আমি নিজে দিলে কেউ মানবে না। তাই বিখ্যাত তিনজনের তিনটা কথা বলা যায়।
উইলিয়াম আর্থার ওয়ার্ড নামের একজন মার্কিন ভদ্রলোক লিখেছিলেন, ‘ইনভেস্ট করার আগে ইনভেস্টিগেট করো’।
বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী বিনিয়োগ গুরু ওয়ারেট বাফেট বলেছেন, ‘আমি কখনো স্টক মার্কেট থেকে অর্থ কামানোর কথা ভাবি না। আমি সব সময় ভাবি, যে শেয়ারটা কিনবো সেটি পরেরদিনই বন্ধ হয়ে যাবে, আর এর পরের পাঁচ দিনেও লেনদেন হবে না।’
বার্নার্ড বারুখ নামের একজন মার্কিন বিনিয়োগকারী বলেছিলেন, ‘কখনো সর্বনিম্ন দামে শেয়ার কেনার চেষ্টা করো না, আর সবচেয়ে বেশি দামে বিক্রিও চেষ্টাও করো না।’
এতসব কথা কেন বললাম? অন্যকিছু ভাববেন না, জাস্ট একটু শেয়ার করলাম আর কি!

আজ প্রথম আলোর রস+আলোতে প্রকাশিত।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রম্য ;
প্রকাশ করা হয়েছে: গালগল্প  বিভাগে । সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ০৯ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:১৫
আতিক একটেল বলেছেন: হুজুগে বাংগালী। ঝুকেছে আবার শেয়ার বাজারে!
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:১৩

লেখক বলেছেন: বুঝে শুনে বিনিয়োগ করলে সমস্যা হওয়ার কথা না।

৪. ০৯ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:২০
ফ্রুলিংক্স বলেছেন: ভাবতেছিলাম বর্তমান শেয়ার মার্কেটে ইনভেষ্ট না করে মনে হয় ভুলই করলাম। এখন আপনার পোষ্ট পড়ে মনে হলো ভালোই হলো।
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:১৩

লেখক বলেছেন: এইটা তো ফান পোস্ট। বুঝে শুনে বিনিয়োগ করেন, অসুবিধা তো নাই।

৫. ০৯ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:২২
ওসমানজি২ বলেছেন: আমি কিন্ত টুপটাপ!
৬. ০৯ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:২২
জানপরী বলেছেন: শেয়ার করুম কিন্তু বাজার করুম না।
লেখাটা ভাল লেগেছে।
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:১৪

লেখক বলেছেন: শেয়ার ও বাজার দুইটাই করেন।

৭. ০৯ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:২৩
সেতূ বলেছেন: দারুন জিনিস শেয়ার করার জন্য ধন্যবাদ
+++
৮. ০৯ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:২৩
শয়তান বলেছেন: ওয়াল স্ট্রিটের ব্রোকারের ঘটনাটা মজার :)
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৩১

লেখক বলেছেন: জোকসটা নেটে পেয়ে আমারও মজা লাগছিলো।

১০. ০৯ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:২৬
এম. হাবীব বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য
১১. ০৯ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৫
নীল ভোমরা বলেছেন: কিছু জ্ঞানপ্রাপ্ত হইলাম!
১২. ০৯ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৪
নাজনীন১ বলেছেন: আপনার আসলে পত্রিকা অফিসে না গিয়ে কোন (...)বিদ্যালয়ে থাকা উচিত, এতো সহজ করে বোঝালেন!! ধন্যবাদ।

(...) -- এ স্থলে বিশ্ব, মহা, মাধ্যমিক যে কোনটাই হতে পারে। :)
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৩৫

লেখক বলেছেন: হাহহাহাহাহাহহাহা। জোকসটা ভাল হইছে।

১৩. ০৯ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৬
ক্যামেরাম্যান বলেছেন: "উইলিয়াম আর্থার ওয়ার্ড নামের একজন মার্কিন ভদ্রলোক লিখেছিলেন, ‘ইনভেস্ট করার আগে ইনভেস্টিগেট করো’।"

- কোন লাভ নাই। এই দেশের শেয়ারবাজার কি আর নিয়মনীতি মেনে চলে। চলে তো হুজুগে আর কারসাজীতে।

লেখায় প্লাস।
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৩৬

লেখক বলেছেন: ভয়টা তো সেইখানেই। হুজুগে আছে অনেকে।

১৪. ০৯ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৭
মুহিব বলেছেন: আমি ৮০% লোকের দলে। তবে বার্নার্ড বারুখ এর মত অনুযায়ী চলার চেষ্টা করি।



*ক+ষ=ক্ষ
কGষ=ক্ষ
১৫. ০৯ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৯
নিঃশব্দ শিশির! বলেছেন: দেশে বানর ধরার লোক আসলেই বেড়ে গেছে।
ধন্যবাদ সুন্দর একটি লেখার জন্য।
৯৬ ফিরিয়ে আনার জন্য সেই পুরোনো শকুনেরা আবারো উড়াউড়ি শুরু করছে। বিষয়টা সবার আগে আপনি ধরছে পারছেন!
মাসুম ভাই আমার কথা মনে আছে না ভুলে গেছেন!!
ভালো থাকবেন!!!!
১৬. ০৯ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৬
কে এম তানভীর আহম্মেদ বলেছেন: পড়ে খুব ভালো লাগল।ধন্যবাদ মাসুম ভাই।
১৮. ০৯ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১৩
সাধারণমানুষ বলেছেন: ভালো বলেছেন .....বর্তমান শেয়ার মার্কেটের যে অবস্থা তাতে না জেনে বুঝে যারা মার্কেটে নামছে তাদের কপালে সামনে বাজে দিন আসতে পারে ।
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:২০

লেখক বলেছেন: ৯৬ হবে না। তবে কিছু লোক থাকেই ধরা খাওয়ার জন্য, তারা খাবে।

২০. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:২৫
আইরিন সুলতানা বলেছেন: শেয়ার ব্যবসা বুঝতাম না, আপনার লেখা পড়ে এইবার বুঝলাম যে ওই স্টক এক্সচেন্জ ভবনে বান্দর কেনা-বেচা হয় :-B


উইলিয়াম আর্থার ওয়ার্ড নামের একজন মার্কিন ভদ্রলোক লিখেছিলেন, ‘ইনভেস্ট করার আগে ইনভেস্টিগেট করো’। .........কথাটা পছন্দ হয়েছে বেশ।

০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:০২

লেখক বলেছেন: বান্দর কিনতে মন চায় নাকি?

২১. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৩৩
শয়তান বলেছেন:
লেখক বলেছেন: ৯৬ হবে না।
-------
ঝিলবাংলা সুগার কিনলে হবে :)
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৫৫

লেখক বলেছেন: ঝিলবাঙলা কিনলে তো হবেই। আমি বলতে চাচ্ছি, ৯৬ এর মতো মহাকেলেঙ্কারী হবে না। তবে বড় একটা গ্রুপ ধরা খাবে, সেইটা ৯৬ এর মতো খুব জানাও যাবে না। কারণ বড় একটা গ্রুপ ঠিকই লাভ করে নেবে। ৯৬তে লাভ করছিল ছোট একটা গ্রুপ, ধরা খাইছিল বেশির ভাগ। এবার হবে সমান সমান।

২২. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:০৬
সাইফুর বলেছেন: ফল ব্যাবসায়ী, মাছ ব্যাবসায়ী হতে শুরু করে অনেকেই আসছে এই মার্কেটে। আর আইপিও করার ধুম দেখছি

না বুঝে মার্কেটে এসে ফকফকা হতেও দেখছি কিছুকে

১০ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:০৭

লেখক বলেছেন: এরকম হতেই থাকবে।

২৩. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:১০
মানুষ বলেছেন: পোষ্টটা পড়ার পর নিজেরে জ্ঞানী জ্ঞানী মনে হইতেছে
১০ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:১৪

লেখক বলেছেন: ‌ভালু তো

২৪. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:১২
সাইফুর বলেছেন: ‘কখনো সর্বনিম্ন দামে শেয়ার কেনার চেষ্টা করো না, আর সবচেয়ে বেশি দামে বিক্রিও চেষ্টাও করো না।’

এই কথাটা খুবই মনে ধরছে
১১ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৪

লেখক বলেছেন: কাজে লাগাও

২৫. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৫
রুধীণ বলেছেন: বানর বেচা কেনায় আমাদের মাসুম ভাই কোন দিন হিস্যা নিসিলো কিনা /নিতেছে কিনা জানতে মন চায়।

৯৬ সনে আমি বন্গ ভবনে চাকরী করতাম। কলিগরা ফাক পাইলেই স্টক এক্সচেন্জ ভবনে চলে যাইতো। কি বিশাল উত্তেজনা কাজ করতে দেখছি তাদের ভিতর শেয়ার বেচা কেনা নিয়া।

লেখা দারুণ হইছে।
২৬. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৫
রুধীণ বলেছেন: বানর বেচা কেনায় আমাদের মাসুম ভাই কোন দিন হিস্যা নিসিলো কিনা /নিতেছে কিনা জানতে মন চায়।

৯৬ সনে আমি বন্গ ভবনে চাকরী করতাম। কলিগরা ফাক পাইলেই স্টক এক্সচেন্জ ভবনে চলে যাইতো। কি বিশাল উত্তেজনা কাজ করতে দেখছি তাদের ভিতর শেয়ার বেচা কেনা নিয়া।

লেখা দারুণ হইছে।
১১ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৩

লেখক বলেছেন: খাইছে। আপনে বঙ্গভবনের লুক।
আমি এখনো শেয়ার বাজারে ঢুকি নাই।

২৭. ১০ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:১৮
লীনা দিলরূবা বলেছেন: যারা নিয়মিত হিসেব মিলাতে যান এবং শত ভয় দেখালেও বাজার ছেড়ে যাবেন না, তাদের জন্য আরও তিনটা শিক্ষা। আমি নিজে দিলে কেউ মানবে না। তাই বিখ্যাত তিনজনের তিনটা কথা বলা যায়।
--------------

এরপর যাদের বাণী চিরন্তনী দিলেন তাদেরটা শোনে কে?
আপনাকে স্যার মানলাম, একটা টিপস দেন মাসুম ভাই:)
১১ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:০০

লেখক বলেছেন: আপনি মিয়া বিশাল এক্সপার্ট। আপনি দেন টিপস, ঝাতির কেউ কেউ লাভবান হইবে।

২৮. ১০ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৩৯
আইরিন সুলতানা বলেছেন: লেখক বলেছেন: বান্দর কিনতে মন চায় নাকি?

--------------


আপনার লেখা পড়ে শেয়ার বিজনেস কে "শেয়ার বি-ইজি-নেস" মনে হইতেসে !

একবার বান্দর কিনার জন্য ওইদিকে পা দিলেও দিতে পারি। :)
১১ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:২৯

লেখক বলেছেন: আওয়াজ দিয়েন তাইলে।

২৯. ১১ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:০৪
লীনা দিলরূবা বলেছেন: ছেলে ভুলানো কথা বইলা কেটে পড়বেন তাতো হতে পারেনা, টিপস দেন নাইলে বোমা নিয়া আসতেছি:)
১১ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:৪৮

লেখক বলেছেন: ছি ছি, আমি জীবনেও ছেলে ভুলানো কথা বলি নাই। মেয়ে ভুলানো কথা-বার্তা একসময়ে হয়তো বলছিলাম। সে তো অনেক কাল আগের কথা।

৩০. ১১ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:০৭
শয়তান বলেছেন: সব শেয়ারের ফেস ভ্যালু দশটাকায় নির্ধারন করারে কেমন ভাবতেসেন ? কি বয়ে আনবে ?
১১ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:৫৮

লেখক বলেছেন: আমি শেয়ার বাজার এক্সপার্ট না। আমার কিছু পুথিগত বিদ্যা আছে মাত্র। বিনিয়োগকারীও নয়। তাই বাজারে একধরণের সমতা আনবে বলা ছাড়া আমার তেমন কিছু বলার নাই। সমতাটা আসা উচিৎ এটা কিন্তু ঠিক। আর এই বাজার নিয়ম কানুনের মধ্যে পুরাটা নাই এটাতো পরিস্কার।

৩১. ১১ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:০২
শয়তান বলেছেন: এই এক্সপেরিমেন্টটা বিফল হবে আমার ধারনা ।তবে দেখা যাক কি হয় :)
৩২. ১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:১৯
ফারহান দাউদ বলেছেন: এমনিতেই অর্থনীতি আমার কাছে দুনিয়ার সবচেয়ে অ্যাবস্ট্রাক্ট জিনিস মনে হয় যার কোন এক্সিসটেন্স নাই, শেয়ার মার্কেট তার মাঝেও সবচেয়ে আজব জিনিস লাগে। যাকগা, এইগুলা জ্ঞানী মানুষের ব্যাপার, দূরে থাকি। :|
৩৩. ১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৩১
মেঘ বলেছেন: হুম আগেই পড়ছি, ইংলিশ ভার্সন। যাউক গা......ব্যাপার না। শেয়ার বিকিকিনি করে আমার কত কলিগ বড়লোক হয়ে গেল! আমি রিস্কও নিতারলাম না, বড়মহিলাও হইতারলাম না। আফসুস......
৩৪. ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:৪৪
একজন সৈকত বলেছেন: শেয়ারে হাতেখড়ি নিচ্ছি... ভালো লাগলো.... প্রিয়তে।
৩৫. ০৬ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৩
ইশতে আশিক বলেছেন: মজা লাগল পড়ে, ধন্যবাদ শেয়ার করার জন্য
৩৬. ০৪ ঠা এপ্রিল, ২০১০ দুপুর ১:৫৫
ওমর ফারুক (সানি) বলেছেন: চমৎকার লিখা। যার বুঝবার সে বুঝে নিবে।
৩৭. ১০ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:১১
কাউছার ভূইয়াঁ বলেছেন: শেয়ার বাজারে মার্জিন ঋণের হার বৃদ্ধি করে দরপতন ঠেকানো যাবে না। বিস্তারিত । শেয়ার বাজারের উপড় অরো অনেক লেখা http://kbhuiyan.wordpress.com -এ পড়ুন।

এত সুন্দর একটা লেখা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ১.৬১৪৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আকাল-তবু স্বপ্ন থাকে
বিরোধ-তবু স্বপ্ন থাকে
ভাঙ্গন-তবু স্বপ্ন থাকে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ