somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কম্পিউটারকে চোখ খেতে দেবেন না প্লিজ! ;)

২৭ শে জুন, ২০০৮ বিকাল ৪:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনি যদি কম্পিউটারের সামনে অনেকক্ষণ বসে থাকার লোক হন, তাহলে নিশ্চয়ই এতোদিনে চোখ ধরা, মাথা ব্যথা, চোখে ঘোলা দেখা ইত্যাদি সমস্যায় পড়েছেন। যারা এখনও এই সমস্যায় পড়েননি তারাও হয়তো অচিরেই ধীরে ধীরে চোখের দৃষ্টিশক্তি হারাতে থাকবেন। আমার প্রিয় বাংলা ওয়েবসাইট সামহোয়ারইনের ব্যবহারকারীদের দৃষ্টিশক্তি রক্ষার স্বার্থে আমি এখানে কিছু ব্যায়াম দিলাম।

এই আর্টিকেলটি আপনি বিতরণ করতে চাইলে আমারনোটস থেকে পিডিএফ ফর্মেটে ডাউনলোড করে নিতে পারেন।
------------------------------------------------------------------

যখন আপনি ব্যায়ামগুলো করবেন তখন ব্যায়ামগুলোর মাঝে কয়েক সেকেন্ড সময় চোখের পলক ফেলে রিল্যাক্স করুন।

চোখের ব্যায়াম - ১
১. আরাম করে (পিঠ সোজা করে) বসুন;
২. আপনার দুই হাতের তালু দিয়ে চোখ ঢাকুন, চাপ দেবেন না;
৩. এখন ৩০ সেকেন্ড অন্ধকার উপভোগ করুন।
পুরোটা সময় নিঃশব্দে গভীর শ্বাস প্রশ্বাস নিন।

চোখের ব্যায়াম - ২
১. আগের অবস্থানে বসুন;
২. সোজা সামনে তাকান;
৩. উপরে তাকান, ৫ সেকেন্ড তাকিয়ে থাকুন।
৪. আবার সামনে তাকান;
৫. এবার নিচে তাকান, ৫ সেকেন্ড তাকিয়ে থাকুন।
৬. আবার সামনে তাকান।
এভাবে ৫ বার করুন।

চোখের ব্যায়াম - ৩
১. আগের অবস্থানে বসেই...
২. সামনে তাকান;
৩. ডানে তাকান, ৫ সেকেন্ড তাকিয়ে থাকুন।
৪. সামনে তাকান;
৫. বামে তাকান, ৫ সেকেন্ড তাকিয়ে থাকুন।
৬. আবার সামনে তাকান।
এভাবে ৫ বার করুন।

চোখের ব্যায়াম - ৪
আপনার যদি সময় থাকে, তবে ২ ও ৩ নম্বর ব্যায়ামের মতো আরো ব্যায়াম করতে পারেন। উপরে বামে তারপর নিচে ডানে, আবার উপরে ডানে তারপর নিচে বামে কোনাকুনি তাকিয়ে একইভাবে ব্যায়াম করতে পারেন। এতে আপনি বাড়তি উপকার পাবেন। [ এই আর্টিকেলটি http://www.amarnotes.tk থেকে নেয়া হয়েছে ]

চোখের ব্যায়াম - ৫
১. চোখের পাতা পুরোপুরি বন্ধ করুন;
২. ৫ সেকেন্ড থাকুন।
৩. চোখের পাতা পুরোপুরি খুলুন, রিল্যাক্স করুন;
৪. ৫ সেকেন্ড থাকুন।
এভাবে ৫ বার করুন।

চোখের ব্যায়াম - ৬
১. এবার চোখ বামদিকে ৫ বার ঘুরান, (ঘড়ির কাটার উল্টো দিকে;)
২. সামনে তাকান, রিল্যাক্স করুন
৩. আবার ডানদিকে ৫ বার ঘুরান, (ঘড়ির কাটা যেদিকে ঘুরে;)
৪. রিল্যাক্স করুন।

চোখের ব্যায়াম - ৭
১. নাকের ডগায় তাকান, চোখ ক্রস হবে, তাতে সমস্যা নেই;
২. ৩ সেকেন্ড থাকুন;
৩. রিল্যাক্স করুন।
৪. ছাদের দিকে তাকান, মাথা সোজা রেখে;
৫. ৩ সেকেন্ড থাকুন।
এভাবে ৫ বার করুন।

চোখের ব্যায়াম - ৮
১. কাছের কোন বস্তুর দিকে ফোকাস করুন, যেমন কিবোর্ডের ঊংপ বাটনটা;
২. এভাবে ২ সেকেন্ড তাকিয়ে থাকুন।
৩. এবার জানালা দিয়ে দূরে তাকান, দূরের কোন জিনিষকে ফোকাস করুন;
৪. এভাবে ২ সেকেন্ড তাকিয়ে থাকুন।
এভাবে ১০ বার করুন। [ এই আর্টিকেলটি http://www.amarnotes.tk থেকে নেয়া হয়েছে ]

চোখের ব্যায়াম - ৯
১. রুমের এক কোণে দাড়ান অথবা যেখানে বসে আছেন বসেই...
২. রুমের বিভিন্ন জিনিষ দেখুন, ফোকাস করুন;
৩. টেবিল, চেয়ার, ঘড়ি, শোপিস, দরজা, জানালা সবদিকেই এভাবে ফোকাস করুন।
এভাবে এক মিনিট কাটান।

আরো কিছু কথা
= ব্যায়ামের বাইরেও - কিছুক্ষণ পর পর হাত মুখ ধোন, চোখে পানি দিন।
= চোখের পাতা ও আশেপাশে হালকা ম্যাসাজ করতে পারেন, তাতে আরাম পাবেন।
= চোখের পলক ফেলুন নিয়মিত।
= পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ‘এ’ খান। ভিটামিন ট্যাবলেটের চেয়ে vegetable বেশি উপকারী।
= পর্যাপ্ত সময় ঘুমান।

অনেকের চাকরীই depend করে কম্পিউটারের সামনে বসার উপর। তাদের দৃষ্টিশক্তি রক্ষার ক্ষেত্রে ব্যায়ামগুলো উপকারী হবে বলে আশা করা যায়।

এটি আমারনোটসের একটি অংশ যাতে মগজ খাটিয়েছেন আদনান শামীম (c) আমারনোটস
রেফারেন্স: geniusbeauty.com

--------------------------------------------------------------
এই নোটটি আমারনোটসে ফ্রি পড়তে পারবেন
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০০৮ বিকাল ৫:০৮
২২টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকাল

লিখেছেন রাজীব নুর, ০৭ ই জুন, ২০২৬ রাত ১০:৫১



আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর... ...বাকিটুকু পড়ুন

সামুতে ৯টি বছরঃ একজন লিলিপুটিয়ান থেকে সত্যিকার ব্লগার হয়ে উঠার গল্প

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ রাত ১:২৮

আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×