ছবির ব্যাপারে অনেকেই উদাসীন থাকেন। অনেক দোকানে (নীলক্ষেত ও অন্যান্য স্থানে) দেখেছি খুব অযত্নে দায়সারাভাবে ছবি এডিট করে ডিভি পাঠিয়ে দেয়। দোকানের পাবলিকদের এত সময় নেই যে বসে বসে পারফেক্ট করবে ছবিটাকে। কিন্তু ছবি যদি নিয়মমাফিক না হয় তাহলে লটারী বাতিল হওয়ার সম্ভাবনা আছে। আমার মনে হয়, গ্রাফিক্সরে কাজ পারলে এডিটিংটা নিজে নিজেই করা ভাল।
অনেকে পাসপোর্ট সাইজ ছবি স্ক্যান করে ডিভি ছবি তৈরি করেন। সেক্ষেত্রে স্ক্যান করবেন যত বেশি রেজ্যুলুশন দিয়ে করা সম্ভব। (এক্ষেত্রে পরে রেজ্যুলুশনটা নির্দেশনা অনুযায়ী ঠিক করে নিতে হবে।) আর ছবি এডিট করার পর দেখবেন মাথা (চুল থেকে থুতনি পর্যন্ত) ৩০০ থেকে ৪১৪ পিক্সেল হয়েছে কিনা। এবং চোখের কোণ থেকে ছবির নিচ পর্যন্ত দূরত্ব ৩৩৬ থেকে ৪১৪ পিক্সল হয়েছে কিনা।
ছবি পরিস্কার করতে গিয়ে বেশি ব্রাইট করে ফেলবেন না যেন। আর চশমা থাকলে তাতে যেন Reflection/glare না থাকে তা খেয়াল রাখবেন। আর ব্যাকগ্রাউন্ডটা সাদা বা হালকা কোনো রং হওয়া উচিৎ।
ছবি সংক্রান্ত নির্দেশনা এখানে সুন্দরভাবে দেখানো আছে:
www.dvlottery.state.gov/photo.aspx
--------------------------------------
আরো বিস্তারিত পাবেন:
(বাংলা নির্দেশনাটা এখানে আছে-)
dhaka.usembassy.gov/diversity_visas.html
(ডিভি পাঠানোর আগে নির্দেশনাটা পড়ে নিন।)
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


