৬ মাসের মধ্যে ওয়ারিদ হচ্ছে এয়ারটেল
১৭ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেসরকারি মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ারিদের ৭০ শতাংশ শেয়ার কিনে নিয়ে ১০০ কোটি ডলার বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে ভারতীয় কোম্পানি এয়ারটেল। রোববার সংবাদ সম্মেলনে এর কর্তারা দাবি করেছেন, স্বাধীনতার পর বাংলাদেশে এটাই হবে সবচেয়ে বড় ভারতীয় বিনিয়োগ। আর অধিগ্রহণের ৬ মাসের মাথায় নাম পাল্টে ওয়ারিদ হয়ে যাবে এয়ারটেল।
গরীব দেশের কাতারে থাকলেও ব্যাপক জনগোষ্ঠীর কারণেই বাংলাদেশে মোবাইল ফোন দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। রাষ্ট্রায়ত্ত্ব মোবাইল ফোন কোম্পানি টেলিটকসহ ৬টি কোম্পানির সেবা ব্যবহারকারীর সংখ্যা এখন ৫ কোটি ২৪ লাখ। তবে সবশেষ বাজারে আসা ধাবি গ্রুপের ওয়ারিদ টেলিকমের শেয়ার হাতবদল হতে চলেছে। গত ১২ জানুয়ারি দিল্লিতে ওয়ারিদের ৭০ ভাগ শেয়ার কেনার মাধ্যমে বাংলাদেশের মোবাইল ফোন সেবার বাজারে প্রবেশের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে এয়ারটেল ।
এ সম্পর্কে এয়ারটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মনোজ কলি বলেন, ওয়ারিদের শেয়ার কেনার পর মোট ১০০ কোটি ডলার বিনিয়োগ করা হবে। তার প্রথমধাপে টাওয়ার বসানো, নেটওয়ার্কিং মার্কেট যাচাইয়ে খরচ ধরা হয়েছে ৩০ কোটি ডলার।
ওয়ারিদ কি প্রতিযোগিতায় পিছিয়ে পড়েই শেয়ার ছেড়ে দিচ্ছে—এ প্রশ্নের জবাবে এড়িয়ে যান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মুনির ফারুকী।
তথ্যসূত্রঃ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন