সততার কারণে যুক্তরাষ্ট্রের সংবাদপত্রে শিরোনাম হয়েছেন বাংলাদেশি যুবক আসাদুজ্জামান মুকুল। আর এতে দেশের মুখ উজ্জ্বল হয়েছে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা।
সংবাদপত্রে প্রকাশিত খবরে বলা হয়, ক্যাবচালক মুকুল তার গাড়িতে ১০ হাজার ডলার পেয়েও মালিককে ফিরিয়ে দিয়েছেন।
২৮ বছর বয়সি মুকুল কুইন্স বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি ক্যাব চালান।
মুকুল জানান, বড়দিনের আগে এক যাত্রীকে নামিয়ে দিয়ে ম্যানহাটানে পেন স্টেশনে পৌঁছনোর পর গাড়িতে ১০ হাজার ডলার পান তিনি।
এরপর কয়েক ঘণ্টা ধরে যাত্রী ফেলিসিয়া লিটেরিকে খুঁজতে থাকেন মুকুল। ইতালির অধিবাসী ফেলিসিয়া নিউ ইয়র্কে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
পরে ওই বাড়িটি খুঁজে পেলেও বাড়িতে কেউ না থাকায় বাড়ির সামনেই অপেক্ষা করেন মুকুল। অবশেষে ডলারের মালিককে ডলার দিয়েই ওই বাড়ি ছাড়েন তিনি। এতগুলো ডলার ফিরিয়ে দেওয়ার পুরস্কার হিসেবে কোনো অর্থ নিতেও রাজি হননি তিনি।
বাংলাদেশী ক্যাবচালকের সততায় অভিভূত ফেলিসিয়া রোববার নিউ ইয়র্ক পোস্টকে বলেন, "আমি সত্যিই বিস্মিত।"
মুকুল জানান, সততার এ শিক্ষা তিনি পেয়েছেন তার মায়ের কাছ থেকে।
তিনি বলেন, "যখন আমার বয়স পাঁচ বছর, তখন আমার মা আমায় বলেছিলেন- সৎ হও, কঠোর পরিশ্রম কর, তাহলে উন্নতি করবে।"
কপি পেস্ট পোস্ট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

