আমার প্রিয় পোস্ট

মানুষ তার স্বপ্নের সমান বড়

রুম বদল

১২ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩১

শেয়ারঃ
0 0

আমি আর ১২ নম্বরে নাই। দীর্ঘ ৩ বছর ছিলাম এ ব্লকের ১২ নম্বর রুমটাতে। কিন্তু আজ ১২ নম্বর রুম ছেড়ে চলে এলাম। নতুন রুমটাও খুব ভাল। বরং আগের রুমটা থেকে অনেক বড় আর খুব সুন্দর জায়গায়। তবুও ১২ নম্বরের সাথে আত্মার সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। একটা কবিতাও আছে ১২ নম্বর রুম নিয়ে।


একাকীত্ব

একাকীত্ব মানে একটা উপন্যাস,
একাকীত্ব মানে ডুবে যাওয়া চাঁদ,
একাকীত্ব মানে একটা সিগারেট,
একাকীত্ব মানে তোমার স্মৃতি,
একাকীত্ব মানে রুম নাম্বার-১২,
একাকীত্ব মানে সংজ্ঞাবিহীন এক উপমা।

আসলে রুম বদলানোর প্ল্যান ছিলনা কিন্তু কিছুদিন আগে গ্যাস হিটার থেকে আমার পাশের রুমে আগুন লেগে যায়। আগুন থেকে পুরো এ-ব্লক এর ডেকোরেশন নষ্ট হয়ে যায়। যদি রেস্কিউ-১১২২ ওয়ালারা যদি আমাকে জানালা ভেঙে বের না করত আমি শ্বাসরুদ্ব্দ হয়ে মারা যেতে পারতাম(আল্লাহ বাঁচাইছে-একখান কঠিন চিৎকার দিছিলাম save me কইয়া)।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ১৩ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:৩২
ফারজানা১৬ বলেছেন: হায় হায়, এ ঘটনার তো কিছুই শুনলাম না! মাই গড, আপনি ভিতরে ছিলেন?!
ইশ, দারুন অভিজ্ঞতা হল আপনার যা হোক!
৩. ১৩ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩৩
পরাগ জাফর বলেছেন: হ আরেকটু হইলে মইরা যাইতাম আর তুমি কইতাছ অভিজ্ঞতার কথা!!!!
৪. ১৩ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩৯
ফারজানা১৬ বলেছেন: সব অভিজ্ঞতারই প্রয়োজন আছেতো!
তা আগুনটা লাগল কীভাবে?
৫. ১৬ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৫৫
পরাগ জাফর বলেছেন: দুই সিন্ধি ভোদাই এসেছিল ডিজিটাল ইনোভেশন কম্পিটিশনে অংশগ্রহণ করতে আমাদের ক্যাম্পাসে । ইসলামাবাদের শীতে কাতর হইয়া হিটার জ্বালাইয়া ঘুমাইছিল। আর হিটার ছিল একেবারে বেডের পাশে। বেড শীটে আগুন লেগে তা আস্তে আস্তে পুরা রুমে পরে পুরা ব্লকে ছড়িয়ে পড়েছিল। ভাগ্যিস কেউ মরে নাই। একটার চুল পুড়েছে আরেকটার মুখের একাংশ পুড়ে গেছে।
৭. ০৮ ই মে, ২০০৮ রাত ১২:৩১
চয়ন বলেছেন: হুদাই চাপাবাজি করতাসস......

 

মোট সময় লেগেছে ২.৭৯৫২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি অন্ধকারের দিগন্ত খুঁজি,যেখানে
অন্ধকার আর তুমি একই সাথে আছো।

আমার রং-বেরঙের স্বপ্নগুলো
তুমি ছিনিয়ে নিয়ে ছুড়ে ফেলেছো অন্ধকারে
আর আমার মাঝে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ