somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"সেদিন আমি বরণ করেছিলাম কবিতাকে"

১৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



"সেদিন আমি বরণ করেছিলাম কবিতাকে"

সেদিনও সকাল হয়েছিল। শরতের সাদা মেঘ আঁছড়ে পড়ছিল বাতাসের বুকে।

দক্ষিণা জানালা ছুঁয়ে যাওয়া সেই বাতাস চুপিসারে শুনিয়েছিল তোমার আগমনী বার্তা।

সেদিনের সেই কাঁচা সোনা রোদ, তোমার জন্য অপেক্ষা আর কপালে জমাট বিন্দু বিন্দু ঘাম। শ্বাসরুদ্ধকর কিছু মুহূর্ত। বুকের উপর চেপে বসা জগদ্দল পাথর।

একবুক ভালোবাসা ফেনিল সমুদ্রে আঁছড়ে পড়া ঢেউ হয়ে বাণ ডেকেছিল আমার মাঝে। আমি আমার সবটুকুকে উড়িয়ে দিয়েছিলাম। চেয়ে দেখি রঙ বেরঙের ফানুস।

ঝরে পড়া শিউলি ফুল গুলোর মাটির বুক সুখ খুঁজে নেওয়া নতুবা চায়ের দোকানের টুংটাং ছন্দে মন উদাস করা তোমার প্রতিক্ষা।

অন্ধকারময় আমার কাছে খোলাচুলে তুমি এলে একঝাঁক জোনাক হয়ে। স্থবিরতা যেন ছুটে আসা দস্যিছেলের মতো পেঁচিয়ে ধরে আমায়। ধীরে ধীরে গ্রাস করে নেয় আমার চেতনার সবটুকু। আমি হারিয়ে ফেলা আমাকে খুঁজে পাওয়ার একাগ্রতা দেখাই তোমার চোখে।

তুমি সেই 'আমি তছনছ' করা হাসিটা ছুঁড়ে দিয়েছিলে। অবাধ্য চুলগুলোকে আলতো করে সরিয়ে নিক্ষেপিত তোমার দৃষ্টি আমার চোখে। বিধাতার অগোচরেই যেন হিসাববিজ্ঞানের বিনিময় অংক কষেছিলাম তোমার বুকে।

ঠোঁটের কাছে তিমির অহংকার চূর্ণ করা ঐ 'তিল' নতুন করে প্রেমের মানচিত্র অংকনে ব্যস্ত আমি। এখনো এঁকে চলেছি সেদিনের স্মৃতি ছবি। মনের ক্যানভাসে আবেগের তুলিতে অদক্ষ আমি এঁকে চলেছি এক মোহিনী রূপ।

যদি দিনের শেষে তুমি ফুটে ওঠো আমার সেই অহেতুক কল্পনায় কথা দিলাম তারা ভরা আকাশটাকে নিলাম করে দেব। আর চাঁদ। ওটা না হয় আমার কাছেই থাকুক। বড় ভালোবাসি যে।
৩২টি মন্তব্য ৩৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পারমাণবিক বিস্ফোরণের আগে সন্তানের সাথে আমি যে কথাগুলো বলবো

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:১০


যদি শুনি আজ রাত আটটায় পারমাণবিক বোমা হামলা হবে আমাদের এই শহরে, যেমন ইরানে সভ্যতা মুছে ফেলা হবে বলে ঘোষণা দিলেন পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মহামান্য প্রেসিডেন্ট ট্রাম্প, তাহলে আমি... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ঝড়

লিখেছেন ইসিয়াক, ১১ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৭


ঈশান কোণে মেঘ গুড়-গুড় হঠাৎ এলো ঝড়,
প্রবল বাতাসে ঘূর্ণিপাকে ধুলো মাটি খড়।

পাখপাখালি ত্রস্ত চোখে খুঁজছে আশ্রয়
বিপদাপন্নর চোখে মুখে নানা আশঙ্কা-ভয়।

কড়-কড়-কড় বাজ পড়ছে আলোর ঝিলিকে
প্রলয় তান্ডব  ঘটে চলেছে বাংলার মুলুকে।

মহাসংকটেও... ...বাকিটুকু পড়ুন

ট্রান্সজেন্ডাদের উপর কারা হামলা করলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৩


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গত সপ্তাহে সংসদে দাঁড়িয়ে একটি কথা বললেন যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এর আগে কেউ সরকারিভাবে বলেননি। মানবাধিকার কমিশন নিয়ে আলোচনার মাঝখানে তিনি বললেন, বাংলাদেশে LGBT ইস্যু... ...বাকিটুকু পড়ুন

সন্ধ্যা

লিখেছেন কালো যাদুকর, ১১ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:১১

সময় নেই, এটাই কেন মনে আসে,
চিত্ত চঞ্চল হয় তব পিয়াসে,

তবে কি দিনের শেষে সন্ধ্যা নেমেছে
সুন্দর মুহূর্ত সাজিয়ে ওই আকাশে ।

আমার না হয় দিন গেল
পৃথিবীর সময় কেবল বেড়েই গেল,
তাতে... ...বাকিটুকু পড়ুন

লাল সালুতে মজিদ টিকে গিয়েছিল, শামীম সেটা পারেনি।

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই এপ্রিল, ২০২৬ রাত ১০:৪৮


আজ শনিবার বেলা আড়াইটার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের তৌহিদি জনতা মব করে একজন মানুষকে পিটিয়ে ও কুপিয়ে মেরে ফেলেছে, তার আস্তানা ভাঙচুর করেছে, আগুন দিয়েছে। নিহত ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

×