কবিতার শেষরোদটুকুও আজ বিকিয়ে গেল
২৫ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টুপটাপ ঘাম ঝরছে।
আমার হাতের পেশীতে নাগাসাকি ধ্বংসের গান শুনি। রক্তে মাংসের খিদে।
ভাঙা এক দেওয়াল
পাজর বেড়িয়ে আছে। সবাই তাকায়। দেখে এড়িয়ে যায়।
কবিতা জন্মেছিল ওখানেই
অদ্ভুতরকম ভুল জন্মস্থান।
রোদ বেয়ে তার শরীর হলুদ হয় কবিতার
আবার তলিয়ে যায় স্থূলকায় ভূরির নিচে।
তবু সেই রোদ ছুঁয়ে থাকে আঙুল
একবার ভোরের অপেক্ষায় কবিতার ক্লান্তিকর বেঁচে থাকা।
কবিতার শব্দগুলো মরতে চায়
অন্তত একদিনের জন্য নাহয় একমুহূর্তের জন্য
উপায়ান্তে একবিকেল বেছে নেয়
খোলাচুলে লালটিপে সেই মায়াবতী কবিতা বলেছিল
তুমিও কি ধর্ষক হবে?
ভেঙে চুরমার করবে আমায়।
ঘাম ঝরছে
টুপ টাপ টুপ।
দরজাটা বন্ধ করতে হবে সাথে জানলাগুলোও
সুশীল আমার ছায়া পড়ে
দীর্ঘ হিংস্র শান্ত সৌম্য পশুকায়।
কবিতার শেষরোদটুকুও আজ বিকিয়ে গেল।
আহা আজ নষ্ট সুখ নেব
কাল আবার নেব। পরশু আবার। তারপর বারবার।
মার্চ মাস। স্বাধীনতার মাস। আবার পরাধীন হলাম।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ...
...বাকিটুকু পড়ুন
প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃআমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত...
...বাকিটুকু পড়ুন
গণ অধিকার পরিষদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে জামায়াত-শিবির। কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন, তাঁদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।...
...বাকিটুকু পড়ুন
শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।
বাইরে তখন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬

একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা...
...বাকিটুকু পড়ুন