রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রকে মেরে লাশ সেফটি ট্যাংকে ফেলে রেখেছে আরও কয়েক জনের পায়ের রগ কেটে দিয়েছে তেমনও শোনা যাচ্ছে। গত সোমবার রাতের আঁধারে শিবিরের ক্যাডাররা হলগুলিতে আক্রমন করে ছাত্রদের ধরে ধরে নিয়ে গিয়ে হাতে পায়ের রগ কেটে পায়খানার ট্যাংকে ফেলে দিচ্ছে যেন বাচানোর কোন চেষ্টাও কেউ করতে না পারে। পুলিশকে হঠিয়ে দেয়ার মত প্রস্তুতি নিয়ে রাতের অন্ধকারে আক্রমন। শিবিরের বিষয়গুলো সব সময়ই ইউনিক ও বিভৎসতম। দেখেন মওদুদীবাদ কতটুকু বিকৃত মাথার সংগবদ্ধ একটা গোষ্ঠি। মানুষ হত্যার এ বিকৃত অভ্যাস এরা ইতিহাসিক ভাবেই লালন কর আসছে। জামাত শিবির রাজাকার বাংলার মানুষকে জবাই করা গরু জবাই করার চেও সহজ সেই সাথে একটা ইহুদী মারার ছোয়াব হাছিল এবং নিশ্চিত বেহেস্তের গ্যারান্টির মোটিভেশনে মহা উৎসাহেই করে থাকে। একাত্তোরে এরা এভাবেই মানুষকে হত্যা আর বডি নিয়ে সরাদেশ জুরে ইতিহাসের জঘন্যতম পাশবিক নিসংশতা করে ছিল।
আর এই রাজাকারে বিচারের ইস্যূটাকে সরকার কোন গুরুত্বই দিচ্ছে না। এটাকে অনেকটা মামা বাড়ির মোয়া মনে করছে। যেন চাইলাম আর কামডা করে ফেললাম আর কি ? আর তাই গত এক বছরেরও বেশী সময় কাটিয়ে আজও পর্যন্ত মাঝে মাঝে "আমরা যুদ্ধাপরাধীর বিচার করবই করব" ধরনে স্টান্ট বাজী বক্তব্য ছারা দৃশ্যমান কোন অগ্রগতিই দেখাতে পারে নাই। যেখানে জামাতে ইসলামের মত একটা দল যুদ্ধাপরাধী হিসাবে অভিযুক্তদের মুলধারা সেখানে সরকারের কাছে যুদ্ধাপরাধীর বিচারের স্পষ্ট কোন কর্মপরিকল্পনা নাই। সুনিদৃষ্ট লক্ষ্য আর সেই লক্ষ্য কোন কর্মতৎপরতাও নাই। জাতি সত্যিই আস্থা রাখতে পারছে না। ইনকনফিডেন্ট ফিল করছে।
আর মতিউর রহমান নিজামীরা এখন নির্বাচন কমিশনের ক্রাইটেরিয়া ফুলফিল করার জন্য - যেমন রাজনৈতিক দলে নির্দিষ্ট অনুপাতের উপরে নারী সদস্য থাকতে হবে - সারাদেশে মহিলা সদস্য প্রাথমিক নির্বাচন, প্রশিক্ষন, এবং ইসলামী মহিলা শিবির বা এ রকমই একটা নামের অংগ সংগঠনের সদস্য সংগ্রহ কর্মসূচি জোরে সোরেই চালিয়ে যাচ্ছে দেশের প্রত্যান্ত অঞ্চলে জুড়ে। বিষয়টি জাস্টিফাই করতে গিয়ে একজন বল্লেন ওরা ছাত্রদল, ছাত্রলীগের মত ধর মার খাই রাজনৈতিক দল না। এরা খুবই সুশৃংখল এবং লক্ষ্য ওরিয়েন্টেটেড।এরা অধ্যবসয় করে টেকটিস অব সারভাইভাল আয়ত্ত
করে।
সরকারের, যুদ্ধাপরাধীর বিচারের বিষয়টা গুরুত্বের সাথে নিয়ে ধারাবাহিক দৃশ্যমান অগ্রগতি বজায় রেখে আজ এই মুহুর্ত থেকে কাজ শুরু করা উচিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

