লোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে আগামী মাস গুলোতে সারাদেশে বিদ্যুৎ লোড শেডিংয়ের আগাম থ্রেট দিয়ে রাখলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রীঃ
মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী মেনেজমেন্টের কথাই যখন বললেন তবে পুরো বিষয়টি ভালোভাবে দেখুন।
যেমন আপনি যদি বাংলাদেশের কেন্টনমেন্ট গুলোর শুধুমাত্র বাগানের লাইট গুলো আর সারাদেশের জেলাগুলো সহ আরও অসংখ্য স্থানে কয়েক হাজার ওয়াট বিদ্যুৎ পুড়িয়ে আমলাদের টেনশ খেলা বন্ধ করতে পারেন তাতেই ঐ অঞ্চলের বিশ ভাগ লোড শেডিং কমে যাবে।
এরকম বিষয়গুলোতে সংশ্লষ্ট ব্যাক্তিরা নির্লজ্ব হলেও জনগন এগুলি দেখে খুব লজ্জা পায়। কারন আপনারা যখন মাঠ আলো করে জীবনে কখনও না দেখা টেনিস না খেলে থাকতে পারেন না তখন একজন চাষি বিদ্যুতের জন্য সেচ দিতে পারছে না বা কোন পরীক্ষার্থী মোম জ্বেলে পড়াশুন করছে।
সারাদেশে কেন্টনমেন্ট গুলোর বিদ্যুৎ বরাদ্দ ২০% কমিয়ে দেয়া হউক এবং বাকি বিদ্যুৎ প্রতিটি কেন্টনমেন্ট কোন খাতে কত খরচ করছে তার সেটমেন্ট দিতে বলুন।
মাননীয় মন্ত্রী মহোদয় ম্যানেজমেন্টর কথা বললেন তো তাই এরকম হাজারটা অপব্যাবহারের উদাহরন থেকে মাত্র এই দুইটা দিলাম। একটু দক্ষ ম্যানেজার হউন। ঘারের উপর খোদার দেয়া মাথাটা শুধু চুল আচড়ানোর জন্য ব্যবহার না করে একটু খাটান, জাতির উপকারে আসুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

