বিএনপি বলছে জনসভার কথা আগে থেকে স্থানীয় প্রশাসন, রেলওয়ে বিভাগসহ মন্ত্রণালয়কে জানানো হয়েছে, এরকমই নিয়ম, জেলা প্রশাসক বরাবর চিঠি দিয়ে অনুমতি নিতে হয়। ২/৩ ধরে সেখানে মঞ্চ নির্মাণ ও প্রচার-প্রচারণা চালানো হচ্ছিলো, প্রশাসন কি চোখ ও কান বন্ধ করে দেশ চালায় নাকি ? অনুমতি ছারা জনসভার প্রস্তুতি নিলেও তুলকালাম কান্ড হয়ে যেত জনসভার অনেক আগেই। তাছাড়া জনসভার দিন সেখানে পুলিশ প্রশাসন, র্যাব সহ সরকারি সবাই ছিলেন। অনুমতি না থাকলে তারা সেখানে কেন অবস্থান করেছেন ?
এখন কয়েকটি প্রশ্নঃ
১. রেল লাইনের পাশে জনসভার অনুমোদন দেয়া হলো কেন ?
২. দুর্ঘটনার আগের রেল স্টেশনটি সামনে জনসভা হচ্ছে তা জানার পরও কেন ট্রেনটিকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করলো না ?
৩. রেল লাইন হঠাৎ করে ইউ টার্ন বা এল টার্ন নেয় না সব সময় অন্তত এক কিলোমিটার ভিউ সাইটে থাকে আর যমুনার ওপারে এমন খোলা জায়গায় ড্রাইভার কেন এত দ্রুতগতিতে ট্রেন চালিয়ে আসলো সামনে এত মানুষ দেখার পরও ? পেপারে প্রায়ই দেখি কোন মানুষ আত্বহত্যা করার জন্য রেল লাইনে শুয়ে থাকা অবস্থায় দেখা মাত্র ট্রেন থামিয়ে উক্ত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। আর সেদিন এতগুলো লোক ট্রেন লাইনের উপর দেখেও ড্রাইভার কেন আগেই ট্রেন থামালো না সেটা বোঝা গেলো না? ট্রেনটা থামালে কি খুব বড় ক্ষতি হয়ে যেতো? যে ক্ষতিটা ৭ টা জীবনের থেকেও বেশী?
৫. ট্রেনটি কেন সেদিন অন্য দিনের চেয়ে দ্রুত গতিতে চলছিল ?
৬. ট্রেনের ড্রাইভারে মোবাইল ফোনের কল লিস্ট দেখা উচিত এবং তা কেন সংবাদপত্রে প্রকাশ নাম ঠিকানা সহ করা হবে না ?
৭. গঠিত তদন্ত কমিটি কেন প্রকাশ্য ও প্রেস মিডিয়ার সামনে স্বাক্ষীর বক্তব্য না নিয়ে রুদ্ধদ্বার তদন্ত করছে ? তদন্ত কেন প্রকাশ্য ও ঘটনা স্থলে মাইক লাগিয়ে করা হবে না ?
৮. বিএনপি কেন রেল লাইনের পাশে জনসভা ডাকলো ? স্থান নির্বাচনের সিদ্ধান্ত কোন কোন বুইড়া নিয়ে ছিল ?
৯. ট্রেন ভাঙ্গার ও আগুন লাগানোর সরঞ্জাম এত দ্রুত কোথা থেকে আসলো ?
সর্বপরি তদন্ত হতে হবে প্রকাশ্য জনগননের চোখ ও কানের সামনে।
দূর আকাশের নীল তারা বলেছেন: আমারও কিছু প্রশ্নঃ
১. রেল লাইনের পাশে জনসভার অনুমতি চাওয়া হল কেন?
২. ট্রেনটি তো আকাশ থেকে এসে পড়ে নাই। ট্রেন আসছে দেকার পরও দু'দুবারের প্রধানমন্ত্রী বেগম জিয়া তার কর্মীদের ট্রেনলাইন থেকে দূরে সরে যেতে নির্দেশ দিলেন না কেন?
৩. রেল লাইনের দু'পাশে ৫-ফিটের মধ্যে অবস্থান আইনত নিষিদ্ধ। তারপরও কেন জনগণ দাড়াল। একটা ট্রেন যেতে কতমিনিট সময় লাগে? ১-২মিনিট। ২মিনিটের জন্য লাইন ছেড়ে দাড়ানো কি সম্ভব ছিল না?
৫. খালেদা জিয়া এবং ওই সমাবেশ পরিচালনাকারীদের সকলের মোবাইল ফোনের কল লিস্ট দেখা উচিত এবং তা সংবাদপত্রে প্রকাশ করা উচিৎ।
৬. বিশ্বের কোথাও ঘটনা স্থলে মাইক লাগিয়ে তদন্ত করা হয় শুনেছেন?
জবাবঃ পৃথিবীর কোথাও যে আকাম হয় না তার সব কয়টাইতো হয়। ভালো কামের বেলায় প্রশ্ন কেন ? (বিচার যত প্রকাশ্য ন্যয়বিচার তত প্রতিষ্ঠিত)
৭. ট্রেন থামানোর জন্য বিএনপির কারা কারা জনসভায় অংশগ্রহণকারীদের লাইনে শুয়ে পড়তে উৎসাহিত করেছিল, তদন্ত করে দেখা উচিৎ।
৮. ট্রেন ভাঙ্গার ও আগুন লাগানোর সরঞ্জাম এত দ্রুত কোথা থেকে আসলো? এটি আমারও প্রশ্ন। মনে হচ্ছে, তারা তৈরীই ছিল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


