somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেজর হেলালকে নির্দোষ দাবি করেছেন তার বাবা মা

০৬ ই নভেম্বর, ২০১০ রাত ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেনা বাহিনীর কোর্ট মার্শালে শাস্তি হওয়া মেজর হেলাল মোহাম্মদ খানকে নির্দোষ দাবি করেছে তার পরিবার। গতরাতে মেজর হেলালের মা বাবা আমাদের সময়কে জানান, তাপস হত্যা প্রচেষ্ঠার ঘটনার সময় হেলাল জি-২ হিসেবে বিডিআরে মহাপরিচালকের সঙ্গে কর্মরত ছিলো। বিডিআর হেডকোয়ার্টারে কর্মরত থাকাবস্থায় কীভাবে তার ছেলে মতিঝিলে গেলো? ষড়যন্ত্রমূলক ভাবে তাদের ছেলেকে দোষি করা হয়েছে। এধরণের জঘন্য ঘটনার সঙ্গে তাদের ছেলের কোনো সম্পর্ক নেই। তারা বলেন, ‘যে ডিজির সঙ্গে আমার ছেলে কর্মরত ছিলো তিনি একবারও প্রতিবাদ করলেন না’!

হেলালের পিতা জানান, বিডিআর বিদ্রোহের সময় তার ছেলে টেকনাফে কর্মরত ছিলেন। সেখানে ৩ কোটি টাকার হিরোইন আটকের জন্য বিডিআর সপ্তাহে তাকে পুরস্কৃত করার কথা ছিলো। স্ত্রী ক্যান্সারে আক্রান্ত এবং গুরুতর অসুস্থ থাকার কারণে সেদিন সে পিলখানায় আসতে পারেনি। ২৫ ফেব্র“য়ারী ২০০৯ সালে টেকনাফে সিপাহীরা গুলি করলে অসুস্থ স্ত্রীকে নিয়ে কাটাতারের বেড়া ডিঙ্গিয়ে রাত ১২টা পর্যন্ত জঙ্গলে পালিয়ে জীবন বাচিয়েছে। দুই ভাই দুই বোনের মধ্যে সবার বড় মেজর হেলাল ছিলেন অত্যন্ত ধার্মিক ও সেনাবাহিনীর অত্যন্ত চৌকষ কর্মকর্তা। ইংরেজীতে মাস্টার্স ডিগ্রীধারী হেলাল সেনাবাহিনীতে পিএসসি করেছেন। কমান্ডো ট্রেনিংএ ফাস্ট হয়েছেন। দুইবার হজ করেছেন। সেনাবাহিনীর সর্বশেষ জার্নালেও তার লেখা বেরিয়েছে। বিভিন্ন ইংরেজি সংবাদপত্রে তার একাধিক প্রবন্ধ রয়েছে।

তারা জানান, যে ৫ কর্মকর্তাকে শাস্তি দেয়া হয়েছে তারা সকলেই ছিলেন বিডিআরে কর্মরত এবং নিরপরাধ। দুই জন ক্যাপ্টেন ছিলেন পিলখানা বিদ্রোহের তদন্ত কর্মকর্তা। গত নভেম্বরের ১১ তারিখে তাদের কর্মরত অবস্থায় তুলে নেয়া হয়। গত ২৭ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত ২৬ দিন তাদেরকে ইন্টারগেশন সেলে রেখে নির্যাতন করা হয়েছে। পরিবার পরিজনের সঙ্গে সাক্ষাত করতে দেয়া হয়নি।

তারা দাবি করেন, কোনো সাক্ষ্য ছাড়াই বিচারের নামে প্রহসন করে তাদের শাস্তি দেয়া হয়েছে। গত ঈদের সময় এক ঘন্টার জন্য পরিবারের সঙ্গে সাক্ষাতে সুযোগ দেয়া হয়েছিলো। সেসময় তারা এসব জানিয়েছে। কেউ কেউ বলেছে, নির্যাতনের চেয়ে সিভিল জেলে পাঠিয়ে দিক তবুও ইন্টারগেশন সেলে আর যেতে চাই না।

তারা বলেন, হেলালে বিরুদ্ধে কোনো ধরণের সাক্ষ্য প্রমাণ ছিলো না। বেআইনীভাবে বিচার করা হয়েছে।

মা বাবা বলেন, এতো সবের পরও হেলালের একটা বিশ্বাস ছিলো শেষ পর্যন্ত সত্যের জয় হবে। তারা নির্দোষ প্রমাণিত হবে। কিন্তু পরিকল্পিত বিচারের তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়নি। ৩২২ জাহেদ।

মন্তব্যঃ সেনা বাহিনীর কোর্ট মার্শাল একটি পরীক্ষিত ও প্রমানীত অবিচারের কারখানা। গনিমতের মাল ভাগাভাগির জন্য এই বাহিনী ও এর কোর্ট মার্শাল নিজের বাপের মুখের উপর রায়/বলে দিতে পারে যে সে তার মা'রে মারে নাই, সে আরেক বেডার পয়দা।
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১০ রাত ১০:৫৪
২৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×