somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ পুলিশের যোগ্যতা ও উপযোগিতা নিয়ে প্রশ্ন ?

১৪ ই জুন, ২০১১ বিকাল ৩:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঢাবি শিক্ষক রুমানা মঞ্জুর ৫ জুন রাজধানীর ধানমন্ডিতে বাবার বাড়িতে স্বামী হাসান সাইদের - বন ও পরিবেশ মন্ত্রী হাসান মাহমুদের ভাতিজা - হাতে নির্মমভাবে নির্যাতিত হন। আজ ১৪ই জুন, ১০ দিন।

রুমানা মঞ্জুরের পিতা মেজর (অব.) মঞ্জুর হোসেন বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি মামলা করেন। মামলা নম্বর ৫ মামলাটির তদন্ত করছেন এসআই মকবুল হোসেন। গতকাল ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রুমানা সাংবাদিকদের মাধ্যমে তাঁর একমাত্র কন্যা আনুশাসহ পরিবারের নিরাপত্তার দাবি করেন। কারণ স্বামী হাসান সাইদ তাঁকে গুলি করে হত্যা অথবা গায়ে এসিড নিক্ষেপের হুমকি দিয়েছেন। বিস্তারিত খবর

আর এদিকে মামলার তদন্ত কর্মকর্তা মকবুল হোসেন বলছেন, ঘটনার পর থেকেই সাঈদ পলাতক। তাকে গ্রেপ্তারের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

অথচ এই পুলিশকেই আমরা দেখি কোন নেতা নেত্রীর একটা কার্টুন পাহাড়ের গুহায় বসে কেউ প্রকাশ করলেও কয়েক ঘন্টার মধ্যে তাকে ধরে ফেলছে। হরতালে কে কখন কোথায় কাকে কি নির্দেশ দিচ্ছে তা মুহুর্তের মধ্যে বের করে বিরোধী সংসদ সদস্য, প্রাক্তন মন্ত্রীকেও গ্রেফতার করে ফেলছে। ছাত্র দলের কয়েকটা ছেলে হরতালের মিছিল করছে বলে তাদের মাটির নিচে থেকে খুজে বের করে আন্তর্জাতিক সন্ত্রাসীর মত মুখে কাপড় বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যাচ্ছে। যেকাউকে যখন খুশি যেখান থেকে খুশি ধরে নিয়ে গুম করে ফেলছে। নিরিহ কলেজ ছাত্রকে পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে পঙ্গু করে দিয়ে প্রধানমন্তীর নিরপত্তা উপদেষ্টা দিয়ে সন্ত্রাসী হিসাবে প্রতিষ্ঠিত করছে। কনস্টেবল থেকে শুরু করে আইজি পর্যন্ত ফুটপথ থেকে শুরু করে মাফিয়া ডনদের কাছ থেকে মাসিক মাসোহারা খাচ্ছে। দুনিয়ার এহেন কু কর্ম নেই যা এরা করছে না।

আর এই পুলিশ একজন অবলা নারীকে তার স্বামী নির্মমভাবে নির্যাতন করে পালিয়ে গেলেও ১০ দিনেও ধরতে পারছে না। দেশের সকল মিডিয়ায় বিষয়টি আসার পরেও এই অবস্থা। তাহলে দেশের সাধারন মানুষ যখন নিড়বে নিভৃতে কোথাও নির্যাতিত হয় তাদের পাশে এই জনগণের বন্ধুর উপস্থিতি কেমন আমরা কল্পনা করতে পারি।

তাই আজ বাংলাদেশ পুলিশের যোগ্যতা ও উপযোগিতা নিয়ে জনগণের মনে অনেক বড় প্রশ্ন জেগেছে। বাড়িতে একটা কুকুর পাললেও তো সে মনিবের জন্য ঘেঁউ ঘেঁউ করে। অথচ প্রায় দেড় লক্ষ সশস্ত্র সদস্যের পুলিশ বাহিনী লালন পালন করে জনগণে কি কাজে আসছে ? আমরা কি দেশের আইন শৃংখলা বাহিনী নামে একটি সন্ত্রাসী বাহিনী পালছি ?


ছবিঃ বন ও পরিবেশ মন্ত্রী হাসান মাহমুদের ভাতিজা হাসান সাঈদ।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১১ বিকাল ৩:২৭
৮টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগের ফেরার জন্য কোনও পরাশক্তি নয় /।বাংলাদেশের সাধারণ মানুষ আর ইতিহাসের পাতাই যথেষ্ট॥

লিখেছেন ক্লোন রাফা, ০৫ ই জুন, ২০২৬ ভোর ৬:৩৬



মাহফুজ, তুমি বাংলাদেশের তরুণদের কাছে একজন বেঈমান। যে যে কারণে আওয়ামী লীগ ব‍্যাক করেছে বলছো প্রায় সবগুলান কারনই সত‍্য। তবে সবচাইতে বড় কারণটা মিস করে... ...বাকিটুকু পড়ুন

বাংলার সংগ্রামের ২০০ বছরের সংক্ষিপ্ত ইতিহাস ও তুলনা।

লিখেছেন মৌন পাঠক, ০৫ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৮

১৭৫৭ সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে বাংলায় ব্রিটিশ শাসনের সূচনা হয়। এরপর থেকে প্রথম ১০০ বছর ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি সশস্ত্র সংগ্রাম মূলত বাংলাতেই হয়েছে। ১৮৩১ সালে তিতুমীরের 'বাঁশের কেল্লা' কিংবা... ...বাকিটুকু পড়ুন

সকল মানুষই খোদার প্রতিনিধি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুন, ২০২৬ বিকাল ৩:৪০

আল্লাহ মানুষকে প্রতিনিধি বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। প্রতিটি মানুষই যদি আল্লাহর 'প্রতিনিধি' হয়ে থাকে, তাহলে কাদের কাছে এই প্রতিনিধিদের পাঠানো হয়েছে? এই পৃথিবীতে প্রথম দুইজন প্রতিনিধি ছিলেন - হযরত আদম... ...বাকিটুকু পড়ুন

সব মাছে গু খায় দোষ হয় ঘাউড়্যা মাছের

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫৯


হাসনাত আবদুল্লাহ। বাংলাদেশের ক্যাপ্টেন। জেনারেশন জেড আর আলফার চোখে তিনি একজন সুপারহিরো। মার্ভেলের ছবিতে যেমন একজন সাধারণ মানুষ হঠাৎ পোশাক পরে আকাশে উড়তে থাকে, হাসনাতও যেন সেরকমই—ধুলোমাখা বাস্তবতার মাঝে... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুন, ২০২৬ রাত ৯:৪৬

ফারাজা, প্রিয় কন্যা আমার-
আজকে বাংলা ২০শে 'জ্যৈষ্ঠ' ১৪৩৩ বঙ্গাব্দ। আজকের দিনটি হলো বুধবার। 'জ্যৈষ্ঠ' মাসের আরেক নাম হলো মধুমাস। এই মাসে আম, জাম লিচু, কাঠাল পাওয়া যায়। ফাজ্জা আম,... ...বাকিটুকু পড়ুন

×