১.
নরকীয়
ওখানে মৃত্যুপুরীতে নরকীয় উল্লাস; বিদ্রোহ জেগেছিল মনে তাই কবির গলে ফাঁস।
২.
বন্দী
কবির কোমড়ে রশি হাত চোখ বাঁধা, অমার্জনীয় দোষ তার অন্তরে ছিল রাধা।
৩.
অমিল
বেদনার নীলকণ্ঠ পাখি নীল আরো নীল-আজন্ম আপোসহীন সর্বত্র অমিল।
৪.
অস্তিত্ব
আমার প্রতিটি পদচিহ্নে অস্তিত্বের স্বাক্ষর; রেখে গেলাম খুঁজে দেখো বুকের ভেতর।
৫.
আকাল
দিগন্ত পার হয়ে পড়ন্ত বিকাল, বুদ্ধু পাঠক বোঝেনা ছন্দের আকাল।
১৪/০৬/২০১০
প্রজাপাড়া-পীরগঞ্জ-রংপুর
সকাল ৯ টা
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



