somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মধ্যযুগীয় কায়দায় গাছের ডালে ঝুলিয়ে পিটিয়ে হত্যা.....

১২ ই মে, ২০১১ বিকাল ৩:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রংপুরের পীরগঞ্জে চাঞ্চল্যকর মোকলেছার হত্যা মামলার তিন বছর পর দিত্বীয় দফায় রংপুর জোনের সিআইডি গত ২৭ এপ্রিল আদালতে চার্জসিট দাখিল করেছে। রহস্যজনক কারণে ওই হত্যার মামলার হুকুম দাতা আসামী চেয়ারম্যান হাফিজার রহমানের নাম বাদ দিয়ে পীরগঞ্জ থানার এসআই রেজাউল করিম ১৯ মার্চ ২০০৯ তারিখে চার্জসিট দাখিল করলে মামলার বাদিনী নিহতের স্ত্রী ফাতেমা বেগম আপত্তি জানালে ১৫ আগস্ট ২০০৯ রংপুরের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১ নং আদালতের বিজ্ঞ বিচারক ওই পিটিশন মঞ্জুর করে সিআইডির উপর সূষ্ঠ তদন্তের ভার দেয়। অবশেষে সিআইডি তদন্তে চেয়ারম্যান হাফিজারের সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হয়।
ঘটনায় প্রকাশ,২০০৮ সালের মে মাসের ৬ তারিখ দুপুরে পূর্ব শত্র“তার জের ধরে উপজেলার ৭নং বড় আলমপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হাফিজার রহমানের হুকুমে তার সাংগ-পাঙ্গ হোসেনপুর গ্রামের মৃতঃ খেতাব উদ্দিনের পুত্র মোকলেছার রহমান (৩২) নামের এক ব্যক্তিকে মধ্যযুগীয় কায়দায় গাছের ডালে ঝুলিয়ে পিটিয়ে হত্যা করে মর্মে ১১ জন কে আসামী করে থানায় মামলা হয়। মামলার বাদিনী ফাতেমা বেগম স্বামী হত্যা সুবিচার পাবে কিনা এ নিয়ে শঙ্কিত হয়ে পড়ে। তিনি বিভিন্ন মহলের কাছে অভিযোগে জানান, ১০ মাস অতিবাহিত হলেও থানা পুলিশ রহস্যজনক কারণে মামলার চার্জসিট প্রদান না করে প্রভাবশালী আসামী ওই ইউনিয়নের চেয়ারম্যান হাফিজার রহমানসহ আরো অনেকের যোগসাজসে হত্যা মামলাটি অন্যখাতে প্রবাহিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। এ বিষয়ে গত ১৯ মার্চ ২০০৯ এ দৈনিক যায়যায়দিন পত্রিকায় একটি সংবাদ প্রকাশ হলে পুলিশের উর্ধক্ষতন কর্তৃপ দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ওই দিনেই রহস্যজনক কারণে হুকুম দাতা আসামী চেয়ারম্যান হাফিজার রহমানের নাম বাদ দিয়ে চার্জসিট দাখিল করে। এ বিষয়ে মামলার বাদিনী এক সাাৎকারে জানান, মামলা দায়েরের সময়ও পুলিশ চেয়ারম্যান হাফিজার রহমানের নাম অন্তর্ভক্ত করায় মামলা রুজু করতে নানা তালবাহানা করে। তারই ধারাবাহিকতায় তদন্তকারী কর্মকর্তা এসআই রেজাউল করিম কেবল মাত্র হাফিজার রহমানের নাম বাদ দিয়ে এবং তাকে নির্দোষ প্রমান করার জন্য বিভ্রান্তিমূলক বক্তব্য লিখে চার্জসিট দাখিল করে। এদিকে এ বিষয়েও গত ৫ এপ্রিল২০০৯ এ যায়যায়দিন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। বাদিনী ওই চার্জসিটের বিরুদ্ধে নারাজি পিটিশন করে। প্রায় ৬ মাস পর ১৫ আগস্ট ২০০৯ এ রংপুরের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১ নং আদালতের বিজ্ঞ বিচারক ওই পিটিশন মঞ্জুর করে সিআইডির উপর সূষ্ঠ তদন্তের ভার দেয়। পুনরায় নিহতে লাশ কবর থেকে উত্তোলন, ফরসেনিক টেস্টসহ বিভিন্ন প্রক্রিয়ায় সিআইডি মামলাটির তদন্ত করে। তদন্ত শেষে গত ২৭ এপ্রিল হুকুমদাতা আসামী চেয়ারম্যান হাফিজারসহ ১০ জন কে আসামী করে রংপুর জোনের সিআইডি এর এসআই মো. আজিজুল ইসলাম ওই চার্জসিট দাখিল করে।
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১১ বিকাল ৩:৩৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই জুন, ২০২৬ রাত ১:৪০




সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।

সূরা:... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×