চোখ খোলার আগেই মন খুলে দেখি
ভিতরে বাহিরে সব ঠিক আছে কিনা,
ভোরের আলো লেগেছে কিনা সারা গায়ে
আরো একটা দিন যুদ্ধ চলবে কিনা??
ক্ষৈত্রিয় নই তবুও যুদ্ধ আমরন
উঁই পোকার মতো খুঁড়ে খুঁড়ে খাওয়া,
সৈনিক হেরে গেলে কেবা রাখে স্মরণ
স্মৃতিগুলো কেবল পিছু করে ধাওয়া।
ডুব দিয়ে উঠি অতল সাগর জলে
আবার এলো নতুন আর এক ভোর,
বিরাণ পাথারে সারিসারি মৃত দেহ
জীবন্ত যন্ত্রনা; শুধু এক স্বপ্নচোর।
আবার ভোর হবে সূর্যের আলো চেয়ে!
স্বরীসৃপ চলে আমার শরীর বেয়ে।
অর্চি মিডিয়া সেন্টার
পীরগঞ্জ-রংপুর।
১৩/০৫/২০১১
দুপুর ১২টা
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১১ সকাল ৯:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



