১.
দিনলিপি
মন খারাপ করা দুপুর মানেই বিষন্ন বিকাল; দিনভর বুকে মাকড়সার জাল।
২.
খেলা
বেলা শেষে খেলা শেষ ....কারো সর্বনাশ, কেউ বলে বেশ...বেশ।
৩.
প্রতিশ্রুতি
আবার যদি আসতে পারি ভবে; তোমায় খুঁজে নেবো তবে।
৪.
একাকিত্ব
একলা মানুষ একলা কথা কয়, বিমূর্ত স্মৃতি কেবল সঙ্গে রয়।
৫.
শূণ্যতা
চিঠির ভাঁজ খুলতেই শব্দ গেলো ঝরে, সাদা পাতাই রলো কেবল পড়ে।
অর্চি মিডিয়া সেন্টার
পীরগঞ্জ-রংপুর।
১৪/০৫/২০১১
বেলা ১২টা৩০মিনিট।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১১ রাত ১১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



