এক রাতে দ্বারস্ত হয়েছিলাম
এক দেহপসারিনীর উলঙ্গ জমিনে।
এই প্রথম এবং এই শেষ
নামধারী কোন দেহ ব্যবসায়ীর সপিং মলে
কাম-যাতনার বিকিকিনি।
ভাসমান ব্যবসা তার...
সাপ্লাইয়ার নিয়ে এলো তারে...
কাম যাতনা আমার বিষাক্ত সাপ তখন
রাক্ষসী ক্ষুধা সর্বাঙ্গে
যাচাইয়ের তোয়াক্কা করিনি।
যখন আর তর সইছিলনা
তখন তার পেটে মরন ক্ষুধা!
এক প্লেট ভাত দিতেই
গো-গ্রাসে খেতে
ঝাপিয়ে পড়ে ভাতের উপর।
আমার তখন অপেক্ষার পালা
পেমেন্ট দেয়া হয়েছে আগেই...
প্লেট ফাঁকা হলেও চোখে মুখে তার
রাজ্যের ক্ষুধা আর অতৃপ্তি নিয়েই
মৃদু কর্কস স্বরে বলে,“ কাম সারেন”।
সত্যি বলছি, কাম সেরেছি..
মিটিয়েছে কাম যাতনা;
অতঃপর ঘৃর্ণা আর অপমানে
প্রস্থান করেছি চোরের মতন।
সেই প্রথম এবং সেই শেষ
ক্ষুধার্ত দূর্বল প্রাণীর উপর
নেকড়ের আঁচড়.....
আজও তাড়া করে ভেতর বাহিরে
সেই ক্ষুধার্ত মুখ, তাপহীন নগ্ন দেহ
অতিক্রান্ত আজ পঁচিশ বছর।
অর্চি মিডিয়া সেন্টার
পীরগঞ্জ-রংপুর।
১০/০৭/২০১১
ভোর ৩ টা ১৫মিনিট।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১১ রাত ১২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


