(জলবায়ু পরিবর্তনের ভয়াবহ রূপ বিরাজ করছে উত্তর বঙ্গে। শীতার্ত মানুষ অসহায় জীবন যাপন করছে। স্মরনাতীতকালের এই শীতে নীচের লেখাটি রিপোস্ট করায় কেউ বিরক্ত হলে ক্ষমা করে দিবেন।)
মহামান্য রাষ্ট্রপতি সমীপে
এখানে এখন প্রচন্ড শীতে
হিমহিম জীবদের জীবন্ত প্রদর্শনীতে
আপনাকে সু-স্বাগতম।
“হামরা ভিখ চাই না কাম দ্যান
হামরা নুন দিয়া খাই ভাতের ফ্যান।”-
কিছু মনে নিবেন না মহাশয়
এ জীব গুলো বড় আজিব...
পীঠ ঠেঁকেছে দেয়ালে
প্রোটোকল বোঝেনা করে না ভয়..
বরাবর প্রধামন্ত্রী মহোদয়
উত্তর জনপদে বড়ই বিপর্যয়..
তবে উষ্ণতার পসরা জমবে
ভালোই; রাজনীতির ভবিষৎ
উজ্জল,সমাজ সেবার বাজার
সম্ভবনাময়..এ উত্তর জনপদে।
দুটি কম্বলের ছবি..ক্লিক
প্রথম আলোর প্রথম পাতা;
খুঁজে খুঁজে বের করা আশি উর্ধো
কলিমের বাবার জীর্ণ শরীর
রিমোটের বোতাম যেখানে যাক
ফাটাফাটি কাভারেজ..ফা..টা..ফা..টি..
হিমহিম দাঁত হিম শরীর
ফোঁকলা দাঁতের রহিম উদ্দিন-
“এবার আসুক ঠেঙ্গি ভাঙ্গি দেইম-”
কিছু মনে নিবেন না সুশীল সমাজ-
হিম হওয়া জীব গুলোর আজ
মুড অফ; পোজ দিতে দিতে
একঘেয়ামি জেঁকে বসেছে
তবে..গোপনে হিমহিম মানুষ
জড়ো হচ্ছে;জমাট বাঁধছে..
তারাও ডেকেছে ক্লিক..
এসেছে রিমোটের মালিক
ভন্ডামীর উচিৎ জবাব দিতে
সোডাউন হবে আজ
না; এটি কিন্তু ভন্ডামী নয়-
অধিকার আদায়ের সোচ্চার দাবিতে
ক্ষোভে ক্রোধে জমতে জমতে
হিমহিম মানুষ অপ্রতিরোধ্য হিমালয়।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



