বাংলা সাল নিয়ে দুটি কথা
০৯ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:১৬
১. ইংরেজী কত খ্রিস্টাব্দ থেকে বাংলা সাল আরম্ভ হয়েছে বলতে পারবেন। যাই হোক, হিসেব অনুযায়ী উত্তরটা হলো ৫৯৪ খ্রিষ্টাব্দ। ২০০৯ইং – ১৪১৬বাং + ১ = ৫৯৪ইং।
আর তারিখ ? সবাই জানি যে পহেলা বৈশাখ প্রতি বছর ১৪ই এপ্রিল পালন করা হয়। হোক সেটা লিপইয়ার বা না হোক।
২. ইংরেজী সালে যেমন লিপইয়ার হয়, তেমন বাংলা সালেও হয়। কিন্তু আমরা অনেকেই সেটা জানি না বা ইংরেজী সালের ভীড়ে তা জানা হয় না। ফেব্রুয়ারী মাস যখন লিপইয়ার হয় তখন বাংলা ফাল্গুন মাস চলে (ফেব্রুয়ারী ১৩ থকে মার্চ ১৩)। আর এই মাসটি তখন লিপইয়ার হবার কারণে ১ দিন বেড়ে গিয়ে ৩১ দিনে দাড়ায়। আর তাই হিসেব মোতাবেক পহেলা বৈশাখ প্রতি বছর ১৪ই এপ্রিল পালন করা হয়।
বাংলা মাস কোনটা কত দিনে হয় সেটাও জানিয়ে রাখি – ১ম ৫টা মাস ৩১ দিনে আর বাকীগুলো ৩০ দিনে। লিপইয়ার হলে ফাল্গুন মাস ১ দিন বেড়ে যায়।
আপনি কি জানেন আপনার বাংলা জন্ম তারিখ কবে ?
যদি না জেনে থাকেন তাহলে এখনি ডাউনলোড করে জেনে নিন নিচের লিংক থেকে-
Date Converter
মারুফ ব্লগ বলেছেন:
প্রথম কথা, ইংরেজি সাল বলে কিছু নাই। এটা খ্রিস্টাব্দ। আমরা অনেককেই দেখি ২০০৯ ইং লেখে। এটা ভুল। বাংলা সাল বলেও কিছু নাই। বরং এটা বঙ্গাব্দ বলা যায়।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
রাগিব বলেছেন:
বাংলা সালে ৯৬৩ এর আগের কোনো সাল নেই। কারণ মোগল সম্রাট আকবরের শাসনকালে ফসলী সন গণনা শুরু হয়। তখন হিজরি ৯৬৩ সাল চলায় বাংলা সালের হিসাবটিও ৯৬৩ থেকেই শুরু হয়। ৯৫০ বঙ্গাব্দ বলে কিছু ছিলোনা, সেরকম ১ বঙ্গাব্দ বলেও কিছুই ছিলো না।খ্রিস্টাব্দের হিসাবে সেটা ১৫৫৬ সাল।
লেখক বলেছেন: রাগিব ভাই, আপনার তথ্যের জন্য ধন্যবাদ। একটি বিষয় আমি আরো জানতে চাচ্ছি, হিজরী ৯৬৩ থেকে বাংলা সাল শুরু হলে বাংলার আরম্ভের সালটিও কী ৯৬৩ ছিল ? যদি তাই হয় তাহলে বাংলা এবং হিজরী সন একই হবার কথা। কিন্তু এখন বাংলা সন ১৪১৬ এবং হিজরী সন ১৪৩০ কেন ?














