পুরনো বছরের শেষভাগ আর নতুন বছরের শুরুর ভাগে এবার কেবলই মেলা আর মেলা। এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান কম্পিউটার সেন্টারের মেলা শেষে আগারগাঁও-এর বিসিএস কম্পিউটার সিটিতে হয়ে গেল সিটিআইটি ফেয়ার। এবার আগামীকাল থেকে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হতে যাচ্ছে কিউবি ল্যাপটপ ফেয়ার ২০১২।
প্রতিবারের মতোও এবারও থাকবে বিভিন্ন প্রযুক্তি পণ্যের পাশাপাশি মেলার প্রধান আকর্ষণ বিভিন্ন ব্র্যান্ডের সর্বশেষ মডেলের ল্যাপটপ। বহনযোগ্যতার সুবিধার কারণেই হোক অথবা কাজের সুবিধার জন্যই হোক, ল্যাপটপ কেনার জন্য অনেকেই অপেক্ষায় থাকেন এমনই কোনো ল্যাপটপ মেলার। এবারের মেলায়ও বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ প্রদর্শনী থাকছে।
মেলার অন্যতম আকর্ষণ হচ্ছে ঘুরে ঘুরে পছন্দসই ল্যাপটপ কেনার পাশাপাশি বাড়তি সুবিধা ভোগ করা। আর তা হচ্ছে গিফট ও ডিসকাউন্ট কূপন। মেলা থেকে ফুজিৎসু, ডেল ও এইচপি নোটবুক কিনলেই থাকছে ৪ গিগাবাইট পেনড্রাইভ এবং একটি এক হাজার টাকার ডিসকাউন্ট কার্ড, যা পরবর্তীতে সনির যে কোনো শোরুম থেকে সনি সাইবার শট ডিজিটাল ক্যামেরা, ডিএসএলআর অথবা হ্যান্ডিক্যাম কেনার সময় ক্যাশ ১,০০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে।
কিউবি ল্যাপটপ ফেয়ার ২০১২ উপলক্ষে ক্রেতাদের জন্য এই অফার ঘোষণা করেছে কম্পিউটার সোর্স। তাই আজই রেডি হয়ে যান। পছন্দের ব্র্যান্ড ও মডেলের ল্যাপটপটি বাছাই করে কেনার ও একই সঙ্গে দু'টি গিফট জেতার এখনই উপযুক্ত সময়।
মেলা আগামীকাল ১২ থেকে ১৪ই জানুয়ারি পর্যন্ত চলবে। মেলার প্রবেশ টিকিটের উপরও রয়েছে আরেকটি নোটবুক জেতার সম্ভাবনা!
কাল থেকে কিউবি ল্যাপটপ ফেয়ার ২০১২ : প্রতি ল্যাপটপে জিতে নিন ডবল পুরস্কার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।