ব্লগ লিখে পুরস্কার জিতে নিলেন ব্লগার সামি
১০ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক সময় ব্লগ ছিল কেবল ব্যক্তিগত অনুভূতি প্রকাশের মাধ্যম। জনপ্রিয়তা বাড়ার সঙ্গে এটি হয়ে উঠেছে মত প্রকাশ ও বিভিন্ন বিষয়ে বিস্তর আলোচনা-গবেষণার উন্মুক্ত মঞ্চ। ব্লগিংকে বিশ্বের অনেক মানুষ তাদের উপার্জনের পথ হিসেবেও বেছে নিয়েছেন। আবার অনেকেই কেবল গবেষণা ও বিশ্লেষণধর্মী লেখা দিয়ে সাজাচ্ছেন তাদের ব্লগভূমি।
বাংলাদেশও এক্ষেত্রে পিছিয়ে নেই। বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়াবলির পাশাপাশি তথ্য-প্রযুক্তি বিষয়েও প্রচুর ব্লগ পোস্ট প্রকাশিত হচ্ছে প্রতিনিয়ত। এসব ব্লগে প্রায়ই বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে যেখানে ব্লগাররা জিতে নিতে পারেন বিভিন্ন পুরস্কার। সম্প্রতি তেমনই এক প্রতিযোগিতার আয়োজন করে নতুন ব্লগ,
আদর্শলিপি ।
স্বাধীনতার ৪০ বছর উপলক্ষে দেশের তথ্য-প্রযুক্তি নিয়ে মতামত লিখে সেই প্রতিযোগিতা জিতে নিয়েছেন আদর্শলিপির ব্লগার সামি। কম্পিউটার সোর্সের কাছ থেকে লজিটেকের হোম থিয়েটার
জিতে নেয়া পোস্টে প্রযুক্তি খাতে দেশের ইন্টারনেটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। তিনি দাবি করেছেন, কম্পিউটার ও ইন্টারনেটের সঙ্গে পরিচয় করিয়ে দিলে কেউ খারাপ হয়ে যাবে, অভিভাবকদের এমন ধারণা ভুল। বর্তমান যুগে উন্নতির দিকে পৌঁছতে হলে মুখ্য হাতিয়ারই হচ্ছে তথ্য-প্রযুক্তি।
উল্লেখ্য, গত বছর মার্চে আমিও ব্লগিং করে
দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি ডিজিটাল ক্যামেরা পেয়েছিলাম।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন