উড়িতেছে পাখি আকাশ আকাশ পথে,
ফেলিতেছে নুন আমার পুরানো ক্ষতে
উড়িতেছে তারা না উড়িবার ব্রতে!
পোকারাও পাখি হবে উড়িবে আকাশে
বসিবে কখনো শিশির ভেজা ঘাসে
করিবে শল্য নিপুণ অট্টহাসে
সারাবে ক্ষত লাগাবে তালি
জানে কি তা’ সলিম আলি!
আমি ভাসিব হাসিব রাগে অনুরাগে
তবু চারিদিক আমার এত সুখ সুখ লাগে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



