পথে চলতে চলতে একদিন একটি মসজিদের সামনে ব্যানারে লিখা দেখলাম "মসজিদে শ্বেতপাথরের কাজ চলছে, প্রতি মুসল্লা ১৭৫০ টাকা"
কিছুক্ষন চিন্তা করে বিষয়টির মর্মস্পর্শ করতে পারলাম। বুঝতে পারলাম যে মসজিদে মার্বেল পাথর বসানোর কাজ হচ্ছে ও সম্ভবত প্রতি একজনের নামাজের জায়গার সমান সাইজের একেকটি পাথর বসানো হচ্ছে যার প্রতিটির দাম ১৭৫০ টাকা, তারপর ভাবলাম প্রতিটি পাথরের দাম ১৭৫০ টাকা সেটি ব্যানার লিখে জানানোর দরকার কি? সাথে সাথে ব্যাপারটি বুঝে ফেললাম যে নিশ্চই তারা এ কাজের জন্য সাহায্য চাইছে তাই ব্যানার লিখে প্রচার করা হচ্ছে। মসজিদের গেটের ভিতরে তাকাতেই আর একটি ব্যানার দেখতে পেলাম যেখানে শ্বেতপাথর বসানোর জন্য সাহায্য চাওয়া হয়েছে।
আমার এ পোস্ট হয়ত অনেকেরই পছন্দ হবে না। কিন্তূ একটি মসজিদের জন্য এত খরচ কেন যেন আমার কাছে ভালো লাগে না। এ ব্যাপারে ইসলামে কি নির্দেশনা আছে জানিনা,কিন্তূ আমাদের মত একটি দেশে যেখানে অনেক মানুষ অনাহারে অর্ধাহারে দিন কাটায় সেদেশে মসজিদে শ্বেতপাথর, এয়ার কন্ডিশন ইত্যাদি কেন যেন অতিরিক্ত বিলাসিতা মনে হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


