ক্রেডিট কার্ড বিরম্বনা
২৪ শে অক্টোবর, ২০০৯ সকাল ৭:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কয়েকদিনের জন্য বেড়াতে ভারতে এসেছি। আমার একটি ক্রেডিট কার্ড আছে এবং আমি বিদেশ গেলে সেটি ব্যবহারও করি। সেজন্য সাথে করে বেশী টাকা আনিনি। গতকাল কলকাতা পৌছে এটিএমে যতবারই কার্ড দেই প্রতিবারই বলে ব্যালেন্স নেই। মহা সমস্যা। রাতে ফোন করলাম কার্ড প্রদানকারী ব্যাংকে। তারা যা জানালো তা হচ্ছে যে আমি অলরেডি ভারতে কার্ডের মাধ্যমে ২০০ ডলার ব্যবহার করেছি। কথাটি সত্য কিন্তু সেটি গত ৭ মাস আগের ঘটনা। আমি বললাম যে সেটি তো ৭ মাস আগের কথা, আর তাছাড়া আমার কার্ডেতো যথেষ্ঠ লিমিট রয়েছে, আর এই ৭ মাসেও আমি অনেকবার ক্রেডিট কার্ডের বিল দিয়েছে। তারপর যা বলল সেটি শুনেতো আমার কান চড়কগাছ!!
তা হচ্ছে যে তাদের কার্ড দিয়ে সার্কভুক্ত দেশ সমুহে বছরে ২০০ ডলারের বেশী ব্যবহার করা যাবে না। আমি বললাম যে তাহলে আমার যে লিমিট আছে তা দিয়ে আমি কি করব? তিনি খুব খুশীর সাথে বললেন যে "
স্যার সেটা আপনি সর্কভুক্ত দেশ ছাড়া পৃথিবীর যেকোন দেশে ব্যবহার করতে পারবেন।"
এখন আর কি করব, সাথে করে এমন ক্যাশ এনেছি যা দিয়ে বড়জোর ২-৩ দিন থাকা যায়। অগত্যা এখন আমাকে দেশ থেকে কিভাবে টাকা আনানো যায় তাই ভাবতে হচ্ছে।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০০৯ সকাল ৭:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন