somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কার গাইড (Car guide) -০৪

১৩ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(একটি গাড়ির শখ কার নেই? উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত সবাই গাড়ির সপ্ন দেখে। আমারও গাড়ির প্রতি অনেক আগ্রহ। একজন নেশাদার ড্রাইভার হিসেবে আমি যেসব গাড়ি চালিয়েছি বা যেসব গাড়ি সম্পর্কে জানি তা নিয়ে একটি সিরিজ পোস্ট শুরু করলাম। যাদের নতুন গাড়ি কেনার সামর্থ আছে তারা হয়ত হুট করে গাড়ি কিনে ফেলে, কিন্তু যাদের অঢেল অর্থ নেই তারা কম টাকায় সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চায়। আমার এই পোস্ট তাদের কাজে লাগবে বলে আমার বিশ্বাস।)

আজকের পর্বঃ গাড়ির বিভিন্ন টেকনিক্যাল অপশন (গিয়ার, উইন্ডো, মিরর ইত্যাদি)

অটোগিয়ার না মেন্যুয়াল গিয়ার?
মেন্যুয়াল না পাওয়ার উইন্ডো?
পাওয়ার স্টেয়ারিং আবার কি জিনিস?
পাওয়ার মিরর দিয়ে কি হয়?
প্রথম যারা গাড়ি কিনতে যান তাদের মনে ইত্যাদি অনেক প্রশ্নই ঘুরপাক খায়। অনেকে এত বেশী বুঝতে না যেয়ে অল অপশন সহ কিনে ফেলেন (অবশ্যই যাদের টাকার জোর আছে তারা)। সেজন্যই আমার আজকের পর্ব হবে এসব নিয়ে।

গিয়ারঃ

javascript:void(1);

javascript:void(1);


গাড়ির ইন্জিনের শক্তি চাকায় সঞ্চালন হয় গিয়ারের মধ্যমে। আগেকার গাড়িতে শুধুমত্র মেনুয়্যাল গিয়ার হতো ৯০ দশকের থেকে আমাদের দেশে অটোগিয়ার গাড়ি আসতে শুরু করে। ম্যানুয়াল গিয়ারে প্রয়োজন ও গতি অনুযায়ী গিয়ার চেন্জ করতে হয়। আর অটো গিয়ারে গাড়ি চালানোর সময় গিয়ার পরিবর্তন করতে হয়না, অটোমেটিক পরিবর্তন হয়ে যায়। অটোগিয়ার সিস্টেমে গাড়ি চালানো অনেক সহজ । তবে অটোগিয়ার গাড়ির দাম একটু বেশী হয়ে থাকে।
অনেকে নিজ হাতে কখনো গাড়ি চালায় না তারপরও গাড়ি কিনার সময় বেশী দাম দিয়ে অটোগিয়ার গাড়ি কিনে। কিজন্য সেটি আমর বোধগম্য নয়। ড্রাইভারই যদি সবসময় গাড়ি চালাবে তাহেল ম্যানুয়াল গিয়ার হলে দোষকি?
ঢাকা শহরে ট্রাফিক জ্যামের মধ্যে চালানোর জন্য অটোগিয়ার ভালো হলেও যারা গাড়ি চালানো এনজয় করে তারা হাইওয়েতে ম্যানুয়াল গিয়ার বেশী পছন্দ করে কারন ম্যানুয়াল গিয়ারে রয়েছে প্রয়োজন মত গিয়ার চেন্জ করে প্রয়োজনীয় মূহুর্তে বাড়তি গতি পাবার সুবিধা।


উইন্ডোঃ
এটি গাড়ির জানালা। অনেক গাড়িতে হাত দিয়ে হ্যান্ডেল ঘুড়িয়ে জানালার কাচ উঠাতে বা নামাতে হয়, সেটিকে ম্যানুয়াল উইন্ডো বলে। আবার অনেক গাড়িতে সুইচ টিপে গাড়ির জানালার কাচ নামানো বা উঠানো যায়, সেটিকে পাওয়ার উইন্ডো বলে।

মিররঃ
এটি হচ্ছে গাড়ির দুইপাশে থাকা লুকিং গ্লাস বা আয়না, যেট দিয়ে গাড়ির পিছনের দিকে বামে বা ডানে কি আছে সেটি দেখা হয়। অনেক গাড়িতে মিরর গুলো হাত দিয়ে ঠেলে এডজাস্ট করতে হয়। আবার কিছু কিছু গাড়িতে মিরর এডজাস্টের জন্য সুইচ আছে যেটি টিপে মিরর এডজাস্ট করা যায়। সেটিকে পাওয়ার মিরর বলে।

স্টেয়ারিং

javascript:void(1);
javascript:void(1);

স্টেয়ারিং হচ্ছে ড্রাইভারের সামনের গোলাকারহ্যান্ডেল যেটি দিয়ে গাড়ির চাকার দিক নিয়ন্ত্রন করা হয়। সাধারনত স্টেয়ারিং টি স্টেয়ারিং কানেকটিং রড নামক একটি দন্ডের মাধ্যমে চাকার সাথে লাগানো স্লাইড রডের সাথে বিভিন্ন কল কব্জার মাধ্যমে যুক্ত থাকে। ফলে স্টেয়ারিং ঘুরালে চাকা ডানে বা বামে ঘুরে। এক্ষেত্র স্টয়ারিং ঘুরানোর জন্য শক্তির প্রয়োজন হয়। কিন্তু পাওয়ার স্টেয়রিং-এ একটি পাওয়ার মটর থাকে, যেটি শক্তি উৎপাদন করে, সেক্ষত্রে স্টেয়ারিং ঘুরাতে তেমন শক্তির প্রয়োজন হয়না, এবং স্টেয়ারিং খুব ইজিলি ঘুরানো যায়।

(বড় পোস্ট হয়ে গেল। আগামি পর্ব হবে এসব অপশনের সুবিধা-অসুবিধা নিয়ে।)
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:১৫
১৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×