জীবনে প্রথম দিকে কিছুদিন গ্রামীন ফোন ব্যবহার করেছিলাম। সেটি ছিল পোস্টপেইড লাইন। একবার ফোনটি ছিনতাই হয়ে গেলে পড়ে আর ছিম উঠাইনি।
আজ হঠাৎ গ্রামীন ফোন থেকে চিঠি এলো।
তাতে লিখা আমার ফোনটি ২৬/০৮/২০০৩ থেকে বন্ধ রয়েছে। আমার ৪,৪৩১/=টাকা ৩৭ পয়সা বিল বাকী রয়েছে। তারা এখন একটি বিশেষ ছাড় দিচ্ছে । এতে আমি চাইলে মাত্র ১,৩২৩/= টাকা ৪১ পয়সা বিল দিয়ে ফোনটি আবার চালু করতে পারি।
যাই হোক চিঠিটি পেয়ে প্রথমে ভালো লেগেছিল এজন্য যে আমার আগের নাম্বারটি এখনো আমি ইচ্ছে করলে নিতে পারি। কিন্তু পরে আরেকটি জিনিস ভাবলাম।
যখন আমি গ্রামীন ফোন ব্যবহার করতাম তখন সেটি ছিল পোস্ট পেইড লাইন এবং তখন তারা ছিমের দামের সাথে ৩০০০/= টাকা রেখে দিত সিকিউরিটি হিসেবে এবং যেকোন মাসের বিল ৩০০০/= অতিক্রম হলে সয়ংক্রিয় ভাবে আউটগোয়িং লক হয়ে যেত। তাহলে আমার বিল ৪,৪৩১/=টাকা ৩৭ পয়সা হয় কি করে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



