আমির হামজা
একটা সকাল হোকনা শুরু , সোনা তোমার সাথে
আর কত কাল ভাববো আমি --
দাড়িয়ে আমার মনের বারান্দাতে
একটা সকাল হোক না শীতের , বসন্ত আসার আগে
একটা রাত যাকনা থেমে এই না শীতের মাঘে।
একটা সকাল হোক না শুরু ,আমার পাশে বসে
একটা দুপুর হোকনা বিকেল গল্প গান আর রসে
একটা সকাল হোকনা শুরু , দিঘীর জলে নেমে
একটা বিকাল হোকনা রাতি গোলক ধাঁধাঁয় ঘেমে
একটা ট্রেন যাকনা চোলে আমরা দুজন থেমে।...........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

