এবারের সাপ্তাহিক ২০০০ এর ঈদ সংখ্যাটি বেশ ভাল হয়েছে বলেই আমার ধারণা। এই সংখ্যায় বেশ কয়েকটি ভাল লেখা আছে। সাধারণত ঈদ সংখ্যাগুলো কিছু ভাল আর কিছু অপাঠ্য উপন্যাসে ভর্তি থাকে। এবারের ২০০০-এ উপন্যাসের চেয়ে অন্যান্য লেখার প্রতিই বেশি জোড় দেওয়া হয়েছে।
আহমেদ শরিফের অপ্রকাশিত ডায়েরি ছাপা হয়েছে। জাফর ইকবালের একটি ভাল ও দীর্ঘ সাাৎকার রয়েছে। মদ ও পরিবারতন্ত্র নামে রেহনুমা আহমেদের একটি ভাল প্রবন্ধ রয়েছে। তথাকথিত মোল্লাদের নিয়ে একটা ভাল গল্প আছে। আছে আরো অনেক কিছু।
দাউদ হায়দারের লেখাটি অত্যন্ত সুখপাঠ্য। আমি এর সাহিত্যগুণ বিচার করতে পারবো না, সে মতা আমার নেই। তবে এটি যে অত্যন্ত সুখপাঠ্য তা নিয়ে কোনো সন্দেহ নেই। ১৯৭৪ সালে কবিতা লেখার দায়ে তৎকালীন মুজিব সরকার তাকে জেলে থেকে মুক্তি এক রাতের সময় দিয়ে দেশ থেকে বের করে দিয়েছিল। পকেটে মাত্র ভারতীয় ৬০ পয়সা নিয়ে দাউদ হায়দার চলে যেতে বাধ্য হয়েছিলেন কোলকাতায়। সেখান থেকেই সুতানটি সমাচার নামের লেখাটি শুরু।
নিষিদ্ধ করে কি লাভ হয় জানি না। তবে এটুকু বুঝি তাতে লেখার কাটতি বাড়ে। আর এই ইন্টারনেটের যুগে লেখাটি শেষ পর্যন্ত লুকিয়ে রাখাও যাবে না। আমি এই লেখা উš§ুক্ত করার দাবি জানাই।
দাউদ হায়দারের লেখা পড়ে আমার ধর্মীয় অনুভূতিতে কোনো আঘাত লাগেনি। যেমন লাগেনি আরিফুর রহমানের কার্টুন দেখে। আমি আরিফুর রহমানের মুক্তি দাবি করি। সবাই যদি মাফ পেতে পারে তাহলে আরিফুর রহমান কেন পারবে না? আর যতদিন সে জেলে থাকবে ততদিন বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি য়ে যেতে থাকবে। ভাবমূর্তি কে নষ্ট করে এ নিয়ে রাজনৈতিক সরকাগুলোর সময়ে বিতর্ক হয়। ভাবমূর্তি আসলে সরকারই এ সব পদপে নিয়ে বেশি নষ্ট করে।
আগে বাইরে বলা হতো বাংলাদেশ একটি মধ্যপন্থী মুসলিম দেশ। এখন কি কেউ শোনেন?
আরিফুর রহমানের মুক্তি চাই, দাউদ হায়দারের লেখাটি সবাই পড়তে পারুক
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৯টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।