somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খিলাফত ব্যবস্থা কেন বিলুপ্ত ?

১৮ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাত্র চার খলিফা ইসলামী বিশ্ব পরিচালনা করেছিলেন। তারপর যারা খলিফা হয়েছিলেন তারা নামে ‌খলিফা হলেও মূলত ছিলেন রাজা বা সম্রাট।
দ্বিতীয় মহাযুদ্ধের পর অটোমান সাম্রাজ্য ভেঙ্গে যাওয়ার আগে পর্যন্ত তুর্কী খলিফাই পৃথিবীর সর্বশেষ শাসক যার পদবি ছিল খলিফা। এখন পৃথিবীতে এতগুলি মুসলিম দেশ কিন্তু একটি দেশের শাসককেও খলিফা বলা হয় না। আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও দূর প্রাচ্যের এতগুলি মুসলিম প্রধান দেশ থাকা সত্ত্বেও একজন খলিফা নাই।
আমার জানা মতে, পৃথিবীতে একমাত্র ইরান রাষ্ট্রীয়ভাবে নিজেকে ইসলামী প্রজাতন্ত্র বা ইসলামী রাষ্ট্র বলে পরিচয় দেয়। সেখানেও কোন খলিফা নাই। পাকিস্তান নিজেকে ইসলামী রাষ্ট্র বললেও সেখানে সেনা সমর্থিত গণতন্ত্র বিদ্যমান। খোদ সৌদি আরবে রাজতন্ত্র নামের পৃথিবীর প্রাচীনতম স্বৈরাচারী ব্যবস্থা বিদ্যমান। কাতার, ইয়েমেন ও কুয়েতের আমিররা মূলত রাজা বা সম্রাট। জর্দানেও রাজতন্ত্র। ইসলাম তো রাজতন্ত্র সমর্থন করে না, তবে মধ্যপ্রাচ্যে এত রাজা বা সম্রাটের ছড়াছড়ি কেন ?
আবার সিরিয়া ও মিশরে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত - যা প্রায় রাজতন্ত্রের মতোই। তুরস্ক, লেবানন ও ফিলিস্তিনে গণতন্ত্র প্রতিষ্ঠিত। অন্য দিকে আফ্রিকার লিবিয়া, তিউনিসিয়া, মরক্কো, আলজেরিয়া প্রভৃতি দেশে কোথাও সামরিক একনায়কের প্রাধান্য।
আবার দূর প্রাচ্যে ইন্দোনেশিয়া - যা জনসংখ্যার বিচারে পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্র - সেখানে গণতন্ত্র বিদ্যমান। মুসলিম বিশ্বের অহংকার মালয়েশিয়াতেও গণতন্ত্র। জনসংখ্যার বিচারে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। আমাদের দেশে তো খেলাফত নাই বরং গণতান্ত্রিক পন্থাকে স্বীকার করে ইসলামী দলগুলো ভোটে অংশগ্রহণ করে থাকে।
মোটকথা, ইসলামের প্রথম যুগের চার খলিফা বাদে আর কোন খলিফা নাই। ইসলামী বিশ্বের শাসন ব্যবস্থার এই বাস্তব চিত্র থেকে আমার মনে একটি প্রশ্ন ঘুরপাক খায়। ইসলামকে ছোট করা বা কাউকে হেয় করার জন্য নয়, আমি জানতে চাই বাস্তবতার আলোকে।
প্রশ্নটি হচ্ছে - মাত্র চার জন খলিফা হওয়ার পরে পৃথিবী থেকে খেলাফত ব্যবস্থা বিলুপ্ত কেন ? শুধু যারা বিষয়টি সম্পর্কে ভালো জানেন, তারা জ্ঞানগর্ভ মন্তব্য করুন। এটা কোন রসিকতার বিষয় নয়, ভাবার বিষয়। আশা করি আমাকে ইসলাম বিরোধী ভেবে বসবেন না।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৫৪
২১টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×