আমার বাড়ির পাশ দিয়ে পৌরসভার একটি রাস্তা। একটু লোক চলাচল কম এ রাস্তায়। তাই সুযোগ বুঝে লোকজন এ রাস্তায় ময়লা ফেলে যায়। আমার জানালা বরাবর ময়লার স্তুপ। যারা ময়লা ফেলে মাঝে মাঝে তাদের ধরে ফেলি। তাদের সাফ জবাব, সবাই ময়লা ফেলে, তাই আমিও ফেলি।
পৌরসভা থেকে প্রতিদিন ময়লা সংগ্রহের জন্য ভ্যান গাড়ি আসে। ভ্যান গাড়িতে ময়লা দেয় না। ময়লা এনে ফেলে আমার জানালার পাশে।
আজ দুপুরে এক বাচ্চা মেয়ে ময়লা ফেলে পালাচ্ছিল। আমি তাকে জিজ্ঞাসা করি, তুমি কোন বাড়িতে থাক ? তোমার বাবার নাম কী ?
মেয়েটি আমার কথার জবাব না দিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। তবে যাওয়ার আগে তরকারী ও মাছের নোংরা ভরা ময়লার পলিথিন ব্যাগটি ফেলে যেতে ভুল করেনি।
কিছুক্ষণ পর তার বাবা, মা, ভাই ও বোন এসে হাজির আমার জানালার কাছে। তাদের অভিযোগ আমি নাকি তার মেয়েকে বকেছি। কেন বকেছি ?
আমি তাদের বোঝানোর চেষ্টা করলাম, এটা পৌরসভার রাস্তা। এখানে ময়লা ফেলা উচিত না। পরিবেশের জন্য তা ক্ষতিকর। তারা তো আমার কথা বুঝল না। উল্টো বলল, সবাই ফালায়, আমরা ফেললেই দোষ ?
তাদের সাথে হয়ে গেল একচোট ঝগড়া। তারা আমাকে দেখে নেবে বলে শাসাতে শাসাতে চলে গেল।
আমি তাদেরকে বোঝাতে পারলাম না। এই ময়লা আমি কিভাবে সরাই ?
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০০৮ রাত ৮:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



