কথায় বলে, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। তারেক জিয়া ও খালেদা জিয়াকে মুক্তি দেয়ার প্রক্রিয়া চলছে। বিএনপি নেতাকর্মীরা তাদের মুক্তির দাবিতে অনশন করছেন। এ সময় তারেক জিয়া বাথরুমে পড়ে যাওয়া দরকার ছিল।
কিন্তু তারেক জিয়া বাথরুমে পড়ে যাবেন বলে কোন লোককে তার প্রাণ হারাতে হবে তা কি মেনে নিতে পারি আমরা ? এই লোকটি কি তারেক জিয়ার বাথরুমে পড়ে যাওয়ার দায়ী ? এই লোকটির পরিবার কি দায়ী ? কী হবে তাদের, যারা এই লোকটির আয়ের উপর নির্ভর ছিল ? তাদের ভার কি তারেক জিয়া ও তার চামচারা নেবেন ?
আর সারা ঢাকাবাসী যানজট পোহাল, সেটা মাফ করে দেয়া যেতে পারে, কেননা আমরা যানজট পোহাতে পোহাতে হাড় মাংস বহু্ আগেই সহ্য করে ফেলেছে।
আমাদের এই মহাচোর রাজনীতিবিদরা দেশকে তো কখনও কিছু দিতে পারেনি। তাদের বাথরুমে পড়া নিয়া দেশ অচল করে আমরা আর কী আশা করি ? তারা আমাদের আর কী দেবেন ? কী দেয়ার আছে তাদের ?
বিশেষ দ্রষ্টব্য : আসুন দোয়া করি, তাহারা যেন আর বাথরুমে না পড়ে। কবে এই অজুহাতে আমাদের যে কারো প্রাণ চলে যেতে পারে।
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




