somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দয়াময়, আর যেন রমজান না আসে

২৬ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হে দয়াময়,
আমি এক নাদান বান্দা আজ বড় আশা নিয়ে আপনার দরবারে হাত তুলেছি। আপনার নেয়ামতের রমজান আবার সমাগত। কিন্তু দয়াময়, আমরা রমজান আসার আগে থেকেই ভয়ে কম্পমান থাকি। এবারও সেই দুর্দশা থেকে আমরা মুক্তি পাইনি।
প্রভু, আপনি রোজাকে ফরজ করেছেন। রোজা মানে হল সংযম। কিন্তু এই কি সংযমের নমুনা ? রমজানের অজুহাতে বাজারে আগুন লেগে গেছে। রাতারাতি খাবারের দাম দিগুণ হয়ে যাচ্ছে। মজুদদাররা গুদামের পর গুদাম মাল ভরে রাখছে। কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যমূল্য বাড়াচ্ছে।
হে রহমানুর রাহিম,
আপনি আমাদের উপর রহম করুন। এই মজুদদার মুনাফাখোর লুটেরাদের হাত থেকে আমাদের বাঁচান। সারা দুনিয়ায় যখন খাদ্যমূল্য কমছে, তখন এরা রমজানকে পুঁজি করে মূল্য বাড়াচ্ছে। এরা নাকি মুসলমান। আসলে এরা তো মানুষই হতে পারে নাই। জানোয়ারের মতো কেবল সুযোগ আর অজুহাতের ধান্দায় থাকে। মানুষের রক্তচোষার জন্য এরা নানারকম ব্যবসায়িক সিন্ডিকেট গড়েছে। মানুষকে জিম্মি করে টাকার পাহাড় গড়েছে।
দয়াময়,
এদের হাত থেকে না বাঁচতে পারলে আমরা আর রমজান চাই না। লোভের মুনাফার হাতে জিম্মি হতে চাই না। যেদিন এই লোভের নোংরা হাত থেকে মুক্তি পাব, সেদিন আবারও রমজান দিয়েন খোদা। আর যেন রমজান না আসে। আর যেন ওই লোভীদের সুযোগ না আসে।
আমাদের ক্ষমা করুন, দয়াময়।
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৩৩
২০টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×