somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অগণতান্ত্রিক জঘন্য উদাহরণ সৃষ্টি করল বিএনপি ও খালেদা

১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গণতন্ত্রের মূল ভিত্তি হল জনগণের ম্যান্ডেট। একটি দল যত জনপ্রিয় বা ভালো হোক তাকে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসতে হয়। সবচেয়ে জনপ্রিয় দলটিরও একদিন ক্ষমতা ত্যাগ করতে হয়।
আমাদের দেশে রাষ্ট্রীয় কাঠামোতে ৫ বছর মেয়াদী একটি সরকার আসে। ৫ বছরের শেষ দিন সেই সরকার যত জনপ্রিয় হোক, তাকে ক্ষমতা ত্যাগ করতে হয়। আবারও ভোটে অংশগ্রহণ করে জনগণের সমর্থন বা ভোট পেতে হয়। অর্থাৎ গণতন্ত্রের অন্যতম ভিত্তি হল সরকারের মেয়াদ। একটি নির্দিষ্ট সময়ের জন্য সরকার ক্ষমতায় আসবে, তার বেশি ক্ষমতায় থাকা অগণতান্ত্রিক।
রাষ্ট্রে গণতন্ত্র থাকলেও আমাদের রাজনৈতিক দলগুলোতে কোন গণতন্ত্র নাই। দলগুলোর অভ্যন্তরে আছে একনায়কতন্ত্র, পরিবারতন্ত্র ও স্বৈরতন্ত্র। ১/১১ এর পর এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়। বহুলভাবে দাবি উঠতে থাকে দলগুলোর অভ্যন্তরে গণতান্ত্রিক ধারা তৈরি করার। দলের কর্মীদের ভোটে প্রতিবছর নেতা নির্বাচিত করার বিধানের উপর জোর দেয়া হয়। জনপ্রিয় নেতাকেও তার নেতৃত্বের প্রতি তার কর্মীদের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর কাউন্সিল করে কর্মীদের ম্যান্ডেট নিয়ে নেতৃত্ব ধরে রাখতে হবে।
কিন্তু এই দলগুলোর ভেতর গণতন্ত্র চর্চার কফিনে শেষ পেরেক ঠুকে দিলেন বিএনপির স্থায়ী কমিটি ও খালেদা জিয়া। গতকাল খালেদা জিয়াকে বিএনপির আজীবন চেয়ারপারসন ঘোষণা করেছে বিএনপির স্থায়ী কমিটি। খালেদা জিয়া এই ঘোষণা সানন্দে মেনে নিয়েছেন। অর্থাৎ খালেদা জিয়া এখন বিএনপির স্থায়ী নেতা। আর কখনও তাকে কর্মীদের সমর্থন নিতে হবে না। কখনও কাউন্সিল করে তাকে বাদ দেয়া যাবে না। এটা কি কোন গণতান্ত্রিক নিয়মের মধ্যে পড়ল ? যে দল নিজের অভ্যন্তরীণ পরিচালনার ক্ষেত্রে গণতান্ত্রিক কোন নিয়ম মানে না, তারা কিভাবে রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র কায়েম করবে? যার দলে গণতন্ত্র নাই, সে গণতন্ত্র গণতন্ত্র বলে চিৎকার করুক, আসলে তার কোন নৈতিক ভিত্তিও নাই গণতন্ত্রের পক্ষে কথা বলার। বরং এই একচ্ছত্র ক্ষমতা চরম দুর্নীতির জন্ম দেবে। যার উদাহরণ আমরা অতীতে বহুবার দেখেছি।
অন্যদিকে এই উদাহরণ থেকে বিএনপির তৃণমূল নেতারাও তাদের দলীয় পদ আজীবন ধরে রাখার জন্য উৎসাহিত হবে। অযোগ্য লোকেরা তৈলমর্দন করে দলীয় পদ দখল করবে। যোগ্য নেতৃত্বের বিকাশ চিরতরে বন্ধ হয়ে যাবে। দল ভরে যাবে চামচায়। গণতন্ত্র সে কেবল মুখের বুলি থেকে যাবে চিরকাল।
তাছাড়া এই উদাহরণ থেকে আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো উৎসাহিত হলে দলের ভেতরে গণতন্ত্র প্রতিষ্ঠার কোন উদ্যোগই আর সফল হবে না। আর দলগুলোর ভেতর গণতন্ত্র না থাকলে রাষ্ট্রীয় পর্যায়ে গণতন্ত্র থাকলেও তার আড়ালে থেকে যাবে স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্র, পরিবারতন্ত্র ও গোষ্ঠীতন্ত্র। খালেদা জিয়ার এই উদাহরণ গণতন্ত্রের জন্য একটি বিরাট হুমকি।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২২
৩২টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকাল

লিখেছেন রাজীব নুর, ০৭ ই জুন, ২০২৬ রাত ১০:৫১



আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর... ...বাকিটুকু পড়ুন

সামুতে ৯টি বছরঃ একজন লিলিপুটিয়ান থেকে সত্যিকার ব্লগার হয়ে উঠার গল্প

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ রাত ১:২৮

আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×