আমি তাকে ভোট দিয়েছি। সে পাস করে তার কোন প্রতিশ্রুতি রাখেনি। বরং সে তার ক্যাডার বাহিনীকে লেলিয়ে দিয়েছে। তার ক্যাডার বাহিনী টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, মাস্তানী করে, মেয়েদের তুলে নিয়ে যায়, জমি বা বাড়ি দখল করে, খুন জখম করে - এ সব কিছু দায় আমার। কেননা আমি তাকে ভোট না দিলে -
১. সে চাঁদাবাজি করতে পারত না।
২. সে দুর্নীতি করতে পারত না।
৩. সে জমি ও বাড়ি দখল করতে পারত না।
৪. সে অন্যের বৌ দখল করতে পারত না।
৫. সে অন্যের মেয়ের দখল নিতে পারত না।
৬. সে একের পর এক খুন করতে পারত না।
আমি তাকে ভোট দিয়েছি। না বুঝে দিয়েছি। আমি তাকে না জেনে ভোট দিয়েছি। মার্কা দেখে ভোট দিয়েছি। আমার পছন্দের মার্কায় সে দাঁড়িয়েছিল। তাই তাকে ভোট মেরে দিয়েছি।
এখন সে -
১. আমার ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজদের পাঠায়।
২. আমার মেয়ে স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়।
৩. আমার জায়গা জমি দখল করে।
৪. আমার ছেলেকে পিটিয়ে হাসপাতালে পাঠায়।
৫. তার ক্যাডারদের যন্ত্রণায় আমি খেতে পারি না, ঘুমাতে পারি না।
কিন্তু এসবের জন্য কার কাছে অভিযোগ করব ? আমি তো তাকে ভোট দিয়ে জিতিয়ে দিয়েছি। তার চেয়ে অনেক ভালো প্রার্থী দাঁড়িয়েছিল , তাদের ভোট দেইনি। আমি সৎ ও যোগ্য ভোটার নই বলে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেইনি। না-ভোট দিতে পারতাম। তাও দেইনি। কেননা, সে আমার পছন্দের দল করে। আমি আমার দলকে ভোট দিয়েছি। আমার কথাও ভাবিনি, দেশের কথাও ভাবিনি।
আমি ভুল করেছি। তার সকল অপকর্মের জন্য আমি দায়ী। দায়ী আমার একটি ভুল ভোট। আমি শুধু আমার ভবিষ্যৎ নষ্ট করিনি, আমার সন্তানের ভবিষ্যৎও অন্ধকার করেছি।
আপনারাও কি আমার মতো ভুল করবেন ?
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


